13/12/2021
জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম । এর প্রভাবে আমাদের দেশে বসবাসকারী শিশু ও তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষাকে হুমকির মুখে ফেলছে।
দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের তথ্যমতে, জলবায়ুর পরিবর্তন দক্ষিণ এশিয়ার লাখ লাখ শিশুর জীবনযাত্রাকে প্রভাবিত করেছে। এই অঞ্চলে খরা, বন্যা, বায়ু দূষণ ও নদী ভাঙনের কারণে লাখ লাখ শিশু গৃহহীন ও ক্ষুধার্ত এবং কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যসেবা ও পানিবিহীন অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তন ও কোভিড-১৯ মহামারি একত্রে দক্ষিণ এশিয়ার শিশুদের জন্য একটি উদ্বেগজনক সংকট তৈরি করেছে। এখনই পদক্ষেপ গ্রহণের সময় – আমরা যদি পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার পেছনে বিনিয়োগ করি, তাহলে পরিবর্তনশীল জলবায়ু এবং অবনতিশীল পরিবেশের প্রভাব থেকে তাদের ভবিষ্যতকে আমরা রক্ষা করতে পারি।
পৃথিবীর বাসিন্দা হিসেবে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতার দ্বারা জলবায়ু পরিবর্তনের এই বিরুপ প্রবভাকে কমিয়ে এই গ্রহকে বাঁচানো সম্ভব। আর এই লক্ষেই "বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয় করন সমিতি" ও "বাংলাদেশ ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড" আগামী ১৯ ডিসেম্বর, ২০২১ রাত ৮ টাই ক্লাইমেট সাইন্সের ওপর একটি ওপেন কুইজ আয়োজন করতে যাচ্ছে।
কুইজের বিস্তারিত:
শিরোনাম: Climate Awarness Quiz 02 | SPSB
তারিখ: ১৯ ডিসেম্বর ২০২১
সময়: রাত ৮:০০ টা
ক্যাটেগরি: জুনিয়র (৩য়-৭ম শ্রেণি), সিনিয়র (৮ম-১১ শ্রেণি)
পুরস্কার: বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীর পুরস্কার।
অংশগ্রহণের প্রক্রিয়া:
কুইজে অংশগ্রহণের জন্য ওয়েবসাইটে গিয়ে গুগল ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক: spsb.org/csquiz
যেকোনো প্রয়োজনে [email protected] এই ইমেইলে যোগাযোগ করা যাবে।