Manik Active Study Center

Manik Active Study Center

Share

knowlage is power

26/11/2021

কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে, কি চমৎকার হত, যদি তারা মুসলমান হত।
সূরা হিজর:2

26/11/2021

যারা এতীমদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে খায়, তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং সত্ত্বরই তারা অগ্নিতে প্রবেশ করবে।

19/10/2021

এসএসসি পরীক্ষার্থীদের প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা হবে। আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে ১০ম শ্রেণির প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা নিতে হবে স্কুলগুলোকে। গত রোববার এ নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এর আগে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। শিক্ষা অধিদপ্তরে সংশোধিত আদেশে বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক্‌–নির্বাচনী পরীক্ষা নিতে হবে।

বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ের পরীক্ষা নিতে হবে। পরীক্ষার প্রশ্নপত্রের মান হবে ৫০ নম্বর। প্রতিটি পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। পরীক্ষার সিলেবাসও জানিয়ে দিয়েছে শিক্ষা অধিদপ্তর। যেসব অধ্যায় থেকে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর ক্লাসে পড়ানো হয়েছে, তা ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষার সিলেবাস হবে।

নম্বর বণ্টন
বাংলা ১ম ও ২য় পত্র বিষয়ের নম্বর হবে ৫০। এর মধ্যে লিখিত অংশে ৩৫ ও এমসিকিউ অংশে ১৫ নম্বর। ইংরেজি ১ম ও ২য় পত্র থেকে ৫০ নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষায় প্রথমপত্র থেকে ৩০ নম্বর ও ২য় পত্র থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। সাধারণ গণিত ৫০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্য ৩৫ থাকবে লিখিত অংশে ও এমসিকিউ অংশে থাকবে ১৫ নম্বর।
C.p. protomalo

14/10/2021
06/10/2021

** রসায়নে নোবেল পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান।

06/10/2021

♦কাল থেকে নয়
আজ থেকেই নামাজ পড়ুন
কাল শব্দটা জীবনে
আর নাও আসতে পারে

03/09/2021

১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে

24/08/2021

সেপ্টেম্বরে খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়

প্রায় ১৮ মাস পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে খুলে দেওয়া হবে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের কলেজ-বিশ্ববিদ্যালয়। শুরু হবে সশরীরে ক্লাস-পরীক্ষা। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছুটি আরও বাড়ছে।

আগামী নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা সরাসরি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে।
C.p

19/08/2021

চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুধু নৈর্বাচনিক বিষয়ে অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষার্থীকে ব্যবহারিক খাতা জমা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, এসএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে প্রতিটি বিষয়ের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদেরও তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে দেওয়া ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা তৈরি করে জমা দিতে হবে।

এসএসসি ও সমমানের এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা নিয়ে এই নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড

শিক্ষা বোর্ড বলছে, করোনা অতিমারির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেসব বিষয়ে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচিতে কী কী ব্যবহারিক করতে হবে, তা–ও উল্লেখ করা আছে। যেহেতু করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও সমমান ও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের শুধু নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু নৈর্বাচনিক বিষয়ের ব্যবহারিকের খাতা (নোট বুক) জমা নেওয়া প্রয়োজন।

ব্যবহারিক খাতা জমার হিসেব দিয়ে বোর্ড আরও বলছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক প্রতিটি বিষয়ের সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লেখিত ব্যবহারিকের যেকোনো দুটি ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দেবে। একইভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা তার নৈর্বাচনিক বিষয়ের প্রতিটির (যেগুলোতে ব্যবহারিক আছে) প্রতি পত্রের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে উল্লিখিত ব্যবহারিকের দুটি করে ব্যবহারিক কার্যক্রমের খাতা (নোট বুক) তৈরি করে জমা দেবে

শিক্ষা বোর্ড আরও বলছে, ইতিমধ্যে যদি কোনো শিক্ষার্থী ২০২১ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচির আলোকে প্রতি পত্রে দুটির বেশি ব্যবহারিক কার্যক্রম সম্পন্ন করে থাকে, তাহলেও শিক্ষার্থী ওই সব ব্যবহারিক খাতা বা নোট বুক জমা দিতে পারবে।

C.P. Prothomalo

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Ashulia
Dhaka