AERO Medical Institute, BAF

AERO Medical Institute, BAF

Share

AMI, BAF বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান।

31/03/2026

ইন্টার্নী শেষ করার পর কি করবেন?
ক্যারিয়ার নিয়ে যারা হতাশ তারা এটা মনোযোগ সহকারে পড়তে পারেন!!

এই লেখাটা শুধুমাত্র MATS দের জন্য,
IHT দের জন্য নয়।

যারা বিদেশে ক্যারিয়ার করতে চান তাদের জন্যঃ

যারা জার্মানি যেতে চান তারা ইন্টার্নী চলাকালীন সময়ে জার্মান ল্যাংগুয়েজ শেখা শুরু করুন। বর্তমানে জার্মানীর ভিসা রেশিও ১০০%। মানে কোনো রিজেকশন নাই। ওয়েটিং পিরিয়ড নাই। ২ থেকে ৩ মাসের ভিতরেই ভিসা হচ্ছে। নওগাঁ ম্যাটস এর জামাল বাদশাহ শুধুমাত্র জার্মান ল্যাংগুয়েজ A1 পাশ করেই আউ পেয়ার ভিসায় এখন জার্মানি আছে, রাজশাহীর উদয়ন ম্যাটস এর গোলাম কিবরিয়া জার্মানিতে আউসবিল্ডুং ভিসায় গিয়েছে। BFD, FSJ ভিসায় শুধুমাত্র জার্মান ল্যাংগুয়েজ A1 পাশ করেই লাখ লাখ মানুষ প্রতি বছর জার্মানি যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশ থেকেও যাচ্ছে প্রতি বছর। তবে জার্মান ল্যাংগুয়েজ ছাড়া জার্মানি যাওয়ার কল্পনাও করা যাবে না। মিনিমাম A1 বা A2 লাগবেই। তারপর সঠিকভাবে প্রসেসিং করতে হবে। আমাদের স্টুডেন্ট যারা তাদের সকলের প্রসেসিং করে দেওয়ার দায়িত্ব আমাদের। আনাবিন করানো, জার্মান ফরমেট সিভি, মোটিভেশন লেটার, জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট লেখা সবকিছু এ টু জেড প্রসেসিং করে দেওয়ার দায়িত্ব আমাদের। কিন্তু জার্মান ভাষা যদি আপনি না পারেন তাহলে তো আমরা কিছুই করতে পারবো না।

যারা পোল্যাণ্ডে BSc করতে চান তারা ২ বছরের বেশি স্টাডি গ্যাপ হলে আর যেতে পারবেন না। তাই ২ বছর পরে কান্নাকাটি করে আর লাভ নাই। কারণ সময় গেলে সাধন হবে না। যেদিন ফাইনাল ইয়ার এর ফাইনাল এক্সাম এর রেজাল্ট দিবে সেদিন থেকে স্টাডি গ্যাপ কাউন্ট শুরু হবে, ২ বছরের বেশি হয়ে গেলে আর আবেদন করতেই পারবেন না।

চেক রিপাবলিকে BSc করতে পারবেন, তবে স্টাডি গ্যাপ ৩ বছরের ভিতরে থাকতে হবে অবশ্যই, আর IELTS লাগবে।

চায়না, সাউথ কোরিয়া, রাশিয়া, গ্রিক সাইপ্রাস প্রভৃতি দেশেও ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে BSc করতে পারবেন। স্টাডি গ্যাপ ৪/৫ বছর হলেও এই সব দেশে সমস্যা করে না।

যারা দেশে থাকতে চান তাদের জন্যঃ

যারা দেশে থাকতে চান তারা মন দিয়ে ইন্টার্নী করুন, সকল রোগের ট্রিটমেন্ট শিখুন। ইন্টার্নী চলাকালীন সময়েই আমাদের ট্রিটমেন্ট গাইডলাইন কোর্সে জয়েন করুন। সকল রোগের ট্রিটমেন্ট শিখে রাখুন এই ইন্টার্নীর ১ বছরে। ইন্টার্নী শেষ করার পর দেশের কোনো হসপিটালে ২ বছরের জব এক্সপেরিয়েন্স নিন। মনে রাখবেন প্রথম এই ২ বছরে কখনো বেতনের দিকে তাকাবেন না, এক্সপেরিয়েন্স অর্জনের দিকে তাকাবেন। ভালো জব এক্সপেরিয়েন্স অর্জন করতে পারলে পরবর্তীতে ২ বছর পর এর চেয়েও উচ্চ বেতনের জবে এপ্লাই করতে পারবেন। সরকারী, বেসরকারী, এনজিও, স্বায়ত্ত্বশাসিত জবের নিয়োগের জন্য আমাদের SACMO Job কোর্সে জয়েন করুন। সকল জবের জন্য বিগত সালের কোয়েশ্চেন পাবেন, যে টপিকস থেকে কোয়েশ্চেন হয় সেই টপিকস পাবেন, সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাবেন, একে অপরের সাথে জব এক্সচেঞ্জ করতে পারবেন যারা আমাদের SACMO Job কোর্সে এনরোল করেছেন তাদের মধ্যে।

যারা চেম্বার প্রাকটিস করতে চান তারা আমাদের চেম্বার ওরিয়েন্টেড Treatment Guideline কোর্সে জয়েন করুন। জিপি পর্যায়ে লাগে এমন সকল রোগের ট্রিটমেন্ট শিখে নিজেন কনফিডেন্স আপ টু ডেট করেন। সকল রোগের ট্রিটমেন্ট শিখে কনফিডেন্ট সহকারে প্রাকটিস করুন নিজ এলাকায়। আমরা সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমাদের ট্রিটমেন্ট গাইডলাইন কোর্সের ভিতরে। তাছাড়া এখানে যারা এনরোল করে তারা একে অপরকে হেল্প করে সারাজীবনের জন্য।

