12/03/2025
আইনটি শুধুমাত্র মেডিকেল এবং ডেন্টাল চিকিৎসকদের জন্য প্রযোর্জ্য।
অর্থা কেউ মেডিকেল অথবা দন্ত চিকিৎসক হিসেবে নামের পূর্বে ডাক্তার লিখতে হলে অবশ্যই MBBS অথবা BDS হতে হবে।
এই আইন হোমিওপ্যাথির জন্য প্রযোজ্য না।
হোমিওপ্যাথি স্বায়ত্তশাসিত আইন আছে, যা হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন নামে পরিচিত,
এবং BMDC বা বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল এর মত পূর্ন ক্ষমতাবান একটি হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল রয়েছে।
যেখানে বলা আছে BHMS এবং DHMS ব্যতিত কেউ নামের পূর্ব ডাক্তার লিখে হোমিওপ্যাথি সেবা দিতে পারবে না।
অর্থাৎ কেউ যদি এই দুটো ডিগ্রী ব্যতি হোমিওপ্যাথি চিকিৎসক পরিচয় দিয়ে ডাক্তারী করেন বা নামের পূর্বে ডাক্তার লিখেন তা আইনত দন্ডনীয় অপরাধ।
আজকের রায়টি হবার পর মিডিয়া যেভাবে কাভার করছে, MBBS এবং BDS ব্যতিত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না।
উক্ত নিউজে অনেকেই বিভ্রান্ত হচ্ছে।
আসলে নিউজটি এমন হতে পারতো, MBBS এবং BDS বাদে কেউ মেডিকেল এবং দন্ত চিকিৎসক হিসেবে নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না। যেহেতু আইনটি শুধু মাত্র BMDC নিবন্ধিত চিকিৎসকদের।
আমাদের হোমিওপ্যাথি কাউন্সিল এর উচিৎ একটি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া যেখানে বলা থাকবে হোমিওপ্যাথি তার স্বতন্ত্র আইনে চলে BMDC র আইনের সাথে হোমিওপ্যাথিক চিকিৎসকদের কোন সম্পর্ক নাই।
হোমিওপ্যাথি চিকিৎসকগন নামের পূর্বে ডাক্তার লিখে হোমিওপ্যাথি চিকিৎসা দিতে পারবেন।
তবে কেউ যদি হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে মেডিকেল অথবা ডেন্টাল প্রাক্টিস করেন তাহলে সে BMDC আইনে দন্ডিত হবেন।
সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে উদ্বিগ্ন ও বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।