19/02/2026
MPB CLUB, FBS- Dhaka University
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MPB CLUB, FBS- Dhaka University, College & University, Dhaka.
19/02/2026
আসসালামু আলাইকুম,
প্রতি বছরের ন্যায় এবারও
এম পি বি ইফতার ২০২৬
*আগামী ৭ মার্চ, শনিবার, ২০২৬* তারিখে আয়োজন করা হবে।
📍 *স্থান:ঢাকা বিশ্ববিদ্যালয়
উক্ত ইফতার মাহফিলে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন, ইনশাআল্লাহ।
গত বছরের ন্যায় এবছরও অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেজিস্ট্রেশন (Bkash / Nagad):
S.M. Elias Safin
মোবাইল: 01937-656755
Saif Ratul
মোবাইল: 01914-525137
*বিশেষ দ্রষ্টব্য:* এবারের আয়োজনে একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংগৃহীত অনুদানের একটি অংশ ছিন্নমূল শিশুদের ইফতারের জন্য ব্যয় করা হবে,
সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা
24/01/2026
আজ Master of Professional Banking (MPB) ১৫তম ব্যাচ-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষার্থীদের সঙ্গে MPB অ্যালামনাই সদস্যদের আনুষ্ঠানিক পরিচয় করিয়ে দেওয়া হয়, যা ছিল একটি অনুপ্রেরণাদায়ক ও স্মরণীয় সূচনা।
এই আয়োজনকে সফল করতে যাঁদের মূল্যবান উপস্থিতি, দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে—তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর সম্মান।
মাননীয় প্রধান অতিথি জনাব মোঃ আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি,
সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আলী,
ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO), পূবালী ব্যাংক পিএলসি,
এবং আমাদের প্রিয় অভিভাবক প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম স্যার—আপনাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাময় বক্তব্য নতুনদের আত্মবিশ্বাস ও দিকনির্দেশনা দিয়েছে।
বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই প্রোগ্রামের সম্মানিত চেয়ার প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ স্যার-কে, যাঁর দক্ষ নেতৃত্ব ও তত্ত্বাবধানে পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্যারদের আশীর্বাদ, অ্যালামনাইদের সহযোগিতা এবং নতুনদের উদ্দীপনায় MPB ১৫তম ব্যাচ একটি শক্তিশালী ও আশাব্যঞ্জক যাত্রা শুরু করল—এই প্রত্যাশা রইল।
সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও
22/01/2026
Get ready MPB
13/01/2026
আলহামদুলিল্লাহ।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এমপিবি (MPB) বার্ষিক পিকনিক–২০২৬ উপলক্ষে পিকনিক কমিটির সভা বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্মানিত সভাপতি জনাব নূর আলম সরদার **উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)**,
পিকনিক–২০২৬ সফল ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়।
🎉 এমপিবি বার্ষিক পিকনিক ২০২৬ 🎉
মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (MPB)
ঢাকা বিশ্ববিদ্যালয়
📅 তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬ | শুক্রবার
📍 পিকনিক স্পট:
এয়ার ফোর্স বেইস ক্যাম্প, আগারগাঁও, ঢাকা
🗓️ আয়োজনে:
মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (MPB)
💰 রেজিস্ট্রেশন ফি:
🔹 প্রতি জন: ২,০০০/- টাকা
🔹 জীবনসঙ্গীর জন্য: সমপরিমাণ ফি প্রযোজ্য
(আমরা সমতায় বিশ্বাসী, বৈষম্যে নয়)
👶 প্রজন্ম-জন সুবিধা:
🔸 ৩ বছর বা তদূর্ধ্ব শিশু: ১,৫০০/- টাকা
🔸 ০–৩ বছর বয়সী শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি
(এমপিবি ভালোবাসা ❤️)
🚗 ড্রাইভার ফি: ৫০০/- টাকা
📝 রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
বিকাশ / নগদের মাধ্যমে পেমেন্ট করতে হবে
📱 পেমেন্ট নম্বর:(Bkash / Nagad)
০১৯৩৭-৬৫৬৭৫৫
০১৯১৪-৫২৫১৩৭
Habib
📞 ০১৭৩১-২১৭০২০
🗓 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৪ জানুয়ারি ২০২৬
বন্ধুত্বের প্রগাঢ় বন্ধন, আনন্দের হৈ-হুল্লোড় আর সময়ের ফ্রেমে বাঁধা অমূল্য স্মৃতিতে ভর করে—
এমপিবি পরিবারের সকলকে নিয়ে কাটুক একটি রঙিন দিন।
সবাইকে সাদর আমন্ত্রণ।
✨ হ্যালো বন্ধুরা!
এমপিবির এই পিকনিক যদি মিস করেন,
তাহলে মনের অজান্তেই একদিন বলে উঠবেন—
“ইস্… যদি যেতাম!” 😊
প্রিয় MPBian,
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।
আমাদের Dhaka University Master of Professional Banking (MPB)–এর ১ম পিকনিক আয়োজনকে কেন্দ্র করে
#আগামীকাল বিকাল ৪.৩০ মিনিটে একটি গুরুত্বপূর্ণ মিটিং আয়োজন করা হয়েছে।
যাঁরা পিকনিক আয়োজন কমিটিতে কাজ করতে আগ্রহী, তাঁদের পাশাপাশি MPB–এর সকল শিক্ষার্থীকে আগামীকাল ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এই মিটিংয়ের মাধ্যমে আমরা পিকনিকের বাজেট, লোকেশন এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করতে পারব। আপনাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।
সবার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কাম্য।
আসুন, একসাথে হই—ইতিহাস তৈরি করি।
ধন্যবাদান্তে,
S. M. Elias
23/04/2025
বেসিক ব্যাংকের নতুন ডিএমডি হলেন মোঃ রফিকুল ইসলাম
শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিঃ এর উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মোঃ রফিকুল ইসলাম রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ যোগদান করেছেন। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন এবং বেসিক ব্যাংকে পদায়িত হন। মোঃ রফিকুল ইসলাম ২০০৪ সালে প্রোগ্রামার পদে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ দুই দশকের কর্মজীবনে জনাব ইসলাম সোনালী ব্যাংকের আইসিটি বিভাগসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ন বিভাগে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা, ময়মনসিংহ এবং জামালপুর এর জেনারেল ম্যানেজার্স অফিসের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী ব্যাংকের সিবিএস বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তিনি সোনালী ব্যাংকিং সলিউশন (এসবিএস) নামে ব্রাঞ্চ ব্যাংকিং সফটওয়্যার বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকের ডিজিটালাইজশনে গুরুত্বপূর্ন অবদান রাখেন।
মোঃ রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব প্রফেশনাল ব্যাংকিং (এমপিবি) ডিগ্রি লাভ করেন। তিনি একজন সার্টিফাইড ডাটা বেইজ এ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ)। তিনি দেশে-বিদেশে আইটির উপর এবং অন্যান্য ব্যাংকিং বিষয়াবলীর উপর সেমিনার, কর্মশালা এবং প্রশিক্ষণে অংশগ্রহন করেন। জনাব ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
Md. Rafiqul Islam New DMD of BASIC Bank
Md. Rafiqul Islam has joined State-owned BASIC Bank Limited as Deputy Managing Director (DMD) on April 13, 2025. Recently, a gazette notification was issued, promoting him from General Manager (GM) to Deputy Managing Director (DMD) by the Financial Institution Division of the Ministry of Finance.
Before this promotion, Md. Rafiqul Islam was the GM of Sonali Bank PLC. He started his career at Sonali Bank PLC as a Programmer in 2004. He held different positions in the ICT division and other divisions in the Sonali Bank head office. He served as the GM of Sonali Bank’s Khulna, Mymensingh, and Jamalpur GM offices. Mr. Islam played a pivotal role during the implementation of Sonali Bank’s CBS software. As well as he implemented the Sonali Banking Solution (SBS), a branch banking software of Sonali Bank PLC.
He completed his graduation and post-graduation in Statistics from Dhaka University. He also achieved a Master of Professional Banking (MPB) degree from the same university. Additionally, Mr. Islam is a certified Database Administrator (DBA). He participated in different seminars, workshops, and training programs on IT and other banking issues at home and abroad. Mr. Islam was born into a respectable Muslim family in Maheshpur Upazila of Jhenaidah.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Dhaka