Skill Hunts

Skill Hunts

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Skill Hunts, Computer training school, Dhaka.

15/04/2025

Payoneer অ্যাকাউন্ট খুলতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. Payoneer ওয়েবসাইটে যান
Payoneer ওয়েবসাইট ভিজিট করুন।

"Sign Up" বা "নিবন্ধন" বাটনে ক্লিক করুন (উপরে ডান কোণায়)।

২. অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করুন
ব্যক্তিগত (Individual): ফ্রিল্যান্সার, অনলাইন সেলার, ইত্যাদির জন্য।

বিজনেস (Business): কোম্পানি বা প্রতিষ্ঠানের জন্য।

৩. ব্যক্তিগত/বিজনেস তথ্য দিন
ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য:

পুরো নাম (আইডির সাথে মিলতে হবে)

ইমেইল, পাসওয়ার্ড, দেশ, জন্ম তারিখ

ফোন নম্বর (ভেরিফিকেশনের জন্য)

বিজনেস অ্যাকাউন্টের জন্য:

কোম্পানির নাম, রেজিস্ট্রেশন নম্বর

ব্যবসার ধরন (এলএলসি, সোল প্রোপ্রাইটরশিপ, ইত্যাদি)

৪. ঠিকানা ও যোগাযোগের তথ্য দিন
বাসা/অফিসের ঠিকানা (দাপ্তরিক ডকুমেন্টের সাথে মিলবে এমন)।

৫. নিরাপত্তা প্রশ্ন সেট আপ করুন
অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য নিরাপত্তা প্রশ্ন নির্বাচন করুন।

৬. আইডি ভেরিফিকেশন জমা দিন
সরকারি আইডি (পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বা জাতীয় আইডি) আপলোড করুন।

বিজনেস অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত ডকুমেন্ট (যেমন কোম্পানি রেজিস্ট্রেশন প্রুফ) দিতে হতে পারে।

৭. অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করুন
Payoneer ডকুমেন্ট চেক করে (সাধারণত ১-৩ কর্মদিবস)।

অ্যাপ্রুভাল ইমেইল পাবেন।

৮. অ্যাকাউন্টে লগইন করুন
Payoneer ড্যাশবোর্ডে প্রবেশ করুন।

Payoneer Mastercard অ্যাক্টিভেট করুন (যদি অর্ডার দেওয়া থাকে)।

৯. ব্যাংক ডিটেইলস যোগ করুন (ঐচ্ছিক)
টাকা উত্তোলনের জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করুন।

১০. Payoneer ব্যবহার শুরু করুন
মার্কেটপ্লেস (Amazon, Upwork, Fiverr) বা ক্লায়েন্ট থেকে পেমেন্ট নিন।

ব্যাংকে টাকা ট্রান্সফার করুন বা Payoneer কার্ড ব্যবহার করুন।

গুরুত্বপূর্ণ টিপস
আইডির সাথে হুবহু মিলে এমন তথ্য দিন, অন্যথায় অ্যাকাউন্ট রিজেক্ট হতে পারে।

ডকুমেন্ট প্রস্তুত রাখুন (আইডি, ঠিকানা প্রমাণ, ব্যবসার ডকুমেন্ট ইত্যাদি)।

Payoneer-এর ট্রান্সফার ফি ওয়েবসাইটে চেক করে নিন।

প্রয়োজনে Payoneer সাপোর্ট এ যোগাযোগ করুন।














08/04/2025

ফেসবুকে কয়েকদিন রেগুলার পোস্ট করে বুঝলাম - Its all about consistency. কোয়ালিটি নিয়ে আমার মনে হয় ফেইসবুক এখনো তেমন একটা কন্সার্ন্ড না গুগলের মতো। আপনি যদি আপনার ফিডের টপ পোস্ট গুলোর কোয়ালিটি দেখেন, তাইলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

সুতরাং - আপনার বিজনেস বলেন, ডিজিটাল প্রোডাক্ট বলেন বা এফিলিয়েট সাইট বলেন - প্রতিদিনই রেগুলার রিলস + ভিডিও + ফটো + স্টোরি + ভিডিও (quantity beats quality here) দিতে পারলে ১-২ মাসের মধ্যেই ভালো ট্রাফিক পাওয়া সম্ভব আপনার সেলস পেইজ বা ওয়েবসাইটে।

Just do it consistently for 2 months and i am sure YOU WON'T REGRET IT!
















