Sohoz Quran Shikkha

Sohoz Quran Shikkha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohoz Quran Shikkha, School, Dhaka.

04/04/2023
04/04/2023

সূরা কাউসার -তাজবীদ সহকারে সহি শুদ্ধ উচ্চারণ ✔️- سورة الكوثر ✔️ Surah Al-Kausar

Description

সম্মানিত দর্শক Sohoz Quran Shikkha ( সহজ কুরআন শিক্ষা ) চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ।

আজকের বিষয়ঃ সূরা কাউসার - ✔️- سورة الكوثر ✔️ Surah Al-Kausar

তিলাওয়াতে
জাতীয় পর্যায়ে পুরুষ্কার প্রাপ্ত , ক্বারী জনাব Nasir Fuad
সিনিয়র শিক্ষক, হলিক্রস স্কুল

Sponsored By = KHabar বাড়ি
( https://www.facebook.com/canteen.BanglaKhabar )

( Restaurant , Facebook Name : KHabar বাড়ি )

আমাদের আয়োজন গুলো যদি ভাল লাগে তাহলে Sohoz Quran Shikkha চ্যানেলটি Follow, Like, Comment, And Share করে আমাদেরকে সাথেই থাকুন ধন্যবাদ ।

29/03/2023

Surah Fatiha ( সুরা ফাতিহা )

সুরা ফাতিহা কে বলা হয় কোরআনের জননী উম্মুল কোরআন)

সুরা ফাতিহা এবং সুরা বাকারার শেষ তিনটি আয়াত হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নুর
যা ইতোপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি
(সহিহ মুসলিম: ৮০৬)
সূরা ফাতিহা পড়ার পর যখন তোমাদের কেউ আমিন বলে, আর আসমানে ফেরেশতারাও আমিন বলেন, তারপর উভয়ের আমিন যদি মিলে যায় তাহলে জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে

তিলাওয়াতে
জাতীয় পর্যায়ে পুরুষ্কার প্রাপ্ত , ক্বারী জনাব Nasir Fuad
সিনিয়র শিক্ষক, হলিক্রস স্কুল

ভিডিও গ্রাফি এবং এডিটিংয়ে
Avik Ahmed

সৌজন্যে = KHabar বাড়ি Food

27/03/2023

Sohoz Quran Shikkkha - ঘরে বসে ফ্রি তে কুরআন শিখুন ।

Channel Link = https://www.youtube.com/

Sohoz Quran Shikkha - পরিচিতি পর্ব ।

ক্বারী নাসির উদ্দিন ফুয়াদ ,
সিনিয়র শিক্ষক, হলিক্রস স্কুল ।
জাতীয় পুরুস্কার প্রাপ্ত ক্বারী এবং মিডিয়া ব্যক্তিত্ব ।
সৌজন্যে = KHabar বাড়ি

17/03/2023

*ছোট সাহিহ কিছু দরুদ*

-- আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলীহি ওয়া আস হাবিহি আজমাঈন

আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ ।

আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি

এরকম ছোট ছোট দরুদ পড়তে পারেন। সর্বোত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম।।

(((হাদীসের নামে জালিয়াতি)))
=============
দরুদ-সালাম
=========

মহান আল্লাহ মুমিনগণকে নির্দেশ দিয়েছেন তাঁর মহান নবীর (ﷺ) উপর সালাত (দরুদ) ও সালাম পাঠ করতে। হাদীসের আলোকে আমরা জানতে পারি যে, রাসূলুল্লাহ (ﷺ) এর উপর দরুদ ও সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও নেক কর্ম। সহীহ হাদীসের আলোকে দরুদ ও সালামের ফযীলতের বিষয়গুলো ‘রাহে বেলায়াত’ গ্রন্থে বিস্তারিত আলোচনা করেছি। সহীহ হাদীস দ্বারা প্রমাণিত এ সকল ফযীলতের মধ্যে রয়েছে:

(১). সালাত ও সালাম পাঠকারীর উপর আল্লাহ নিজে সালাত (রহমত) ও সালাম প্রেরণ করেন। একবার সালাত (দরুদ) পাঠ করলে মহান আল্লাহ সালাত পাঠকারীকে ১০ বার সালাত (রহমত) প্রদান করবেন, তার ১০টি মর্যাদা বৃদ্ধি করবেন, ১০টি সাওয়াব লিখবেন এবং ১০টি গোনাহ ক্ষমা করবেন। একবার সালাম পাঠ করলে আল্লাহ তাকে ১০ বার সালাম জানাবেন।

(২). সালাত বা দরুদ পাঠকারী যতক্ষণ দরুদ পাঠে রত থাকবেন ততক্ষণ ফিরিশতাগণ তার জন্য দোয়া করতে থাকবেন। একবার সালাত (দরুদ) পাঠ করলে আল্লাহ এবং তাঁর ফিরিশতাগণ তাঁর উপর সত্তর বার সালাত (রহমত ও দোয়া) করবেন।

(৩). সালাত ও সালাম পাঠকারীর সালাত ও সালাম তার পরিচয়সহ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পৌঁছান হবে।

(৪). রাসূলুল্লাহ (ﷺ) নিজে সালাত পাঠকারীর জন্য দোয়া করবেন।

(৫). দরুদ পাঠ কেয়ামতে নবী (ﷺ)-এর শাফায়াত লাভের ওসীলা।

(৬). মহান আল্লাহ সালাত (দরুদ) পাঠকারীর দোয়া কবুল করবেন এবং সকল দুনিয়াবী ও পারলৌকিক সমস্যা মিটিয়ে দেবেন।

সালাতের এত সহীহ ফযীলত থাকা সত্ত্বেও কতিপয় আবেগী মানুষ এর ফযীলতে আরো অনেক বানোয়াট কথা হাদীস নামে প্রচার করেছেন।

‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ’ এটুকু কথা হলো দরুদের ন্যূনতম পর্যায়। এর সাথে ‘সালাম’ যোগ করলে সালামের ন্যূনতম পর্যায় পালিত হবে। যেমন, ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও সাল্লিম’। অথবা ‘সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিও ওয়া সাল্লামা।’ সহীহ হাদীসে দরুদ পাঠের জন্য দরুদে ইবরাহিমী ও ছোট বাক্যের দুই একটি দরুদ পাওয়া যায়। হাদীসে বর্ণিত দরুদের বাক্যগুলো ‘রাহে বেলায়াত’ ও ‘এহইয়াউস সুনান’ গ্রন্থদ্বয়ে উল্লেখ করেছি। আমাদের সমাজে প্রচলিত দরুদের বিভিন্ন নির্ধারিত বাক্য সবই বানোয়াট।

সবচাইতে ছোট দুরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম। এটি রসুলুল্লাহ নাম আসলেই প্রতিবার পড়তে হবে।
আর সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম, যা আমরা নামাযে পড়ি।

আর ওযীফা অথবা বিভিন্ন বই পুস্তকে দেওয়া দুরুদু হাজারী, দুরুদে লাখী, দুরুদে তুনাজ্জিনা, দুরুদে ইয়া হাবিবি কুমকুম, দুরুদে আকবার... এইসবগুলো ভ্রান্ত, মানুষের বানানো ভুয়া দুরুদ। এইগুলোর যে ফযীলত দেওয়া আছে ১০০% মিথ্যা, আল্লাহ তাদের বিচার করুন যারা এই মিথ্যা কথাগুলো লিখেছে। এইগুলো পড়া বেদাত, এইগুলো কেউ কোনোদিন পড়বেন না - কারণ এইগুলোতে শিরকি কথাবার্তা দেওয়া আছে।

কোরআনে বর্ণিত বিভিন্ন নবীরা যে দোয়া করেছিলেন
16/03/2023

কোরআনে বর্ণিত বিভিন্ন নবীরা যে দোয়া করেছিলেন

ছোট ছোট সূরা অর্থসহ
16/03/2023

ছোট ছোট সূরা অর্থসহ

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্...
16/03/2023

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।

পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।

স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।

আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।

কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?

আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।

তথ্য ইন্ডিয়া টাইমস।

~Timeline এ রেখে দিন ♥😇~ দৈনন্দিন জীবনের ৫ টি গুরুত্বপূর্ণ আমল... 💕১. আয়াতুল কুরসী২. সুরা বাকারার শেষ দুই আয়াত৩. সুরা তা...
16/03/2023

~Timeline এ রেখে দিন ♥😇

~ দৈনন্দিন জীবনের ৫ টি গুরুত্বপূর্ণ আমল... 💕
১. আয়াতুল কুরসী
২. সুরা বাকারার শেষ দুই আয়াত
৩. সুরা তাওবার শেষ দুই আয়াত
৪. সুরা হাশরের শেষ তিন আয়াত
৫. সাইয়্যেদুল ইস্তিগফার

আল্লাহ তায়ালা আমাদের এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল গুলো করার তৌফিক দান করুন। আমিন।

