Bangladesh Nursing Admission Helpline

Bangladesh Nursing Admission Helpline

Share

YouTube Channel:
https://www.youtube.com/@hemoglobinnursing
নার্সিং এর সকল টিউটোরিয়াল পাবেন এখানে

30/10/2024

৪৮টি ওষুধের কাজের ধরনসহ উদাহরণ দেওয়া হলো যা হৃদরোগ এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।

1) Beta-blockers (বিটা-ব্লকারস):

কাজের ধরন: হার্টের গতি কমিয়ে দেয়, ফলে রক্তচাপও কমে।
উদাহরণ: Atenolol, Metoprolol, Propranolol, Bisoprolol, Nebivolol

2) ACE Inhibitors (এসি ইনহিবিটরস):

কাজের ধরন: অ্যাংজিওটেনসিন উৎপাদন কমিয়ে রক্তনালী শিথিল করে রক্তচাপ কমায়।
উদাহরণ: Enalapril, Lisinopril, Ramipril, Captopril

3) ARBs (Angiotensin II Receptor Blockers):

কাজের ধরন: অ্যাংজিওটেনসিন II কে ব্লক করে রক্তনালী শিথিল করে এবং রক্তচাপ কমায়।
উদাহরণ: Losartan, Valsartan, Telmisartan, Olmesartan

4) Calcium Channel Blockers

কাজের ধরন: রক্তনালীর পেশী শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
উদাহরণ: Amlodipine, Diltiazem, Verapamil, Nifedipine, Felodipine

5) Diuretics

কাজের ধরন: শরীরের অতিরিক্ত পানি ও লবণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, ফলে রক্তচাপ কমে।
উদাহরণ: Furosemide, Hydrochlorothiazide, Chlorthalidone,
Spironolactone, Torsemide

6) Alpha-blockers (আলফা-ব্লকারস):

কাজের ধরন: রক্তনালীর পেশী শিথিল করে রক্তচাপ কমায়।
উদাহরণ: Doxazosin, Prazosin, Terazosin

7) Centrally Acting Agents (সেন্ট্রালি অ্যাক্টিং এজেন্টস):

কাজের ধরন: স্নায়ুতন্ত্রের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
উদাহরণ: Clonidine, Methyldopa, Guanfacine

8) Antiarrhythmics (অনিয়মিত হৃদস্পন্দনের জন্য ওষুধ):

কাজের ধরন: হৃদয়ের অনিয়মিত স্পন্দন নিয়ন্ত্রণে আনে।
উদাহরণ: Amiodarone, Flecainide, Procainamide

9) Anticoagulants (রক্ত জমাট বাঁধা রোধকারী):

কাজের ধরন: রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায়।
উদাহরণ: Warfarin, Heparin, Enoxaparin, Apixaban

10) Antiplatelets (প্লেটলেট জমাট বাঁধা রোধকারী):

কাজের ধরন: রক্তের প্লেটলেট জমাট বাঁধা রোধ করে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
উদাহরণ: Aspirin, Clopidogrel, Ticagrelor, Prasugrel

11) Lipid-lowering agents (কোলেস্টেরল কমানোর ওষুধ):

কাজের ধরন: রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
উদাহরণ: Atorvastatin, Simvastatin, Rosuvastatin, Pravastatin, Fenofibrate

12) Nitrates (বুকের ব্যথার জন্য ওষুধ):

কাজের ধরন: বুকের ব্যথা (এ্যাঞ্জাইনা) নিরাময়ে রক্তনালী প্রসারিত করে।
উদাহরণ: Nitroglycerin, Isosorbide dinitrate

এগুলো সব Prescription Medicine, যা অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে।

05/09/2023

ডিপ্লোমা ইন নার্সিং তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট প্রকাশ । রেজাল্ট অপরিবর্তিত থাকলে বুঝবেন আবার ফেল আসছে।

15/03/2023

বিশেষ আপডেট!
এই বছর বিএসসি, ডিপ্লোমা ও মিডওয়াইফারি আলাদা আলাদা পরীক্ষা ও আবেদন। এবার একই সাথে একাধিক কোর্সে apply করা যাবে না।

29/01/2023

🔴 নার্সিং ভর্তি প্রস্তুতি ২০২২-২৩ 🔴
✅ নার্সিং কেনো পড়বো?
বিশ্বের সম্মানজনক চাকুরী তালিকায় ২য় সেরা বিষয় Nursing, যেখানে মাত্র ২% মানুষ বেকার। আপনি এ পেশায় ক্যারিয়ার করলে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াসহ পৃথিবীর যেকোন দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
✅ দেশে নার্সিংয়ের কাজের সুযোগ সম্পর্কে জানতে চাই।
বর্তমানে সরকারী বেতন স্কেল অনুযায়ী নার্সিংকে ২য় শ্রেণী (১০ম গ্রেড) এর মর্যাদা দিয়েছে। শুধু এবছরই সরকারীভাবে ১৪০০ মিডওয়াইফ ও ৮৫০০ সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশসেরা কোচিংঃ গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং Nursing Admission Helpline জয়েন করুন।

✅ নার্সিংয়ে ভর্তির যোগ্যতা সম্পর্কে জানতে চাই?
⭕ বয়স: সর্বোচ্চ ২২ বছর
⭕ এসএসসি: ২০১৯/২০২০
⭕ এইচএসসি: ২০২১/২০২২

⭕ বিএসসি: SSC + HSC (মোট GPA 7), কোনোটি 3.00 এর কম না, বায়োলজিতে কমপক্ষে জিপিএ 3.00 পেতে হবে।
⭕ ডিপ্লোমা/মিডওয়াইফারী: SSC + HSC (মোট GPA 6.00), কোনোটি 2.50 এর কম না।

✅ পরীক্ষার মানবন্টন সম্পর্কে জানতে চাই।
🔴 বিএসসি নার্সিং
🔆 ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর
☑️ বাংলা-২০
☑️ ইংরেজি- ২০
☑️ গণিত- ১০
☑️ সাধারণ বিজ্ঞান (পদার্থ+রসায়ন+জীববিজ্ঞান)- ৩০
☑️ সাধারণ জ্ঞান- ২০

🔴 ডিপ্লোমা ও মিডওয়াইফারী
🔆 ভর্তি পরীক্ষা- মোট ১০০ নম্বর
☑️ বাংলা-২০
☑️ ইংরেজি- ২০
☑️ গণিত- ১০
☑️ সাধারণ বিজ্ঞান- ২৫
☑️ সাধারণ জ্ঞান- ২৫

🔆 Academic Result (৫০ নম্বর)
☑️ SSC এর জিপিএর ৪ গুণ
☑️ HSC এর জিপিএর ৬ গুণ
🔴 মোট ১০০+৫০ = ১৫০ নম্বর

✅ দেশে সরকারী নার্সিংয়ে আসন সংখ্যা কত?
🟣 বিএসসি- ১২০০ টি
🟣 ডিপ্লোমা- ২৭৩০ টি
🟣 মিডওয়াইফারী- ১০৫০ টি

✅ কোটা সম্পর্কে জানতে চাই।
☑️ মুক্তিযোদ্ধা কোটা- ২%
☑️ বাকি ৯৮% এর মধ্যে- ৬০% মেধা কোটা, ৪০% জেলা কোটা
☑️ কোনো উপজাতি কোটা নাই।
🟣 ছেলেদের জন্য বরাদ্দঃ
১০% (সরকারীতে), ২০% (বেসরকারীতে)

✅ আবেদন সম্পর্কে জানতে চাই।
🟣 আবেদন ফি:
☑️ Nursing (700/-)
☑️ Diploma & Midwife (500/-)

✅ কারা কিসে আবেদন করবে?
☑️ BSC : শুধু সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করবে।
☑️ Diploma & Midwife: Science, Arts & Commerce সবাই আবেদন করতে পারবে।
☑️ মিডওয়াফারীতে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে।

✅ আমার জন্য চান্স পাওয়া কতোটা কঠিন?
প্রতিবছর আর এবছর নার্সিংয়ে ভর্তিপরীক্ষার চিত্র ভিন্ন। আপনারা জানেন এবছর ১৩ লাখ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ ও অনেক ভালো। ফলে অন্যবারের তুলনায় বিএসসি ও ডিপ্লোমা উভয় আসনে গতবারের চেয়ে ৩-৪ গুণ বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। ফলে lowest marks 5-7 এগিয়ে যাবে।

26/01/2023

🔰🔰BSc Nursing Admission আবেদনের যোগ্যতা ও মানবন্টনঃ
HSC পাসের সাল 2021& 22
SSC পাসের সাল 2019 & 20
✅ BSc In Nursing
HSC কমপক্ষে 3.00
SSC কমপক্ষে 3.00
Total কমপক্ষে 7.00
✅ বিষয় ভিত্তিক মানবন্টনঃ
বাংলাঃ ২০
ইংরেজীঃ ২০
গণিতঃ ১০
পদার্থ বিজ্ঞান ১০
রসায়ন বিজ্ঞানঃ ১০
জীববিজ্ঞানঃ ১০
সাধারণ জ্ঞানঃ ২০

13/01/2023

#বিপরীতশব্দ
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ

১। মাগা - দেওয়া।
২। মহিমা -লঘিমা।
৩। মহার্ঘ -সুলভ
৪। মলিন -নির্মল
৫। মরীচিকা -বাঞ্ছাপূরণ
৬। মন্দকপাল-জোরকপাল।
৭। মনোমতো - অমনঃপূত
৮। মনীষা -অজ্ঞতা, মূঢ়তা।
৯। মজদুর -মালিক।
১০। মগ্ন -উন্মনা, আনমনা।
১১) পাংশু -সবুজ ।
১২) শবল-একবর্না।
১৩) সফেদ - নিকষ।
১৪) বিহান - সন্ধ্যা।
১৫) পামর - মহাত্মা।
১৬) তাতা - ঠান্ডা।
১৭) বিদিত- অজ্ঞাত।
১৮) সদর - অন্দর।
১৯) খিড়কী - সিংহদ্বার।
২০) মনীষা - নির্বোধ।
২১) সন্ধি -বিগ্রহ/বিবাদ

13/01/2023

দেশে নার্স আছে চাহিদার ২৮ শতাংশ।
তথ্যসোর্সঃ বনিকবার্তা- ১৩/০১/২০২৩

13/01/2023

বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ-
ক.শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে
খ.আর্দ্র বায়ু বা মেঘমুক্ত বায়ুর মধ্যে দিয়ে
গ.ঠান্ডা বায়ুর মধ্যে দিয়ে
ঘ.লু হাওয়ার মধ্যে দিয়ে

02/01/2023

২০২১-২০২২ শিক্ষাবর্ষে নার্সিং শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর সময় বৃদ্ধি সংক্রান্ত নোটিশ।

25/12/2022

আজ রাত ৮ টায় হিমোগ্লোবিন নার্সিং ভর্তি কোচিং এর সৌজন্যে ফেসবুক লাইভ এ নার্সিং ভর্তি প্রস্তুতি ২০২৩ নিয়ে আলোচনা করা হবে। সবাই আপনাদের জিজ্ঞাসা ও প্রশ্ন নিয়ে অংশগ্রহণ করবেন। সবাইকে আমন্ত্রণ রইলো। আজ রাত ৮ টায়।

পেইজ লিংকঃ https://www.facebook.com/HemoglobinNursing/
Date: 25 December, 2022

Photos from Bangladesh Nursing Admission Helpline's post 25/12/2022

নার্সিং নাকি মিডওয়াইফারী কোনটা ভালো হবে?

১. BSc in Nursing: Nursing & Midwifery এর সকল সেক্টরে জয়েন করতে পারবেন। স্নাতক সম্মানের এই কোর্সটি বিভিন্ন মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত। শুধু নার্সিং সেক্টর নয়, জেনারেল বিসিএস সহ অন্যান্য জব করতে পারবেন। বিদেশ সহ উচ্চশিক্ষায় অগ্রাধিকার।

২. Diploma in Nursing science & Midwifery :
এই কোর্সটি করলেও নার্সিং এবং মিডওয়াইফারী এর সকল ক্ষেত্রে জব করতে পারবেন। পোস্ট বিএসসি এর পর যেকোনো উচ্চশিক্ষার গ্রহণ করতে পারবেন৷ কোর্সটি ডিগ্রির সমমান।

৩. Diploma in Midwifery: শুধু মাত্র গর্ভবতী মা ও নবজাতকের সেবা সংশ্লিষ্ট জব করতে পারবেন। পোস্ট বিএসসি এখনও প্রক্রিয়াধীন।

# ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সটি ৩ বছর মেয়াদি একটি মিডওয়াইফারি কোর্স। মা ও শিশুর স্বাস্থ্য এবং বেবি ডেলিভারি সম্পর্কিত কাজ করা হয়!

একজন প্রশিক্ষিত মিডওয়াইফ ফ্যামিলি প্লানিং, প্রসব পূর্ব, গর্ভাবস্থা, প্রসব এবং প্রসবোত্তর সময়কালে মহিলাদের সহায়তা করেন এবং নবজাতকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। মিডওয়াইফের ভূমিকা বৈচিত্র্যময় এবং গর্ভবতী মহিলা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যপারে Support করা, কীভাবে healthy pregnancy বজায় রাখা যায় সেসব বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং প্রয়োজনীয় মেডিকেল টেস্ট সম্পর্কিত তথ্য সরবরাহ করা।

নার্স ও মিডওয়াইফ দুটোই ভালো

***** বিএসসি / ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারী শেষ করে একজন রেজিস্টার্ড নার্স হিসাবে মানবতার সেবার সর্বক্ষেত্রে নিয়োজিত রাখুন। সরকারি বা বেসরকারি সব জায়গায় নার্সদের ব্যাপক চাহিদা রয়েছে।

**** ডিপ্লোমা ইন মিডওয়াইফারী শেষ করে রেজিস্টার্ড মিডওয়াইফ হতে পারবেন। মিডওয়াইফদের দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে। এতি মধ্যে আমরা জানতে পেরেছি সামনে ৩ বছরে সাড়ে তিন লাখ মিডওয়াইফ দেশের বাইরে পাঠাবে।

তিনটি কোর্সই ভালো এখন যে বিষয়ে ভর্তি হয়েছেন ভালো ভাবে পড়াশোনা করুন এবং লক্ষ্য স্থির করুন।
ধন্যবাদ।
সবার জন্য শুভ কামনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dhaka