2in1: Academic & Admissions Care

2in1: Academic & Admissions Care মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ভার্সিটি ভর্তি প্রস্তুতিতে বই, কোর্স ও গাইডলাইন পেতে আমাদের পেইজটি নিয়মিত ফলো করো।

06/03/2025

এইচএসসি ২০২৫ সাজেশন - গদ্যঃ অপরিচিতা (গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক)!
১. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে? [ঢা. বো. ‘২৩]
ক. মা
খ. বাবা
গ. বিনুদা
ঘ. মামা
উত্তর: গ
একই টাইপঃ 'অপরিচিতা' গল্পে অনুপমের আসল অভিভাবক কে? [রা. বো. '২৪]
(ক) হরিশ
(খ) মামা
(গ) মা
(ঘ) বিনুদাদা
উত্তর: খ
ব্যাখ্যা / গুরুত্বপূর্ণ তথ্যঃ i. (ক) মাঃ অনুপমের মা গরিবের ঘরের মেয়ে; তাই, অনুপমরা যে ধনী এ কথা তিনিও ভোলেন না, অনুপমকে ভুলতে দেন না।
(খ) বাবাঃ অনুপমের পিতা এক কালে গরিব ছিলেন। ওকালতি করে তিনি প্রচুর টাকা রোজগার করেছেন, ভোগ করার সময় নিমেষমাত্রও পান নি। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়লেন সে-ই তাঁর প্রথম অবকাশ।
(ঘ) মামাঃ অনুপমের আসল অভিভাবক তার মামা। তিনি অনুপমের চেয়ে বড়োজোর বছর ছয়েক বড়। কিন্তু ফল্লুর বালির মতো তিনি অনুপমদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষে নিয়েছেন। তাঁকে না খুঁড়ে এখানকার এক গণ্ডুষও রস পাবার জো নেই। এই কারণে কোনো-কিছুর জন্যই অনুপমকে কোনো ভাবনা ভাবতে হয় না।
ii. অনুপম তার মামাকে 'ফল্গুর বালি' বলার কারণ, তিনি [য. বো. '২৪]
(ক) নদীর মতোই গতিশীল
(খ) দয়া-মায়াহীন
(গ) পরিবারের সর্বময় কর্তা
(ঘ) লোভীপ্রকৃতির মানুষ
উত্তর: গ
২. 'থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাইরে আছেন মামা।' অনুপমের এ উক্তিতে প্রকাশ পেয়েছে তার- [সি. বো. ‘২৩]
i. অপারগতা
ii. পরনির্ভরতা
iii. ব্যক্তিত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
উত্তর: ঘ
ব্যাখ্যা / গুরুত্বপূর্ণ তথ্যঃ বিষয় – অনুপমের মামাঃ অনেক বড়ো ঘর হতে অনুপমের সম্বন্ধ এসেছিল। কিন্তু তার মামা, যিনি পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তাঁর একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তাঁর পছন্দ নয়। তাদের ঘরে যে মেয়ে আসবে সে মাথা হেঁট করে আসবে, এই তার মামা চান। অথচ টাকার প্রতি আসক্তি তাঁর অস্থিমজ্জায় জড়িত। তিনি এমন বেহাই চান যার টাকা নেই অথচ যে টাকা দিতে কসুর করবে না।

বিঃদ্রঃ পাঠ্যবইতে রয়েছে, ‘কিছুদিন পূর্বেই এমএ পাস করিয়াছি। সামনে যত দূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধূ ধূ করিতেছে; পরীক্ষা নাই, উমেদরি নাই, চাকরি নাই; নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই- থাকিবার মধ্যেও ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা’। - এ থেকে অনুপমের কিছু না করার অপারগতা, পরনির্ভরতা ও ব্যক্তিত্বহীনতা প্রকাশ পায়।
৩. 'এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে? [ম.বো. ‘২৩]
ক. জীবনটা তুচ্ছ
খ. জীবনটা অসাধারণ
গ. স্বল্প চাহিদা
ঘ. ঘর অভিজ্ঞতা
উত্তর: ক
ব্যাখ্যাঃ গল্পের শুরুতেই অনুপম বলেছে, ‘আজ আমার বয়স সাতাশ মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। তবু ইহার একটু বিশেষ মূল্য আছে।’। - এ দ্বারা সে আত্মসমালোচনা করেছে। পরিমাণ ও গুণ উভয় দিয়েই যে তার জীবনটা তুচ্ছ , সে কথাই এখানে প্রকাশ পেয়েছে।

এইচএসসি পরীক্ষায় অপরিচিতা গল্পের লেখক পরিচিতি অংশে যেই প্রশ্ন ও তথ্যগুলো গুরুত্বপূর্ণ তা এখানে তোমাদের জন্য দেওয়া হচ্ছে।...
01/03/2025

এইচএসসি পরীক্ষায় অপরিচিতা গল্পের লেখক পরিচিতি অংশে যেই প্রশ্ন ও তথ্যগুলো গুরুত্বপূর্ণ তা এখানে তোমাদের জন্য দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে দেখে রাখো। উপকৃত হবে ❤️

06/12/2024

DU Admission Preparation 2025!
This is the school which ____. [DU (D Unit) 2017-2018]
(a) I used to go
(b) I used to go to
(c) I go
(d) I am going
Ans. (a)
Hints: অতীতে নিয়মিত কোনো কাজ করা হত, বর্তমানে তা করা হয় না, এমন বুঝালে used to ব্যবহৃত হয়। অর্থাৎ, past habit বুঝাতে used to ব্যবহৃত হয়।
Structure: Subject + used to + [verb in base form]...
প্রশ্নে যেহেতু This is the school which_____ (এটাই সেই স্কুল যেখানে আমি যেতাম) দ্বারা বুঝা যায় অতীতে নিয়মিত স্কুলে যাওয়া হতো, বর্তমানে আর যাওয়া হয় না, সেহেতু সঠিক উত্তর অপশন (a) I used to go হবে।

05/12/2024

DU (C Unit) Admission Question 2020-2021
She likes _____ long emails.
(a) writes
(b) writing
(c) write
(d) wrote
Ans. (b)
Hints: কেউ কোনো কিছু করতে enjoy করলে verb + ing হয়, কিন্তু কাজটি enjoy না করলে to + verb in base form হয়। প্রশ্নে ‘সে বড় email করতে পছন্দ করে’ দ্বারা সে কাজটি enjoy করে বুঝানো হয়েছে। তাই এই কাজের পর gerund (verb + ing) হবে, অর্থাৎ, সঠিক উত্তর অপশন (b) writing ।

Address

109, Green Road, Farmgate
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when 2in1: Academic & Admissions Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share