15/05/2026
"চুরির শিকার আমাদের প্রিয় বিদ্যাপীঠ: একটি নিন্দনীয় ঘটনা"
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, গত রাতে আমাদের প্রাণের প্রিয় স্কুলে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মানুষ গড়ার কারিগর যেখানে বাস করে, সেখানেও যে অপরাধীদের হাত পৌঁছাতে পারে, তা ভাবতেই কষ্ট হচ্ছে।
অফিসের তালা ভেঙে আলমারিতে রাখা স্কুলের প্রয়োজনীয় নগদ অর্থ এবং শিক্ষার্থীদের পাঠদানের জন্য ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ক্ষতি কেবল অর্থের নয়, বরং আমাদের শিক্ষা কার্যক্রমের এক অপূরণীয় ক্ষতি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।