06/05/2026
#নার্সিং_ছাত্র_ছাত্রীদের_জন্য_অত্যন্ত_প্রয়োজনীয়_৩টি_বই
প্রথম বর্ষ B.Sc. Nursing ও Diploma Nursing শিক্ষার্থীদের জন্য প্রণীত নিম্নোক্ত বইগুলো বর্তমানে লাইব্রেরি ও বাজারে সহজলভ্য। বইগুলো Bangladesh Nursing & Midwifery Council (BNMC) এর কারিকুলাম অনুযায়ী অভিজ্ঞ শিক্ষকবৃন্দ কর্তৃক সহজ ইংরেজি ভাষায় রচিত।
for B.Sc. Nursing Students (5th Edition)
লেখক: Shamim Ara & A. H. M. Mostafa Kamal
➡️ নার্সিং শিক্ষার্থীদের জন্য একটি অপরিহার্য Anatomy Textbook
for B.Sc. Nursing & in Nursing and Midwifery Students (First Edition)
লেখক: A. H. M. Mostafa Kamal
➡️ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পরীক্ষাভিত্তিক (Exam-Oriented) Anatomy সহায়ক বই
for Diploma in Nursing Science & Midwifery (First Edition)
লেখক: A. H. M. Mostafa Kamal
➡️ Diploma in Nursing Science & Midwifery এবং Diploma in Midwifery শিক্ষার্থীদের জন্য সহজ ভাষায় রচিত সমন্বিত বই
বই সংগ্রহের ঠিকানা:
Ibrahim Medical Book House
১০৪, বাবুপুরা মার্কেট, নীলক্ষেত, ঢাকা–১২০৫
📞 মোবাইল: ০১৯৭৮-১৮৪০৮৪, ০১৬১৮-১৮৪০৮৪
🚚 কুরিয়ারের মাধ্যমে বই সরবরাহের ব্যবস্থা রয়েছে
05/03/2026
#ভূমিকম্পের_সময়_করণীয় :
(১) ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত ও স্থির থাকুন। ভবনের নিচ তলায় থাকলে দ্রুত বাইরে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নিন।
(২) বহুতল ভবনে থাকলে Drop-Cover-Hold পদ্ধতি অনুসরণ করুন : নিচু হোন, শক্ত টেবিল বা ডেস্কের নিচে ঢুকে খুঁটি শক্ত করে ধরুন। অথবা কলামের পাশে, বিমের নিচে আশ্রয় নিন। সম্ভব হলে বালিশ, কুশন বা এ জাতীয় বস্তু দিয়ে মাথা ঢেকে রাখুন।
(৩) ভূমিকম্প চলাকালীন লিফ্ট ব্যবহার থেকে বিরত থাকুন।
ভূমিকম্প থামার সাথে সাথে বৈদ্যুতিক ও গ্যাস সংযোগ দ্রুত বন্ধ করুন।
(৪) বারান্দা, ব্যালকনি, জানালা, বুকশেলফ, আলমিরা, কাঠের আসবাবপত্র বা কোনো ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকুন। হাতের কাছে টর্চ, হেলমেট, জরুরি ওষুধ এবং বাঁশি সংরক্ষণ করুন যাতে প্রয়োজন হলে ব্যবহার করা যায়।
(৫) ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু ভবন, বৈদ্যুতিক খুঁটি ইত্যাদি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন।
(৬) গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
(৭) একটি ভূমিকম্পের পর আবারও ভূকম্পন হতে পারে। ক্ষতিগ্রস্ত ভবন, ব্রিজ ও বিভিন্ন অবকাঠামো থেকে দূরে থাকুন। কারণ পরবর্তী ভূমিকম্পে সেগুলো পুনরায় ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণহানি ঘটাতে পারে।
(৮) সবার সম্মিলিত চেষ্টা ও সচেতনতায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত রাখা সম্ভব। জরুরি সেবার প্রয়োজনে যোগাযোগ করুন : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হটলাইন নম্বর : ১০২।
তথ্য সূত্র: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে, বাংলাদেশ।।
05/03/2026
I feel truly blessed to have such wonderful junior colleagues.
