Markajul Furkan Education Family

Markajul Furkan Education Family

Share

'মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার' একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন

23/05/2026

Today, in this video, we will find out about our students’ future plans.

Photos from Markajul Furkan Education Family's post 23/05/2026

মারকাযুল ফুরকান আইডিয়াল গার্লস মাদরাসা মুগদা ক্যাম্পাসের শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল অনুষ্ঠান

21/05/2026

আলহামদুলিল্লাহ,অভিনন্দন, মোবারকবাদ ও শুভকামনা
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক নিযুক্ত হওয়ায় বায়তুল মোকাররমের পেশ ইমাম, আমাদের অতি পরিচিত ও শ্রদ্ধেয় ব‍্যক্তিত্ব মুফতি মুহিব্বুল্লাহ বাকী আন নদভী(হাফি.) কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

তিনি একজন প্রজ্ঞাবান, আমানতদার ও যোগ্য আলেমে দ্বীন। তাঁর মতো একজন বিজ্ঞ আলেমকে ডিজি হিসেবে পেয়ে ইসলামিক ফাউন্ডেশন ও দেশের ধর্মপ্রাণ মানুষ অবশ্যই উপকৃত হবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা তাঁকে সুস্থতা, দীর্ঘ হায়াত ও খেদমতে বরকত দান করুন। আমীন।
———————————————————
উল্লেখ্য যে,দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম:*সচিব পদমর্যাদায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হলেন মুফতি মুহিববুল্লা হিল বাকী*
-----------------------------------------
ঢাকা, ২২ মে : দেশে এই প্রথম কোনো পেশাদার আলেম ও মসজিদের ইমামকে প্রশাসনিক উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর পেশ ইমাম মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫-এর ধারা ৫(ক)(১) ও (২) অনুযায়ী তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

মুফতি মুহিববুল্লা হিল বাকী মধ্যমপন্থী আলেম ও ইসলামী গবেষক হিসেবে পরিচিত। তিনি কওমি, আলিয়া ও প্রচলিত শিক্ষা ধারায় সমানভাবে শিক্ষিত একজন আলেম। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আরবি বিভাগে অধ্যয়ন করেন। কওমি ধারায় দাওরায়ে হাদিস, আলিয়া ধারায় কামিল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের মাস্টার্স ডিগ্রির সবকটিতে তিনি প্রথম শ্রেণি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে মাস্টার্সে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবনে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এছাড়া চট্টগ্রামের দারুল মারিফ ও দারুল উলুম মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠানে দীর্ঘদিন পাঠদান করেন।

ধর্মীয় অঙ্গনেও রয়েছে তার ব্যাপক পরিচিতি। তিনি চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ ইমামতি করেছেন। পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাংকিং খাতের শরিয়াহ তদারকিতেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। সর্বশেষ তিনি সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান এবং অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামী উইংয়ের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বাংলাদেশ কমার্স ব্যাংক পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও এনআরবি গ্লোবাল ব্যাংক-সহ বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি দেশে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে মিশর ও ভারতেও দায়িত্ব পালন করেন। আরবি, উর্দু, হিন্দি, ফারসি, ইংরেজি ও বাংলা ভাষায় তিনি সমান পারদর্শী।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন পুত্র সন্তানের জনক। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়।

সবোর্পরী, একজন যোগ্য ও দক্ষ আলেমকে ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা, আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা রইলো।

Photos from Markajul Furkan Education Family's post 21/05/2026

Mashallah!!!!

Just the sight of colourful papers fills them with pure joy. With cheerful hearts, they memorize everything effortlessly and arrive carrying their favourite coloured sheets with so much excitement and enthusiasm.

Please keep my little ones in your prayers and shower them with your heartfelt blessings.

Markajul Furkan Education Family Narayanganj Campus

Photos from Markajul Furkan Education Family's post 21/05/2026

আজ মুগদা ক্যাম্পাসের হিফয বিভাগের শিক্ষার্থীদের নসিহত করেন মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার এর চেয়ারম্যান মহোদয়

Photos from Markajul Furkan Education Family's post 20/05/2026

Markajul Furkan Ideal Islamic School (মুগদা ক্যাম্পাস) আয়োজিত প্রথম সাময়িক পরিক্ষার ফলাফল অনুষ্ঠান।

19/05/2026

Translate some Arabic terms into English

Photos from Markajul Furkan Education Family's post 19/05/2026

নারায়ণগঞ্জ ক্যাম্পাসে শিক্ষার্থীদের সাথে কিছু সময়

18/05/2026

Markajul Furkan Ideal Islamic School

18/05/2026

আলহামদুলিল্লাহ!
ওরা তিনজন নতুন হাফেজ সাহেব
আজ ওরা একসাথে হিফযের শেষ সবক শোনালো।
আল্লাহ ওদেরকে আমল ওয়ালা হক্কানি আলেম হিসেবে কবুল করেন

Photos from Markajul Furkan Education Family's post 18/05/2026

A section of students with the Chairman at the student advisory program of Markajul Furkan Ideal Islamic School Mugda Campus

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


50/1, North Mugda, Jheelpar, Mugda Medical College And Hospital Adjacent To
Dhaka
1214