08/04/2025

Important Announcement 🎯
আজ থেকে আমাদের প্রতিটা ট্রেনিং থেকে Fiverr মার্কেটপ্লেস সম্পূর্ণরূপে বাদ দিলাম, সাথে এই মার্কেটের সংক্রান্ত কোন পোস্ট এই গ্রুপে ও আমাদের পেইজে আর কোনদিন আসবে না ইনশাআল্লাহ

Bye...Bye...Fiverr.. ❌🚫

রিজিকের মালিক আল্লাহ ✅❤️

সুন নিউ নিউ অনেক মার্কেটপ্লেস এড করব আমাদের ট্রেনিং এ ✅ যা আপনারা কেউ কল্পনাও করেনি ইনশাআল্লাহ ✅
✅ একটা গিয়েছে আরো ৪-৫টা আসবে ✅











07/04/2025

ফাইভার ছাড়াই যেভাবে আপনার আয়ের পরিধি বাড়াতে পারবেন:

(১) আপনার সমান স্কিল সম্পন্ন ৪/৫ জনের টিম করেন। যাদের সাথে ভরসার সম্পর্ক আছে।

(২) ওয়েবসাইট বানান সুন্দর করে আপনার সার্ভিসগুলো এক্সপ্লেইন করে। এরপর আপনার স্কিলের মাপ অনুযায়ী লোকাল অথবা গ্লোবাল মার্কেট টার্গেট করে মার্কেটিং এন্ড সেলস প্ল্যানিং করেন। একসাথে দুই মার্কেট টার্গেট করবেন না।

(৩) লোকাল মার্কেট টার্গেট করলে- একটা সুন্দর টিম প্রফাইল বানাবেন, লোকাল মার্কেটে সম্ভব্য সমস্ত কোম্পানির লিস্ট করবেন, লিস্ট ধরে ধরে মেইল, কল, ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে কাজ নিবেন। আস্তে করে ট্রেড লাইসেন্স করে ফেললে অপরচুনিটি আরো বড় হবে। আপনি বড় কোম্পানির কাজের জন্য টেন্ডারে নামতে পারবেন। তবে আপনাকে কাস্টোমার সেগমেন্ট করে নিতে হবে। মানে ছোট, মাঝারি, বড়, থার্ড পার্টি- সব লেয়ারে একবারে গেলে ফেইল করবেন। যেকোন এক লেয়ার টার্গেট করে কাজ করবেন।

(৪) গ্লোবাল মার্কেট টার্গেট করলে- গুগল এডস, লিংকড ইন, মেইল মার্কেটিং, ম্যাপ টার্গেটিং ইত্যাদির মাধ্যমে কাজ করবেন। ভালোমানের কিছু BPO সাইট খুজে বের করতে পারেন, সেগুলোর মাধ্যমে আপনার সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড করতে পারবেন। সুযোগ হলে বাইরের কোন দেশে ট্রেড লাইসেন্স করে ফেলতে পারেন। ভালো ভালো কিছু দেশ আছে ডিজিটাল সার্ভিস প্রভাইড করার জন্য, সেসব দেশকে টার্গেট করে আপনার মার্কেটিং এন্ড সেলস প্ল্যান সাজায়ে কাজ করবেন।

(5) Content Marketing এর ব্যাপারে ভুলবেন না। সকল মার্কেটেই কন্টেন্ট মার্কেটিং এখন অত্যাবশ্যক। ✌️

[Post টা অন্য কারো কাজে লাগবে মনে করলে শেয়ার দিয়ে দিতে পারেন]













Photos from Skill Hunts's post 07/04/2025

ফিলিস্তিনে ব*র্বরতা শুরুর পর থেকে সব ই*জরায়েলি পন্য বয়কট করেছি।
এই একাউন্ট আমার ২০২০সালের ওপেন করা।
এভারেজ ডেইলি ক্লিক ইম্প্রেশন নিয়ে ৪.৬ রেসপন্স রেটিং ছিলো মাঝে মাঝে অর্ডার আসতো।
ফাইভার ইজরায়েলের প্লাটফর্ম জানার পর থেকেই ২০২৪সাল থেকে একাউন্টে কাজ করা হয়না।
সম্প্রতি দা*নব দেশের অরগানাইজেশান এর কাজ করে তাদের কমিশন দিয়ে বুলেট কেনার অর্থ আমি কোনোভাবেই ওদের দিবোনা।
যারা আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস মুছতে আমাদের থেকে অর্থ নিবে।
জীবনে যদি কাজের অভাবে ফ্রিল্যান্সিং ছেড়েও দিতে হয় তবুও ওদের প্ল্যাটফর্মে কোনোদিন ফিরবোনা।
এটা আমার ঈমানী দায়িত্ব আর ঈমানের ওয়াদা❤️







Israel

.


