14/10/2019
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) তে ভর্তিচ্ছু পরিক্ষার্থী সংখ্যা বিগত বছর গুলোর মধ্যে সর্বোচ্চ। চারটি অনুষদের মধ্যে নিরাপত্তা ও কৌশলগত বিদ্যা অনুষদে প্রতি আসনের বিপরীতে ৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী লিখিত পরিক্ষায় অংশ নিবে। এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদে প্রতি আসনের বিপরীতে ২১ জন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী লিখিত পরিক্ষায় অংশগ্রহণ করবে।