JRB Japanese Language & institute

JRB Japanese Language & institute

Share

An educated mother is needed to build an educated nation

16/09/2024

আসসালামু আলাইকুম
প্রিয় শিক্ষার্থীবৃন্দ,অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে JFT Basic এবং JLPTN4 এর মধ্যে পার্থক্য কি?
তাদের জন্য এই পোস্টটি:
JFT Basic এবং JLPT (Japanese-Language Proficiency Test) উভয়ই জাপানি ভাষা দক্ষতা পরিমাপের জন্য পরীক্ষা তবে দুটির পরীক্ষার মধ্যে উদ্দেশ্য এবং কাঠামোগত কিছু ভিন্নতা রয়েছে।যেমন:
১. JFT Basic পরীক্ষা নেওয়া হয় মূলত ব্যাসিক ভাষাগত দক্ষতা যাচাই
করার জন্য, যাতে প্রার্থী দৈনন্দিন জীবনে এবং কর্মক্ষেত্রে সহজে যোগাযোগ করতে পারে এবং এটি মূলত SSW,Technical Intern Training Program (TITP) এবং অন্যান্য জব ভিসা ক্ষেত্রেই শুধু এই
পরীক্ষা গ্রহণযোগ্য।
JLPT N4 এটিও কিন্তু জাপানিজ ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যাসিক স্তরই এবং এটি শিক্ষাগত মানে স্টুডেন্ট ভিসা,শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ এছাড়াও JFT Basic এর মতন চাকুরির ক্ষেত্রে তো গ্রহণযোগ্য অবশ্যই। এই পরীক্ষাটি
মূলত বিশ্বব্যাপী জাপানি ভাষা শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়।কিন্তু JFT Basic শুধু গুটি কয়েক দেশে নেওয়া হয়।
২. JFT Basic পরীক্ষা শুধুমাত্র একটি স্তরেই নেওয়া হয়, যা JLPT N4-এর সমতুল্য।
কিন্তু JLPT-এর পাঁচটি স্তর রয়েছে: N5: প্রাথমিক স্তর,N4: বেসিক স্তর,
N3: মধ্যম স্তর, N2: উচ্চ-মধ্যম স্তর, N1: সর্বোচ্চ স্তর।
৩. JFT Basic পরীক্ষায় মূলত চারটি দক্ষতা যাচাই করা হয়: শ্রবণ (listening), পাঠ (reading), সংলাপের ক্ষমতা (interaction), এবং কাজের ব্যবস্থাপনা (task management) এবং এটি কম্পিউটার-ভিত্তিক (CBT) পরীক্ষা।
এতে শ্রবণ (listening), পাঠ (reading), এবং ভাষাগত জ্ঞান (ভোকাবুলারি ও ব্যাকরণ) যাচাই করা হয়। এটি পেন্সিল-ভিত্তিক লিখিত পরীক্ষা, এবং শ্রবণ অংশ অডিও ক্লিপের মাধ্যমে নেওয়া হয়।
৪. JFT Basic পরীক্ষা সারা বছরই দেওয়া যায় এবং ফলাফল পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পাওয়া যায়। সার্টিফিকেট ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যায়।
JLPTN4 বছরে দুইবার দেওয়া যায় এবং ফলাফল পরীক্ষা শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে পাওয়া যায়। সার্টিফিকেট ফলাফল প্রকাশের ১,১-২ মাসের মধ্যে পাওয়া যায়(বাংলাদেশের হিসেবে) ।
Md. Jahangir alom
Japanese language instructor
SSW Agriculture and Nursing Care Skill Pass
For Class : 01890-814427

11/09/2024

চাকুরীজীবী ও দূরের ছাত্র-ছাত্রীদের জন্য ঘরে বসে অনলাইনে জাপানি ভাষা শিক্ষার এক বিশাল সুযোগ,,
N5 এবং N4 লেভেল এ ছাত্রছাত্রী ভর্তি চলছে দ্রুত যোগাযোগ করুন ☎️ 01890-814427

10/09/2024
08/09/2024

যারা জাপানে অটোমোবাইল ও আইটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান n5 সার্টিফিকেট থাকলে দ্রুত যোগাযোগ করুন।

বি: দ্র: স্কলারশিপ সুবিধা রয়েছে।

15/07/2024

যারা কোটা এর পক্ষে তাদের উচিত JLPT পরীক্ষায় অংশ নেয়া😎

12/07/2024

স্টাডি গ্যাপ বেশি এর জন্য যারা স্টুডেন্ট ভিসায় ফাইল প্রসেস নিয়ে চিন্তিত তারা আমার সাথে যোগাযোগ করুন

11/07/2024

দ্রুত আবেদন করুন

10/07/2024

JLPT প্রশ্ন ফাঁস হওয়ার আগেই দেশ ছাড়তে হবে নইলে মান সম্মান
থাকবে না

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka