22/01/2026
ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগান সামনে রেখে ডাচ্–বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৬–এর ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াড আগামী ২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। এই আঞ্চলিক অলিম্পিয়াডে শুধুমাত্র অনলাইন বাছাইপর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরাই অংশগ্রহণের সুযোগ পাবে।
ঢাকা আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য:
১. ঢাকা আঞ্চলিক পর্বে ক্যাটাগরি অনুযায়ী পৃথক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
• প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
• জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।
• সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা শুরু হবে বেলা ৩টা থেকে।
২. প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের নিজ নিজ নির্ধারিত সময়ের অন্তত
৩০ মিনিট আগে ভেন্যুতে উপস্থিত থাকতে হবে।
৩. প্রত্যেক ক্যাটাগরির পরীক্ষার সময়কাল ১ ঘণ্টা।
৪. ঢাকা অঞ্চলের নির্বাচিত শিক্ষার্থীদের কাছে ইতোমধ্যে ই–মেইলের মাধ্যমে প্রবেশপত্র ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের অনলাইন প্রোফাইলে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুসহ বিস্তারিত তথ্য উল্লেখ আছে। পরীক্ষার দিন প্রবেশপত্র প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।
৫. পরীক্ষার সময় ক্যালকুলেটর, স্কেল (রুলার), চাঁদা, কম্পাস অথবা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না।
৬. শিক্ষার্থীদের নিজেদের কলম ও পেনসিল সঙ্গে আনতে হবে। রাফ কাজের জন্য প্রয়োজনীয় সাদা কাগজ পরীক্ষার কক্ষ থেকেই সরবরাহ করা হবে।
৭. শিক্ষার্থীকে নিজ স্কুলের (২০২৫ অথবা ২০২৬ সালের) আইডি কার্ড/ বেতন রসিদ/ ভর্তির রসিদ/প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
৮. নির্ধারিত ভেন্যু ও সময় ব্যতীত অন্য কোনো ভেন্যু বা সময়ে অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ থাকবে না।
৯. ২৪ জানুয়ারি শুধুমাত্র পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে।
১০. শিক্ষার্থীদের আসা–যাওয়া নিজ দায়িত্বে ও নিজ খরচে করতে হবে।
১১. গুগল ম্যাপে ভেন্যু লোকেশন দেখতে এই লিংকে
https://maps.app.goo.gl/Py5sxVnGwn52gLQv9 ক্লিক করো।
১২. নিজ নিজ ক্যাটাগরির পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভেন্যু ত্যাগ করবে।
১৩. পরীক্ষার ফলাফল পরবর্তীতে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ডাচ্–বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই গণিত উৎসবের আয়োজন করছে।
প্রাইমারি ক্যাটাগরির সিট প্ল্যান