আবূ সাঈদ আল-খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে বলতে শুনেছি,
তোমাদের মধ্যে কেউ যখন শরিয়তবিরোধী কোনো কাজ হতে দেখে, তখন সম্ভব হলে তাকে হাত (শক্তি) দ্বারা বাধা দেবে। যদি হাত দ্বারা তাকে বাধা দেয়া সম্ভব না হয় তবে মুখে বলবে। যদি তাও সম্ভব না হয় তবে অন্তরে তাকে খারাপ জানবে। আর এটা দুর্বলতম ঈমানের পরিচায়ক।
সুনানে আবু দাউদ, হাদীস ১১৪০
ইসলামের ডাক The call of Islam
ইসলামের ডাক, কুরআনের আলো, আল হাদীস, ইসলামিক গল্প, কুরআনের বাণী ।
The Dak of Islam.
23/07/2025
আজকের আয়াত/হাদীস
"আবদুল্লাহ ইবনু মুগাফ্ফাল রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহি আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إن اللهَ رفيق يُحِبُّ الرّفْقَ، ويُعطِي عليهِ ما لا يُعطِي على العُنْفِ
নিশ্চয়ই মহান আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমল আচরণের জন্য এত বিনিময় দান করেন যা কঠিন আচরণের ওপর দান করেন না।
সুনানে আবু দাউদ, হাদীস ৪৮০৭।
কিছু মানুষ অকৃতজ্ঞ (কাফের) হয় কষ্টের চোটে! আর কিছু মানুষ (অকৃতজ্ঞ) সুখের তীব্রতায়! আর এজন্যই জীবনের কষ্ট কিংবা সুখ উভয় হালতেই নাবী নুহ (আ) সুলাইমান (আ) ও মুহাম্মাদ (স) এর শেখানো দুয়াটি সর্বদা আমলে রাখুন।
اللهم اجعلني عبداً شكوراً
উচ্চারণ: "আল্লাহুমা ইযআ'লনি আ'বদান শাকুরা।
অর্থ: হে আল্লাহ! আমাকে (আপনার) কৃতজ্ঞ বান্দা বানিয়ে দিন।
আজকের আয়াত/হাদীস
"আবূ হুরাইরা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
إذا زَنَى الرَّجُلُ خَرجَ منه الإيمانُ كان عليه كالظُّلَّة، فإذا أقلَعَ رَجَعَ إليه الإيمان
যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে যায় এবং তা তার (মাথার) উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। অতঃপর যখন সে নিবৃত হয় তখন ঈমান আবার তার নিকট ফিরে আসে।
সুনানে আবু দাউদ, হাদীস ৪৬৯০ (শুআইব আরনাউত তাহকীককৃত) ৪৬১৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"
আজকের আয়াত/হাদীস
"আসওয়াদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,
سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْنَعُ فِي بَيْتِهِ قَالَتْ كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ - تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ - فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ.
আমি ‘আয়িশা রা. কে জিজ্ঞেস করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থাকা অবস্থায় কী করতেন? তিনি বললেন, ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন। অর্থাৎ পরিজনের সহায়তা করতেন। আর সালাতের সময় এলে সালাতের জন্য চলে যেতেন।
সহীহ বুখারী, হাদীস ৬৭৬ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত) ৬৪২(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)
পাদটীকা:
এই হাদিস থেকে বোঝা যায় পুরুষ যখন ঘরে থাকে তখন ঘরের কাজে কর্মে স্ত্রীকে সহযোগিতা করা অনেক সওয়াবের কাজ। আর এ সহযোগিতা যদি কেউ মায়ের কাজে কর্মে করে তবে তো আরো অনেক বেশি সওয়াব হবে।"
05/06/2024
জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের ১০ টি আমল:
• কুরবানী করার পূর্ব পর্যন্ত চুল ও নখ না কাটা
• যথাসম্ভব সকল গোনাহ থেকে বেঁচে থাকা
• যিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা-বিশেষত আরাফার দিনের রোজা
• সামর্থবান হলে আল্লাহর নামে কুরবানির করা
• বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করা
• বেশি পরিমানে আল্লাহর যিকর করা
• আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করা
• সামর্থ্য থাকলে হজ করা
• বেশি পরিমানে তাকবির (আল্লাহ আকবার) পাঠ করা
• বেশি বেশি দান-সাদাকাহ্ করা। সংগৃহীত।।।।।
আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাঃ) বলেছেন : যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় সালাত আদায় করতে মাসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ্ তা’আলা ততবারই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারীর উপকরণ প্রস্তুত করেন।
সহিহ ফাযায়েলে আমল, হাদিস নং ১২০
আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ জুমু‘আর সলাতে আসতে মনস্থ করলে সে যেন গোসল করে। (ই.ফা. ১৮২১, ই.সে. ১৮২৮)
সহিহ মুসলিম, হাদিস নং ১৮৩৬
যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই হল সর্বাধিক বুদ্ধিমান ।
বল, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর জন্যে। (সুরাহ আনয়াম ৫:১৬২)
নিশ্চয় মুমিনগণ সফলকাম, যারা নিজেদের নামাজে অন্তরের বিনয় প্রকাশ করে। (সূরা: মু‘মিন, আয়াত: ১-২)
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
5, Dilkusha
Dhaka
1000