06/08/2026
🇯🇵একজন শিক্ষার্থীর জাপান যাওয়ার সম্পূর্ণ রোডম্যাপ :
প্রিয় HSC/ALIM অথবা সমমনা পরীক্ষার্থীবৃন্দ
স্বপ্ন যদি হয় জাপানে পড়াশোনা করা, তাহলে শুরু থেকে জাপানে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটি এক নজরে দেখে নিন।
🇯🇵ধাপ ১: সেশন নির্বাচন করুন
আপনি কোন সেশনে (April / July / October / January) জাপানে যেতে চান, তা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি শুরু করুন।
🇯🇵ধাপ ২: জাপানিজ ভাষা শিখুন
JLPT অথবা NAT-TEST N5 (প্রয়োজনে N4) সম্পন্ন করুন এবং জাপানিজ ভাষায় একটি শক্ত ভিত্তি তৈরি করুন।
🇯🇵ধাপ ৩: ইন্টারভিউ প্রস্তুতি নিন
জাপানিজ ভাষা, নিজের স্টাডি প্ল্যান এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেওয়ার জন্য নিয়মিত প্রস্তুতি নিন।
🇯🇵ধাপ ৪: প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করুন
শিক্ষাগত সনদ, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, স্পন্সর সংক্রান্ত কাগজপত্রসহ সকল প্রয়োজনীয় ডকুমেন্ট সঠিকভাবে প্রস্তুত করুন।
🇯🇵ধাপ ৫: জাপানি ভাষা স্কুলে আবেদন করুন
যোগ্যতা অনুযায়ী উপযুক্ত Language School-এ আবেদন করুন। আবেদন গ্রহণের পর স্কুলের ইন্টারভিউতে অংশ নিয়ে সফল হতে হবে। এরপর স্কুল আপনার COE (Certificate of Eligibility) -এর জন্য আবেদন করবে।
🇯🇵ধাপ ৬: COE (Certificate of Eligibility) ইস্যু
আবেদন অনুমোদিত হলে জাপানের Immigration থেকে COE ইস্যু হবে।
🇯🇵ধাপ ৭: টিউশন ফি পরিশোধ করুন
COE ইস্যু হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জাপানের Language School-এ টিউশন ফি পাঠাতে হবে। ফি পরিশোধের পর স্কুল থেকে COE, Admission Certificate এবং Invoice সংগ্রহ করতে হবে।
🇯🇵ধাপ ৮: স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন
COE, Admission Certificate, Invoice এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে VFS Global-এ Japan Student Visa-এর জন্য আবেদন করুন।
🇯🇵ধাপ ৯: জাপানের উদ্দেশ্যে যাত্রা
ভিসা হাতে পাওয়ার পর বিমান টিকিট নিশ্চিত করুন এবং আপনার নতুন শিক্ষাজীবনের উদ্দেশ্যে জাপানের পথে যাত্রা শুরু করুন।
আজকের সঠিক প্রস্তুতিই আগামী দিনের সফলতার চাবিকাঠি। আপনিও যদি জাপানে পড়াশোনার স্বপ্ন দেখেন, তাহলে আর দেরি না করে আজই প্রস্তুতি শুরু করুন।
বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা Panguchi Japanese Language Institute এর অফিসে যোগাযোগ করুন। যোগাযোগ: 01716412642(Whatsapp)