Nippon Academy Bangladesh

Nippon Academy Bangladesh 1. বিদেশে উচ্চ শিক্ষা-
We Work For Japanese Study Visa.
2. STUDY, WORK AND SETTLE IN JAPAN.

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতিবাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ...
03/11/2024

নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি
বাংলাদেশিদের জন্য ভিসা ফি লাগবেনা শুধু VFS ১৯০০ টাকা সার্ভিস ফি নিবে।
সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস বেজড্। আমি এটাকে সুখবর ই বলবো ।
৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম।
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি।
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি।
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫।
৫ .এয়ারলাইন্স বুকিং কপি।
৬ .হোটেল বুকিং কপি।
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল।
১০ .এন ও সি।
১১ কাভার লেটার।
# এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে।
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টেরের কাছ থেকে।
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি।
৩ .ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়।
৪ .গ্যারান্টি লেটার।

25/10/2024

【নতুন জাপান ভিসা আবেদন পদ্ধতি】

৩ নভেম্বর, ২০২৪ থেকে, ভিএফএস গ্লোবাল (VFS Global) জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। জাপান দূতাবাস এর পর সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না। অনুসন্ধানের জন্য VFS Global এর সাথে যোগাযোগ করুন।

Addres : Delta Life Tower, 4th Floor, Road #90, Plot # 37, Gulshan-2, Dhaka-1212

Tel: 09606 777 910

E-mail: [email protected]

URL: https://visa.vfsglobal.com/bgd/en/jpn

Source: [https://www.bd.emb-japan.go.jp/itpr_ja/shinchakue20241024.html](https://www.bd.emb-japan.go.jp/itpr_ja/shinchakue20241024.html)

VFS Global

24/06/2024

সা*প*থেকে সতর্ক থাকুন , সাবধানে থাকুন |
সব সাপ মানুষকে ভয় পায় |
অনলাইনে সার্চ দিয়ে যাচাই করতে পারেন | সাধারণত এই সা প নিজেদের নিরা পত্তার অভাব অনুভব করলে বা মানুষ নিকটে চলে আসলে কা ম ড় দেয় |
প্রতি বছর আমাদের দেশে হাজারেরও বেশি মানুষ সাপের দংশনে মারা যায়। দেশে যেসব সাপ রয়েছে, তার মধ্যে সাত থেকে আট প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসেব অনুযায়ী যেসব প্রজাতির বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায় চলুন জেনে নিই-
নায়া নায়া�
এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ, এর বৈজ্ঞানিক নাম নায়া নায়া। এটি স্থলভূমির সাপ, এটি ফণা তোলে এবং এর ফণায় চশমার মত দুইটি বলয় থাকে। রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এ সাপের বসবাস।
নায়া কাউচিয়া�
এটিও গোখরা প্রজাতির সাপ, স্থানীয়ভাবে একে জাতি সাপ বা জাত সাপও বলে থাকে। এই সাপটিকে জউরা নামেও ডাকা হয়। এ সাপ ফণা তোলে। এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট, নোয়াখালী এলাকায় বেশি থাকে। দেশে যত সর্প দংশনের ঘটনা ঘটে, এর কামড়ে ঘটে সর্বোচ্চ।
কিং কোবরা বা শঙ্খচূড়�
একে রাজ গোখরাও বলা হয়। ভয়াবহ বিষধর এই শঙ্খচূড় অন্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা। এর ফণায় অন্য গোখরার মতো চশমার মত বলয় থাকে না। শঙ্খচূড় বাংলাদেশ, ভুটান, বার্মা, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায়।
শঙ্খিনী�
এই সাপকে শঙ্খিনী এবং শাঁকিনী সাপ নামেও ডাকা হয়। পৃথিবীতে ক্রেইট বা শঙ্খিনী জাতের সাপের মোট ৮টি প্রজাতি রয়েছে, এর মধ্যে ৫টি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয়। এ সাপ বাড়ির আশপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে।
কালো নাইজার�
এটিও শঙ্খিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ। এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল, নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় বেশি।
চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার�
চন্দ্রবোড়ার আরেক নাম উলুবোড়া। বাংলাদেশে যেসব সাপ দেখা যায়, তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপটি প্রায় একশ’ বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু গত ১০/১২ বছর আগে থেকে আবার এই সাপে দংশনের ঘটনা ঘটার প্রমাণ দেখা যায়।
সবুজ বোড়া�
সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে।
সূত্রঃ গুগল

19/04/2024
18/04/2024
কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্...
05/04/2024

কলকাতায় এক কেজি গরুর গোশতের দাম ১৭৫ রুপি যা বাংলাদেশী টাকায় ২২৪ টাকা। তার ৩০০ কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোশত বিক্রি হয় ৮০০ টাকা কেজিতে এমনকি মাত্র ১২৭ কি: মি: দূরেও সেই গোশতের কেজি ৬০০ টাকা।

ব্যার্থ রাষ্ট্র পাকিস্তানে গরুর গোস্ত পাওয়া যায় ৬০০ রুপিতে যা কিনা বাংলাদেশী ২৩০ টাকার সমান। প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম ০.৭৬ ইউএস ডলার মানে ৮০ টাকা, ভুটানে ১৬০ নুল বা ২০৭ টাকা, মিয়ানমারে ৫.৬৬ ইউএস ডলার বা ৫৬৭ টাকা।

মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি।

এখন তো আপনারা বলবেন, এই দেশ মুসলমানদের দেশ, গরুর গোশত খায় বেশি, তাই দাম ও বেশি।

বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোশত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান ৫ম, ২০২২ সালে সেখানে গরুর গোশত খাওয়া হয়েছে ২৯ লক্ষ মেট্রিক টন।

এই তালিকায় পাকিস্তান আছে ৮ম অবস্থানে ২০২০ এ ওরা ১৭.৫ লক্ষ্য মেট্রিক টন গরুর গোশত খেয়েছে।

অদ্ভুত, ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গরু গোশত খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও।

নিরবে দুর্ভিক্ষে কাঁদছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ।

"Happy New Year to everyone! May this fresh start bring immense joy, wonderful surprises, and countless blessings. Here'...
31/12/2023

"Happy New Year to everyone! May this fresh start bring immense joy, wonderful surprises, and countless blessings. Here's to new opportunities, new friendships, and new adventures. Let's make every moment of this year memorable and filled with happiness. Cheers to a fantastic and successful year ahead! ✨

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00

Telephone

+8801916920577

Alerts

Be the first to know and let us send you an email when Nippon Academy Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nippon Academy Bangladesh:

Shortcuts

Share

Category