27/02/2025

ইউটিউব SEO কি জিনিস? ক্লায়েন্ট এইগুলা বোঝেনা

ক্লায়েন্ট তাহলে কি বোঝে?

প্রথমে আপনাকে বোঝতে হবে ইউটিউব SEO ক্লায়েন্ট কেনো নিবে?

কারণ ক্লায়েন্টের প্রচুর Views প্রয়োজন তার ভিডিও তে

তার কনটেন্ট যেন সবার কাছে ছড়িয়ে যায়

তাহলে ক্লায়েন্টকে বলবেন ইউটিউব ভিডিও ভিউজ বাড়িয়ে দিবেন

যেমন I will increase your Youtube video views with my viral SEO Technique

এর দ্বারা ক্লায়েন্ট অবশ্যই আপনার অফারে ইন্টারেস্টেড হবে

কিন্তু ইন্টারেস্টেড হলে তো হবেনা, তার কাছে সেল করতে হবে।

সেল করার একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে আর সেটা হচ্ছে Demonstration

মানে হচ্ছে আপনার আগের যেকোনো ৫ টি ভিডিওতে SEO করে ভাইরাল করুন এবং তাকে সেইটা প্রমাণ দেখান।

ক্লায়েন্ট ৯০% এখানেই পটে যাবে

আর বাকিটা হচ্ছে সেলস মিটিং এ ক্লায়েন্টকে আপনার সার্ভিস বোঝাতে হবে।

কাকে আপনি টার্গেট করবেন?
কিন্তু কোন ক্লায়েন্টকে এই অফার করবেন?
কে আপনার অফারে ইন্টারেস্টেড হবে?

এই তিনটি জিনিস না বোঝতে পারলে আবারো আপনার অফার আসলে সবাই রিজেক্টই করবে

আপনি কাকে অফার করবেন এবং কীভাবে সেলস মিটিং পর্যন্ত এনে তার কাছে সেল করবেন টা যদি শিখতে চান তাহলে আমাদের চ্যালেঞ্জটি আপনার জন্য।

চ্যালেঞ্জে আপনার প্রতিটি স্টেপ কমপ্লিট করে ক্লায়েন্ট পেতে সাহায্য করা হবে

বিস্তারিত জানতে কমেন্ট করুন "Challenge" লিখে

02/02/2024

ফ্রিল্যান্সিং কাদের জন্য?
এত মানুষ যদি ফ্রিল্যান্সিং করে তাহলে বাকিরা কি করবে?

আচ্ছা আমাকে বলুন তো, অনলাইনে তো হাজার হাজার লাখ লাখ পেইজ আছে। বিভিন্ন পেইজে বিভিন্ন প্রোডাক্টস সেল করছে।
অন্যান্য পেইজের জন্য এইসব পেইজে কি সেল হওয়া বন্ধ আছে?
যেহেতু আমাদের ফ্রিল্যান্সিং কাজটা মেইনলি অনলাইন ব্যসিস তাই আমি শুধু এখানে অনলাইনের আলোচনাটাই করবো।
অনলাইনে অনেকেই এখন কেক এর বিজনেস করছে। ঢাকা শহরের কথাই যদি বলি শুধু, তাহলে দেখা যাবে ন্যুনতম ৫০০ শতাধিক সনামধন্য পেইজ আছে কেক বিজনেস নিয়ে৷
অন্য পেইজ থাকার জন্য কি তাদের বিজনেসে সমস্যা হচ্ছে?

নিশ্চয়ই হচ্ছে না বা হবে না৷ এক্ষেত্রে একটা বিজনেস এগিয়ে থাকবে তাদের প্রোডাক্ট কোয়ালিটির উপর, সার্ভিস কোয়ালিটির উপর, কমিউনিকেশনের উপর, মার্কেটিং এর উপর। রাইট?

ফ্রিল্যান্সিং সেক্টরটাও ঠিক এমন৷ সবাই ফ্রিল্যান্সিং শিখলেই ফ্রিল্যান্সার হয় না৷ কেউ শুরুতেই ঝড়ে পরে। কেউ কমিনিউকেশনের জন্য ঝড়ে পরে, কেউ আবার ভালো ভাবে দক্ষ না হওয়ার জন্য ঝড়ে পরে।
দিন শেষে তারাই টিকে থাকে যাদের প্রোডাক্ট কোয়ালিটি (স্কিল), সার্ভিস কোয়ালিটি, ককমিউনিকেশন স্কিল ভালো থাকে।

