Edu & Tech BD

Edu & Tech BD learning, funny & islamic video will be available
(1)

12/11/2025

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

সমস্যা: আমি ভিজ্যুয়াল কনসেপ্ট দ্রুত বানাতে চাই
সমাধান: Kittl.com

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যামাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজ...
23/08/2025

🩺 রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন

🔹 মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা → নিউরোলজিস্ট (Neurologist)

মস্তিষ্কের অস্ত্রোপচার, টিউমার → নিউরোসার্জন (Neurosurgeon)

---

🔹 চোখের সমস্যা

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist)

---

🔹 কান, নাক ও গলার সমস্যা

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist)

---

🔹 দাঁত ও মুখের সমস্যা

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস → ডেন্টিস্ট (Dentist)

---

🔹 হৃদরোগ ও রক্তচাপ

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist)

হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

---

🔹 শ্বাসকষ্ট / ফুসফুস

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist)

---

🔹 পেট ও হজমের সমস্যা

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist)

---

🔹 কিডনি / প্রস্রাবের সমস্যা

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন → নেফ্রোলজিস্ট (Nephrologist)

অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

---

🔹 হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড

কোমর ব্যথা, হাঁটু ব্যথা, হাড় ভাঙা, বাত → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor)

---

🔹 ত্বক ও যৌন রোগ

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist)

---

🔹 নারী রোগ

মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician)

---

🔹 শিশু রোগ

শিশুদের জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া → পেডিয়াট্রিশিয়ান (Child Specialist)

---

🔹 মানসিক রোগ

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist)

---

🔹 সাধারণ অসুখ

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist)

জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

17/06/2025

"মধ্যপ্রাচ্যের অবস্থা হচ্ছে আরবী সেই প্রবাদের মতো-

'আমাকে তো সেদিনই খেয়ে ফেলা হয়েছিল, যেদিন সাদা ষাঁড়টিকে খাওয়া হয়।'

এই প্রবাদের পেছনের গল্পটা হলো:

তিনটি ষাঁড় ছিল– সাদা, কালো এবং লাল। তারা একসাথে থাকত। একদিন সিংহ প্রথমে কালো ও লাল ষাঁড়কে বলল, 'তোমরা যদি আমাকে সাদা ষাঁড়টিকে খেতে বাঁধা না দাও, তাহলে আমি তোমাদের ক্ষতি করব না।' তারা রাজি হলো। এরপর সিংহ সাদা ষাঁড়টিকে খেয়ে ফেলল।
কিছুদিন পর সিংহ আবার ফিরে এসে কালো ষাঁড়কে বলল, যদি লাল ষাঁড়টিকে খেতে বাধা না দাও তাহলে তোমার কোন ক্ষতি করব না। ফলে কালো ষাঁড়টি নিশ্চুপ রইলো যখন তার দ্বিতীয় সঙ্গকে সিংহ খাচ্ছিল। সর্বশেষ যখন আরেকদিন সিংহ কালো ষাঁড়টিকে খেতে আসলো, তখন তাকে বাঁচানোর মতো কেউ-ই ছিল না৷ ভুল বুঝতে পেরে সে তখন উপরের কথাটি বলেছিল।

আজকের মধ্যপ্রাচ্যে ইরান হলো এই গল্পের সাদা ষাঁড়।"

26/04/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

অনুসরণ করার মত ঈগলের ৭ নীতি:⤵️✅নীতি- ১:ঈগল অনেক উঁচুতে উড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না, উড়...
25/04/2025

অনুসরণ করার মত ঈগলের ৭ নীতি:⤵️

✅নীতি- ১:
ঈগল অনেক উঁচুতে উড়ে এবং কখনোই চড়ুই কিংবা অন্যান্য ছোট পাখিদের সাথে মেশে না, উড়েও না।
ঈগল যেই উচ্চতায় উড়ে বেড়ায়, সেই উচ্চতায় অন্য কোন পাখি পৌঁছাতেও পারে না। এজন্যেই ঈগল একা ওড়ার সিদ্ধান্ত নেয়, কারোর সাথে দল বেঁধে নয়।

💥💥প্রাপ্য শিক্ষা:
মানুষ হিসাবে জীবনে চলার পথে এমন মানুষগুলোর সাথে চলতে-ফিরতে-মিশতে হয় যারা সমান স্বপ্ন দেখে, যাদের সাথে দৃষ্টিভঙ্গি মিলে, যাদের সাথে থাকলে ব্যক্তিগত উন্নয়ন সম্ভবপর হয়।
জীবনে বন্ধুদের প্রভাব অনেক বেশি। তাই বন্ধু নির্বাচন করতে হয় বুঝে শুনে। সমমনা মানুষদের সাথে বন্ধুত্ব করা শ্রেয়।

