23/10/2022
কিছু জরুরি সরকারি ও বেসরকারি সেবা নেয়ার ক্ষেত্রে আমাদের কে Return দাখিলের প্রমানপত্র/Acknowledgement জমা দিতে হবে।
সেবা গুলো হলোঃ-
১) ৫ লাখ টাকার উপরে লোন নিতে চাইলে।
২) কোন কোম্পানির পরিচালক/শেয়ারহল্ডার হতে চাইলে।
৩) আমদানি/রপ্তানি এর জন্য লাইসেন্স (IRC/ERC)
৪) ট্রেড লাইসেন্স
5) কো-অপারেটিভ সোসাইটি লাইসেন্স
৬) সাধারণ বিমা লাইসেন্স
৭) জমি/বিল্ডিং/ফ্লাট এর বিক্রয়/স্থানান্তর/বায়নানামা এর জন্য দলিল নিবন্ধিত করন (১০ লাখ টাকার উপর হলে ও সিটি কর্পোরেশন বা পৌরসভার মধ্যে হলে)
৮) ক্রেডিট কার্ড
৯) ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডেন্টিস্ট, উকিল, চার্টাড একাউন্টেড, সিএমএ, আর্কিটেক্ট, সার্ভেয়ার বা এরূপ পেশার মেম্বারশিপ
১০) নিকাহ নিবিন্ধক (কাজী)
১১) ট্রেড সংগঠনের মেম্বারশিপ
১২) ড্রাগ, ফায়ার, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স
১৩) গ্যাস সংযোগ সেবা
১৪) নৌ যানবাহনের সার্ভে সনদ
১৫) ইট তৈরির জন্য অনুমতি
১৬) ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি
১৭) সিটি কর্পোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়ার মধ্যে বিদ্যুৎ সংযোগ
১৮) কোন কোম্পানির ডিস্ট্রিবিউটর/এজেন্সি হতে চাইলে
১৯) আর্ম/বন্ধুক লাইসেন্স
২০) আমদানির জন্য এল সি খোলার ক্ষেত্রে
২১) ৫ লাখ টাকার বেশি পোস্টাল সেভিংস একাউন্ট
২২) ১০ লাখ টাকার অধিক ব্যাংক জমাতিরিক্ত একাউন্ট খোলার ক্ষেত্রে
২৩) ৫ লাখ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়
২৪) উপজেলা, জেলা পরিষদ, পৌরসবা, সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে
২৫) মোটর গাড়ি, স্থান, বাসস্থান বা যে কোন প্রকারের সম্পদ সরবরাহের মাধ্যমে কোন অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ।
২৬) ব্যবস্থাপনা / প্রশাসন /প্রডাকশন সুপারভাইজার হিসেবে যদি কোনো প্রতিষ্ঠান থেকে বেতন গ্রহন করে।
২৬) সরকারি / স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে মাসিক ১৬০০০ টাকার ঊর্ধ্বে মূল বেতন গ্রহন করলে।
২৭) মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে কোন কমিশন/ফি গ্রহন করলে।
২৮) কোন কোম্পানির কাছ থেকে কনসাল্টেন্সি সেবা, ম্যান পাওয়ার সরবরাহ সেবা, ক্যাটারিং সেবা, ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা, সিকিউরিটি সেবা।
২৯) এম পি ও ভুক্ত সরকারি প্রতিষ্ঠান থেকে মাসিক ১৬০০০ টাকার অতিরিক্ত টাকা গ্রহন করলে।
৩০) ইন্সুইরেন্স কোম্পানির এজেন্সি সার্টিফিকেট রেজিষ্ট্রেশন / রিনিউয়াল।
৩১) মোটর গাড়ির রেজিষ্ট্রেশন /মালিকানা পরিবর্তন /ফিটনেসস রিনিউয়াল এর ক্ষেত্রে। (২/৩ চাকার গাড়ি বাদে)
৩২) বিদেশি অনুদান রিলিজ এর ক্ষেত্রে এন জি ও.
৩৩) ডিজিটাল প্লাটফর্ম (অনলাইন) এর মাধ্যমে পন্য বা সেবা বিক্রির ক্ষেত্রে।
৩৪) ক্লাব/ সোসাইটি এর মেম্বারশিপ এর জন্য আবেদন এর ক্ষেত্রে।
৩৫) টেন্ডার এর জন্য ডকুমেন্টস জমা দেয়ার ক্ষেত্রে
৩৬) আমদানি রপ্তানির ক্ষত্রে বিল অফ এন্ট্রি।
৩৭) বিল্ডিং কনষ্ট্রাকশন এর জন্য রাজউক/ সিডিএ/কেডএ/আরডিএ/ সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য কর্তৃপক্ষ পক্ষ থেকে অনুমোদন নেয়ার ক্ষেত্রে।
তাই সবার প্রতি আমার পরামর্শ হলো, তাড়াহুড়ো না করে সময় নিয়ে আয়কর রিটার্ন / Income Tax return দাখিল করিবেন।
Personal Income Tax রিটার্ন সাবমিশনের জন্যসহযোগিতার জন্য আজই যোগাযোগ করুন
যোগাযোগঃ
Narayanganj Law Firm & Land Consulted
Income TAX Practitioner