01/03/2026
"নার্সিং ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ৪টি বই"
*********
'প্রথম বর্ষ বিএসসি / ডিপ্লোমা নার্সিং' এর জন্য লেখা চারটি বই এখন লাইব্রেরীতে / বাজারে পাওয়া যাচ্ছে। এই বইগুলো Bangladesh Nursing & Midwifery Council এর Curriculum অনুযায়ী সহজবোধ্য করে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী কর্তৃক ইংরেজি ভাষায় লেখা।
1. For B. Sc. Nursing Students' (5th Edition) by Shamim Ara & AHM Mostafa Kamal. ( নার্সিং ছাত্র-ছাত্রীদের জন্য অপরিহার্য Anatomy Text Book)
2. ' For B. Sc. Nursing Students' (First Edition) by AHM Mostafa Kamal. (অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় Exam Oriented Anatomy Book)
3. 'Essentials of- For B. Sc. Nursing Students' (First Edition) by AHM Mostafa Kamal & Khadeza Khatun. (এতে মাইক্রোবায়োলজি সকল বিষয় গুছিয়ে লেখা হয়েছে। এছাড়া প্রত্যেকটা চাপটার এর পর Questions, MCQ ও SBA দেওয়া হয়েছে)
4. "Textbook of For Diploma in Nursing Science & Midwifery" (First Edition) By A. H. M. Mostafa Kamal.
(এই বইটি Diploma in Nursing Science & Midwifery এবং Diploma in Midwifery ছাত্র-ছাত্রীদের জন্য Human Anatomy & Physiology বিষয়ের উপর সহজ ইংরেজি ভাষায় লিখিত)
***বইগুলোর পাওয়া যাচ্ছে-
Ibrahim Medical Book House
104, Babupura Market, Nilkhet, Dhaka-1205
Mobile: 01978-184084, 01618-184084
*কুরিয়ারের মাধ্যমে বই পাঠানো হয়*
27/02/2026
#বাংলায়_হিউম্যান_অ্যানাটমি
#পর্ব_৩
#অ্যানাটমির_গুরুত্ব:
১। চিকিৎসাবিজ্ঞানের অন্যান্য বিষয় ভালোভাবে বুঝতে অ্যানাটমির জ্ঞান অত্যন্ত অপরিহার্য। (যেমন— ফিজিওলজি (শারীরবৃত্ত), বায়োকেমিস্ট্রি (জৈবরসায়ন), প্যাথোলজি (রোগতত্ত্ব), মাইক্রোবায়োলজি (জীবাণুবিজ্ঞান), মেডিসিন ও সংশ্লিষ্ট বিষয়সমূহ, সার্জারি ও সংশ্লিষ্ট শাখাসমূহ, এবং প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনার জন্য বা জ্ঞান আহরণের জন্য অ্যানাটমি বিষয় ভালো ভাবে শিক্ষা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ)
২। মানবদেহের গঠন না জানলে তার কার্যপ্রণালি, রোগের কারণ ও পরিবর্তন, কিংবা চিকিৎসা-পদ্ধতি সঠিকভাবে বোঝা সম্ভব নয়।
৩। রোগ নির্ণয় (Diagnosis), চিকিৎসা প্রদান (Treatment) এবং রোগের ভবিষ্যৎ অবস্থা নির্ধারণ (Prognosis) — এই তিন ক্ষেত্রেই অ্যানাটমির জ্ঞান মৌলিক ভিত্তি হিসেবে কাজ করে।
৪। সঠিক অঙ্গসংস্থানগত ধারণা না থাকলে রোগ নির্ণয়ে ভুল হতে পারে এবং চিকিৎসা জটিল হয়ে পড়তে পারে।
সংক্ষেপে, অ্যানাটমি হলো চিকিৎসাবিজ্ঞানের ভিত্তি (Foundation of Medical Science)। মানবদেহের গঠন সম্পর্কে সুস্পষ্ট ধারণা ছাড়া একজন দক্ষ চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হওয়া সম্ভব নয়।
26/02/2026
Foreign students of K-82, DMC
23/02/2026
#বাংলায়_হিউম্যান_অ্যানাটমি
#পর্ব_২
#অ্যানাটমি_কি_বা_অ্যানাটমি_বলতে_কি_বুঝায়_?
