Jashodal High School

Jashodal High School This is the official facebook page of Jashodal High School.

25/03/2025

আগামী ৩০ শে মার্চ রবিবার সূর্য ডোবার ১ ঘন্টা ৪ মিনিট পর চাঁদ ডুববে।

এবং ঐদিন দেশের আকাশ যথেষ্ট পরিস্কার থাকার কথা, সে হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিস্কার ভাবেই দেখা যাবার কথা।

আপনারা সবাই চাঁদ দেখার চেষ্টা করবেন, কারন ঈদের চাঁদ দেখার আনন্দ টাই আলাদা।
BWOT

07/01/2025

যশোদল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর বই বিতরণ ৮ জানুয়ারি ২০২৫ তারিখ।
মো:আবদুছ ছামাদ
প্রধান শিক্ষক
যশোদল উচ্চ বিদ্যালয়।

06/12/2024

শুক্রবারের (ডিসেম্বর ৬, ২০২৪) আবহাওয়া পূর্বাভাস

শুভ সকাল বাংলাদেশের সবাইকে।

আজ শুক্রবার সকাল ১০ টার সময়কার কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্রে দেখা যাচ্ছে যে রংপুর বিভাগের পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলা, ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলা, ময়মনসিংহ বিভাগের ময়মনিসংহ জেলা, এবং চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার উপরে কুয়াশার উপস্থিতি রয়েছে। আশা করা যাচ্ছে দুপুর ১ টার মধ্যে কুয়াশা পুরো-পুরি সড়ে যাবে।

আজ শুক্রবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ১১ টার মধ্যে বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল শনিবার সকালেও রংপুর, ময়মনিসংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার আশংকা করা যাচ্ছে।

আজ শুক্রবার সকাল ৬ টার সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওয়া জেলার বাদলগাছি উপজেলায়। ১২ দশমি ২ ডিগ্রী সেলসিয়াস।

12/04/2024

"যশোদল উচ্চ বিদ্যালয়" কিশোরগঞ্জ সদরে, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান (কবিতা আবৃত্তি, গান, নৃত্য) এর আয়োজন করা হয়েছে।
অধ্যয়নরত সকল ছাত্র -ছাত্রীকে আপনমনে সেজে ১৪ ই এপ্রিল রবি বার সকাল ১০.০০ ঘটিকায়
বিদ্যলয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
উক্ত অনুষ্ঠানে, নৃত্য শিল্পী "টুনটুন" সহ অনান্য অতিথি শিল্পী অংশ গ্রহন করবে।
ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য এবং অভিভাবক বৃন্দ সাদরে আমন্ত্রিত।
মো: আবদুছ ছামাদ
প্রধানশিক্ষক
যশোদল উচ্চ বিদ্যালয় , কিশোরগঞ্জ সদর।

04/04/2024

এসএসসি সমমান পরীক্ষার
ফলাফল প্রকাশিত হবে ১২ মে' র মধ্যে।

যশোদল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত উপবৃত্তিধারী শিক্ষার্থীর "নগদ হিসাব" খোলার নোটিশ।প্রয়োজনে:০১৭১২০৮৯০৮১
02/04/2024

যশোদল উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত উপবৃত্তিধারী শিক্ষার্থীর "নগদ হিসাব" খোলার নোটিশ।
প্রয়োজনে:০১৭১২০৮৯০৮১

01/04/2024

এবারও কি ঈদের চাঁদ দেখা নিয়ে সৃষ্টি হবে নাটকীয়তা? সময় বলে দিবে! অবশ্যই আগামী ৯ ই এপ্রিল সূর্য ডোবার ১০মিনিট পর চোখ রাখুন পশ্চিম আকাশের দিগন্ত রেখা বরাবর, যেখান দিয়ে সূর্য ডুবেছে ঠিক সেদিকে, আপনার চোখের জ্যোতি ভালো থাকলে ও আপনার এলাকার আবহাওয়া পরিস্কার থাকলে দেখতে পারবেন পবিত্র শাওয়াল মাসের একদম ছোট্ট চাঁদ ইনশাআল্লাহ।

তবে খুব অল্প সময় খুবই ছোট্ট চাঁদ দেখার সুযোগ থাকবে। তাই ৯ এপ্রিল ঠিক সন্ধ্যা ৬ঃ২৮ থেকে ৭টার মধ্যে চাঁদ দেখতে হবে। তা নাহলে মিস করবেন! দেশের পশ্চিমাঞ্চলে চাঁদ দেখার সুযোগ সবচেয়ে বেশি। তাই এখন থেকেই চাঁদ দেখার একটা পরিকল্পনা করে রাখুন, যেন ব্যস্ততায় ভুলে না যান। আর চাঁদ দেখলে কমেন্ট করতে একদম ভুলবেন না।

©BWOT

14/03/2024

পবিত্র রমজান মাসে স্কুল- কলেজ-মাদরাসা খোলা থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

এ রায়ের ফলে রমজানের প্রথম ১০ দিন প্রাথমিক আর মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রথম ১৫ দিন খোলা থাকবে।

25/02/2024

এসএসসি ও সমমানের পঞ্চম দিনে বহিষ্কার ৯৭, অনুপস্থিত সাড়ে ২৩ হাজার!

যশোদল উচ্চ বিদ্যালয়কিশোরগঞ্জ সদর।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানতারিখ: ০৭.০২.২০২৪
15/02/2024

যশোদল উচ্চ বিদ্যালয়
কিশোরগঞ্জ সদর।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
তারিখ: ০৭.০২.২০২৪

12/01/2024

🌨দিনাজপুর, কিশোরগঞ্জ ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে! আজ‌ দেশের সর্বোনিম্ন তাপমাত্রা ছিল কিশোরগঞ্জের নিকলি ও চুয়াডাঙ্গায় ৯.৬°সেলসিয়াস!©BMD

12/01/2024

#চলমান শৈত্য প্রবাহে কৃষক ভাইদের করণীয়:

#চলমান শৈত্য প্রবাহে বোরো ধানের চারা রোপন করা থেকে বিরত থাকুন।
#বোরো বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখতে পারেন।
#সবজি, ভূট্টা, ধান, সহ সকল প্রকার বীজ বপন বপন থেকে বিরত থাকুন।

#চলমান শৈত্য প্রবাহে সেচ দেওয়া বন্ধ রাখতে পারেন।

#চলমান বিভিন্ন ফসলে গাছ ভেজা অবস্থায় স্প্রে করা যাবে না। শুকনো গাছে/চারায় স্প্রে করতে হবে।

সৌজন্যেঃ BWOT (BANGLADESH WEATHER OBSERVATION TEAM)

Address

Jashodal, Kishoreganj Sadar, Kishoreganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Jashodal High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Jashodal High School:

Shortcuts

Share

Category