04/04/2025
আচ্ছালামু আলাইকুম। আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই পেইজে আপনারা যারা যুক্ত আছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে মোবারাকবাদ। আমার এই পেইজটি মূলত আমার নিজের ইংরেজি শেখা এবং চর্চা করা এবং পাশাপাশি যারা ইংরেজি শেখার প্রতি আগ্রহী তাদেরকে সহায্য করা। আশাকরি আপনারা যারা এই পেইজে যুক্ত থাকবেন, আর কিছু না হোক, অন্তত ইংরেজি শেখার জন্য ভালো কিছু আশা করতে পারেন। তবে হে, একটি কথা মনে রাখবেন, আপনি যদি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ না হন এবং পরিশ্রম করার মনমানসিকতা না থাকে, তাহলে শুধু এই পেইজ কেন, যদি এই পৃথিবীতে লক্ষ-কোটি ইংরেজি শেখার কোর্স অথবা বই বাহির হয়, তাহলে ব্যক্তিগতভাবে আপনি কোন উপকৃত হবেন না। আর যদি আপনি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হন যে, যেকোন কিছুর বিনিময় আমি ইংরেজি শিখবোই, তাহলে এই মর্ডান অনলাইন এবং এ আই এর যুগে আপনি কোন কোর্স অথবা কোন বই না কিনেও ১০০% ইংরেজি শিখতে পারবেন। এজন্য শুধুমাত্র আপনার শেখার আগ্রহ এবং কঠোর পরিশ্রম করার মনমানসিকতা থাকতে হবে। অনেকেই ইংরেজি শব্দর্থ এবং গ্রামার জানা সত্যেও মনে করে ইংরেজিতে স্পিকিং করা অনেক কঠিন এমনকি ইংরেজি গ্রামার এবং শব্দার্থ জানার পরও অনেকেই ইংরেজিতে কথা বলতে পারেনা। তারা বলে, ইংরেজিতে স্পিকিং করা অনেক কঠিন, আমি ইংলিশে স্পিকিং করতে পারবোনা, আমার দ্বারা ইংলিশে স্পিকিং করা সম্ভব না। আমি আপনাকে বলি, যেহেতু ইংলিশ আমাদের নেটিভ ল্যাংগুয়েজ না, তাই হুট করে আমরা ইংরেজিতে কথা বলতে পারব না এবং এটা আমাদের দ্বারা সম্ভবও না। তবে যাদের ভাষা ইংলিশ তারাও আসমান সেটা শিখে আসেনি এবং এটা এভারেস্ট জয় করার মত কোন কঠিন বিষয় না। তারাও এই পৃথিবীতে এসেই তারপর একটা প্রসেসের মধ্যে ইংরেজিটাকে শিখেছে। একটা ভাষা শেখা এটা একটা লং প্রসেস জার্নি। এটা শেখার জন্য আপনার নিজের সাথে কমিটমেন্ট থাকতে হবে এবং কন্টিনিউয়াস প্রেক্টিস করার মাধ্যমে আপনাকে এটা শিখে নিতে হবে। প্রথমত কেউই ইংরেজি পারেনা, সবার জন্যই কঠিন মনে হয়, বাট প্ররিশ্রম আর সাধনা করে সবাই নিজের মত করে এটা শিখে নেয় এবং একটা সময় সাবলীলভাবে ইংরেজিতে স্পিকিং করতে পারে। এজন্য আপনাকেও এটা নিজের মত করে শিখে নিতে হবে। তাই এখন থেকে আপনিও নিজের সাথে কমিটমেন্ট করেন এবং টানা ৪-৬ মাস পরিশ্রম করেন, দেখবেন ৬ মাসে পরে আপনি নিজেও পটর পটর করে ইংরেজিতে স্পিকিং করতে পারবেন।
যাইহোক আপনি যদি একেবারে বিগিনার লেভেলের হোন এবং ইংরেজি ভাষা শিখতে আগ্রহী হোন এবং
নিয়মিত এই পেইজের সাথে থাকেন, তাহলে আশাকরি এই পেইজে ধারাবাহিকভাবে সহজে English Grammar, Verb, Vocabulary, Sentence Structure এবং সহজে ইংরেজি শেখার অনেক টিপস এবং ট্রিকস পাবেন। আশাকরি আপনারা এই পোস্টগুলো থেকে উপকৃত হবেন এবং পাশাপাশি পোস্ট শেয়ার করে অন্যদেরও উপকৃত হতে সাহায্য করবেন। আমার এই পেইজের মাধ্যমে আপনাদের ইংরেজি শেখার জার্নি নূন্যতম হলেও সহজ এবং সুন্দর হোক সেই প্রত্যাশা করি। আপনাদের সকলের জন্য শুভকামনা 😊💝