'অ্যানাটমি' (Anatomy) অর্থ হলো শরীরতত্ত্ব বা শারীরস্থান । এতে জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন বা কাঠামো নিয়ে আলোচনা করা হয়। সহজ কথায় 'অ্যানাটমি' বলতে বোঝায়, দেহটি কি দিয়ে গঠিত। এটি এমন একটি বিদ্যা যেখানে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, টিস্যু, কোষ এবং তাদের অবস্থান নিয়ে পড়াশোনা করানো হয়। উদাহরণ স্বরূপ: হৃদপিন্ডের অ্যানাটমি (Anatomy of the heart) বলতে বোঝায়, হৃদপিন্ড কোথায় অবস্থিত, এর আকার কেমন, এটি কয়টি প্রকোষ্ঠে বিভক্ত, একটি প্রকোষ্ঠ আরেকটি প্রকোষ্ঠ থেকে কি দিয়ে বিভক্ত, এর বহিবারণ কেমন ইত্যাদি।
অ্যানাটমি (Anatomy) শব্দটি গ্রিক শব্দ ‘anatome’ থেকে এসেছে, যার অর্থ “কেটে ভাগ করা (to cut up)” বা ‘ব্যচ্ছেদ করা (to dissect)’। মূলত দেহের গঠন বোঝার জন্য দেহ ব্যচ্ছেদের যে প্রক্রিয়া অনুসরণ করা হতো, তা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হতো।
অ্যানাটমির প্রকারভেদ:
1. গ্রস অ্যানাটমি (Gross Anatomy)– খালি চোখে দেখা যায় এমন গঠনসমূহের অধ্যয়ন
2. মাইক্রোস্কোপিক অ্যানাটমি / হিস্টোলজি (Histology)– অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে টিস্যু ও কোষের অধ্যয়ন।
3. ভ্রূণবিদ্যা / ভেলপমেন্টাল অ্যানাটমি (Embryology) – নিষেক থেকে জন্ম পর্যন্ত বিকাশের অধ্যয়ন।
4. প্রয়োগিক/ক্লিনিক্যাল অ্যানাটমি (Applied Anatomy)– চিকিৎসা ক্ষেত্রে অ্যানাটমিক জ্ঞানের প্রয়োগ নিয়ে যে আলোচনা হয়, তাই প্রয়োগিক অ্যানাটমি।
5. জেনারেল অ্যানাটমি (General Anatomy) হলো অ্যানাটমির সেই শাখা যেখানে মানবদেহের সামগ্রিক গঠন ও মৌলিক কাঠামোগত নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ, নির্দিষ্ট কোনো অঙ্গ বা অঞ্চলের পরিবর্তে দেহের সাধারণ গঠনগত বৈশিষ্ট্য অধ্যয়ন করা হয়। এক কথায় বলতে গেলে জেনারেল অ্যানাটমি হলো দেহের মৌলিক গঠন ও সংগঠন সম্পর্কিত অধ্যয়ন।
জেনারেল অ্যানাটমিতে যা অন্তর্ভুক্ত থাকে:
* অ্যানাটমিক অবস্থান, সমতল ও গতি সম্পর্কিত পরিভাষা
* বিভিন্ন ধরনের টিস্যু
* অস্থি ও সন্ধির সাধারণ বৈশিষ্ট্য
* পেশীর সাধারণ গঠন
* রক্তনালী ও স্নায়ুতন্ত্রের মৌলিক ধারণা
* দেহগহ্বর ও ঝিল্লি
দেহের গঠনগত স্তর (কোষ → টিস্যু → অঙ্গ → তন্ত্র) ইত্যাদি।
২৩/০২/২০২৬ইং
ধানমন্ডি-১, ঢাকা।
চলবে .....
21/02/2026
#বাংলায়_হিউম্যান_অ্যানাটমি
#পর্ব-১
অনেকেই পরিচয়ের এক পর্যায়ে আমাকে জিজ্ঞেস করেন,
— “আপনি কোথায় কাজ করেন?”
উত্তরে বলি, আমি ঢাকা মেডিকেল কলেজ–এর এনাটমি বিভাগে কর্মরত আছি।
ঢাকা মেডিকেল নামটা শুনে বলে,
-ও আপনি ডাক্তার।
এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে—
— “আপনি কোন বিষয়ে রোগী দেখেন?”
