01/05/2026
“Annual Picnic 2026” of Akij Foundation Madrasah and Akij Foundation School, Keraniganj.
We extend our heartfelt gratitude to all teachers, staff, students and respected guardians whose sincerity and cooperation made this program successful.
"Objectives of the Program:"
• To provide students with a joyful break from academic pressure.
• To strengthen mutual relationships and a sense of brotherhood.
• To inspire students with Islamic values.
• To encourage learning through recognition and rewards.
May Allah accept our efforts and grant us the Tawfeeq to organize more beneficial programs in the future.
📸 Some memorable moments are shared below.
25/04/2026
আজকে *ক্লাস টেস্ট-১, ২০২৬* এর ফলাফল প্রকাশ ও অভিভাবক মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ।
এই সফল আয়োজনের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আকিজ ফাউন্ডেশন মাদরাসা ও আকিজ ফাউন্ডেশন স্কুলের সম্মানিত চেয়ারম্যান ম্যাম ও স্যারকে, যাঁরা কেরাণীগঞ্জে মানুষের কল্যাণে এমন একটি যুগোপযোগী ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
এছাড়াও আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত অভিভাবকবৃন্দকে, আজকে প্রায় ১০০০ জনের মত অভিভাবক সভায় উপস্থিত ছিলেন, যাদের আন্তরিক সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণের ফলেই আজকের এই আয়োজন সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত হয়েছে, আলহামদুলিল্লাহ। অভিভাবকবৃন্দের গঠনমূলক মতামত আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমৃদ্ধ ও ফলপ্রসূ করতে সহায়ক হবে, ইন-শা-আল্লাহ।
বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে, যাঁরা নিষ্ঠা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সাথে শিক্ষার্থীদের মূল্যায়ন ও উপস্থাপন সম্পন্ন করেছেন।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নত হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলের এই প্রচেষ্টা কবুল করুন এবং ভবিষ্যতে আরও কল্যাণকর কাজ করার তাওফীক দান করুন। আমীন। জাযাকুমুল্লাহু খাইরান।
*মা'আস সালাম*
ইব্রাহীম খলিল
প্রিন্সিপাল