আমাদের বিদ্যানিকেতন

আমাদের বিদ্যানিকেতন

Share

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের বিনামূল্যে পাঠদান ও খাদ্য প্রদানকারী স্কুল

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 20/09/2024

আজকে দনিয়া মূল কেন্দ্রে বাংলা ক্লাস নেয়া হয়।
পাশাপাশি সুবিধাবঞ্চিত এই ক্ষুদে রাজদের মাঝে খাবার বিতরণ করা হয়। যা আমাদের একজন শ্রদ্ধেয় সেচ্ছাসেবী আপু ( Nusrat Jahan Fariha ) দিয়েছেন৷ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপু। 😇😇

সবাইকে নিয়েই দেশ। তাই সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে আগামীর পথে।

আমাদের ওপেন স্কুলে সেচ্ছাসেবী হিসেবে জয়েন দিতে চাইলে নক দিন আমাদের অফিসিয়াল এই পেইজে। ধন্যবাদ।
©আমাদের বিদ্যানিকেতন

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 26/08/2024

আমাদের বিদ্যানিকেতন স্কুল দেশের এই বিপদের সময় যৌথভাবে এগিয়ে আসে বন্যার্ত মানুষদেরকে ত্রাণ সামগ্রী, মেডিসিন দান ও রেস্কিউ কাজ করার মধ্য দিয়ে।

৩টি টিম বন্যায় প্রায় ডুবে যাওয়া, দূর্গম ও রিমোট এরিয়ায় রেস্কিউ কাজ করার পাশাপাশি, ত্রাণ সামগ্রী ও মেডিসিন পৌঁছে দেয়। (আলহামদুলিল্লাহ)

প্রায় ৪ দিন পর ৩টি টিম এখন ঢাকায় অবস্থান করছে।
সবাই বন্যার্তদের জন্যে দোয়া করবেন এবং তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আল্লাহ সবাইকে হেফাজত করুন_আমিন।
©আমাদের বিদ্যানিকেতন।

বি:দ্র: বন্যার্ত মানুষগুলো ভিক্ষুক নন, বিপদে পড়েছেন তাই এমন। সে জন্যে ত্রাণ প্রাপ্ত ব্যক্তিদের ছবি দেয়া থেকে বিরত রয়েছি।

22/08/2024

বন্যার্তদের সহযোগীতা করতে আমাদের বিদ্যানিকেতন টিম কাজ করছে।
আপনারা চাইলে টিম করে কাজ করতে পারেন।
আমাদের সাথেও কাজ করতে পারেন এবং চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বন্যার্তদের সহযোগীতা করতে পারেন।

সবাই এগিয়ে আসবেন এটাই প্রত্যাশা।

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 18/08/2024

আজ দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। আমাদের ক্যাম্পাস আমাদেরই তো পরিস্কার রাখতে হবে তাই না।

পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ পেতে প্রয়োজন স্ব স্ব সচেতনতা।
©আমাদের বিদ্যানিকেতন

17/08/2024

১৭ই আগষ্ট, রোজ শনিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। রায়েরবাগ থেকে শুরু করে শনিরআখড়া পর্যন্ত আমাদের বিদ্যানিকেতন এর সেচ্ছাসেবীদের নিজস্ব অর্থায়নে বেশ কয়েকটি বড়ো সাইজের গাছ রোপণ করা হয়(আলহামদুলিল্লাহ)।

আশা রাখি গাছগুলো দ্রুত বড়ো হয়ে যাবে এবং যেই উদ্দেশ্যে এই গাছ লাগানো তা পূরণ হবে।

দেশটা গাছের সৌন্দর্যে পুরণতা পাক। পূরণ হোক অক্সিনের শতভাগ চাহিদা।

সতেজ বাতাস পাক এই মানব জাতি। সবুজে ছেয়ে যাক সবর্ত্র।

দোয়ায় রাখবেন আমাদের।
©আমাদের বিদ্যানিকেতন।

#কিছু কার্যক্রম ছবি ও ভিডিওর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা।

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 16/08/2024

আমাদের বিদ্যানিকেতন এককভাবে প্রতিদিনই নানান জায়গায় বিশেষ করে শনিরআখড়া ও পাশ্ববর্তী এলাকাগুলোতে গ্রাফিতি, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং বাজার মনিটরিং এর কাজ করে যাচ্ছে।

সবাই পাশে থাকবেন এটাই প্রত্যাশা।
©@আমাদের বিদ্যানিকেতন

11/08/2024

আসসালামু আলাইকুম।
যদি কোনো এলাকায়
১) পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হয়,
২) দেয়াল লিখনের প্রয়োজন হয়,
৩) বাজার মনিটরিং এর প্রয়োজন হয়,
৪) ট্রাফিকিং এর প্রয়োজন হয় এবং
৫) যেকোনো সামাজিক কাজের প্রয়োজন বোধ করলে আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন।
আমরা সেখানে দ্রুত কাজ করবো ইন-শা-আল্লাহ।।

#আমাদের সেচ্ছাসেবীরা এখন যৌথভাবে কাজ করছে তাই পেইজে পোস্ট করে নিজেরা ক্রেডিট নিচ্ছি না।

আমাদের প্রোমোট নয়, কাজ চাই এটাই মূল উদ্দেশ্য।
আমাদের বিদ্যানিকেতন

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 07/08/2024

আমাদের বিদ্যানিকেতন স্কুলের পক্ষ হতে স্বাধীন দেশটাকে সুন্দর করে পুনরায় সাজাতে ও সংস্কার করতে একদল সেচ্ছাসেবী অক্লান্ত পরিশ্রম করে যায়।

-রং দিয়ে কটু কথা মুছে ফেলা হয় পুরো যাত্রাবাড়ী হতে রায়েরবাগ পর্যন্ত। আমাদের মত আরেকটা অস্থায়ী ভালোবাসার ভাই-বোনেরা গ্রুপ করে এগিয়ে আসে এই কাজে।

-বর্জ্য যাতে নির্দিষ্ট স্থানে ফেলা হয় তাই দিক নির্দেশনা ও পরামর্শ দেয়া হয়।

-ট্রাফিক নিয়ন্ত্রণ
-রাস্তা পরিস্কার কর্মসূচী
-ডিভাইডার ঠিক করা(হাতে সম্ভব হয়নি, ক্রেন লাগবে)

ইন-শা-আল্লাহ আরো নতুন কিছু কর্মসূচী হাতে নেয়া হয়।

দেশ আমার, আপনার। তাই দেশ গড়ায় সবাই এগিয়ে আসুন যার যার জায়গা থেকে। 💝

ছবি: ৭ আগষ্ট, ২০২৪

©আমাদের বিদ্যানিকেতন

06/08/2024

কিছু অসাধু দুষ্কৃতিকারীর হাত থেকে রেহাই পায়নি আমাদের বিদ্যানিকেতন।
গত ০৫/০৮/২৪ রাতে আমাদের বিদ্যানিকেতন কামরাঙ্গিরচর শাখার বাচ্চাদের বসার মাদুর, হোয়াইট বোর্ড, বই-খাতাসহ নানা শিক্ষপোকরণ এবং শিক্ষক ফোরাম অফিসের তালা ভেঙ্গে প্রযোজনীয় জিনিসপত্র লুট করে নিয়া যায় কিছু অসাধু মানুষ। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের চিত্র এমনটা হতে পারে না। অনুগ্রহ করে আপনারা সংযত হোন। এ দেশ আমার, এ দেশ রক্ষার দ্বায়িত্বও আমার।

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 14/07/2024

যেই জাতি যত শিক্ষিত, সেই জাতি তত উন্নত।

এই উক্তিটি মনেপ্রাণে ধারণ করেছি আমরা। তাই এইসকল সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষিত করে গড়ার লক্ষ্যে ক্ষুদ্র পরিসরে এগিয়ে যাচ্ছি(আলহামদুলিল্লাহ)।

যদি আপনিও হতে চান এই মহান শিক্ষক। যোগ দিন আজই।

ক্লাস: ১৩/০৭/২০২৪
স্থান: কামরাঙ্গীরচর, আমাদের বিদ্যানিকেতন কামরাঙ্গীরচর শাখায়।

যেকোনো প্রয়োজনে ও সহযোগীতায় যোগাযোগ করুন
অফিসিয়াল পেইজে এবং অথরিটির সাথে।
© আমাদের বিদ্যানিকেতন

Photos from আমাদের বিদ্যানিকেতন's post 17/06/2024

ঈদের আনন্দ যেন পায় প্রতিটি সুবিধাবঞ্চিত ফুলকলি!
কি করে আমরা তা যে যাই ভুলি?

তাই তো খুঁজে খুঁজে অলিগলি
শিশুদের নিয়ে এসে করি আনন্দ বিলি।

মেহেদী দিই হাতে লাগিয়ে,
নতুন আর বাহারি রংয়ের পোষাকে সাজিয়ে।

উল্লাস আর উচ্ছ্বাসে ভরে গেছে ওদের মন,
এতেই স্বার্থক আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

#ধন্যবাদ জানাচ্ছি শুভাকাঙ্ক্ষীদের— যাদের অক্লান্ত পরিশ্রমে এবং আর্থিক সহযোগীতায় প্রায় ৩৫+ শিশুদের মাঝে নতুন জামা উপহার দেওয়া হয়েছে।

ছবি: আমাদের বিদ্যানিকেতন
দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন,শনির আখড়া, ঢাকা
১৫/০৬/২০২৪

বি.দ্র.
যে–কোনো প্রয়োজনে ও সহযোগীতা পাঠাতে যোগাযোগ করুন আমাদের বিদ্যানিকেতন -এর অফিসিয়াল ফেসবুক পেইজে।

16/06/2024

❝ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদবোধন !❞
আমাদের বিদ্যানিকেতনের সকল স্বেচ্ছাসেবী, দাতা ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Dania
Dhaka
1236