02/11/2024
কেমন রাজনৈতিক দল চান?
কিছু প্রশ্ন ও উত্তর।
দলের কেন্দ্রীয় প্রধান কিভাবে নির্বাচিত হবে?
গনতান্ত্রিক ভাবে, প্রত্যক্ষ ভোটে।
কেন্দ্রীয় মহাসচিব কিভাবে নির্বাচিত?
৭০% প্রত্যক্ষ ভোট ও ৩০% দলীয় প্রধানের মনোনয়ন।
দলের কেন্দ্র প্রধান ও কেন্দ্র মহাসচিবের ক্ষমতা কি হবে ও কত বছর তারা একই পদে থাকবেন ?
প্রথম আহবায়ক কমিটি একবছর, প্রথম নির্বাচিত কমিটি দু বছর। পরবর্তী কমিটি গুলো সংসদের মেয়াদের অর্ধেক সময়।
তারা গঠনতান্ত্রিকভাবে দল পরিচালনা করবেন।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদ কিভাবে গঠিত হবে?
দলের সদস্যদের আনুপাতিক হারে।
আহবায়ক কমিটি ও প্রথম কমিটির জন্য এটা প্রযোজ্য হবেনা।
দলের নেতা হওয়ার যোগ্যতা কি কি হবে?
নুন্যতম গ্রাজুয়েশান। বিভিন্ন সামাজিক বা সংগঠন করার অভিজ্ঞতা প্রশংসনীয় হবে।
দলে কাদের নেয়া যাবে?
আজীবন দলের মিশন ভিশন স্বপ্নের সাথে একমত হওয়া ও আজীবন দলে থাকার প্রত্যয় থাকা, যোগ্যতার চেয়েও যিনি সময় দিতে ও পরিশ্রমে উৎসাহী বেশী তাকে অগ্রাধিকার দেয়া।
দলে কাদের নেয়া যাবে না?
বিভিন্ন দলে ঘুরা ফিরা করা মানুষ, লেনদেন খারাপ, সামাজিক রেপুটেশন খারাপ মানুষ। ডিফেন্সকে একমাত্র না ভাবা।
দলের হাই কমান্ড কিভাবে দলের উপর কর্তৃত্ব ধরে রাখবে?
গঠনতান্ত্রিক ক্ষমতা বলে।
দলের মাসিক নিয়মিত কাজ কি কি হবে?
পরিবেশ ও জীবন মানউন্নয়ন করা।
ইউনিয়ন কমিটির কাজ কি হবে?
পরিবেশ, কৃষি, সামাজিক ক্লাব করা।
নতুন দল বড় করার পলিসি কি হবে?
পরিবেশ ও ব্যক্তিগত রিক্রটমেন্টের তালিকা সংগ্রহ।
প্রান্তিক মানুষ ও নারীদের জীবন মান উন্নয়ন।
দল পরিচিত করার পলিসি কি হবে?
পরিবেশ
দলকে জনপ্রিয় করার পলিসি কি হবে?
পরিবেশ
দলের ফান্ড কিভাবে ম্যানেজ হবে?
দলের ফাউন্ডারদের ডোনেশন, নেতাকর্মীর ডোনেশন, শুভাকাংখীর দান।
প্রেস ব্রিফিং, মানববন্ধন, টকশো ছাড়া দলের কাজ আর কি কি হতে পারে?
পাঠচক্র, নিম্মবিত্ত স্কুল, দক্ষতা বৃদ্ধি, পরিবেশ ও নিরাপদ খাদ্য
দলের প্লাটফর্মে লাইফ টাইম থাকার বা রাখার উপায় কি?
মাসিক দার্শনিক মোটিভেশন, ওয়ান টু ওয়ান আলাপ, ডিসপুট রিকনসিলিয়েশন, আন্তরিক ব্যবহার।
দলের কাজ করে পূন্য বা সওয়াব অর্জনের উপায় কি?
ভাল কাজ সবসময় সওয়াবের।
বড় দলগুলোর সাথে জোট হবে কি?
আপাতত না।
জোট না হওয়ার কারন কি?
কাজ করে নিজেদের ভিত্তি মজবুত করার জন্য নচেৎ ফোকাস পয়েন্ট নষ্ট হয়।
শটকার্ট পথে রাজনৈতিক সফলতা আসে কি?
আসেনা, জেনারেল ইব্রাহিম।
কিংস পার্টি করে সফলতা আসেনা কেন?
জনগন ক্ষমতা কেন্দ্রীক উদ্যোগ কম বিশ্বাস করে। পিডিপি।
ডিফেন্সের মানুষের রাজনৈতিক সংগঠনে সফলতা কেমন?
খুব কম।
দলের ইনক্লুসিভনেস টা কেমন হবে?
সব মতের জন্য উন্মুক্ত বাট আমাদের দলীয় স্কুল অব থটসে বিশ্বাসী হতে হবে।
দল পিউরিটানিক বা প্লুরালিস্টিক হবে কি?
পরম বিশুদ্ধ হওয়া মানুষের জন্য সম্ভব না। বিভিন্ন মতামত ধারন করার মত ডাইভারসিটি থাকতে হবে।
দলের অভ্যন্তরে বিরোধ নিস্পত্তির উপায় কি?
পাচজনের ডিসপুট স্যাটেলমেন্ট কমিটি করা।
দলের কর্মী মান উন্নয়ন ও মান সংরক্ষনের উপায় কি?
মাসিক রাজনৈতিক পাঠচক্র ও সার্টিফিকেশন।
দলে বিভিন্ন ধর্ম ও লিঙ্গ এর সংযুক্তির উপায় কি?
আন্তরিক যোগাযোগ ও কাজের পরিবেশ দেয়া। অধিকতর যত্ন।
দলকে কিভাবে অধিকার আদায়ের টুলস ও ন্যায়বান, মানবিক করা যায়?
আদর্শের চর্চা ও ধারন
দলের লক্ষ্য কি?
বাংলা সভ্যতা তৈরী করা।
দলটি অন্য দল থেকে এডভান্স কিভাবে?
বাংলা সভ্যতা তৈরীর টার্গেট জাতিকে ঐক্যবদ্ধ করবে।
দলের ফান্ডামেন্টাল থটস কি?
বাংলাবাদ
দল থেকে আশাভঙ্গ হয় কেন?
জাস্টিস না পাওয়া, ভাল ব্যবহার না পাওয়া।
গনতান্ত্রিক না হওয়া, শর্টকাট সফলতা চাওয়া। অসৎ হওয়া। টাকা ধার দিয়ে ফেরৎ না পাওয়া, দলের কর্মীর সাথে অবৈধ সম্পর্ক, ব্যাবসায়িক পার্টনার হয়ে ব্যাবসা খারাপ করা। চিন্তা থাকে কর্পোরেট প্রতিষ্ঠানের জব চেঞ্জ এর মত। ইন্সুরেন্সের কাস্টমার না পাওয়া।