ফ্রিল্যান্সিং সবার জন্য না৷ যারা নিজেদের ১০০% দিতে প্রস্তুত, কাজে দক্ষ হওয়ার জন্য দুই ঘন্টার জায়গায় ছয় ঘন্টা স্পেন্ড করতে রাজি, ইউটিউব গুগল ঘেঁটে আরো জানার জন্য আগ্রহ যাদের আছে, ভালো ইংরেজি যারা জানে- দিন শেষে তাদের জন্যই ফ্রিল্যান্সিং।

এই পোস্ট করার উদ্দেশ্য হচ্ছে বিগত কয়েকদিন ধরে আমি সেইম উত্তর করে যাচ্ছিলাম সবাইকে ইনবক্সে।
যাদের কনফিউশান আছে তারা এবার ক্লিয়ার হয়ে নিন।
Happy Freelancing💸



08/10/2023

একজন ফুলটাইম স্যোশাল মিডিয়া ম্যানাজারের একই সাথে ন্যুনতম ২০ টা একাউন্ট ম্যানেজ করার যোগ্যতা থাকা উচিত।
ন্যুনতম তাকে ডেইলি (যদি সে আসলেই এই সেক্টরে রাজত্ব করতে চায়) ৬/৭ ঘন্টা (প্রাক্টিস+কাজ+কাইন্ট হান্টিং) করার জন্য রাখতে হবে।
মনে রাখতে হবে অল্পতেই কেউ ধৈর্য হারা হয়ে গেলে, সে কখনোই এই সেক্টর গুলোতে সাক্সেস হতে পারবে না।
নিজের জন্য ডেইলি লাইফ রুটিন করুন যদি আপনিও হতে চান এই সেক্টরের কুইন।




07/10/2023

যারা পোস্ট বুস্ট,পেইজ প্রোমোটের রেট হিসাব কিভাবে করবেন জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের পোস্ট ✨
১ ডলার সমান কত টাকা? -এই প্রশ্নের সরাসরি উত্তর হলো বর্তমানে গুগলে উঠানামা করতেসে ১০৮ থেকে ১০৯ টাকায়। বাংলাদেশের ব্যাংক গুলা এখন ১১০ টাকা করে আমাদের কাছে ডলার দিচ্ছে। কিন্তু যারা ফেইসবুকে এড রান করে অথবা বুস্টিং করে তাদের কাছে এই এমাউন্ট টা হয়ে যায় ১৩০/১৪০/১৫০ টাকা।

এখন দুইটা সমস্যা আছেঃ

সমস্যা ১

১১০ টাকা যদি আমরা মুল ডলার এর রেট ধরি। তাহলে ব্যাংক আবার এই ডলারের সাথে ১৫%-১৮% ভ্যাট কেটে নেয় প্রত্যেকবার আমরা যখন এই ডলার দিয়ে পারচেস করি। মানে প্রত্যেক ১১০ টাকার সাথে আরো ২০ টাকার মতো যোগ হবে। ১৩০ টাকা টোটাল।

সমস্যা ২

এখন সবাই ব্যবসার জন্যই ফেইসবুকে এড দেয়। আপনি দেশে ব্যবসা করলে আপনার একটা BIN থাকবে। অনেকের থাকেনা । এইটা অন্য সেকশন। এই BIN টা এড করে দিলেই ফেইসবুক আপনার থেকে ১৫% ভ্যাট নিবে না কিন্তু যদি না থাকে তাহলে দিতে হবে। এর মানে আরো ২০ টাকা। ১৫০ টাকা টোটাল।

এর পর যে আপনার এড রান করবে তার চার্জ তো একটা থাকা স্বাভাবিক।
এই চার্জ এড করলেই ১৬০/১৭০ টাকার মতো হয়ে যাচ্ছে।

এখন আমরা কেনো ১৪০-১৫০ টাকার মতো চার্জ করি?

১। আমরা অনেকের এড রান করি। সেই হিসাবে আমরা BIN টাই মেনেজ করে নিতে পারি। এখানে আমরা ১৫% চার্জ বাচাইতে পারতেসি।

২। ব্যাংক এর যে ১৫% ওইটা আমরা দিতে বাধ্য। এইখানে এই ১৫% কমাইতে হলে আমরা ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করতে পারি। যেটা অনেকে পারে আবার অনেকে পারে না।

অভারঅল
১ ডলার সমান ১৩০ টাকা হয়ে যায়। আর আমাদের চার্জ সহ আমরা ১৪০-১৫০ টাকা চার্জ করতে পারি।
নিত্য নতুন টিপস ও আপডেট পেতে পেইজের সাথে থাকুন ধন্যবাদ। ❤️
happy freelancing 💸

