চড়ক পূজার ইতিহাস
-----------------------------
বানরাজা মহাদেবের প্রীতি লাভের জন্য নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেব কে তুষ্ট করেছিলেন। বানরাজার সময় থেকে শুরু এবং সুন্দরানন্দ ঠাকুর কর্তৃক ১৪৮৫ খ্রিস্টাব্দে প্রচলন হয় চড়ক পূজার। এটি মূলত গাজন উৎসবের অংশ। যেখানে ভক্তরা পিঠ ফুঁড়ে বা বাণ ফুঁড়ে মহাদেব কে তুষ্ট করেন। চৈত্র মাসের শেষ দিন চড়ক পূজা অনুষ্ঠিত হয়।
Animesh Das
poem,song,education,entertainment etc.
10/04/2026
স্মৃতির রোমন্থন অনেকটা চলচ্চিত্রের মতো-
অন্ধকার না হলে ছবিগুলো স্পষ্ট হয় না।
--- শংকর
পুষ্প আপনার জন্য ফোটে না,পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও।
---বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
08/01/2026
সরিষা ফুল দিগন্ত রাঙায়,
হৃদয় রাঙায় রঙিন প্রশান্তিতে।
21/12/2025
কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না।
....... উইলিয়াম শেক্সপীয়ার
19/12/2025
সুরঞ্জনা,অইখানে যেয়োনাকো তুমি; বোলোনাকো কথা অই যুবকের সাথে;
ফিরে এসো সুরঞ্জনাঃ
নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে;
ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে;
ফিরে এসো হৃদয়ে আমার;
দূর থেকে দূরে-- আরো দূরে
যুবকের সাথে তুমি যেয়োনাকো আর।
কি কথা তাহার সাথে? তার সাথে! আকাশের আড়ালে আকাশে
মৃত্তিকার মতো তুমি আজঃ
তার প্রেম ঘাস হ'য়ে আসে।
সুরঞ্জনা,
তোমার হৃদয় আজ ঘাসঃ
বাতাসের ওপারে বাতাস--
আকাশের ওপারে আকাশ।
কবিতা -- আকাশলীনা
কবি -- জীবনানন্দ দাশ
কাব্যগ্রন্থ -- সাতটি তারার তিমির
18/12/2025
আজ সমস্ত বিশ্বসংসার ছাড়িয়া সুরবালা আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে।আজ আমি ছাড়া সুরবালার আর কেহ নাই।কবেকার সেই শৈশবে সুরবালা, কোন্-এক জন্মান্তর,কোন্-এক পুরাতন রহস্যান্ধকার হইতে ভাসিয়া,এই সূর্যচন্দ্রালোকিত লোকপরিপূর্ণ পৃথিবীর উপরে আমারই পার্শ্বে আসিয়া সংলগ্ন হইয়াছিল;আর,আজ কত দিন পরে সেই আলোকময় লোকময় পৃথিবী ছাড়িয়া এই ভয়ংকর জনশূন্য প্রলয়ান্ধকারের মধ্যে সুরবালা একাকিনী আমারই পার্শ্বে আসিয়া উপনীত হইয়াছে। জন্মস্রোতে এই নবকলিকাকে আমার কাছে আনিয়া ফেলিয়াছিল,মৃত্যুস্রোতে সেই বিকশিত পুষ্পটিকে আমারই কাছে আনিয়া ফেলিয়াছে-এখন কেবল আর-একটা ঢেউ আসিলেই পৃথিবীর এই প্রান্তটুকু হইতে,বিচ্ছেদের এই বৃন্তটুকু হইতে,খসিয়া আমরা দুজনে এক হইয়া যাই।
(ছোটগল্প একরাত্রি)
আমার বটবৃক্ষের কণ্ঠে বিজয় সরকারের গান
লাল সবুজ কেবল রঙ নয়,এটা শহীদের রক্ত আর স্বপ্নের বাংলাদেশ।
সবাইকে বিজয় দিবসের অকৃত্রিম শুভেচ্ছা।
15/12/2025
কবিতা -তোমাকে দেখার পর থেকে
কবি-- মহাদেব সাহা
কাব্যগ্রন্থ - অস্তমিত কালের গৌরব
তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল
হয়ে গেল সমস্ত জীবন,
ওলটপালট হয়ে গেলো সবকিছু --
সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝি খেই,চিন্তাসূত্র হয়ে গেলো
বিশৃঙ্খল, এলোমেলো ;
কেবল তোমারই মুখ দেখি বৃক্ষপত্রে,জ্যোতিষ্কমণ্ডলে
উচ্ছল ঝর্ণার জলে,বুকশেলফে,পড়ার টেবিলে,
টেলিভিশনের উজ্জ্বল পর্দায়--
এমনকি ডিশ অ্যান্টেনাও ঢেকে দিতে পারেনি তোমার মুখ
রেডিও বা ক্যাসেট খুলেই শুনি তোমার নিবিড় কণ্ঠস্বর।
তোমাকে দেখার পর থেকে কীরকম পাল্টে গেলো
আমার আকাশ
সেখানে এখন শুধু চাঁদের বদলে তুমি ওঠো,
আর একটাই ওঠে সন্ধ্যাতারা,সেও তুমি।
বইগুলো খুলে দেখি সব গ্রন্থ জুড়ে শুধু
এই একটাই শব্দ তাতে লেখা--
তোমাকে দেখার পর থেকে অসম্ভব বদলে গেছে
আমার ভুবন
বদলে গেছে জলবায়ু, দিনরাত্রি, ঋতু।
14/12/2025
শেষের কবিতার লাবণ্যকে লেখা শোভনলালের চিঠি -
"শিলঙে কাল রাত্রে এসেছি।যদি দেখা করতে অনুমতি দাও তবে দেখতে যাব।না যদি দাও কালই ফিরব।তোমার কাছে শাস্তি পেয়েছি, কিন্তু কবে কী অপরাধ করেছি আজ পর্যন্ত স্পষ্ট করে বুঝতে পারি নি। আজ এসেছি তোমার কাছে সেই কথাটি শোনবার জন্যে,নইলে মনে শান্তি পাই নে।ভয় কোরো না।আমার আর- কোনো প্রার্থনা নেই।"
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka