RA Edu Care

RA Edu Care

Share

"RA Edu Care" is an educational based page.

নাস্তি কল্পনা(Null Hypothesis),জেড টেস্ট,(Z-test), null hypothesis and alternative hypothesis bangla 03/06/2024

নাস্তি কল্পনা (Null Hypothesis) || জেড টেস্ট (Z-test)

নাস্তি কল্পনা(Null Hypothesis),জেড টেস্ট,(Z-test), null hypothesis and alternative hypothesis bangla → জীবপরিসংখ্যান ও গবেষণা পদ্ধতি:জীবপরিসংখ্যানের Math নিয়ে দুশ্চিন্তায় বুঁদ হওয়া শিক্ষার্থীর সংখ্যা কম নয়। প্রথমে.....

Photos from RA Edu Care's post 08/10/2023

♠কে কাকে শপথ পড়ান♠

রাষ্ট্রপতি শপথ করানঃ
১। প্রধানমন্ত্রী
২। মন্ত্রীগণ
৩। উপমন্ত্রী
৪। প্রতিমন্ত্রী
৫। স্পীকার
৬। ডেপুটি স্পিকার
৭। প্রধান বিচারপতি কে

প্রধানমন্ত্রী যাদের শপথ পড়ানঃ
১। সিটি কর্পোরেশনের মেয়র।
২। জেলা পরিষদের চেয়ারম্যান।

স্পিকার শপথ পড়ান যাদেরঃ
১। রাষ্ট্রপতি
২। সকল সংসদ সদস্যদের কে।

প্রধান বিচারপতি শপথ পড়ান যাদেরঃ
১। সুপ্রীম কোর্টের কোন বিভাগের কোন বিচারককে।
২। প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার
৩। মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রন
৪। সরকারী কর্মকমিশনের সদস্যদেরকে।

১। সিটি ককর্পোরেশন এর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলদের শপথ পড়ান কে?
উঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

২। পৌরসভার মেয়র-কাউন্সিলররা শপথ গ্রহণ করেন কার কাছে?
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে

৩। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে শপথ পড়ান কে?
উঃ জেলা প্রশাসক

৪। ইউনিয়ন মেম্বারদদের শপথ পড়ান কে?
উঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা

৫। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা কার কাছে শপথ নেন?
উঃ বিভাগীয় কমিশনার এর কাছে

৬। জেলা পরিষদের সদস্যরা শপথ নেন কার কাছে?
উঃ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

04/08/2023

িসিএস_ফলাফল_বিশ্লেষণ ও
#পরবর্তী_বিসিএস_প্রস্তুতি
✅৪১ তম সার্কুলার: ২৭ নভেম্বর ২০১৯
✅চূড়ান্ত রেজাল্ট: ৩ আগস্ট ২০২৩(প্রায় ৪ বছর পর)
✅প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ: ৪,০৪,৫১৯ জন!
✅প্রিলিমিনারি পরীক্ষায় পাস: ২১,০৫৬ জন!
✅লিখিত পরীক্ষায় পাস: ১৩,০০০ জন
✅চূড়ান্ত রেজাল্টে সুপারিশপ্রাপ্ত: ২,৫২০ জন
✅শুণ্যপদ ছিল: ২,৫৩৬ টি

⏩ শুরুতে দেখুন সার্কুলার ২০১৯ সালের ২৭ নভেম্বর! আর চূড়ান্ত রেজাল্ট ৩ আগস্ট ২০২৩! অর্থাৎ প্রায় ৪ বছরের বিশাল জার্নি।

সুতরাং বিসিএস এর জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। দাঁত কামরে লেগে থাকার মানসিকতা থাকতে হবে। পারবেন তো? ক্যাডার হতে চাইলে পারতেই হবে।

⏩ প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল- ৪,০৪,৫১৯ জন! আর প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে ২১,০৫৬ জন! বুঝতেই পারছেন প্রিলিমিনারি পরীক্ষা হয় পরীক্ষার্থী ছাটাই করার জন্য।

তবে ভয় পাওয়ার কারন নেই। বিশাল এই সংখ্যা অংশগ্রহণকারী মাত্র। প্রকৃত পরীক্ষার্থী ৪০ হাজার থেকে ৫০ হাজার এর মতো। সুতরাং প্রকৃত পরীক্ষার্থী হতে নিজে প্রস্তুত করতে হবে।মনে রাখতে হবে, আপনি যতই মেধাবী হোন না কেন, নক-আউট পর্বের এই খেলায় হারলেই বিদায়।

⏩ প্রিলিমিনারি পরীক্ষায় পাস করে ২১,০৫৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এরাই আসল পরীক্ষার্থী। এদের মধ্যে লিখিত পরীক্ষায় পাস করে প্রায় ১৩,০০০ জন। অর্থাৎ শতকরায় তা প্রায় ৬১%।

প্রকৃতপক্ষে লিখিত পরীক্ষাই মূল পরীক্ষা। সেভাবে লিখিত প্রস্তুতি নিতে হবে। নিজের মেধা-যোগ্যতা উজার করে দিয়ে সর্বোচ্চ মার্কস সংগ্রহ করতে হবে। কারন লিখিত ও ভাইভার মার্কস যোগ করেই মেধাতালিকা নির্ধারিত হয়ে থাকে।

⏩ ১৩০০০+ ভাইভা প্রার্থীর মধ্যে ১২,৩৪১ জন পাশ করেছেন। মানে প্রায় ৯৪% পাশ! এরা সবাই নন-ক্যাডার। নরমালি ভাইভায় কেউ ফেল করে না। যদি মিথ্যার আশ্রয় বা বেয়াদবি না করে, তবে পাশ করে। আর এই দুটো থাকলে ফেল!

সুতরাং ভাইভা নিয়ে আপাতত ভাবার দরকার নেই। প্রিলি ও রিটেন পাশ করা মানেই আপনি অনেক কিছু জানেন। ভাইভায় দু-চারটি উত্তর দিতেই পারবেন।

⏩ চূড়ান্ত রেজাল্টে সুপারিশপ্রাপ্ত হন ২,৫২০ জন!
অথচ শুন্যপদের উল্লেখ রয়েছে ২,৫৩৬ টি! তার মানে আরও ক্যাডার হওয়ার সুযোগ ছিল। বাস্তবতার নিরিখে হয় নি!

আবার পদ বৃদ্ধির কারনে অনেকে কম মার্কস নিয়েও ক্যাডার পেয়েছে। তাই ক্যাডার চয়েজ দেওয়ার সময়ে যতটা সম্ভব সব দিন। সেটা হোক তথ্য, ডাক, রেল, পরিবার পরিকল্পনা কিংবা অন্য যে কোন ক্যাডার। কেননা যে কোন ক্যাডার পেলেই জীবন ধন্য।

⏩ সুপারিশপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকের ১ম বিসিএস। সার্বিক দৃষ্টিতে যা প্রায় ৪০-৪৫%। তাই ১ম বিসিএস হবে কিনা কিংবা আমি একাধিক বিসিএস অভিজ্ঞতায় ব্যর্থ এমন চিন্তা-ভাবনা মাথায় নেওয়ার দরকার নেই। সফলতা যে কোন সময়, যে কোন বয়সে আসতে পারে।
_________________________

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka
1219