— “আপনার চেম্বার কোথায়?”
তখন অ্যানাটমি বিষয়টি বোঝাতে গিয়ে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। কারণ সাধারণ মানুষের কাছে চিকিৎসক মানেই রোগী দেখা—কিন্তু অ্যানাটমি মূলত চিকিৎসাবিজ্ঞানের একটি মৌলিক ও ভিত্তিমূলক শাখা।
অ্যানাটমি একটি বিশাল বিষয়, যা মানবদেহের গঠন (structure) নিয়ে আলোচনা করে। চিকিৎসা শিক্ষায় এটি একটি অত্যাবশ্যকীয় ভিত্তি। প্যারামেডিক, নার্সিং থেকে শুরু করে এমবিবিএস এবং বিভিন্ন পোস্টগ্র্যাজুয়েট শাখা—সকল ক্ষেত্রেই অ্যানাটমি অপরিহার্য বিষয় হিসেবে পড়ানো হয়।
এ কথা উল্লেখ করা প্রয়োজন যে,
* নার্সিং শিক্ষায় প্রথম বর্ষেই অ্যানাটমি পড়ানো হয়।
* এমবিবিএস কোর্সে প্রথম ও দ্বিতীয় বর্ষে অ্যানাটমি অন্তর্ভুক্ত থাকে।
* এমবিবিএস কারিকুলাম অনুযায়ী ফেইজ–১ এ অ্যানাটমির সাথে ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রি পড়ানো হয়।
* ফেইজ–১ সফলভাবে সম্পন্ন করার পর শিক্ষার্থীরা হাসপাতালের ওয়ার্ডে রোগী দেখার প্রাথমিক যোগ্যতা অর্জন করে। অর্থাৎ, একজন চিকিৎসকের ক্লিনিক্যাল দক্ষতার ভিত গড়ে ওঠে অ্যানাটমির উপর।
এই উপলব্ধি থেকেই সিদ্ধান্ত নিয়েছি— হিউম্যান অ্যানাটমি নিয়ে সাধারণ মানুষের জন্য সংক্ষিপ্ত ও সহজ ভাষায় কিছু লিখব। এখানে জটিল পরিভাষা এড়িয়ে মানবদেহের গঠন সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় ধারণা তুলে ধরা হবে।
চলবে .....
২১/০২/২০২৬ইং
ধানমন্ডি-১, ঢাকা।
03/02/2026
Prof. Dr. Jesmin Akter Lina, Professor of Anatomy & Vice Principal, Ibrahim Medical College, Dhaka is at my office.
03/02/2026
*রোজার সময় ডায়াবেটিস রোগীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা*-
🔹 যারা ডায়াবেটিসের ঔষধ গ্রহণ করেন—
* সকালের ঔষধ ইফতারের পর সেবন করবেন
* রাতের ওষুধ সেহরির সময় সেবন করবেন
* যাদের দুপুরের ডোজ রয়েছে, তারা তারাবিহর পর রাতে কিছু খেয়ে ঔষধ সেবন করবেন
🔹 ইনসুলিন গ্রহণকারীরা—
সেহরির সময় ইনসুলিনের মাত্রা ২ ইউনিট কমিয়ে নেওয়া যেতে পারে
(চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
🔹 রোজা শুরুর আগেই—
নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করুন,
প্রয়োজন অনুযায়ী ঔষধের মাত্রা সমন্বয় করে নিন
🔹 রোজার সময়—
* নতুন কোনো ডায়াবেটিসের ঔষধ শুরু না করাই ভালো
* প্রথম রোজায় সেহরির সময় ডায়াবেটিসের ঔষধ সেবন থেকে বিরত থাকা উত্তম (ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে)
* রোজার সময় আলাদা করে ব্যায়াম এর প্রয়োজন নেই, তারাবীহই ব্যায়াম এর কাজ করবে
⚠️ সতর্কতা
* ব্লাড সুগার ৩.৯ mmol/L-এর নিচে নেমে গেলে রোজা চালিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ—এ অবস্থায় রোজা ভেঙে নেওয়া প্রয়োজন
07/11/2025
Beloved Anatomy Department of Dhaka Medical College, Dhaka