Corporate Learning Quran

Corporate Learning Quran Learning Quran for Corporate office or executive offices

https://www.facebook.com/share/4XV75Aw6LK2KeAWF/?mibextid=WC7FNe
12/06/2024

https://www.facebook.com/share/4XV75Aw6LK2KeAWF/?mibextid=WC7FNe

Welcome to Corporate Learning Quran হজ্জ ও ওমরাহ ঘর থেকে বের হয়ে ঘরে ফেরা পর্যন্ত হজ্জ ও উমরার যাবতীয় কার্যাবলী ও দু’আসমূহ Hajj and Umrah হজ্জ ও ও.....

যারা বাংলা টিভির আমার প্রোগ্রাম টি (মোবারক হো মাহে রমজান ) মিস করেছেন তাদের জন্য ♥️https://www.facebook.com/share/6tAAn...
13/03/2024

যারা বাংলা টিভির আমার প্রোগ্রাম টি (মোবারক হো মাহে রমজান ) মিস করেছেন তাদের জন্য ♥️
https://www.facebook.com/share/6tAAnRDmRH2v2reR/?mibextid=WC7FNe

AHM Habibur Rahman Bangla TV মোবারাক হো মাহে রমজান | পর্ব-০১

16/02/2024
15/11/2023

عن أبي هريرة رضِي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرَنِي ربي بتسعٍ خشية الله في السر والعلانية، وكلمة العدل في الغضب والرضا، والقصد في الفقر والغنى، وأنْ أصل مَن قطعَنِي، وأُعطِي مَن حرمَنِي، وأعفو عمن ظلمَنِي، وأنْ يكون صمتي فكرًا ونُطقِي ذكرًا، ونظري عبرة، وآمُر بالعُرف وانهي عن المنكر (مشكاة المصابيح)

হযরত আবু হুরায়রা )রা:) হতে বলেন, রাসুল (সা:) এরশাদ করেছেন: আমার রব আমাকে নয়টি বিষয়ে নির্দেশ দিয়েছেন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহ কে ভয় করা, রাগ ও তৃপ্তির সময় ইনছাফপূণ কথা বলা, স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় দান করা, কেউ সম্পর্ক ছিন্ন করলে তার সাথে সম্পর্ক জুড়ে রাখা, আমাকে কেউ বঞ্চিত করলে তাকে প্রদান করা, কেউ জুলুম করলে ক্ষমা করা, আমার চুপ থাকা ও কথা বলা যেন জিকির হয়, আমার দৃষ্টিপাত যেন শিক্ষানিয় হয় এবং আমি যেন ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করি। (মিশকাতুল মাসাবিহ)

03/11/2023

কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে
পবিত্র কোরআনে নামাজে মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন:

حٰفِظُوۡا عَلَی الصَّلَوٰتِ وَ الصَّلٰوۃِ الۡوُسۡطٰی ٭ وَ قُوۡمُوۡا لِلّٰهِ قٰنِتِیۡنَ

তোমরা সলাতের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সলাতের প্রতি এবং আল্লাহর সামনে বিনীতভাবে দন্ডায়মান হও।
সূরাঃ ২ আল-বাকারা | Al-Baqara | سورة البقرة – আয়াতঃ ২৩৮ | তাফসীর: তাইসিরুল

17/10/2023

কুরআন প্রচারে বাধা দেয়ার পরিণাম:
সিরিয়াল :১

‎وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا وَلَّىٰ مُسْتَكْبِرًا كَأَنْ لَمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا ۖ فَبَشِّرْهُ بِعَذَابٍ أَلِيمٍ

যখন উহার নিকট আমার আয়াত অবৃত্তি করা হয় তখন সে দম্ভভরে মুখ ফিরাইয়া নেয় যেন সে ইহা শুনিতে পায় নাই, যেন উহার কর্ণ দুইটি বধির ; অতএব উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও।
সূরা (লোকমান)
নম্বর: ৩১ আয়াত নম্বর: ৭

‎وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَٰذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ

কাফিররা বলে, 'তোমরা এই কুরআন শ্রবণ করিও না এবং উহা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাহাতে তোমরা জয়ী হইতে পার।'

‎فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ

আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাইব এবং নিশ্চয়ই আমি উহাদেরকে উহাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব।

সূরা (হা-মীম সেজদাহ
নম্বর: ৪১ আয়াত নম্বর: ২৬-২৭)

‎وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنْكَرَ ۖ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا ۗ قُلْ أَفَأُنَبِّئُكُمْ بِشَرٍّ مِنْ ذَٰلِكُمُ ۗ النَّارُ وَعَدَهَا اللَّهُ الَّذِينَ كَفَرُوا ۖ وَبِئْسَ الْمَصِيرُ

এবং উহাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করা হইলে তুমি কাফিরদের মুখমণ্ডলে অসন্তোষ লক্ষ্য করিবে। যাহারা উহাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাহাদেরকে উহারা আক্রমণ করিতে উদ্যত হয়। বল, 'তবে কি আমি তোমাদেরকে ইহা অপেক্ষা মন্দ কিছুর সংবাদ দিব ?-ইহা আগুন। এই বিষয়ে আল্লাহ্ প্রতিশ্রুতি দিয়াছেন কাফিরদেরকে এবং ইহা কত নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল।'

সূরা (হাজ্জ্ব) নম্বর: ২২
আয়াত নম্বর: ৭২

28/06/2023

কুরবানির পশু জবাইয়ের দোয়া ও পদ্ধতি:

কুরবানি পশু জবেহ করার জন্য রয়েছে দিকনির্দেশনা। পশু জবেহ করার সময় দোয়া পড়তে হয়। পশু জবেহ করার পরও রয়েছে দোয়া।

দোয়াটি হলো-

‎اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ -

উচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।

‎إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।

‎- لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ - بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।

- যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এ অংশটুকু পড়বেন-

‎بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر - اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ

উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।

- নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবেহ করার পর এ দোয়া পড়া-

‎اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।'

- অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া-

‎اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم

উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।'

কুরবানির পশু জবেহ করার জন্য শোয়ানোর পর দোয়া পড়া। এ দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতপার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে।

হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমে এসেছে, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর নিজের কুরবানির পশু তাঁর নিজ হাতে জবাই করেছেন।'

এ ছাড়াও বিভিন্ন হাদিস থেকে যার যার কুরবানি তার নিজ হাতে করার উৎসাহ পাওয়া যায়। আর এটি উত্তম। তবে অন্যের মাধ্যমে কুরবানি করা হলেও তাতে কোনো অসুবিধা নেই।

অধিকাংশ ব্যক্তি নিজের কুরবানি নিজে না করার পেছনে অন্যতম কারণ হলো- অনেকেই মনে করেন যে, তিনি কুরবানির পদ্ধতি বা নিয়ম জানেন না। আসলে কুরবানি নিয়ম ও পদ্ধতি একেবারেই সহজ।

পশু জবেহ বিশুদ্ধ হওয়ার জন্য এ দুটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখলেই কুরবানির পশু জবেহ হয়ে যাবে। কুরবানি বিশুদ্ধ হয়ে যাবে। তাহলো-

- জবেহ করার সময় 'بِسْمِ الله:বিসমিল্লাহ' বলে জবেহ করা। অর্থাৎ বিসমিল্লাহ বলে জবেহ করার জন্য ছুরি চালানো শুরু করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে যেন পশু জবেহ করা না হয় সে বিষয়টি খেয়াল রাখা।

- জবেহ করার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে যে, পশুর খাদ্যনালী, শ্বাসনালী আর দুই পাশে থাকা দুটি নালী কেটে দেয়া। এ নালীগুলে কাটা হয়ে গেলেই পশু জবেহ বিশুদ্ধ হয়ে যায়।

- পশু জবেহ করার ছুরি ভালোভাবে ধার দিয়ে নিতে হবে। যাতে জবেহ করার সময় পশুর কষ্ট না হয়। অনেকে একটি ছুরি দিয়ে একাধিক পশু কুরবানি করে থাকেন। সেক্ষেত্রে শেষ দিকে ছুরির ধার কমে যায়। সেক্ষেত্রে ছুরিতে ধার দিয়ে নেয়া। হাদিসে এসেছে-

'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'পশু জবেহ করার আগে ছুরি-চাকুতে ভালোভাবে ধার দিয়ে নেয়া।' (মুসলিম)

- অন্য পশুর সামনে জবেহ না করা। পশুর সামনে ছুরি-চাকুতে ধার না দেয়া। এতে পশু ভয় পেয়ে যায়। এতে পশুকে কষ্ট দেয়ার শামিল।

- কুরবানি করার সময় পশুকে পশুর বাম কাতে শোয়ানো। সে সময় পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে।

লক্ষ্যণীয় হলো-

যদি কেউ একাকি কুরবানি দেয় এবং নিজে জবাই করে তবে বলবে মিন্নি; আর অন্যের কুরবানির পশু জবাই করার সময় ‘মিনকা-মিনকুম’ বলে যারা কুরবানি আদায় করছে তাদের নাম বলা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত নিয়মে কুরবানির পশু জবেহ করার তাওফিক দান করুন ।

সৌদি আরবে গত কাল যিলহজের চাঁদ দেখা গেছে। আজ সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো। সুতরাং আজ দিনের মধ্যে চ...
18/06/2023

সৌদি আরবে গত কাল যিলহজের চাঁদ দেখা গেছে। আজ সন্ধ্যায় বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো। সুতরাং আজ দিনের মধ্যে চুল নখ ইত্যাদি কেটে পরিচ্ছন্ন হয়ে যাই।

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Corporate Learning Quran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Corporate Learning Quran:

Shortcuts

Share