Islamic Truth

Islamic Truth Islamic Video Sharing Pages.

বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস এক...
11/10/2022

বুজতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

24/09/2022

হাফিজ সালেহ আহমেদ তাকরিম এর সেই তেলাওয়াত!
কুরআনের ছোট্ট পাখিকে অভিনন্দন! 🌟🌸
তাকরীমের জন্য শুভকামনা।
হাফিজ সালেহ আহমেদ তাকরিম সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কায় ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন। এই প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ অংশ নেন। এর আগে গত ২২ মে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে লিবিয়ার বন্দরনগরী বেনগাজিতে অনুষ্ঠিত ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন। এর আগে তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরীম বিশ্বে ১ম স্থান অর্জন করে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরে। অসংখ্য ভালোবাসা, দোয়া ও মুবারকবাদ রইল তাকরিমের জন্য।
কুরআনের আলোয় আলোকিত হউক পৃথিবী।🤲📖

বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী। পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়। ব্যাটেল জুইস এক...
16/08/2022

বুঝতে পারলে নিজের অনেক কিছু বদলাতে ইচ্ছা করবে। ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে।
মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে
ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।
গ্যালাক্সি, সুপার নোভা,ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্ব নবী( সাঃ) বলেছেন,তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়,বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর। ৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হাড়িয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হাড়িয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।

( সংগ্রহ)

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।আত্ত...
03/08/2022

আত্তাহিয়াতু এর পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না,আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং পড়ার ম‌নো‌যোগ ও বাড়‌বে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে,আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) ইসরাইল মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।
তাশাহুদ পড়ার সময় বাম হাত বাম উরুর উপর রেখে আঙ্গুলগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখবেন,আর ডান হাত ডান উরুর উপর রেখে ডান হাতের কনিষ্ঠা ও অনামিকা এই দুইটি আঙ্গুল গুটিয়ে এনে বৃদ্ধা ও মধ্যমা আঙ্গুল গোলাকার বৃত্তের মত করে ধরে রাখবেন এবং শাহাদত আঙ্গুলটি মৃদুভাবে নাড়াবেন যখন আল্লাহর নাম বা ইল্লাল্লাহ শব্দ উচ্চারিত হবে।আঙুলের ইশারার সময় আল্লাহর একত্ববাদের প্রতি স্বীকৃতি প্রদান এ নিয়ম রাখবেন। আর মুসল্লির এই কাজটি শয়তানের জন্য খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম,এবার একটু চিন্তা করুন তো,এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে!

[Keep this in your timeline.] ❤🔰The Life of Muhammad (sm) in a nutshell🔰Name : Muhammad ﷺFather : AbdullahMother : Amina...
28/07/2022

[Keep this in your timeline.] ❤

🔰The Life of Muhammad (sm) in a nutshell🔰

Name : Muhammad ﷺ
Father : Abdullah
Mother : Aminah
Date of Birth : 29 August, 570 CE (12th Rabiul Awwal)
Date of Death : 08 June, 632 CE (11th after Hijra)
Age : 63 years
Place of Birth : Makkah
Place of Death : Madinah
Residence : Makkah then moved to Madina.
Profession : Businessman , then a Prophet

Age : 63 years
Lived in Makkah :50 years
Nabowat Age :40 years
Lived in Madinah :13 years
Yrs of Preaching :23 years

Merchant : 26 years 583–609 CE
Preacher : 23 years 609–632 CE

End of Worldly Life : 08 June 632 (11th after Hijra)

☾Virtue
☾Preaching
☾Jihad in Islam

✔︎Peace and Justice
✔︎Loves everybody
✔︎Liking of Muslims
✔︎Philanthropic
✔︎Respectful of any organ (animals?)

🔰𝗠𝗔𝗥𝗥𝗜𝗘𝗗 P𝗘𝗥𝗜𝗢𝗗
♥︎Khadijabint Khuwaylid (595–619)
♥︎Sawda bint Zamʿa (619–632)
♥︎Aisha bint Abi Bakr (619–632)
♥︎Hafsa bint Umar (624–632)
♥︎Zaynab bint Khuzayma (625–627)
♥︎Hind bint Abi Umayya (625–632)
♥︎Zaynab bint Jahsh (627–632)
♥︎Juwayriyya bint al-Harith (628–632)
♥︎Ramla bint Abi Sufyan (628–632)
♥︎Rayhana bint Zayd (629–631)
♥︎Safiyya bint Huyayy (629–632)
♥︎Maymunah bint al-Harith (630–632)
♥︎Maria al-Qibtiyya (630–632)

🔰Sons:
❣︎Al-Qassem
❣︎Abdullah
❣︎Ibrahim

🔰Daughters:
❣︎Zaynab
❣︎Ruqayyah
❣︎Ummu Kalthoom
❣︎Fatima

💝

১। বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা।২। বেটা ! তুমি মোরগের চাই...
27/07/2022

১। বেটা ! কর্জ হইতে নিজেকে হেফাজাত রাখিও। কেননা ইহা দিনের বেলায় অপমান এবং রাত্রিতে দুশ্চিন্তা।

২। বেটা ! তুমি মোরগের চাইতে বেশী অক্ষম হইও না। সে তো শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার শুরু করিয়া দেয়, আর তুমি নিজের বিছানায় পড়িয়া ঘুমাইতে থাকো।

৩। বেটা ! গুরুত্ব সহকারে জানাযায় শরীক হইও এবং অহেতুক অনুষ্ঠানাদি শরীক
হওয়া হইতে বাঁচিয়া থাকিও।

৪। বৎস আল্লাহর সান্নিদ্ধ অবলম্বন করবে ।

৫। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে আমল করার চেষ্টা কর ।

৬। নিজের মান মর্যাদা বজায় রেখে কথা বলবে ।

৭। ভাল মানুষ রূপে বিবেচিত হওয়ার চেষ্টা করবে ।

৮। স্বীয় অধিকারের প্রতি সচেতন থাকবে ।

৯। গোপন তথ্য কারো নিকট প্রকাশ করবে না ।

১০। বিপদে বন্ধুর পরীক্ষা নিবে ।

১১। বন্ধুদের ভাল মন্দ উভয়টাই পরীক্ষা করবে ।

১২। বিচক্ষণ এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করবে ।

১৩। ভাল কাজে পুণঃপুণঃ অংশগ্রহণ করবে ।

১৪। নিজের কথা প্রমাণ করে দিবে ।

১৫। বন্ধুদের সাধ্যমত ভালবাসবে ।

১৬। শত্রু মিত্র সকলের সাথে হাসিমুখে সাক্ষাৎ করবে ।

১৭। মাতা পিতাকে সর্বাধিক সম্মান করবে ।

১৮। শিষ্যকে সর্বাধিক মর্যাদার দৃষ্টিতে দেখবে ।

১৯। আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করবে ।

১৯। প্রত্যেক কাজে মধ্যপন্হা অবলম্বন করবে ।

২০। কথা বলার সময় মুখ আয়ত্বের মধ্যে রাখবে ।

২১। বীরত্ব কে নীতি হিসাবে গ্রহণ করবে ।

২২। শরীর এবং পোষাক পরিস্কার পরিচ্ছন্ন রাখবে ।

২৩। ঐক্যবদ্ধ হয়ে থাকবে ।

২৪। প্রচলিত অস্ত্র সস্ত্র ও যানবাহন পরিচালনা শিখে নিবে ।

২৫। প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব প্রদান করবে ।

২৬। রাতের বেলায় যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আস্তে এবং নরম স্বরে কথা বলবে ।

২৭। দিনের বেলায় কথা বলার সময় চতুর্দিকে লক্ষ্য করে কথা বলবে ।

২৮। কম কথা বলা কম খাওয়া এবং কম ঘুমানোর অভ্যাস করবে ।

২৯। নিজের জন্য যা পচন্দ করো না তা অন্যের জন্য পচন্দ করবে না ।

৩০। বিচক্ষণতা ও কৌশল অবলম্বন করে কাজ করবে ।

৩১। উপযুক্ত শিক্ষিত না হয়ে অন্যকে শিখাতে যেও না ।

৩২। অন্যের ধন সম্পদের প্রতি লক্ষ্য করবে না ।

৩৩। নীতিহীনদের কাছ থেকে কৃতজ্ঞতা আশা করবে না ।

৩৪। কোনো কাজেই চিন্তামুক্ত হইও না ।

৩৫। যে কাজ তুমি করনি এরূপ কাজ করেছ বলে মনে করো না ।

৩৬। আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না ।

৩৭। বড়দের সাথে হাসি ঠাট্টা করতে যেও না ।

৩৮। আল্লাহর সাথে কাউকে শরীক করিও না ।

৩৯। তোমার প্রতি যারা আশা রাখে তাদের নিরাশ করো না ।

৪০। বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না।

৪১। অতীতের তিক্ততা মনে রেখো না ।

৪২। নিজের ধন সম্পদের কথা অন্যের নিকট প্রকাশ করবে না ।

৪৩। সৎ লোকদের নিন্দা করবে না ।

৪৪। আপনজনদের কাছ থেকে কখনও বিচ্ছিন্ন হইও না ।

৪৫। অহংকার করবে না ।

৪৬। মানুষের সামনে দাঁত খেলাল করবে না ।

৪৭। মানুষের সামনে মুখে বা নাকে অঙ্গুল প্রবেশ করবে না ।

৪৮। শব্দ করে থুতু ফেলবে না ।

৪৯। হাই তোলার সময় মুখে হাত রাখবে ।

৫০। কাউকে জনসম্মুখে লজ্জা দিবে না ।

৫১। চোখ দিয়ে ইঙ্গিত করবে না ।

৫২। এক কথা বারবার বলবে না ।

৫৩। তামাশা মূলক অবাস্তব কথা বলবে না ।

৫৪। ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে ।

৫৫। অন্যের সামনে নিজের প্রশংসা করবে না ।

৫৬। মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না ।

৫৭। কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না ।

৫৮। আপনজনদের শত্রুর সাথে উঠাবসা করবে না ।

৫৯। কারো মৃত্যুর পর তার সম্পর্কে খারাপ মন্তব্য করবে না ।

৬০। যথাসম্ভব ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে ।

৬১। সৎলোকের প্রতি সুধারণা রাখবে ।

৬২। নিজের খানা অন্যের দস্তারখানায় নিয়ে যাবে না ।

৬৩। কোনো কাজেই তাড়াহুড়ো করবে না ।

৬৪। পার্থিব স্বার্থের মোহে নিজেকে দুঃখ কষ্টে ফেল না ।

৬৫। রাগান্বিত অবস্থায়ও ধীর শান্ত ভাবে কথা বলবে ।

৬৬।জামার আস্তিন দ্বারা নাক পরিস্কার করবে না ।

৬৭। সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করবে ।

৬৮। পথ চলার সময় বড়দের আগে চলবে না ।

৬৯। এদিক সেদিক উকি মেরে দেখবে না ।

৭০। অন্যের কথার মধ্যে বাধা দিয়ে কথা বলবে না।

৭১। মেহমানের সামনে কারো প্রতি রাগান্বিত হইও না ।

৭২। সন্দেহ প্রবণতা ত্যাগ করতে না পারলে দুনিয়ায় তুমি কোনো বন্ধু খুঁজে পাবে না।

৭৩। বেটা ! তুমি এত মিষ্ট হইও না যে, মানুষ তোমাকে গিলিয়া ফেলে। আরএত তিক্ত হইও না যে মানুষ তোমাকে থুথুর মতো ফেলিয়া দেয়।

৭৪। বেটা ! নিজের খানা আল্লাহ্ভীরু লোকদের ব্যতীত কাহাকেও খাওয়াইও না। আর নিজের কাজে আলেমগনের নিকট হইতে পরার্মশ লইতে থাকিও।

৭৫। বেটা ! মূর্খের সহিত বন্ধুত্ব করিও না। এমন না হয় তাহার মূর্খতা সুলভ কথাবার্তা তোমার ভালো লাগিত আরম্ভ করে। আর জ্ঞানী লোকের সহিত শত্রুতা করিও না। এমন না হয় যে, সে তোমার দিক হইতে মুখ ফিরাইয়া রাখে।

৭৬। বেটা ! তুমি যেদিন হইতে দুনিয়াতে আসিয়াছ, প্রতিদিন আখেরাতের নিকটবর্তী হইতেছ।
সংগৃহীত!

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত জুব্বা মোবারক, ইস্তাম্বুলে এটি প্রদর্শন করা হয় । মহানবী (সঃ) জুব্বা মোবারক দেখতে ই...
25/04/2022

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত জুব্বা মোবারক, ইস্তাম্বুলে এটি প্রদর্শন করা হয় । মহানবী (সঃ) জুব্বা মোবারক দেখতে ইস্তাম্বুলে দর্শনাথীদের ঢল ।
#মহানবী_হজরত_মুহাম্মদ_(সা.)
#জুব্বা_মোবারক

09/02/2022

Duet with a Baby Girl. MashaAllah.

09/02/2022

আল্লাহু আকবর,আল্লাহু আকবর ধ্বনিতে গর্জে উঠুক সমগ্র মুসলিম বিশ্ব।
"আল্লাহু আকবার" এর ধ্বনিতে ঈমানদারদের ঈমানি চেতনায়
আগুন ধরিয়ে দিয়েছে।
এক নারী কাপিয়ে দিলো পুরো বিশ্ব,
এখানে তার কথা গুলো না বুঝলেও
আল্লাহু আকবারের ধ্বনি বুঝছে পুরো বিশ্ব🌏


08/02/2022

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন , “ যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেদিন তিনি সাত শ্রেণীর লোককে তার ছায়ায় স্থান দেবেন । তারা হচ্ছেঃ ( ১ ) ন্যায়পরায়ণ শাসক , ( ২ ) যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে এমন যুবক , ( ৩ ) সে লোক যার মন মসজিদের সাথে যুক্ত থাকে । মসজিদ হতে বের হয়ে আসার পর আবার মসজিদে ফিরে যাবার জন্য মন ব্যাকুল থাকে , ( ৪ ) সে দু ’ ব্যক্তি যাদের ভালোবাসার ভিত্তি আল্লাহর সন্তুষ্টি । যাদের একত্রিত হওয়া এবং বিছিন্ন হওয়া – একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে । ( ৫ ) ঐ ব্যক্তি যে নিভৃতে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে । ( ৬ ) ঐ ব্যক্তি যে আল্লার ভয়ে কোন উচ্চ বংশের সুন্দরী যুবতীর বদ কাজের আহ্বানকে প্রত্যাখান করেছে ‘ আমি আল্লাহকে ভয় করি ’ বলে । ( ৭ ) ঐ ব্যক্তি সাদকা করার সময় যার বাম হাত টের পায় না , ডান হাত কি দান করেছে । ” –বুখারী , মুসলিম

Address

Kakrail
Dhaka

Telephone

+8801612995736

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Truth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Islamic Truth:

Shortcuts

Share

Category