Fiovana - Learning is Messy

Fiovana - Learning is Messy

Share

The only way to learn is allow learning to take its own messy curve. How do you ensure that? Follow your own way. We ensure your own way in whatever we do.

How's that? We take you on a journey of Communication, Public Speaking, Arabic and English Language

29/04/2025

প্রতিদিন আমরা কত বার কথোপকথনে জড়াই!

ভোরে ঘুম থেকে উঠে ফাজরের সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি৷

তো শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সাথে কনভারসেশন৷

মাসজিদ থেকে ব্যাক করে ফ্যামিলির সাথে কথোপকথন৷

বাচ্চাদের পড়াই, সেখানেও কনভারসেশন৷

অফিস যাওয়ার পথে সিএনজিতে যান, বাসে যান, বা রিকশায় যান, কনভারসেশনে ঢুকতেই হবে৷

সিএনজি বা রিকশায় তো আবার দর কষাকষিরও ব্যাপার থাকে; Negotiation is a big part here.

কেউ কেউ আরেক স্টেপ বাড়ায়ে বলবেন — Every conversation is a negotiation.

অফিসে ঢুকে তো আর কথাই নাই, এমনকি লিফ্ট থেকেই শুরু হয়ে যাবে৷

সারাদিন অফিসে কী পরিমাণ কথোপকথনে অংশ নিতে হয়! বসের সাথে, কলিগদের সাথে, ভেন্ডরদের সাথে, কাস্টমারের সাথে!

অফিস শেষ করে বাসায় ফিরে আবার সেই কনভারসেশন৷

ইসলাম রাতে ঘুমানোর আগে দোয়া করাকে অনেক উৎসাহিত করে৷

কেউ যদি এই রিচুয়াল ফলো করে, দিন শেষ করার আগেও তার কথোপকথন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সাথে৷

Also accompany, spread over the day, so many conversations with yourself.

ব্রিটেনের এক স্টাডি বলছে, আমরা প্রতিদিন গড়ে ২৭টা কনভারসেশনে অংশ নেই, প্রতিটার স্থায়িত্ব ১০ মিনিট৷

অর্থাৎ, প্রায় সাড়ে ৪ ঘন্টা আমরা প্রতিদিন গড়ে ব্যয় করি কনভারসেশনের পেছনে৷

আর এই সাড়ে চার ঘন্টার মধ্যেই জীবনের বড় বড় সিদ্ধান্তগুলা নিয়ে ফেলি৷

We can safely say, the world runs on conversations.

তো এই যে এত এত কনভারসেশন, আপনার মনে হতে পারে, প্রতিদিন আপনি অনেক ধরনের কনভারসেশনে অংশ নেন৷

না, কার্যত আপনি সর্বোচ্চ তিন ধরনের কথোপকথনে অংশ নেন৷

Charles Duhigg lists down the 3 conversations —

1. What's this really about?
2. How do we feel?
3. Who are we?

উদাহরণ দেই৷

সে দিন রাত বারটার দিকে বিড়াল ডাকছে৷
ছেলে বলছে, বাবা বিড়ালটা কাঁদছে৷
দরজা খুলতেই দেখি সিড়িতে বিড়ালটা দাঁড়ানো৷
আমাদের দেখে সে আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, মানে সে চাচ্ছে আমরা তাকে ফলো করি৷
ফলো করতে করতে দেখি গ্যারেজে গাড়ির নিচে ঢুকে পড়ল৷
I was not getting the cues.
ছেলে বলল, বাবা, ও খাবার চাচ্ছে; গাড়ির নিচে বসেই ও খাবার খায়৷
খাবার দিলাম, এবং সত্যি সত্যিই গোগ্রাসে খেলো৷

এটাও কনভারসেশন৷
Conversations take place through cues as well.

এখানে কনভারসেশনের উদ্দেশ্য হচ্ছে, বিড়ালটা কী চাচ্ছে তা বোঝা; বুঝতে পারলেই, the conversation is meaningful.

The main conversant wants to be helped here.

বিড়ালটা হেল্পই তো চাচ্ছিল৷
That’s conversation # 1.

Moving on.
কয়েকদিন আগের ঘটনা৷

ল্যাপটপে কাজ করছি৷
ছোট মেয়ে হাজির৷
একটু আপসেট৷
কী হয়েছে, জিজ্ঞেস করতেই বলছে, বাবা সবাই শুধু আমাকে বকাই দেয়, কেউ আদর করে না; তুমিও বকা দাও; আগে কত আদর করতা, কিন্তু এখন সারাদিন খালি কাজ নিয়ে পড়ে থাকো, আর বকা দাও৷

তার কথা কি সত্য?
না, সত্য না৷
তবে ঐ মূহুর্তে তার আদর দরকার৷
What should you do here?
বাচ্চাটাকে হাগ করেন, that's more than enough.
সে ঐটাই চাচ্ছে৷
The conversant here wants to be hugged or loved.

That brings us to conversation #3

বাসায় ঢুকতেই ওয়াইফের একগাদা কমপ্লেইন৷
বললাম, এত টেনশনের কী আছে? এভাবে এভাবে করো, তাইলেই তো হয়ে যায়!

উল্টো খেপে চলে গেল৷
কী সমস্যা করলাম বুঝি নাই৷
পরে বুঝলাম, সমস্যাটা কোথায়!

She is extremely upset with problems, and she wants me to just listen.
শুনলেই সমাধান, জাজমেন্টাল সল্যুশন সে চাচ্ছে না৷
The conversant simply wants to be heard.

বোঝার জন্য ছোট ছোট গল্পের অবতারণা করলাম৷

তবে কনভারসেশন সবসময় সহজ থাকে না৷
বুঝতেই পারবেন না কোথায় কীভাবে শুরু করবেন; কী বলতে কী হয়ে যাবে!
উপরন্তু, the 3 conversations are buried within the mother CONVERSATION.
সব মিলে চরম জটিল৷

জটিলতার কারণেই দরকার হয়ে পড়ে এক্সপার্টদের; দিপাক মালহোত্রা বা শেরি টার্কেল fills the gap.

25/12/2024

Khan Academy এর প্রতিষ্ঠাতা স্যাল খান তার One World Schoolhouse বইতে বলছেন,
Taking responsibility for education is education; taking responsibility for learning is learning.

অর্থাৎ, নিজের শিক্ষার দায়িত্ব নেয়াও শিক্ষা;
নিজের শেখার দায়িত্ব নেয়াও শেখার মধ্যেই পড়ে৷

আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের শুধুমাত্র শেখানোকেই প্রাধান্য দেয়া হয়৷

একজন শিক্ষার্থী তার নিজের শিক্ষা বা শেখার Ownership বা মালিকানা নিচ্ছে কিনা, সে দিকটা সম্পূর্ণ উপেক্ষিত৷

20/05/2024

অ্যাডোলেসেন্স — ০১

বাচ্চা (Child) ও কিশোরের (Adolescent) মধ্যে পার্থক্য কী? আরও নির্দিষ্ট করে বললে, ৭-৮ বছরের একটা ছেলে বা মেয়ের সাথে ১১-১২ বছরের ছেলে বা মেয়ের তফাৎ কীসে?

উত্তর দিচ্ছেন সুইস ডেভেলপমেন্ট সাইকোলজিস্ট জন পিজে। তাঁর মতে, পার্থক্য Formal Reasoning বা নিয়মনিষ্ঠ যুক্তিপ্রয়োগে। ইংরেজির সাথেই থাকি, বাংলায় অতি বেখাপ্পা।

কী এই ফর্মাল রিজনিং?

নিজের বাচ্চাদের দিয়েই একটা উদাহরণ দেই। আমার বড় মেয়ের বয়স ৯ বছর। সে বলছে আমাকে, বাবা, তুমি কাজটা এভাবে কেন করো? কাজটা তো ওভাবে করতে হবে?

সে তার টিচারের দেখানো পদ্ধতিকেই একমাত্র পদ্ধতি মনে করছে। যতই তাকে বলি কাজটা এভাবেও করা যায়, কে শোনে কার কথা? সে তার শিক্ষকের দেখানো বিষয়ে অনড়। অগাধ বিশ্বাস তার। কোনো ধরনের ব্যত্যয় সে নিতে প্রস্তুত না। অন্য কোনো ধরন বা মত যে থাকতে পারে, অতদূর তার যুক্তি যায় না।

এ ক্ষেত্রে আমার ছেলে (বয়স ১১ ও ১২ এর মাঝামাঝি) অনেকটাই অ্যাকোমোডেইটিং। সে যা বিশ্বাস করে তা-ই বলবে। কিন্তু যখনই বলব, এটা অন্যভাবেও করা যায়, সে বাকবিতণ্ডা করবে না। সে হয়তো তার শিক্ষকের দেখানো পদ্ধতিই চালিয়ে যাবে, কিন্তু আরও পদ্ধতি থাকতে পারে এটাও আমলে নিবে।

এটাই হলো ফর্মাল রিজনিং।


25/04/2024

Bring Back WISDOM — 02

ইংরেজি শব্দ Wisdom বলতে আপনি কী বোঝেন?

মেরিয়াম-ওয়েবস্টার ডিকশনারি Wisdom এর অর্থ বলছে এভাবে:
১. Insight
২. Judgment
৩. Accumulated knowledge
৪. Generally accepted belief

অর্থাৎ, ডিকশনারির মতে, কারও মধ্যে যদি Insight থাকে, বলতে হবে তার Wisdom আছে; বা কেউ যদি Judgment দেখায়, তাহলে সে Wise; আবার কেউ যদি Accumulated knowledge বা Generally accepted belief ধারণ করে, সে Wise.

আপনার আশেপাশের কাউকে কল্পনা করেন, যার মধ্যে Insight, Judgment, Accumulated knowledge, Generally accepted belief — এ চারটা বিষয়ের একটা বা দুইটা বা তিনটা বা চারটাই উপস্থিত। আপনি কি তাকে Wise বলতে পারবেন?

আরও নির্দিষ্ট করে বলি। ওয়ার্ল্ড পলিটিক্সের দিকে তাকান। এতো এতো পলিটিশিয়ান, ইনডিভিজুয়ালি বা কালেক্টিভলি আপনি কি তাদের Wise বলতে পারবেন? তাদের মধ্যে কি উপরের চারটা জিনিস নাই? অবশ্যই আছে, কিন্তু তারপরও কি তাদের Wise বলতে পারছেন? না, পারছেন না। কেন পারছেন না? তাদের মধ্যে কিছু একটার অভাব দেখতে পাচ্ছেন, তাই Wise বলতে পারছেন না। সেটা কী?

Bring Back WISDOM — 01 লেখায় রবার্ট স্টার্নবার্গের উদ্ধৃতি দিয়ে বলেছি, Wise people বা প্রজ্ঞাবান মানুষেরা নিজস্ব সুবিধা খোঁজে না।

পলিটিকাল লিডাররা নিজস্ব সুবিধা খোঁজে? Your silence is so loud, my ears get deafened!

২০১৯ সালে ইন্ডিয়ান কাশ্মীরের পুলওয়ামায় সুইসাইড অ্যাটাক হলে অন্তত ৪২ জন নিরাপত্তা বাহিনীর লোক মারা যায়। এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ইন্ডিয়া, কিন্তু পাকিস্তান অস্বীকার করে। জবাবে ইন্ডিয়ান ফাইটার জেট পাকিস্তান টেরিটোরিতে ঢুকে গিয়ে আক্রমণ চালায়।

সাথে সাথে বলিউড অ্যাকট্রেস প্রিয়াংকা চোপড়ার টুইট — ‘জ্যায় হিন্দ’।

প্রশ্ন — সমস্যা কোথায়?
প্রিয়াংকা চোপড়া ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্ব্যাসেডর। জাতিসংঘের হয়ে কাজ করে সে যুদ্ধকে উসকে দিতে পারে না, তাই আয়েশা মালিক নামের এক পাকিস্তানি-আমেরিকান নারী প্রিয়াংকাকে সামনাসামনি ‘হিপোক্রিট’ বলে কড়া সমালোচনা করে। প্রিয়াংকার জবাব ছিল, সে যুদ্ধ চায় না, সে শুধু দেশপ্রেম দেখাচ্ছে।

আপনার কাছে কী মনে হয়, প্রিয়াংকা কি এখানে Wisdom দেখাচ্ছে? মোটেও না। জাতীয়তাবাদের চশমা তার Thinking ও Wisdom দুইটাকেই ঢেকে দিয়েছে।

Wisdom কী, ডিকশনারি দিয়ে আপনি এর ফিলোসোফি ধরতে পারবেন না। ডিকশনারি কতগুলা অর্থের তালিকা করে মাত্র। কিন্তু কনসেপ্টের ভিতরে যেতে পারে না, বা Situation-specific complexity কে ধরতে পারে না।

17/04/2024

Bring back WISDOM — 01

আপনি কখনও কোনো ওয়াইজ বা প্রজ্ঞাবান মানুষের সংস্পর্শে এসেছেন? বা একজন প্রজ্ঞাবানের সাথে কাজ করেছেন কখনও?

জানি, অধিকাংশেরই উত্তর হবে, না। আজকের আর্থ-সামাজিক বাস্তবতায় আপনি কাউকে পাবেন, যে কিনা উইজডম বা প্রজ্ঞার পেছনে ছুটছে, সম্ভাবনা খুবই ক্ষীণ। আমি দুয়েকজনকে পেয়েছি, তবে তাদের নিয়ে ভাবিনি কখনও। উইজডমের উপর অথারিটি আমেরিকান সাইকোলজিস্ট রবার্ট স্টার্নবার্গের লেখা ‘What Is Wisdom and Why Is It Important?’ প্রবন্ধটা পড়তে গিয়ে এখন তাদের নিয়েই ভাবছি।

প্রজ্ঞাবান মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য — তারা কোনো ব্যক্তিগত সুবিধা খোঁজেন না।
একটা উদাহরণ দেই।

আমার এক কলিগ ছিলেন, তাকে আমরা সবাই খান ভাই বলে ডাকতাম। In supply chain, he was unequivocally wise.

কোরিয়া থেকে মিটার ডোজিং পাম্প কিনতে গিয়ে এমন জটিলতায় পড়ি, বুঝতেই পারছিলাম না, কী করব! খান ভাইরে বলতেই তিনি বুঝে যান পুরাই গুবলেট পাকায়ে ফেলছি আমি। এ রকম একটা কাজ তার কাছে যাওয়ারই কথা না। তারপরও একবারের জন্যও তিনি বিরক্তির প্রকাশ করেন নাই।

অফিস শেষ করে তিনি কাজটা নিয়ে বসেন। একটা একটা করে জট ছাড়ান। কার সাথে কথা বলতে হবে, কী করতে হবে সবকিছু করেন। কোরিয়ান ঐ কাম্পানির টপ বসরে পর্যন্ত লাইনে নিয়ে আসেন। রাত ১১টার দিকে ফোন দিয়ে জানান — All complications are fixed, just wait for the arrival of the item. কী রকম জটিল ছিল বোঝাতে পারছি না এখানে। তবে কাজটা কোনো ব্যক্তিগত সুবিধার জন্য তিনি করেন নাই—তার প্রমাণ হলো, এ সম্বন্ধে উর্দ্ধতন কাউকে কোনোকিছু তিনি শেয়ার করেননি, যদি শেয়ার করতেন নির্ঘাত আমি ফেঁসে যেতাম।

Robert Sternberg এর কথায় — Wise people have in common that they are not focused only on their own benefit, or on the benefit of those who are in some way like them– their metaphorical “tribe.” In making judgments and decisions, in general, they think beyond themselves and those who are somehow like them — family, friends, colleagues, or people of the same nationality, ethnicity, or other group.

কথাগুলো সত্যিই খান ভাইদের মতো মানুষদের নিয়েই লেখা!

26/01/2024

Only 5 days to go...

04/01/2024

ইংলিশ ফ্লুয়েন্সির জন্য খুবই কাজের একটা টোটকা — সারাদিন বাংলায় বলতে থাকেন এমন সব এক্সপ্রেশনের তালিকা করতে থাকেন, আর সেগুলোর ইংরেজি এক্সপ্রেশন শিখতে থাকেন।

আমার AUTOLOGUE ব্যাচে টোটকাটা কাজে লাগাই, overwhelming response from the students!

টোটকাটা পেয়েছি বহুভাষিক অ্যারিয়েহ স্মিথের কাছ থেকে।

একটা উদাহরণ দেই। ব্যাচে একজন স্টুডেন্ট আছে, যে গরুর ব্যবসা করে। ব্যবসা করতে গিয়ে যে সব কথা নিয়মিত বলেন, তাকে বললাম, সেগুলোর ইংরেজি করবেন। দ্বিগুণ উৎসাহে কাজে ঝাপিয়ে পড়ে সে। অন্যদেরও বেজায় উৎসাহ।

সে গরুর ব্যবসার ইংরেজি করছিল Cow Business. বললাম, এখন থেকে Cow Business বলবেন না, বলবেন Livestock Business; it sounds better. তাকে একটু বেটার এক্সপ্রেশন শেখানো আরকি! আমেরিকান ভাষাবিদ স্টিফেন ক্রাশেন এ পদ্ধতিকে বলছেন Comprehensible Input, অর্থাৎ আপনাকে একটু চ্যালেঞ্জ করে আপনার কারেন্ট লেভেলকে আরেকটু উপরের দিকে নেয়া।

২০শে জানুয়ারি ২০২৪ থেকে শুরু হচ্ছে AUTOLOGUE এর দ্বিতীয় ব্যাচ। Comprehensible Input তো থাকবেই, সাথে থাকবে Applied Grammar ও Group Conversation. আরও থাকবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার নিজেকে জানার অনুশীলন।

02/01/2024
01/01/2024

আপনার কথা কেউ শোনে না। আসরে বসে আছেন, দেখছেন গুটিকয়েক লোক পুরো আসরটাকে দখল করে রেখেছে, যেখানে আপনি কোনো অ্যাক্সেসই পাচ্ছেন না। অফিসের মিটিংয়ে আপনি কোনো ধরনের উপস্থিতিই তৈরি করতে পারছেন না। কী অনুভূতি হবে আপনার?

আমি বলে দিচ্ছি, আপনি হীনমন্যতায় ভুগবেন। প্রশ্ন করতে পারেন, কীভাবে এতো নিশ্চিত হলাম আপনার বিষয়ে? কারণ আমি নিজে ভুগেছি, অন্যদের ভুগতে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি। তো এর থেকে বের হবার উপায় কী?

সত্যি বলতে, there’s no shortcut. এই হীনমন্যতা আপনার মধ্যে বছরের পর বছর ধরে একটু একটু করে জমেছে, তাই চাইলেই ঝেড়ে ফেলতে পারবেন না। তবে সময় ধরে চেষ্টা করলে বের হওয়া সম্ভব। প্রশ্ন হলো, কী চেষ্টা করবেন?

এক কথায় বললে, নিজেকে জানা। শুনতে খুবই সাদাসিধে লাগতে পারে, কিন্তু নিজেকে জানা সত্যি সত্যিই খুবই পাওয়ারফুল একটা জার্নি। নিজের বরাত দিয়ে বলতে পারি, অন্যদের বরাত দিয়েও বলতে পারি, আপনি যদি নিজেকে জানতে পারেন, তাইলে আপনার পক্ষে হীনমন্যতায় ভোগা সম্ভব না।

আপনার নিজেকে জানার জার্নির অংশ হতে চাই। এ চাওয়া থেকেই জন্ম Autologue এর। Autologue ইংরেজি দক্ষতা বাড়ানোর কোর্স হলেও, এর মূল লক্ষ্য আপনার নিজেকে জানার যে যাত্রা, তার সাথী হওয়া।

এই মুহূর্তে Autologue 1 ব্যাচের ক্লাস চলছে। যে কয়জন স্টুডেন্ট আছে, প্রত্যকের যাত্রার সক্রিয় অংশ আমি, সাথে অন্যান্য স্টুডেন্টরাও, আলহামদুলিল্লাহ। এ বার আপনার যাত্রার অংশ হওয়ার পালা।

26/12/2023

ইংলিশে ফ্লুয়েন্ট কীভাবে হবো?
প্রশ্নটা স্রেফ একটা প্রশ্ন না। অনেক আবেগ জড়িত এর সাথে, জড়িত অনেক কিছু না পাওয়ার আক্ষেপ। সাথে আরও জড়িয়ে আছে নিজেকে অন্যের থেকে ছোট ভাবা।

Autologue 1 ব্যাচে একজন স্টুডেন্ট, ধরেন তার নাম ইমরান। তারও একই প্রশ্ন দিয়ে শুরু — ইংলিশে ফ্লুয়েন্ট কীভাবে হবো?
পাল্টা প্রশ্ন করি — কেন ফ্লুয়েন্ট হতে চান?
তার জবাব — ইংলিশে আমার ফ্লুয়েন্ট হইতেই হবে। এটা আমার লাগবেই। অফিসে আমার কাজে সবাই খুশি, কিন্তু তারপরও মনে হইতেছে আমি উপরে উঠতে পারতেছি না। কিছু একটার অভাব আছে আমার। সেইটাই হইলো ইংরেজিতে কথা বলা।

ইমরানের বসকে ভালোমতোই চিনি। কথা বললাম তার সাথে। তার রাখঢাকহীন মন্তব্য — ইমরানের সবচেয়ে বড় গুণ, সে লেগে থাকতে পারে। বুঝুক না বুঝুক, ঠিকই লেগে থাকবে। কাজ দিলে ডেলিভার করবেই। একটাই সমস্যা, নিজেকে এক্সপ্রেস করতে পারে না। যে পরিমাণ কাজ সে করে, আরেকটু এক্সপ্রেস করতে পারলে তার পজিশন অন্য রকম কিছু হতো। সেজন্যই, তাকে ইংলিশের উপর ফোকাস করতে বলি।

ইমরান একটা মাল্টিন্যাশনালে কাজ করে। সেখানকার হায়ার-আপস সবাই ইন্ডিয়ান। তাদের সাথে ইমরানের ইংলিশ কমিউনিকেশন জুতসই হচ্ছে না।

ফ্লুয়েন্সি-ভিত্তিক ইংলিশের কোনো কোর্সই শুরু করার ইচ্ছা ছিল না। কিন্তু ইমরানের মতো এ ধরনের গল্প এতো বেশি সামনে আসছিল যে অক্টোবরের মাঝামাঝি ইংলিশ ফ্লুয়েন্সির প্রথম ব্যাচ Autologue 1 শুরু করে দেই। ব্যাচে ইমরান ক্লাস করছে এবং তার বসের কথার সত্যতা পাই। মোট সতেরটা ক্লাস হয়েছে, তন্মধ্যে সে অফিস ব্যস্ততার জন্য মাত্র একটা ক্লাস মিস করেছে।

আজকেই ইমরানের সাথে কথা হচ্ছিল। তার একটা কমেন্ট সত্যিই মন ভালো করে দেয় — ভাইয়া, আপনি ইংলিশের উপর যে কোর্সই আনবেন, সেইটাই আমি করব।

আমি নিশ্চিত, আপনার গল্পও ইমরানের মতোই কিছু হবে। তাই আপনার জন্যও অপেক্ষা করছে Autologue. খুব শীঘ্রই শুরু হচ্ছে Autologue 2.

27/11/2023

Fractals সিরিজের ব্যাচ নং 5 শেষ করলাম সেপ্টেম্বরে। স্টুডেন্টদের সবাই সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। বুঝতেই পারছেন সবাই টিনেইজার।

ব্যাচটা শুরু করার কোনো প্ল্যানই ছিল না। অনেকটা বাধ্য হয়েই শুরু করি। প্রথম ক্লাসের আগে তাই প্রচণ্ড উদ্বিগ্ন ছিলাম — এই বয়সের ছেলে-মেয়েদের সাথে কতটা মিশতে পারব!

ব্যাচ শুরু হলো। দেখলাম, তারা খুব বেশি খুলছে না। আমারও একই সমস্যা, খুলতে সময় লাগছে। তারপরও চেষ্টা করে গেলাম। ট্রায়াল-অ্যান্ড-এরর পদ্ধতি প্রয়োগ করলাম। ভিন্ন ভিন্ন বিষয় কাভার করলাম — কোনটাতে তারা কানেক্ট করে, আর নিজেদের একটু মেলে ধরে।

কিছু ক্লাস যাওয়ার পর দেখলাম তারা গ্রুপ প্রেজেন্টেশন সবচেয়ে বেশি মজা পাচ্ছে, সাথে ধীরে ধীরে খুলছে। এরপর যা-ই কাভার করি তারা বেশ আগ্রহের সাথে নেয় — Rhetoric, Creative Writing, Storytelling, Applied Grammar, Conversation and whatnot.

তো সবকিছু মিলে Fractals 05 সফল, আলহামদুলিল্লাহ। এবার হাজির টিনেইজারদের নিয়েই দ্বিতীয় ব্যাচ Fractals 06 নিয়ে। শুরু হতে যাচ্ছে ইন শা আল্লাহ ১১ই ডিসেম্বর।

বিস্তারিত জানতে আগ্রহীরা ইনবক্স করেন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Dhaka