02/04/2024
IELTS এর ৪টি মডিউলের মধ্য রাইটিং মডিউলে দেখা যায় আমাদের সবচেয়ে কম স্কোর আসে। আমি এমন অনেক লোক-জনদের দেখেছি যারা বাকি ৩ মডিউলে 7+ স্কোর তুলতে পারলেও রাইটিং এ 5.5-6 এর উপরে স্কোর তুলতে পারে না। কারন দেখা যায় যে এ মডিউল টা নিয়ে আমরা এত গভীর চিন্তা করি না শুধু Youtube থেকে Random কয়েকটা ভিডিও দেখে প্রাক্টিস শুরু করে দেই। পরে দেখা যায় যে মেইন এক্সামে আমাদের এত ভালো স্কোর আসে না ভালো লেখা শর্তেও।
আজকে আলোচনা করবো- How to Crack IELTS Writing Modules Algorithm. ✍️
প্রথমত Writing শুরু করার আগে আমাদের যে জিনিষটা বুজতে হবে সেটা হলো যে এক্সামিনার আমাদের কে আসলে কিভাবে মার্ক দিয়ে থাকে। সাধারনত ৪ টা ক্রায়টেরিয়ার উপর ডিপেন্ড করে আমাদের স্কোর নির্ধারন করা হয়। ক্রায়টেরিয়া গুলো হলো
১) Task Response : এর মানে হলো আপনাকে যে Question টা দেওয়া হয়েছে এর প্রপার Ans করলেন কিনা। টাস্ক ১ এবং টাস্ক ২ এর জন্য যথাক্রমে ১৫০ ও ২৫০ Words মিনিমাম Ans করা, সঠিক Example দেওয়া, Irrelevant মানে প্রশ্নের সাথে প্রাসঙ্গিক নয় এমন কিছু না লিখা।
২) Coherence and Cohesion : এটার সবচেয়ে সহজ মিনিং হলো আপনার বাক্য একটার সাথে আরেকটা কানেক্টেড আছে কিনা।
এক লাইন পড়লে আরেক লাইন পড়ার কৌতুহল হয় কিনা লাইক হুমায়ুন আহম্মেদ এর লেখার মত অথবা সাসপেন্স মুভির মত এর পরের সিন কি হবে।
৩) Lexical Resource : এর মানে হলো আপনি টপিক রিলেটেড ভোকাবুলারি ব্যবহার করেছেন কিনা। আপনি যতই Top Quality Vocabulary ব্যবহার করেন, যদি টপিক রিলেটেড না লিখেন তাহলে কোনো লাভ হবে না। For example: আপনার Question হলো Social Issue নিয়ে। তাহলে অব্যশই আপনার এ টাইপের Word গুলোই মেনশন করতে হবে যেমন - Inequality, Injustice, Discrimination, Oppression, Prejudice, Stigma, Deprivation, Poverty, Homelessness, Crime, Recidivism.
৪) Grammatical Range and Accuracy : এটার মানে বুজায় আপনার Sentence এর ভেরিয়েশন আছে কিনা নাকি আপনি শুধু একটা Structure দিয়েই বারবার লিখতেছেন।
আপনি Simple, Complex, Compound,Passive, Superlative, and Conditional দিয়ে বাক্য লেখতে পারছেন কিনা + বাক্য গুলো কতটুকু নির্ভুল হচ্ছে।
যেমন-
I don't like dowry system. Dowry system is ruining our social equality (Simple)
I don't like dowry system because it's ruining our social equality (Complex)
এগুলো হয়তবা আপনারা অনেক যায়গা থেকেই শুনে আসছেন এবং জানা আছে।আপনি চিন্তা করতেই পারেন এখান থেকে নতুন কি শিখার আছে।তাই আমি বলব চলেন আজকে একটু নতুন ভাবে এ ৪ টা ক্রায়টেরিয়া নিয়ে চিন্তা করি।আমরা সবাই জানি IELTS এর Writing Module এর টোটাল মার্ক হলো ৯ এবং এ ৪ টা জিনিষের উপর ডিপেন্ড করে স্কোর দেওয়া হয়। তাহলে এখান থেকে একটা ছোটো খাটো গানিতীক হিসাব করতে পারি তা হলো যে প্রতিটা ক্রায়টেরিয়া এর মার্ক হলো ২.২৫। আপনি একটু চিন্তা করেন আপনি যদি একটা ক্রায়টেরিয়া ফুলফিল করতে পারেন তাহলেই কিন্ত ২.২৫ পাওয়া যাবে। এখন আপনি একটু ঠান্ডা মাথায় বসুন এবং একটা Proper Plan তৈরি করুন যে এক্সামের আগে এ ৪ ক্রায়টেরিয়ার মধ্য atleast কোন ৩ টা ক্রায়টেরিয়া নিয়ে ইম্প্রুভ করতে পারবেন। আপনি শুধু চিন্তা করেন ৩ টা ক্রাইটেরিয়া তে যদি ৬-৬.৫ পান আর একটা ক্রায়টেরিয়া তে সাধারন ধারনা থাকে তাইলে কিন্ত আপনি আর ও ১ যোগ করতে পারবেন + এতে করে আপনার স্কোর হবে ৭-৭.৫। আমরা যদি এরকম একটা প্রপার প্লেনিং করে রাইটিং এর প্রিপারেশন নেয়া শুরু করি তাহলে সহজেই রাইটিং এ ভালো একটা স্কোর উঠানো পসিবল। পরবর্তী পোস্টে আরও গভীর ভাবে আলোচনা করব কিভাবে এ ক্রায়টেরিয়া গুলোতে ১০০% মার্ক Achieve করবেন ইনশাল্লাহ।