যারা ডিপ্লোমা শেষে পাবলিক হেলথ এ ক্যারিয়ার গড়তে চান তারা BPH করুন এবং তারপর MPH করুন। পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে দেশেই ভালো ক্যারিয়ার গড়তে পারবেন। আমি বিডিজবস এ ৪৮ হাজার টাকার নীচে MPH এর কোনো সার্কুলার দেখিনি। তারমানে MPH শেষে ভালো বেতনের চাকরীর নিশ্চয়তা আছে। তাই পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চাইলে আগে BPH এবং MPH করুন ডিপ্লোমা শেষে।

সবার ভালো হোক।
সবার জন্য শুভ কামনা।💝

18/11/2025

Congratulations to Our Proud Alumnus!💐 🌟
Aero Medical Institute - BAF is delighted to share that .Śhihab one of our talented and dedicated graduates, has joined Evercare Hospital,(Ex.Apollo Hospital) as a Dialysis Technicians.

👏 We are extremely proud of his hard work, professionalism, and commitment to quality patient care. His achievement reflects the excellence of our medical education and the dedication of our faculty.💝

Aero Medical Institute, Bangladesh Air Force always inspires students to pursue excellence, and Md.Shihab has once again proven what strong determination and skill can accomplish.✊

✨ We wish him continued success in his professional journey!💝

Md. Shihab
Batch: 03
Session: 2017-2018
AERO Medical Institute, BAF
.💝
. 💐

Photos from উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার's post 27/10/2025
08/07/2025

⚖️ BMDC Act 1980 অনুযায়ী ডিপ্লোমা চিকিৎসকদের স্বীকৃতি:-

✅ ধারা ১৪(২):
📌 বাংলা:
👉 "নিবন্ধনযোগ্য মেডিক্যাল পাস সনদসমূহের অধিকারী চিকিৎসা পেশাজীবীদের একটি তালিকা সংরক্ষণ করতে হবে।"

📌 ইংরেজি:
👉 "The Registrar shall maintain a list of persons possessing recognized medical qualifications who are entitled to be registered as medical practitioners."

🔍 মূল পয়েন্ট:
“Recognized medical qualification” এর অধিকারী ব্যক্তি বলতে ডিগ্রি, লাইসেন্স বা ডিপ্লোমাধারীদের বোঝানো হয়।
এই সনদধারীদের পরিচয় স্পষ্টভাবে "medical practitioner" বা "চিকিৎসা পেশাজীবী" হিসেবে নির্দিষ্ট।

➡️ অর্থাৎ, MBBS/DMF/LMF/MMF ডিগ্রিধারী যদি বৈধভাবে রেজিস্ট্রেশন পান, তবে তারা অবশ্যই চিকিৎসক (Doctor) হিসেবে গণ্য হবেন।

✅ ধারা ২৮ (১) ও (২):
📌 বাংলা ও ইংরেজি:

(১) "The Registrar shall maintain a separate register for each class of registered medical practitioners."

(২) "সকল শ্রেনীর চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর হবে আলাদা এবং নম্বরের আগে ধারাবাহিকভাবে বড় অক্ষরে ক, খ, গ, ঘ, ঙ, চ ইত্যাদি যুক্ত থাকবে।"
(English as ‘A’, ‘B’, ‘C’, ‘D’)

উদাহরণ:
MBBS/LMF = ক-১২৩৪৫৬
BDS = খ-১২৩৪৫৭
National Doctor = গ-১৫৫৮৯২
DMF = ঘ-১২৩৫৭

🔍 মূল বার্তা:
এই শ্রেণীকরণ প্রমাণ করে, ডিপ্লোমা ডিগ্রিধারীরা একটি স্বীকৃত “চিকিৎসক শ্রেণী”।
তাদের নাম এমবিবিএসদের মতোই আলাদা অথরাইজড রেজিস্ট্রারে সংরক্ষিত।

√√ ভুল শব্দচয়নের মাধ্যমে ডিএমএফ চিকিৎসকের পরিচয় বদলে দেওয়া হচ্ছে।

বিএমডিসি ১৯৮০ ধারা ১৪(২) নিয়ে পর্যালোচনা:
এই ধারায় "চিকিৎসা সহকারী" শব্দটি উল্লেখিত নেই।

তবুও সনদে লেখা হয়েছে:
ডিএমএফ = মেডিকেল এসিস্ট্যান্ট পেশাদার (ইংরেজি: medical assistant professional)। 🤣

এমবিবিএস = মেডিকেল পেশাদার (ইংরেজি: medical practitioner)।🤣

পদবির বাংলা অর্থের পার্থক্য:

• Medical Officer = চিকিৎসা কর্মকর্তা।
• Sub Assistant Community Medical Officer = উপসহকারি কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা 🤣।

• ২০২৫ বিএমডিসি-এর সংজ্ঞা:
মেডিকেল সহকারী এর নতুন অর্থ "স্বাস্থ্য সহকারী" 🤣

⚠️ This is not a “translation error”; this is Institutional Humiliation.

01/06/2025
01/06/2025
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


বালুঘাট, ঢাকা ক্যান্টনমেন্ট
Dhaka

Opening Hours

Monday 08:30 - 14:30
Tuesday 08:30 - 14:30
Wednesday 08:29 - 14:30
Thursday 08:29 - 14:30
Sunday 08:30 - 14:30