15/08/2023
আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে মাত্রই ফুরফুর মেজাজে ঘুরাফেরা করছি। এক ভাই আগের থেকে পরিচয় ছিল না। হুট করে আমার সাথে পরিচিত হলেন। উনি তখন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের জার্নালিজমের ছাত্র। আমাকে বললেন যে, আপনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আপনাকে অনেকে অনেক প্রলোভ দেখাবে সর্তক থাকবেন। আপনাকে দিয়ে অনেকে নিজের ফায়দা নিতে চাইবে।
কচি মনে তখন এতো কিছু বুঝে আসেনি। ভাইর কথাটা কিন্তু তখন আমার মনের কোণে দাগ কেটেছিল। আমি এখনও স্মরণ করছি উনার কথাটা কিন্তু মানতে পারিনি উনার উপদেশ। উনার কথাটা তৎক্ষনাৎ ভুলে গেলাম। আমি মজে গেলাম একটা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত একটা ট্যাগ ”আমি ঢাবিয়ান” নিয়ে।
সময় গড়িয়ে গেল, আমার কোন স্বপ্ন ছিল না। কোন স্বপ্নের জন্যে আমি ছুটে চলছি না। ছুটে চলছি কারো মন রক্ষা ও দাসত্বের পেছনে। আমি দাসত্ব শুরু করলাম আমার নিজেরই। আমার পরিবেশ আমাকে আমার দাসত্ব করতে উদ্বুদ্ধ করলো জোরালোভাবে। আমি আমাকে আমার কোন স্বপ্নে পেছনে ছুটাতে পারলাম না। অধিকন্তু, আমি জানতেই পারলাম না আমার স্বপ্ন কী?
এর পর অনেক উত্থান পতন হলো। কত কিছু হয়ে গেল। ক্যাম্পাস কেড়ে নিল আমার দেহে টিকে থাকাটা প্রতিটি প্রাণ (সম্ভাবনার অনেক প্রাণ থাকে)। বুঝে উঠার আগেই হারিয়ে গেলাম। কি করতে হবে না নিজেকে গুটিয়ে নিতে হবে তার মায়া না করেই এগিয়ে গেলাম অনিশ্চিত ভবিষ্যতের দিকে। প্রানপণে ছুটলাম ক্ষমতার ঐ জিয়ন কাঠির দিকে।
মিথ্যের মায়াজালে আচ্ছন্ন হয়ে গেলাম। মনে হয় মাথায় সোনার কলসি রেখে দুনিয়া ঘুরে ফিরছি। ধোঁকার আতুরঘরে আমার পদচারণা। এক মোহের পেছনে সবার দৌড়। আমার মস্তিস্ক এঁকে বেঁকে গেল। কথার ফুলঝুড়িতে আমি মোহচ্ছন্ন হয়ে গেলাম। স্বপ্ন তৈরি বদলে তৈরি হলো একরাশ হতাশা আর স্বজনের আহাজারি।
বেশিদিন আর এই অবস্থায় থাকতে হলো না। এর পর আল্লাহ আমাকে স্থির করতেই করোনা নামক মহামারির অবতারণা করলো। আমি স্থির হলাম। স্বপ্ন নিয়ে ভাবলাম। জীবনে দর্শন আসলো। নিজের দর্শন এতোই শক্তিশালি রূপ নিলো যে, আমার পিছু টানের সবকিছুকে ছাড়িয়ে গেলাম। নিজেকে আবদ্ধ করলাম স্বপ্নের এক কুঁড়েঘরে।
এখন স্বপ্নেরা আমার চারপাশে ঘুরাফেরা করে। বিশ্ববিদ্যালয়ের জীবনের সবচেয়ে কঠিন পতন হলো স্বপ্ন ছাড়া একটা দেহ।
স্বপ্ন দেখো, স্বপ্ন তোমার জীবনে পরিবর্তন করবে আশানুরূপভাবে।
জীবনকে কোন প্রতিষ্ঠানের ইতিহাসে বিক্রি করে দিও না। নিজেই ইতিহাস গড়ার মিছিলে ক্ষুদ্র প্রচেষ্টাকারী হও।
#জুনিয়র্সদের_উদ্দেশ্যে।
মোহাম্মাদ হারুনুর রশিদ
পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
সেশনঃ ২০১৮-১৯