Story Crafters

Story Crafters

Share

সবার মাঝে ছড়িয়ে দিতে চাই অকৃত্রিম ভালোবাসা যা গ্রোথিত রয়েছে বইয়ের পাতায় পাতায়।

26/10/2024

আশ্চর্য। আমি মরে গেলে আমার মৃত্যুটা তার কাছে বড় নয়। বড় হলো কেমন করে সে খাবে।পরবে। বাঁচবে ।

-কয়েকটি মৃত্যু
-জহির রায়হান

18/10/2024

★ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা কি আমাদের বর্তমানের প্রত্যাশিত আনন্দ টাকে কেড়ে নেয়?

★ আমাদের সকলেরই বাঁচা উচিত বর্তমানকে কেন্দ্র করে,
বর্তমানে আপনি যা করবেন সেটাই আপনি ভবিষ্যতে পাবেন কর্মফল হিসেবে। অবশ্যই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতের চিন্তা মাথায় রেখেই; তবে শুধু ভবিষ্যত নিয়ে চিন্তাভাবনা করলেই হবে নাহ, সেই অনুযায়ী কাজ করতে হবে এই বর্তমানেই।

★ বর্তমান কে আমরা যতো সুন্দর ভাবে গড়বো, সৃষ্টিকর্তা চাইলে ভবিষ্যতও ততোটাই সুন্দর হবে। সবকিছুতে ই থাকতে হয় পরিমিতিবোধ। একটু আনন্দ, একটু একটু নিজের স্বপ্নের পিছনে ছুটে চলা 😊।

18/10/2024

There is only one thing that makes a dream impossible to achieve : the fear of failure.

A favourite line from 'The Alchemist ' by Paulo Coelho.

17/10/2024

ব্যস্ততার কারণে পেজ টা অনেকদিন যাবৎ নিষ্ক্রিয় ছিলো।
এবার নতুন করে পেজটাকে শুরু করতে চাই 🥰
নিজস্ব চিন্তাভাবনা , লেখকদের বই এর সারাংশ কিংবা সমসাময়িক বিষয় নিয়ে আলোকপাত সবকিছুই থাকবে Story Crafters এ।

Photos from Story Crafters's post 04/05/2023

| Zombie-Ant Fungus |

Zombie- এই শব্দটা কে না চিনে?

যখনি আমরা Zombie শব্দটা উচ্চারণ করি তখন আমাদের মনে ভেসে আসে সেটা হলো রক্তাক্ত একটা মানব যার মধ্যে কোনো হিতাহিত জ্ঞান বুদ্ধি নেই এবং সে যাকেই কামড় দেয় সে ই তার মতো হয়ে যায়। Zombie হলো মূলত এমন কিছু মানুষ/প্রাণী যাদের নিজেদের জ্ঞান কাজ করেনা এবং জন্তুর মত আচরণ করে অন্য প্রাণীদের/মানুষের ক্ষতি করে (Science Fictonal thing) । কিন্তু কোনোদিন কি আপনার মনে প্রশ্ন এসেছে, যে আদৌ এমনটা বাস্তবে সম্ভব কি না?

আমি যদি বলি সম্ভব, অনেকেই আমাকে অবিশ্বাস করবেন। তাই আমি প্রমাণ দিতে চাই যে আমাদের পৃথিবীতে ইতোমধ্যেই এরকম একটি Fungus পাওয়া গিয়েছে, যেটি নির্দিষ্ট host/প্রাণীকে zombie তে রুপান্তর করতে সক্ষম।

Wait wait! 🤔🤔🤔

Fungus মানে তো ছত্রাক, কিন্তু Zombie তো ভাইরাস দিয়ে হয় তাইনা??
জ্বি হ্যাঁ+না । Zombie জিনিসটি আমরা মূলত বিভিন্ন টিভি শো কিংবা গেমস থেকেই চিনি, কোথাও দেখানো হয় এটা Virus সংক্রমিত (Ex: Resident Evil, Etc) , কোথাও দেখানো হয় এটা Fungus সংক্রমিত (Ex: The Last Of Us)।

আমি এই আর্টিকেলে যেই Fungus বা ছত্রাক এর কথা উল্লেখ করবো, সেটার উপর ভিত্তি করেই মূলত The Last Of Us game এবং Movie seriesটি নির্মিত।
হ্যা, এই মুভি/গেমে দেখানো Fungus টি আমাদের পৃথিবীতে exist করে। আর এর নাম হলো "Ophiocordyceps Unilateralis", বিজ্ঞানীরা এটিকে Zombie-ant Fungus নামে ডাকেন। (আবিষ্কারক - আলফ্রেড রাসেল ওয়ালেস)

Ophiocordyceps unilateralis হলো এমন একটি ছত্রাক, যা Camponotini গোত্রের পিপঁড়াদের সংক্রমণ করতে সক্ষম।
Fungus টি নিম্নোক্ত ভাবে কাজ করে -