✅নীতি- ২:
ঈগল এর রয়েছে তীক্ষ্ণ দৃষ্টিশক্তি যার মাধ্যমে সে আকাশে থাকা অবস্থাতেই ৫ কিলোমিটার পর্যন্ত দেখতে পায়, তাও একদম স্পষ্ট! ঈগল যখন তার শিকার খোঁজে, সে তার সব ফোকাস সেটার ওপর নিয়ে যায় এবং বেরিয়ে পড়ে শিকারের জন্য। যত বাধাই আসুক না কেন, সেটিকে না পাওয়া পর্যন্ত ঈগল কোনক্রমেই তার চোখ সরায় না।

💥💥প্রাপ্য শিক্ষা:
আশে পাশের সবকিছুর প্রতিই খেয়াল রাখা ভালো৷ তবে পিছু নিতে হয় শুধু একটি লক্ষ্যের। সেই লক্ষ্য হতে কোন ভাবেই ফোকাস হারানো চাই না!

✅নীতি- ৩:
পাখির রাজা ঈগল সর্বদা জীবন্ত প্রাণীকে খাবার হিসেবে খেয়ে থাকে। কখনোই কোন মৃত জিনিস তারা ভক্ষণ করে না।

💥💥প্রাপ্য শিক্ষা:
সব সময় নতুন সংবাদ ও তথ্যের খোঁজ রাখতে হয়। পুরাতনকে ঝেড়ে ফেলা এবং অন্য মানুষের কথা শুনে নিজের স্বপ্নের পিছু নেওয়া ছেড়ে দিতে হয়না কখনোই।

✅নীতি- ৪:
ঝড় আসলে ঈগল পাখি তা এড়িয়ে না গিয়ে বরং ঝড়ের বেগকেই কাজে লাগিয়ে উঁচুতে উড়ে যায়।

💥💥প্রাপ্য শিক্ষা:
চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ নয়, সুযোগ হিসাবে দেখতে হয়। একে মোকাবিলা না করলে নতুন কিছু কখনোই শেখা হয়না, যেই অবস্থানে থাকা হয় তা হতে কখনোই উত্তরণ করতে পারা যায়না।

✅নীতি- ৫:
একটা মেয়ে ও ছেলে ঈগল যদি কখনো বন্ধু হতে চায়, মেয়ে ঈগলটি প্রথমেই ছেলে ঈগলটির কমিটমেন্টের পরীক্ষা নিয়ে নেয়। কীভাবে?
সাক্ষাৎ হওয়ার পর মেয়ে ঈগলটি মাটিতে নেমে এসে গাছের একটি ডাল তুলে নেয়। তার পিছে পিছে ছেলে ঈগলটিও উড়ে যায়। মেয়ে ঈগলটি সেই ডাল নিয়ে উপরের দিকে উড়ে যায় এবং একটি নির্দিষ্ট উচ্চতায় যাওয়ার পর গাছের সেই ডালটি নিচে ফেলে দেয়। তার পিছু নেওয়া সেই ছেলে ঈগলটি তা দেখে ডালটি ধরার জন্য দ্রুত নিচের দিকে যায়। ডালটি সে মেয়ে ঈগলের কাছে ফিরিয়ে আনে।
এই কার্যক্রমের পুনরাবৃত্তি কয়েক ঘণ্টা ধরে হতেই থাকে যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঈগল আশ্বস্ত হয় যে ছেলে ঈগলটি এই ডাল ফিরিয়ে আনার কাজটি আত্মস্থ করতে পেরেছে। এটা তার কাছে ছেলে ঈগলটির ‘প্রতিজ্ঞাবদ্ধতার’ পরিচয় তুলে ধরে। অর্থাৎ, ইংরেজিতে আমরা যেটাকে বলি Commitment। একমাত্র ‘প্রতিজ্ঞাবদ্ধতার’ পরিচয় দিতে পারলেই পরে তারা দুজন বন্ধু হতে পারে।

💥💥প্রাপ্য শিক্ষা:
কাউকে নিয়োগ দেওয়ার পূর্বে তার Commitment যাচাই করা উচিৎ। ব্যক্তিগত হোক আর পেশাগত জীবনেই হোক, যাচাই করে নিতে ভোলা যাবেনা।

✅নীতি- ৬:
ডিম পাড়ার সময় আসলে বাবা ও মা ঈগল পাহাড়ের এমন একটি জায়গা বেছে নেয় যেখানে কোন শিকারির হামলা করার সুযোগ থাকে না। বাসা তৈরির পালা আসলে ছেলে ঈগল এই বাসা নির্মাণের জন্য প্রথমে কিছু কাঁটা বিছায়, তার উপর গাছের ছোট ছোট ডালা, তার উপর আবার কিছু কাঁটা দিয়ে একদম শেষে কিছু নরম ঘাস বিছিয়ে দেয়। ছোট্ট আবাসটির নিরাপত্তার জন্য বাইরের দিকে তারা কাঁটা ও শক্ত ডালা বিছিয়ে রাখে।
বাচ্চা ঈগলগুলোর যখন উড়তে শেখার সময় হয়, মা ঈগল তাদেরকে বাইরে ছুঁড়ে দেয় কিন্তু পড়ে যাওয়ার ভয়ে ছানাগুলো ফিরে আসে। মা ঈগল এবার সব নরম ঘাস সরিয়ে ফেলে পুনরায় তাদের বাইরে ছুঁড়ে দেয়। আর তাই ছানাগুলো যখন ফিরে আসে, কাঁটার সাথে আঘাত পেয়ে তারা নিজেই বাইরে ঝাঁপ দেয় এই ভেবে যে এতো প্রিয় মা-বাবা কেন এমন করছে?
এবারে বাবা ঈগল নিয়োজিত হয় তাদের উদ্ধারকার্যে। নিচে পড়ে যাওয়ার আগেই সে তার পিঠে করে ছানাগুলোকে ফিরিয়ে নিয়ে আসে। যতদিন পর্যন্ত ছানাগুলো তাদের ডানা ঝাঁপটানো না শুরু করে, এই প্রক্রিয়া চলতেই থাকে।

💥💥প্রাপ্য শিক্ষা:
যেকোন রকম পরিবর্তনের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হয়। অভিযোজনে অভ্যস্ত হওয়া অর্থাৎ যেকোন পরিস্থিতে নিজেকে মানিয়ে নিতে শিখতে হয়। আর ভুলে যেতে হয়না যে: “Life begins at the end of your comfort zone.” Comfort zone থেকে না বেরোলে জীবনে অগ্রগামী হওয়া প্রায় অসম্ভব।

✅নীতি- ৭:
বয়স বাড়ার সাথে সাথে ঈগল পাখির ডানার পালকগুলো দুর্বল হয়ে পরে, যে কারণে সে আগের মত খুব দ্রুত গতিতে উড়তে পারে না। দুর্বল বোধ করলে সে এমন একটি জায়গায় আশ্রয় নেয় যেখানে পাথর রয়েছে। সেখানে সে তার শরীরের প্রতিটি পালক টেনে ছিঁড়ে ও উঠিয়ে ফেলে। নতুন পালক না গজানো পর্যন্ত সেই দুর্বল ঈগল কোথাও বের হয় না। নতুন পালক গজিয়ে গেলে সে পুনরায় বজ্র গতিতে উড়ে বেড়ায়।

💥💥প্রাপ্য শিক্ষা:
কাজ, দায়িত্ব, পড়াশোনার যাঁতাকলে পিষ্ট হয়ে যখন হাঁপিয়ে উঠতে হয়, সিদ্ধান্ত নিতে হয় একটু বিরতি নেওয়ার। ছোট্ট একটি ছুটি নিয়ে সময় বের করতে হয় নিজের জন্য। এ সময়টিতে একান্তে চিন্তা করতে হয় বা কোন কাজটি কারো কাছে অর্থপূর্ণ এবং কোনটি করার একেবারেই প্রয়োজন নেই। ঈগলের মতো ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হয় সেসব অপ্রয়োজনীয় কাজের দায়িত্ব যা চলার গতিকে মন্থর করছে, এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
সেই সাথে, নিজেকে যাচাই করে দেখতে হয় যে কোন কোন বদ অভ্যাসে বর্তমানে অভ্যস্ত কিনা। ঈগল পাখির মতই ঝেড়ে ফেলতে হয় সেসব বদ অভ্যাস; পুনরায় শুরু করতে হয় নতুন পথচলা.......।

✅✅সবশেষে একথা সত্যি যে, বিধাতা পৃথিবীকে এমনভাবেই সৃষ্টি করেছেন যে প্রকৃতি থেকেই মানুষ শেখার জন্য খুঁজে পায় অসংখ্য উৎস। সৃষ্টির সেরা জীব মানুষ হলেও পশু-পাখিদের কাছ থেকেও কিন্তু শেখার আছে অনেক কিছু।

06/04/2025
11/01/2025

112,929 signatures are still needed! FREE DR AAFIA SIDDIQUI: A CALL FOR JUSTICE AND CLEMENCY

15/12/2024

পাখি পাকা পেঁপে খায় ছাড়াও আরো অনেক বাক্য আছে!
😜ঝট করে পড়ে ফ্যালো দেখিঃ---😜

★ নলিনী লালনের নোলক নাকে তাল তাকে থাক কাক তাকে খাক।
★ লালুর লড়াই রাবড়ি লড়েন।
★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ শ্যমবাজারের শশী বাবু সকাল বেলায় সাইকেল চড়ে শশা খেতে খেতে সশরীরে স্বর্গে গেলেন।
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

Address

Dhaka

Telephone

+8801521240670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edu & Tech BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Edu & Tech BD:

Shortcuts

Share

Category