Sahi Akida

Sahi Akida Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sahi Akida, Tutor/Teacher, Swami Bag, Dhaka.

ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন।এর পরেও মানুষ বুঝে না। শুধু খাই খাই _কাকে মেরে কে খাবে অস্থির।
13/01/2022

ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন।এর পরেও মানুষ বুঝে না। শুধু খাই খাই _কাকে মেরে কে খাবে অস্থির।

সালাত আদায় করাটা অনেকের জন্য এত কষ্টকর কেন? ধরেন একজন ব্যক্তি বাসস্টপে কাউকে রিসিভ করতে এসে প্রখর রোদে দাড়িয়ে দরদর করে ঘ...
13/01/2022

সালাত আদায় করাটা অনেকের জন্য এত কষ্টকর কেন? ধরেন একজন ব্যক্তি বাসস্টপে কাউকে রিসিভ করতে এসে প্রখর রোদে দাড়িয়ে দরদর করে ঘামছে। সে জানে ওই যাত্রীর পৌঁছতে এখনো ১৫/২০ মিনিট লাগবে। পাশেই মসজিদ। ইকামত হচ্ছে। সে চাইলেই কিন্তু পারে মসজিদে যেয়ে সালাতটা আদায় করে ফেলতে। এতে সে গরমের কষ্ট থেকে মুক্তি পেত, সাথে ইবাদাতটাও হয়ে যেত। কিন্তু সে যাবে না। সালাত আদায়ের কষ্টের তুলনায় ওখানে দাড়িয়ে গরমের কষ্ট ভোগ করা তার কাছে অধিক সহনীয়।

এটা আমি একটা উদাহরণ বললাম। এমন প্রচুর দৃশ্য আমাদের চারপাশে একটু লক্ষ্য করলে অনায়াসে দেখা মিলে। অনেক মানুষ নানান কষ্টের ভেতর দিয়ে যেতে রাজি হয়, শুধু সালাত আদায়ের সামান্য কষ্টটা নিতে পারে না। তার জন্য ভারি কোন পাথর মাথায় করে রাস্তার কয়েক কিলোমিটার হাঁটা সহজ, কিন্তু ওজু করে আল্লাহর সামনে সেজদায় অবনত হওয়া অনেক কঠিন। কিন্তু এমনটা কেন হয়? অথচ বাস্তবিকে সালাত আদায় করাটা অন্য অনেক কষ্টকর কাজের তুলনায় সহজ।

একদিন তিলাওয়াত করতে গিয়ে একটি আয়াতে প্রশ্নটির উত্তর খু্ঁজে পাই। সেদিন বুঝে এসেছিল সালাত আদায় করাটা আসলেই অনেক মানুষের জন্য খুবই কঠিন কাজ। আয়াতটা হলো,

وَ اسۡتَعِیۡنُوۡا بِالصَّبۡرِ وَ الصَّلٰوۃِ ؕ وَ اِنَّہَا لَکَبِیۡرَۃٌ اِلَّا عَلَی الۡخٰشِعِیۡنَ الَّذِیۡنَ یَظُنُّوۡنَ اَنَّہُمۡ مُّلٰقُوۡا رَبِّہِمۡ وَ اَنَّہُمۡ اِلَیۡہِ رٰجِعُوۡن

'আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় তা খুশু অবলম্বনকারী ছাড়া অন্যদের উপর কঠিন। যারা বিশ্বাস করে যে, তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে এবং তারা তাঁর দিকে ফিরে যাবে।' (সূরা বাকারা : ৪৫-৪৬)

খুশু অবলম্বনকারী বলতে কয়েকটি গুণের অধিকারী ব্যক্তিকে বুঝানো হয়। যথা-
১. যার মধ্যে আল্লাহর ভয় আছে।
২. যে নিজের মধ্যে বিনয়কে ধারন করে।
৩. যার মধ্যে নম্রতা বিদ্যমান।
৪. যে আনুগত্যশীল

সুফিয়ান সাওরী রাহ. বলেন, আমি একবার ইবরাহীম নাখয়ী রাহ. এর কাছে জানতে চাইলাম, 'খুশু কী?' তিনি বললেন, 'সাওরী, তুমি মানুষের ইমাম হতে চাও অথচ খুশু এর মানে বুঝো না?শুনো, খুশু মানে এই না যে তুমি শুকনো জিনিস খাবে, খসখসে কাপড় পরবে, মাথা নিচু করে হাঁটবে। বরং খুশু মানে হলো অধিকারের প্রশ্নে সমাজের উচ্চশ্রেণী ও নিম্নশ্রেণীর মানুষকে সমান চোখে দেখা। এবং আল্লাহর ফরজকৃত সকল বিধানের ক্ষেত্রে আনুগত্যশীল থাকা। (তাফসীর কুরতুবী : ১/৩৭৫)

আল্লামা সাদী রাহ. বলেছেন, আল্লাহর ভয় ও তাঁর প্রতি প্রত্যাশা সালাতকে খুশু অবলম্বনকারীর জন্য সহজ করে দেয়। সে সওয়ার আশায় এবং আযাবের ভয়ে সালাত আদায় করে নেয়। পক্ষান্তরে যার মধ্যে খুশু এর গুণ নেই তার অবস্থা হয় বিপরীত। সালাতের প্রতি আগ্রহী হবার মত কোন কারণ তার মধ্যে না থাকার কারণে এটি পালন করা তার কাছে কষ্টকর মনে হয়।


মানুষের মধ্যে যখন আল্লাহর সাথে সাক্ষাত হবার অনুভূতি থাকে তখন স্বাভাবিকভাবেই সে নিজেকে আগে থেকে প্রস্তুত করতে সচেষ্ট হয়। যেন সেদিন স্বীয় রবের সামনে তাকে লজ্জিত হতে না হয়। এই অনুভূতি একজন মানুষকে বিনয়ী করে তোলে। সালাতের প্রতি আগ্রহ সৃষ্টি করে। ফলে সালাত তার কাছে কষ্টকর বিষয় না হয়ে বরং প্রশান্তিদায়ক হয়ে যায়। সুখে-দুঃখে সবসময় সালাতের মধ্যেই সে শান্তুি খুঁজে পায়।
#টুকরো_টুকরো_তাদাব্বুর
✍️লেখা: Abdullah Al Masud

12/01/2022
এমন কি কোনদিন হয়েছে? আপনি খুব করে মন থেকে কোনকিছু চেয়েছেন। আপনার ঐ আকাঙ্খাকে ঘিরে আপনার অনেক আশা, অনেক কিছুই জড়িয়ে আছে। ...
10/01/2022

এমন কি কোনদিন হয়েছে? আপনি খুব করে মন থেকে কোনকিছু চেয়েছেন। আপনার ঐ আকাঙ্খাকে ঘিরে আপনার অনেক আশা, অনেক কিছুই জড়িয়ে আছে। আমাদের অনেকেরই তো অনেক কিছু চাওয়ার থাকে। কিন্তু ক'জন লোক সম্মুখে বলে বেড়ায়? পাছে ভয় থাকে, মানুষ-জন এগুলো শুনলে হাসাহাসি করবে নিশ্চয়ই! আর সাহস করে অপূর্ণ কথা কাউকেই বলা হয়ে উঠে না।
কিন্তু একজন আছেন, যিনি আপনার হৃদয়ের কথা মুখ ফুটে বলার আগেই বুঝে যান। তাঁকে আর বলতে হয় না। তিনি হচ্ছেন আপনার আমার রব্ব..
বান্দার জন্য তার রব্ব এমন এক সত্ত্বা যিনি মনের গোপন কথা পড়ে ফেলেন। আমরা হয়তো সালাতের জায়নামাজে দাড়িয়ে কাঁদি না, মোনাজাতে কায়মনোবাক্যে আরজি পেশ করি না। তবুও তিনি কিভাবে বুঝে ফেলেন? আপনার নেক ইচ্ছাটাই তখন হয়ে যায় দু'আ। আল্লাহ'র একটা গুণ তিনি তাঁর বান্দাকে সব থেকে বেশি বুঝেন। তার কি লাগবে, সে কিসে খুশি, তার কিসে অভিমান সব সব তিনি বুঝেন! তিনিই আমাদের রব্ব। সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা।
গোপন কথা জেনে ফেলার এই গুণটি সম্পর্কে কুরআনে একটি আয়াত আছে। আর আল্লাহ আযযা ওয়া জাল্লা বলেন,
“বল, তোমরা যদি তোমাদের অন্তরসমূহে যা আছে তা গোপন কর অথবা প্রকাশ কর, আল্লাহ তা জানেন।” (সূরাহ আলে-ইমরান : ২৯)
তিনি সব জেনে যান! আপনি হয়তো কয়েকদিন পর অবাক হয়ে ভাবতে থাকলেন, 'আমি তো এই জিনিসটা চেয়েছিলাম অথচ আল্লাহকে তো বলিই নি, তবে তিনি দিয়ে দিলেন?'
দুনিয়ায় কেয়ার নেয়া মানুষগুলোকে মনে হয়, তারা বুঝি আমার 'অফ' শব্দতেই বুঝে যায় আমার কি প্রয়োজন নয়তো মন খারাপের রকম দেখেই টের পেয়ে যায় আমার কি হয়েছে, পরে খুশি করে দেয়। ব্যাপারটা মোটেও এমন নয়! কাউকে যদি একান্ত কেয়ারিং মানতেই হয় 'আল্লাহ'-কে মানুন কারণ তিনি ব্যতিত এত সুন্দর করে আপনার মনকে কেউ বুঝবে না। একটু চিন্তা করলেই কথাটার মানে বুঝবেন (ইন শা আল্লাহ)
এবার আপনাদের উপর ছেড়ে দেয়া প্রশ্নের জবাব দিবেন কিন্তু! রব্বকে অনুভব করার সময় কি এখনো হয়নি? তিনিই আপনার সবথেকে আপন। একান্ত একজন। যিনি 'আলিমুল গায়ীব'।
আর না পেলে কষ্ট পাবেন না, সেটার সমাধানও আল্লাহই দিয়েছেন।
“আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।” (সূরাহ আদ-দুহা : ৪)
অপেক্ষায় থাকুন তিনি দিবেন। হয়তো এখন নয়তো পরে..!
✍️লেখা: Siam Bhuiyan

Just Sabr when people hates you.💔Sabr is more than patience. Sabr is the way that you deal with hardship while waiting f...
09/01/2022

Just Sabr when people hates you.💔

Sabr is more than patience. Sabr is the way that you deal with hardship while waiting for it to pass. It is also accepting your situation as the will of Allah. Sabr is the strength of your soul. It teaches you not to be break when you’ve been bent.💐

Sabr is burning my heart but I believe the result will beautiful..In Shaa’Allah.❤️

Almighty. Accept the deeds that we do solely for Your Sake. We are trying our best. We’re not perfect. We often falter, ...
08/01/2022

Almighty. Accept the deeds that we do solely for Your Sake. We are trying our best. We’re not perfect. We often falter, we sin, we make mistakes. Forgive us. We will never lose hope in Your Mercy and will always keep our hearts attached to You. Aameen.

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)● "হায়! যদি পরকালের জ...
08/01/2022

মৃত্যুর পর মানুষের ৯টি আকাঙ্খা /আফসোস :

● "হায়! আমি যদি মাটি হয়ে যেতাম।" (সূরাহ নাবা, আয়াত : ৪০)

● "হায়! যদি পরকালের জন্য কিছু করতাম।" (সূরাহ ফজর, আয়াত : ২৪)

● "হায়! আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো।" (সূরাহ আল-হাক্কা, আয়াত : ২৫)

● "হায়! আমি যদি ওকে বন্ধুরূপে গ্রহণ না করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৮)

● "হায়! আমরা যদি আল্লাহ ও আল্লাহর রাসূল ﷺ এর আনুগত্য করতাম।" (সূরা আহযাব, আয়াত : ৬৬)

● "হায়! আমি যদি রাসূল ﷺ এর পথ অবলম্বন করতাম।" (সূরাহ ফুরকান, আয়াত : ২৭)

● "হায়! আমিও যদি তাদের সঙ্গে থাকতাম, তা হলে বিরাট সফলতা লাভ করতে পারতাম।" (সূরাহ আন-নিসা, আয়াত : ৭৩)

● "হায়! আমি যদি আমার রবের সঙ্গে কাউকে শরীক না করতাম।" (সূরা কাহফ, আয়াত : ৪২)

● "হায়! এমন যদি কোনো সুরত হতো ― আমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হতো, আমরা আমাদের প্রভুকে মিথ্যা প্রতিপন্ন না করতাম আর আমরা হতাম ঈমানদারদের শামিল।" (সূরাহ আনআম, আয়াত : ২৭)

সেইদিন আপসোস করে কোন লাভ হবে না। সুতরাং রবের নীড়ে ফিরে আসুন। কারণ, প্রতিটি জীবন মৃত্যুর স্বাদ অস্বাদন করবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।

"People say, I want someone to be there for me.,They forget that ALLAH SUBHAN'AHU WA TA'ALA is always there for them. Pe...
08/01/2022

"People say, I want someone to be there for me.,

They forget that ALLAH SUBHAN'AHU WA TA'ALA is always there for them. People say, I want someone to care for me. They forget that ALLAH SUBHAN'AHU WA TA'ALA cares for, Even when we forget him.

Fall in love with him, He will hold you, He will protect you, He will care for you and He will always be there for you. Put your trust in him, Love him, Talk to him and then see how things work in your life He'll never ever leave you"

Reciting Surah IKHLAS just three (3) times is as much rewarding and blessed as if one has recited the whole Glorious Qur...
05/01/2022

Reciting Surah IKHLAS just three (3) times is as much rewarding and blessed as if one has recited the whole Glorious Quraan! Make it a regular habit please. Jazak ALLAH khair.

Address

Swami Bag
Dhaka

Telephone

+8801775827372

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahi Akida posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sahi Akida:

Shortcuts

Share

Category