16/03/2023

নবীজির উপর দরুদ পাঠের অনন্য ১০ টি লাভ ও উপকারিতা (সহিহ হাদিস থেকে)
❑ |১| সকল দুশ্চিন্তামুক্তি ও প্রয়োজন পূরণ:
একজন সাহাবি রাসূলকে বলেছিলেন, তিনি তাঁর উপর সর্বদা দরুদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলেছিলেন, ‘‘যদি তুমি তাই করো, তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে (প্রয়োজন পূরণ হবে) এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে।’’ [তিরমিযি: ২৪৫৭, হাকিম: ২/৪৫৭, হাদিসটি সহিহ]
❑ |২| রহমতপ্রাপ্তি, গুনাহমুক্তি ও মর্যাদাবৃদ্ধি:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর দশবার রহমত বর্ষণ করবেন।”
[সহিহ মুসলিম: ৪০৮]
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, ‘‘যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ্ তার প্রতি ১০ বার রহমত বর্ষণ করবেন, ১০ টি গুনাহ মোচন করবেন এবং তার জন্য ১০ টি স্তর উন্নীত করবেন।’’ [নাসায়ি: ১২৯৭, মুসতাদরাক হাকিম: ১/৫৫০, সহিহ ইবনু হিব্বান: ৯০৪, হাদিসটি সহিহ]
অন্য বর্ণনায় বলা হয়েছে, একবার দরুদ পাঠ করলে আল্লাহ্ ৭০ বার তার প্রতি রহমত পাঠাবেন এবং ফেরেশতাগণ ৭০ বার রহমতের দু‘আ করবেন। [মুসনাদ আহমাদ: ২/১৭২, আত তারগিব: ৬৮০, হাদিসটি হাসান]
❑ |৩| দরুদ মুমিনের জন্য যাকাতস্বরূপ:""*******
#@"''''''''''
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমার উপর দরুদ পড়ো। কেননা এটা তোমাদের জন্য যাকাতস্বরূপ।’’ (এ সংক্রান্ত একটি সহিহ দরুদ পরবর্তী কোনো পর্বে আসবে ইনশাআল্লাহ্) [মুসনাদ আহমাদ: ৩/৩৬৫, ইবনু আবি শাইবাহ: ৮৭৯৬, হাদিসটি নির্ভরযোগ্য]""''':::::.
❑ |৪| কিয়ামতের মাঠে নবীজির সান্নিধ্য:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে, যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার উপর দরুদ পড়বে।” [সুনানে তিরমিযি: ৪৮৪, সহিহ আত তারগিব: ২/১৩৬, হাদাসটি হাসান]
❑ |৫| রাসূলের কাছে দরুদ পেশ করা হয়:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমুআর দিন। সুতরাং এই দিনে তোমরা আমার উপর বেশি করে দরুদ পড়ো। কেননা, তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপন করা হয়।” [আবু দাউদ: ১০৪৭, নাসায়ি: ১৩৭৪, হাদিসটির সনদ সহিহ]
❑ |৬| নবীজির শাফায়াত লাভ:
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আমার প্রতি সকালে দশবার এবং বিকেলে দশবার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফা‘আত (সুপারিশ) লাভ করবে।’’ [মাজমাউয যাওয়াইদ: ১৭০২২, সহিহ আত তারগিব: ১/২৭৩, জামি‘উস সগির: ৬/১৬৯, হাদিসটি হাসান]
❑ |৭| দরুদ দু‘আ কবুলের অন্যতম উপায়:
একবার ইবনু মাস‘উদ (রা.) সালাতের বৈঠকে বসে প্রথমে আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করেন, অতঃপর রাসূলের উপর দরুদ পাঠ করেন, তারপর নিজের জন্য দু‘আ করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘এখন চাও, তোমার (প্রার্থিত বস্তু) তোমাকে দেওয়া হবে; এখন চাও, তোমার (প্রার্থিত বস্তু) তোমাকে দেওয়া হবে।’’ [তিরমিযি: ২/৪৮৮, হাসান]
আরেকজন ব্যক্তি প্রথমেই নিজের জন্য চাওয়া শুরু করেন। তাকে দেখে নবীজি বলেন, ‘‘সে অনেক বেশি তাড়াহুড়া করে ফেলেছে।’’ [আবু দাউদ: ১৪৮১, হাসান]
❑ |৮| রাসূলের দু‘আ লাভের সুযোগ:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আমি তার জন্য ১০ বার দরুদ পাঠ করি (দু‘আ করি)।’’ [তাবারানি: ২৬৯২, মাজমাউয যাওয়াইদ: ১০/১৬৩, (বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)]
❑ |৯| দরুদ (গুনাহর) কাফফারাস্বরূপ:
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘তোমরা আমার উপর দরুদ পড়ো। কেননা, আমার উপর দরুদ পড়া তোমাদের জন্য কাফফারা (প্রায়শ্চিত্য)।’’ [ইবনু আবি আসিম, আস সলাতু ‘আলান নাবিয়্যি: ৭৮, ইবনু হাজারের মতে, সনদের রাবিগণ সহিহ হাদিসের রাবি]
❑ |১০| অনন্য মর্যাদা ও বৈশিষ্টপূর্ণ আমল:
কুরআনুল কারিমে এসেছে, ‘‘নিশ্চয়ই আল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি সালাত (দরুদ) প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি সালাত (দরুদ) ও সালাম প্রেরণ করো।’’ [সূরা আহযাব, আয়াত: ৫৬]
আল কুরআনে অন্য কোনো আমলের ক্ষেত্রে এমনটি বলা হয়নি যে, ‘স্বয়ং আল্লাহ্ ও তাঁর ফেরেশতাগণ এরূপ করেন, সুতরাং তোমরাও করো।’ নিঃসন্দেহে এটি দরুদের বিশেষ মর্যাদা ও অনন্য বৈশিষ্টের প্রমাণ। *""'''

আল্লাহ্ তা‘আলা আমাদের তাওফিক দিন, যেন আমরা সর্বাবস্থায় রাসূলের উপর দরুদ পাঠ করতে পারি এবং দরুদময় জীবন গঠন করতে পারি।

Address

Dhaka
1215

Telephone

+8801914065151

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohoz Quran Shikkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sohoz Quran Shikkha:

Shortcuts

Share