06/10/2023

একজন স্যোশাল মিডিয়া মার্কেটারের/ডিজিটাল মার্কেটারের কখনো উচিত নয় অন্যকে কপি পেস্ট করা।
মার্কেটারকে হতে হবে ক্রিয়েটিভ।
নিজের সৃজনশীলতা দিয়ে করতে হবে কাজ। সেখানে আপনি যদি অন্যকে কপি করেন তাহলে কীভাবে হবে? আমি সাধারণত দেখে থাকি আইজির ইউজারনেম থেকে শুরু করে পোস্টের ক্যাপশনও আপনারা কপি করেন!
যদি সিম্পল এই ব্যাপার গুলোও যদি কপি করতে হয় তাহলে ক্লাইন্টের কাজ করবেন কীভাবে?

এবার আসি মূল কথায়?
এখনের সময় কম্পিটিশনের৷ একটা কাজ পাওয়ার জন্য এখন আপনাকে ন্যুনতম ৫০ জনের সাথে কম্পিটিশন করতে হবে। এই ৫০ জনের মধ্যে কেউ না কেউ কাজ পাবে৷
কাজ পাওয়ার ক্ষেত্রে তারাই এগিয়ে থাকবে যারা ক্রিয়েটিভ, এডভান্স, ট্যালেন্টেড।
সুতরাং আপনাকেও এই দলে নাম লিখাতে হবে৷

তাদের দলে যুক্ত হওয়ার জন্য কি করবেন?
প্রতিদিন বিভিন্ন মার্কেটিং নিয়ে ব্লগ পড়বেন, ইউটিউবের ভিডিও দেখবেন। সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে ব্লগ পড়া।
যা জানতে চান তা লিখেই সার্চ করুন৷
প্রতিদিন ১ টা করে মার্কেটিং ব্লগ পড়লেও মাসে ৩০ টা ব্লগ পড়া হবে৷
সেখান থেকে ন্যুনতম ৩০ টা নতুন জিনিস শিখতে পারবেন৷ শেখার কোনো শেষ হয় না। যত শিখবেন নিজেকে তত এডভান্সদের তালিকায় রাখতে পারবেন।
আর হ্যাঁ, যে কাজ গুলো শিখেছেন নিয়মিত সেগুলো প্রাক্টিস করতে হবে৷ প্রাক্টিসের কোনো বিকল্প হবে না এখানে৷

একজন মার্কেটার হবে আপডেটেড পার্সন।
সব আপডেট নিয়ে তার থাকবে নলেজ।
আর এই নলেজ নিয়মিত প্রাক্টিস না করলে কখনোই আপনার হবে না।
এমন অনেক টিপস পেতে লাইক,ফলো দিয়ে পেইজের সাথে থাকুন।ধন্যবাদ ❤️
Happy Freelancing 💸

06/10/2023

মার্কেটিং করার পূর্বে এটা মনে রাখতে হবে, মার্কেটিং এর মূল বিষয় কখনোই পেইজের লাইক কমেন্ট ফলোয়ারস বাড়ানো নয়৷
মার্কেটিং মানে হচ্ছে, প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য টার্গেটেড অডিয়েন্স/মার্কেট রিসার্চ করা এবং প্রিমিয়াম ভাবে কাজ করার জন্য এডভার্টাইজিং করা।
Happy Freelancing 💸

05/10/2023

মার্কেটিং এর অনেক সঙ্গা থাকলেও সহজ ভাবে মার্কেটিং বলতে আমরা প্রোডাক্ট সেল করাকে বুঝে থাকি।
যদি এটাই ধরে নেই যে মার্কেটিং মানে প্রোডাক্ট সেল করা তার মানে কিন্তু এই না যে প্রোডাক্ট সেল করার জন্য আমরা শুধু বলবো,
❝আসেন আসেন আমাদের প্রোডাক্ট বেস্ট।
দাম মাত্র এত টাকা৷ আজই কিনতে ইনবক্স করুন!❞
মার্কেটিং মানে গ্রাহকের কাছে পণ্যের সুবিধা তুলে ধরা।
পণ্যটি কি কাজে লাগবে তা উল্লেখ করা।
এই উল্লেখ করাকে আমরা সহজ ভাষায় এড কপি বলে থাকি।
Attractive এড কপি লিখার জন্য এই পেইজের পোস্ট গুলো দেখতে পারেন৷ কীভাবে পণ্যের গুণ গান গাইতে হয়, কেনার কথা না বলেই কীভাবে প্রোডাক্ট সেল করতে হয়- পোস্ট গুলোর ক্যাপশন দেখলেই বুঝতে পারবেন সহজে৷
Happy Freelancing 💸
stay with Learning Light

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka