11/04/2024
https://www.youtube.com/
Institute of Modern Languages, University of Dhaka - YouTube
Here , at the Institute of Modern Languages (IML), we seek to expose our students to not only new languages, but new cultures and new ways of seeing and appr...
07/01/2024
ইস্তাম্বুলের মোস্তাফা
অষ্টমপর্ব
না, খুব বেশি ইহুদি নেই তুরস্কে, তবে যারা আছে, তাদের ক্ষমতা আছে। ইহুদি সম্পর্কে আমি কী ভাবি? আমি মনে করি, খুবই বুদ্ধিমান একটা জাতি তারা এবং পৃথিবীটা মূলত ইহুদিরাই চালাচ্ছে। আমেরিকায় ইহুদি লবি খুবই শক্তিশালী।
প্যালেস্টাইনে মাস খানেকের মধ্যে কুড়ি হাজার লোক মেরে ফেললো, কেউ কিছু বলছে না, কারণ সব মিডিয়া, সব সরকার ইহুদিরাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে। আমি বলবো: আমেরিকা কাতিল, ইসরায়েল কাতিল। শ্রেফ খুন করছে তারা। গাজা আর পশ্চিম তীর তারা দখল করবেই তারা আগে পরে। তুরস্কেও এমন অনেকে আছে, যাদের চেহারা তুর্কিদের মতো হলেও তারা মূলত আমেরিকা আর ইসরায়েলের পক্ষের লোক।
‘এরদোয়ানের পরে কে?’ ‘জানি না, বয়সতো পঁচাত্তর চলছে।’ ‘ছেলেমেয়ে আছে?’ ‘আছে মানে, রীতিমত আছে। দুই ছেলে, দুই মেয়ে।’ ‘রাজনীতি করে?’ ‘না করে না।’ ‘ব্যবসাপাতি?’ হো হো করে হেসে মোস্তাফা বলে: ‘ও কাজটা দু্ ভাই একটু বেশিই করে!’
এয়ারপোর্টে নামিয়ে দেবার সময় মোস্তাফা বললো: ‘আতাতুর্ক একটা কাজ কিন্তু ভালো করেছিল। তুর্কি ভাষাকে আরবি বর্ণমালার কবল থেকে মুক্ত করেছিল। রোমান অক্ষরে তুর্কি ভাষাটা ভালো লেখা যায়। এই বর্ণমালার অন্য অনেক সুবিধাও আছে। যে যা ভালো করেছে, আমি কিন্তু স্বীকার করি।’
আমি বললাম: ‘আপনার এরদোয়ানও একটা কাজ ভালো করেছে, এই বিমানবন্দরটা দারুণ বানিয়েছে। এর নাম ‘এরদোয়ান বিমানবন্দর’ রাখা উচিত। মোস্তাফা একমত। ‘পুরনো বিমানবন্দর যদি আতাতুর্কের নামে হতে পারে, নতুনটা এরদোয়ানের নামে হলে সমস্যা কী?’
স-বকশিশ মোস্তফাকে বিদায় দিয়ে ঢুকে পড়লাম চমৎকার বিমানবন্দরে। বিকাল ৫টা থেকে রাত ৯টা চার ঘণ্টার ইস্তাম্বুল দর্শনের পর বিদায়কালটা দীর্ঘতর হতে পারতো, কিন্তু জলবিয়োগের এত বেশি চাপ পেয়েছিল যে আমাকে প্রায় দৌঁড়াতে হচ্ছিল। এয়ারপোর্টে ঢোকার মুখে আবার সিকিউরিটি চেক আছে, সেই চাপ মিটিয়ে তারপর নিজের স্ব-চাপ থেকে মুক্তি।
টয়লেটের পাশেই প্রার্থনার স্থান। দরজার উপর সব ধর্মের প্রতীক লাগানো। সব ধর্মের লোক এখানে প্রার্থনা করবে। এরদোয়ান একদিকে খ্রিস্টানদের ক্যাথেড্রাল আয়া সোফিয়াকে মসজিদ বানিয়েছে, অন্যদিকে নতুন বিমানবন্দরে মুসলমান-অমুসলমান নির্বিশেষে সবাইকে এক জায়গায় প্রার্থনা করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি ছবি তুলতে গেলে সাফাইকমীর্ বললো: ‘কাজটা ঠিক হচ্ছে না।’ ‘কোন কাজটা, ছবি তোলাটা?’ ‘না জুতা পায়ে প্রার্থনাকক্ষে ঢোকাটা!’
হায় হায়! জুতা পায়ে গির্জায় ঢোকা যায়, মসজিদ-মন্দিরে যে যায় না, সেটা ভুলে গিয়েছিলাম। বুঝলাম, গির্জা-মন্দির-মসজিদ একত্রে মেশালে মেশালে, গির্জা হারিয়ে যায়। তেজপাতা, ধনেপাতা, কারিপাতা একই তরকারিতে ব্যবহার করলে কোনটির গন্ধ প্রাধান্য পাবে?
পড়েছি তুর্কির হাতে, জুতা খুলতে হবে হাতে। ঘাট মেনে জুতাজোড়া খুলে যেই ফ্লোরে পদার্পণ করেছি, অমনি টয়লেটের সামনে জমে থাকা পানিতে মোজাজোড়া ভিজে গেলো। ধর্ম এবং ঈশ্বরের আবিষ্কারকদের উপর মেজাজটা যে কিঞ্চিৎ খিঁচে গেলো, সেটা না বললে মিথ্যা বলা হবে, কিন্তু কী আর করা, ভুলটাতো আমারই ছিল। (ক্রমশঃ)
31/12/2023
চাকমা, মারমা, গারো, সাদরি, ত্রিপুরা - এই ৫টি ভাষার প্রতিটিতে এনসিটিভি ১৪টি বই প্রকাশ করে বিনা পয়সায় শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে! উন্নত-অনুন্নত নির্বিশেষে বিশ্বের আর কোন দেশের এই অর্জন আছে, আমার জানা নেই!
29/12/2023
বিজ্ঞান-মনস্ক বনাম বিশ্বাস-মনস্ক শিক্ষা
পঞ্চম পর্ব
রাষ্ট্র জানে প্রথমত, নবম-দশম শ্রেণীতে ড্রপ আউট হয় এবং দ্বিতীয়ত, মাধ্যমিকের পর আর বিজ্ঞান পড়ানো হয় না। রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, এই হাজার হাজার ড্রপ আউট এবং কলা ও বাণিজ্যের শিক্ষার্থীদের যতটা পারা যায় বিজ্ঞান-মনস্ক করা।
আগে যে বিজ্ঞান-বাণিজ্য-কলা তিনভাগে ভাগ করা হতো শিক্ষার্থীদের, তাতে রাষ্ট্র ভাবছে, ড্রপ আউটরা এবং বিজ্ঞান ছাড়া অন্য গ্রুপের শিক্ষার্থীরা যথেষ্ট বিজ্ঞান পড়তো না। উত্তম শ্রেণীর শিক্ষার্থীদের কথা ভাবতে গিয়ে রাষ্ট্র ৯০% শিক্ষার্থীকে বিজ্ঞানশিক্ষা থেকে বঞ্চিত করতে চায় না।
রাষ্ট্রের ভাবনা হয়তো ঠিকই আছে। তবে এর একটি বিরুদ্ধ যুক্তিও আছে। সমাজ যেখানে অন্ধ বিশ্বাসাক্রান্ত বিজ্ঞান সেখানে একটি বিষয় মাত্র হয়ে যায়। বিজ্ঞান পড়লেই শিক্ষার্থী বিজ্ঞান-মনস্ক হয় না।
১৯৮২ সালে চট্টগ্রামের সিটি কলেজে আমি বিজ্ঞানের শিক্ষককে বলতে শুনেছিলাম, ডারউইনের তত্ত্ব যদি সত্য হতো, কোনো বানরকে সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করালে সে মানুষ হয়ে উঠে না কেন? সাগর থেকে যদি জীবনের সূত্রপাত হয়ে থাকে, তবে কক্সবাজার সমুদ্রসৈকত থেকে দলে দলে মানুষ উঠে আসে না কেন।
এখনও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতক এবং প্রকৌশলীদের মধ্যে মৌলবাদী মানসিককতা রমরমা প্রমাণ করে যে বিজ্ঞান শিক্ষা শিক্ষার্থীকে বিজ্ঞান-মনস্ক করে —এই ধারণা ঠিক নয়।
আমার পোস্টগুলোতে মাঝে মাঝে কিছু বিদেশি বন্ধু লাইক দেয়। এতদিন ভাবতাম, এমনি লাইক দেয় আমাকে খুশি করার জন্য, পড়েটড়ে না, বাংলা পড়বেই বা কেন। গতকাল এক ফরাসি চলচ্চিত্র পরিচালক বন্ধু মেসেঞ্জারে জানালো, ফেসবুক আমার লেখার অনুবাদ করে দিচ্ছে না, আমি যেন একটা ব্যবস্থা নিই, কারণ সে আমার লেখা পড়তে চায়।
আজ প্যারিস থেকে ফোন করে বললো, অনুবাদ আবার শুরু হয়েছে। আমি তাকে জিগ্যেস করলাম: ‘তুমি বাংলায় লেখা আমার এইসব ছাইপাশ পড়ো কেন? এগুলো বাংলাদেশের মতো গরীব দেশের সমস্যা, তোমরা ধনী দেশের লোকজনের এই সব জেনে কী লাভ?
উত্তরে ও যা বললো তার মর্মার্থ এই: ‘তোমার লেখাগুলো আমি পড়ি, কারণ ফ্রান্সেও শিক্ষা নিয়ে এই একই সমস্যায় আমরা হাবুডুবু খাচ্ছি। তোমার লেখার নিচে অনেক মন্তব্য পড়ে আমি অবাক হই এই ভেবে ফ্রান্সের মতো বাংলাদেশেও উচ্চফলনশীল উন্মাদের কোনো ঘাটতি নেই। কী ফ্রান্স, কী বাংলাদেশ, বিশ্বব্যাপী মানুষ যেন চিন্তা করতে ভুলে গেছে।’ (সমাপ্ত)
04/12/2023
বর্তমান শিক্ষাক্রমের সমালোচনা যতটা না যৌক্তিক, তার চেয়ে বেশি রাজনৈতিক ! শিক্ষামন্ত্রী দেখতে নারী,
সুতরাং তার চলন বাঁকা!
28/03/2021
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ২০২১ উপলক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে গত ২৫শে মার্চ ২০২১ তারিখে আলোকিত সকাল অনুষ্ঠিত হয়। এ আয়োজনের আলোচ্য বিষয় ছিল স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য সুরক্ষায় আ.ভা.ই. শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রাসঙ্গিকতা।
25/03/2021
আধুনিক ভাষা ইনস্টিটিউটের অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের ছাত্র ছাত্রীদের নিচের লিঙ্কে গিয়ে রেজিট্রেশেনের জন্য বলা হচ্ছে-
University of Dhaka :: Covid 19 Registration for DU Students :: https:// ssl.du.ac.bd/studentlogin
University of Dhaka :: Covid 19 Registration for DU Students ::
11/03/2021
Apply now for 2021 KOICA Scholarship Program.
21/02/2021
আভাই অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - ২০২১