• প্রথমে কোনো একটি পিপঁড়ার মধ্যে এই ছত্রাক স্পোর এর মাধ্যমে সংক্রমণ করে
• তারপর Fungusটি সংক্রমিত পিপঁড়াটির Nervous System এ সংক্রমন ঘটায় এবং পিপঁড়াটির স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রণ আনে, এই অবস্থায় পিপঁড়াটিকে Fungus নিয়ন্ত্রণ করে।
• সংক্রমিত পিপঁড়াটি নিজের গোত্র থেকে এবং অন্য পিপঁড়া থেকে আলাদা হয়ে দুর কোনো উচু গাছের পাতায় যায় এবং পিপঁড়ার mandible এর সাহায্যে ওই পাতার নিচের প্রধান শিরার সাথে লেগে থাকে।
• পিপঁড়াটি পাতার প্রধান শিরার সাথে ততদিন লেগে থেকে যতদিন না ওই পিপঁড়াটি মারা যায়। মূলত Fungus এই অবস্থায় পিপঁড়ার দেহ থেকে পুষ্টি নিতে থেকে।
• এরপর ৪-১০ দিন পর পিপঁড়াটির মাথা ভেদ করে ওই fungus এর ফ্রুট বডি বের গিয়ে আসে, যা হতে Fungul spore ছড়াতে পারে এবং এই স্পোরগুলো অন্য পিপঁড়াদের সংক্রমণ করে।

এভাবে Ophiocordyceps unilateralis পিপঁড়াদের পুরো Tribe ধ্বংস করে দিতে পারে ।

এখন প্রশ্ন হলো, এই ছত্রাক তো এখনও পিপঁড়াদেরকেই সংক্রমণ করে, তো আমাদের কি ভয় পাওয়া উচিত??
আমার উত্তর : হ্যা

কারণ, প্রকৃতিতে অসম্ভব কিছুই নয়। আমরা প্রতিনিয়ত দেখি অনেক ভাইরাস ও ছত্রাক Emerge/Evolve করতে পারে এবং প্রাকৃতিক উন্নয়নের মাধ্যমে নিজেদের হোস্ট পরিবর্তন করতে পারে। হয়তো সেই দিন দূরে নয় যেদিন হটাৎ ঘুম থেকে উঠে দেখবেন Brainless Zombies আপনার আশপাশে ঘুরছে আপনাকেও কামড় দিতে, আপনি তা থেকে বাঁচতে পারবেন তো?

© Tanjim Alam Tanim

Join our official Group - https://www.facebook.com/groups/141213001448750/?ref=share

01/05/2023


CSF (CEREBRO-SPINAL FLUID)

• আমাদের মস্তিষ্ক (brain) এর ভর ১.৪ কেজি। কোনোদিন কি ভেবে দেখেছেন এত ভারী একটা মস্তিষ্ক নিয়ে কিভাবে আমরা আমাদের মাথাকে ইচ্ছামত হেলতে দুলতে পারি???
আমাদের মস্তিষ্কের এত ভর হওয়া সত্বেও আমাদের এই ভর অনুভব হয়না, এর পিছনে যেই জিনিসটি ভূমিকা রাখে তার নাম Cerebro Spinal Fluid বা সংক্ষেপে CSF।

বৈজ্ঞানিকভাবে প্রমানিত যে, CSF নামক এক প্রকার স্বচ্ছ, বর্ণহীন টিস্যু তরল আমাদের মস্তিষ্ক আর মেরুদণ্ডের চারদিকে এবং মস্তিষ্কের ভেন্ট্রিকল এর চারপাশে সাব-এরাকনয়েড স্পেসে বিদ্যমান। মস্তিষ্কের ভেন্ট্রিকলে "এপেনডাইমা" নামের বিশেষ কিছু কোষ থেকে এসব তরল উৎপন্ন হয়।

এই তরলের মধ্যে আমাদের মস্তিষ্ক অনেকটা ভেসে থাকে, ফলে আমাদের মস্তিষ্কের ভর কমে আসে।
এখন কথা হলো CSF এ মস্তিষ্ক ভেসে থাকলে ভর কমে আসে কেনো???

আমরা নিশ্চয় আর্কিমিডিসের সূত্র সম্পর্কে জানি, যেখানে বলা হয় কোনো বস্তুকে কোনো তরল নিমজ্জিত করলে বস্তুটি যে পরিণাম তরল অপসারণ করে, তরল পদার্থ বস্তুর উপর সেই পরিমাণ ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। একইভাবে, মস্তিষ্ক যখন CSF এ থাকে তখন মস্তিষ্কের উপর CSF এক প্রকার ঊর্ধ্বমুখী বল দেয়, যায় দরুন মস্তিষ্কের ভাসমান ওজন কমে যায় ফলে ওজনে হালকা মনে হয়।
ফলে মস্তিষ্কের আপাত ভর ১.৪কেজি থেকে ৫০ গ্রামে নেমে আসে।

• শুধুমাত্র মস্তিষ্কের ওজন হ্রাস করার পাশাপাশি এর আরো অনেক ভূমিকা রয়েছে। দেহে স্বাভাবিক অবস্থায় ১২৫মিলি CSF বিদ্যমান থাকে আর প্রতিদিন প্রায় ৫০০মিলি CSF উৎপন্ন হয়। এর প্রধান ৩টি ভূমিকা হলো -

1) মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের কোষবর্জ্য CSF এর মাধ্যমে নিষ্কাশিত হয়। এভাবে ইমিউনিটি বজায় রাখে।

2) মস্তিষ্ককে বাহ্যিক আঘাত হতে সুরক্ষা দেয় (মস্তিষ্কে আগত আঘাতের shock absorb করে)

3) মস্তিষ্কের কোষগুলোকে পুষ্টি দেয়

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka