ভাষা মানুষের পরিচয় আর সৃজনশীল মানুষেরা সেই পরিচয়ের রক্ষক।
ইউল্যাব বাংলা বিভাগ গড়ছে এমন একদল প্রাণোচ্ছল মানুষকে, যারা শুধু পাঠক নয় বরং চিন্তাশীল ও দক্ষ বিশ্ব নাগরিক। তুলনামূলক সাহিত্য, ভাষাচর্চা এবং AI প্রযুক্তির সম্ভাবনার সমন্বয়ে ইউল্যাব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এগিয়ে চলছে এক নতুন দিগন্তের দিকে।
🎙️ অধ্যাপক ড. শামীম রেজা, উপদেষ্টা, বাংলা বিভাগ, ইউল্যাব
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
Department of Bangla Language and Literature, ULAB
This is the official page of the Department of Bangla Language & Literature, ULAB
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের প্রাক্তন উপাচার্য, জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে’র জন্ম। তাঁর স্বপ্নের এই বিভাগে বাংলাদেশে বাংলা ভাষায় দক্ষতা, সৃজনশীলচিন্তা নির্ভর একটি পেশাগত পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে।
যেখানে দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণাই শুধু নয় নৃগোষ্ঠীর সাহিত্য ও সংস্কৃতি পাঠ, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ ও ব্যবহারিক শ
23/06/2026
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ কতৃর্ক আয়োজিত "গ্রন্থ সংলাপ" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. শামীম রেজা, অর্ন্তবর্তীকালীন বিভাগীয় প্রধান জৈষ্ঠ্য প্রভাষক শারমিনুর নাহার সহ অন্যান্য শিক্ষকেরা। অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষকদের নানান সৃজনশীল কর্ম ও গবেষণা প্রবন্ধ সম্পর্কে আলোচনা করেন। আলোচিত বইগুলো সহ শিক্ষকদের প্রায় ৪০ টি বই এ অনুষ্ঠানে প্রদর্শিত হয়েছে।
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
#আয়োজন
#গ্রন্থ
#সংলাপ
21/06/2026
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষণ সহকারী ( টিএ/টিচার অ্যাসিসটেন্স) নিয়োগ বিজ্ঞপ্তি।
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
20/06/2026
বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের পক্ষ থেকে আধুনিক নারী জাগরণ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, কবি ও লেখক বেগম সুফিয়া কামালের ১১৫তম জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা। তাঁর সাহিত্যচর্চা, মানবতাবাদী দর্শন ও নারীমুক্তির সংগ্রাম আমাদের চিন্তা ও চর্চার অবিচ্ছেদ্য প্রেরণা।
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
20/06/2026
"গ্রন্থ সংলাপ" এর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা📖📚📘
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
#আয়োজন
17/06/2026
অক্ষরেরও জীবন আছে, অনুভবেরও ভাষা আছে।
যে শিক্ষক শ্রেণিকক্ষে জ্ঞানের আলো জ্বালান, তিনিই কখনও কবিতার পঙ্ক্তিতে, কখনও গবেষণার পাতায়, কখনও বা গল্পের চরিত্রে নিজের আরেকটি সত্তা নির্মাণ করেন।
সেই সৃজনশীল সত্তাগুলোর সঙ্গে পরিচয়ের আয়োজনে, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়েজন করছে 'গ্রন্থ সংলাপ'। যেখানে মূল আলোচক হিসাবে থাকবে বিভাগের শিক্ষার্থীগণ। আলোচনার পাশাপাশি প্রদর্শিত হবে শিক্ষকদের প্রকাশিত বই ও একাডেমিক কর্ম।
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#ইউল্যাব
#আয়োজন
14/06/2026
বাংলাদেশের সমকালীন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান একজন কথাসাহিত্যিক, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক সেলিনা হোসনের জন্ম ১৯৪৭ সালের ১৪ ই জুন। মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভাষা আন্দোলন এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে বাংলা কথাসাহিত্যের অন্যতম এ পথিকৃৎ-এর জীবন।
দীর্ঘ সাহিত্যজীবনে তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধ ও শিশুতোষ সাহিত্য রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর রচিত হাঙর নদী গ্রেনেড, যাপিত জীবন, নীল ময়ূরের যৌবন, পোকামাকড়ের ঘরবসতি প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যে বিশেষভাবে সমাদৃত। সাহিত্যসাধনার স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলা একাডেমির সাবেক সভাপতি হিসেবে তিনি দেশের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
#বাংলা_বিভাগ
#সামার২০২৬
#ইউল্যাব
Growing Together🌼
#বাংলা_বিভাগ
#সামার২০২৬
#নবীনবরণ
নবীনদের লাইব্রেরি অভিযান📘📚📖
#বাংলা_বিভাগ #ইউল্যাব
11/06/2026
বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে ইউল্যাব বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ বরণ করে নিয়েছে তার নবীনতম ব্যাচকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বই ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
#সামার২০২৬
#বাংলা_বিভাগ
#নবীনবরণ
#ইউল্যাব
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
688 Beribadh Road, Mohammadpur
Dhaka
1207