15/05/2026
অসংখ্য প্রতিযোগীর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে National Patriotic Song Contest 2026.
প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীকে জানাই আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
দর্শকদের রিএক্ট ও অভিজ্ঞ বিচারকমন্ডলীর বিচারের মাধ্যমে এবারের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হলো—
Group A — ক গ্রুপ
Champion: প্রিয়ন্ময়ী নন্দিতা
Runner Up: ইউসরা মানহা
2nd Runner Up: মো. আদিব আল তাসিন
2nd Runner Up: তাহহীরা মুসকান
Group B — খ গ্রুপ
Champion: শাহারিয়ার ইসলাম সাজন
Runner Up: Nishat Shama
2nd Runner Up: উপমা ভট্টাচার্য
Best Campus Ambassador Award(সর্বোচ্চ রেফারেন্স)
Tasnuva Salsabil
Fan Favourite Award (বিজয়ী না হলেও দর্শকদের ভোটে এগিয়ে)
ইস্পিতা দত্ত তাথৈ
অক্ষতা দেওয়ানজী
বিজয়ীদের পুরস্কার ঈদের পর থেকে প্রদান শুরু হবে।
ডেলিভারি চার্জ বিজয়ীদের নিজ দায়িত্বে বহন করতে হবে।
যারা বিজয়ী হননি, তারা প্রত্যেকেই পাবেন ই-সার্টিফিকেট।
সকল অংশগ্রহণকারীকে অনুরোধ করা যাচ্ছে, আপনারা সার্টিফিকেটের জন্য নিজেদের নাম ইংরেজিতে সঠিক বানানে প্রদান করবেন।
সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
14/05/2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করেছে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতা ২০২৬।
তারিখ: ২১ মে ২০২৬, বৃহস্পতিবার।
বিভাগ: প্রথম থেকে দশম শ্রেণির সকল শিশুদের জন্য উন্মুক্ত।
স্থান: বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন।
12/05/2026
📚✨ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন!
বিদ্রোহী কবির জন্মদিনে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বইপাঠ ও রচনা প্রতিযোগিতা এবং পুস্তক প্রদর্শনী 🖊️📖
🏛️ স্থান: সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, আইইবি ভবন, লেভেল ১২, রমনা, ঢাকা
📌 রচনার বিষয়সমূহ:
🔹 শিশুসাহিত্যে নজরুল
🔹 সাম্যের কবি নজরুল
🔹 প্রেম ও দ্রোহে নজরুল
📚 পুস্তক প্রদর্শনী: ১৭–১৮ মে ২০২৬
তৃতীয় শ্রেণি থেকে শুরু করে সর্বসাধারণ —
সবার জন্য উন্মুক্ত! আসুন, কলমে ও বইয়ের পাতায় কবিকে ভালোবাসা জানাই। 🌹❤️
08/05/2026
আয়োজক: Bondhushava
মাকে নিয়ে লিখুন
মায়ের সঙ্গে প্রত্যেক সন্তানের থাকে কত মধুর মুহূর্ত, সুখ–দুঃখ ও বিচিত্র অভিজ্ঞতা। আপনার স্বপ্নপূরণের জন্য মায়ের ত্যাগ, মায়ের স্বপ্নপূরণে আপনার চেষ্টা—কতসব গল্প রয়েছে সন্তানের জীবনে। সেগুলো নিয়ে ৩০০ শব্দের মধ্যে লিখে ফেলুন ফিচার, স্মৃতিগদ্য। মায়ের সঙ্গে আপনার ছবিসহ পাঠিয়ে দিন বন্ধুসভার ইমেইলে।
আগামী ১০ মে বিশ্ব মা দিবস। দিনটিতে বন্ধুসভা ডটকমের উদ্যোগে থাকছে বিশেষ আয়োজন। বন্ধুসভার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও গ্রুপে প্রকাশ করা হবে নির্বাচিত লেখাগুলো।
লেখা পাঠানোর শেষ সময়: ৮ মে ২০২৬
ইমেইল: [email protected]
07/05/2026
অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের 🎤 National Patriotic Song Contest 2026 এর ফলাফল এখনও প্রস্তুত হয়নি। তাই ফলাফলটি ৮ মে প্রকাশের পরিবর্তে ইনশাআল্লাহ ১৫ই মে সন্ধ্যা ৭:৩০ এর মাঝে প্রকাশ করা হবে।
সঠিক সময়ে ফলাফল প্রকাশ করতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
05/05/2026
আয়োজক: Bangladesh Dawah Circle
সম্মানিত দর্শক,
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكاتُــــــــــهُ
মাসিক আল-কুরআন কুইজ প্রতিযোগিতা মে-২০২৬
👉 সিলেবাস:
সূরা আর-রূম (আয়াত : ৩১-৬০) এবং মে মাসের লাইভ দারসুল কুরআন থেকে পাঁচটি প্রশ্ন থাকবে।
(তাফসীর গ্রন্থ : তাফসীর ইবনে কাছীর, তাফসীর ফী যিলালিল কুরআন)
তাফসির ইবনে কাসির ও ফি যিলালিল কুরআনের লিংকঃ
https://t.me/BDCircle2018/25698
👉 পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :
১। প্রতিযোগিতা অনলাইনে অনুষ্ঠিত হবে।
২। পরীক্ষার তারিখ : আগামী ২৫ মে -২০২৬ (সোমবার)।
৩। সময় : রাত ৯:০০টা।
প্রয়োজনীয় তথ্য পূরণের সুবিধার্থে ৫ মিনিট পূর্বেই পরীক্ষার লিংক ওপেন করা হবে।
৪। পরীক্ষা MCQ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময় : ৩০মিনিট। মোট প্রশ্ন : ৫০টি। পূর্ণমান : ৫০। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.৫০ নম্বর কেটে নেওয়া হবে।
৫। পরীক্ষায় লগ ইন করতে কোনো পূর্বনির্ধারিত আইডি পাসওয়ার্ড লাগবে না। তবে পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীর ইমেল নম্বর, নাম, পিতার নাম, পেশা, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা অবশ্যই লিখতে হবে।
৬। পরীক্ষা পদ্ধতিতে কোনো টাইমার অপশন থাকবে না। তাই যথাসময়ে পরীক্ষা সম্পন্ন করতে ঘড়ির সহযোগিতা নেওয়া প্রয়োজন।
৭। পরীক্ষা সাবমিট করার আগ পর্যন্ত যেকোনো উত্তর এডিট করা যাবে। সাবমিট করা সম্পন্ন হলে এডিট করার আর সুযোগ থাকবে না।
৮। নির্দিষ্ট সময়ের মধ্যে (৩০মিনিট) সাবমিট করতে হবে।
৯। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ : ২৮ মে-২০২৬।
১০। পরীক্ষার লিঙ্ক: https://forms.gle/xEeM8Bph5L7LuCKH7
👉 পরীক্ষা দেওয়ার পদ্ধতি :
➖ প্রথমে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে নির্দিষ্ট লিংকে প্রবেশ করতে হবে।
➖ আপনার নাম, পেশা, পিতার নাম, মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা লিখতে হবে। এরপর Next এ ক্লিক করতে হবে।
➖ এরপর নির্দেশনা সম্বলিত পেইজ ওপেন হবে। নির্দেশনাটি ভালো করে পড়ে Next এ ক্লিক করতে হবে।
➖ ৫০টি প্রশ্ন প্রদর্শিত হওয়ার পর Submit বাটন আসবে। তাতে ক্লিক করলে পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে।
➖ সর্বশেষ ধন্যবাদ সম্বলিত পেইজ দেখতে পেলে আপনার পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হবেন।
👉 কারিগরি ত্রুটি দূরীকরণে করণীয়:
১। ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা রাখা।
২। অপেরা মিনি ব্রাউজার ব্যবহার না করা, গুগল ক্রোম বা ফায়ারফক্স ব্যবহার করা।
৩। পরীক্ষা চলাকালীন অন্য কোনো লিংকে প্রবেশ না করা।
৪। পরীক্ষা চলাকালীন পেইজ রিলোড না দেওয়া।
৫। পরীক্ষা শেষ হওয়ার আগে ব্রাউজার সাবমিট না করা।
👉 প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া:
১. সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগি মেধাক্রমের শুরুতে থাকবেন।
২. একই নম্বরপ্রাপ্ত প্রতিযোগিদের মধ্যে যার ভুল উত্তর সংখ্যা কম হবে, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
৩. প্রাপ্ত নম্বর ও ভুল উত্তর সংখ্যা একই হলে যিনি আগে উত্তরপত্র সাবমিট করবেন, তিনি মেধাক্রমে ওপরে অবস্থান করবেন।
👉 মাসিক আল- কুরআন কুইজ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকুন ও প্রশ্ন জানুন:
https://t.me/+gojEMX536gg1MDg1
সুন্দর এ আয়োজনটি শেয়ার করে ইসলাম প্রচারে নিজেকে শামিল করুন।
29/04/2026
🎤 National Patriotic Song Contest 2026
দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় আপনাদের অভাবনীয় সাড়া পাওয়ায় আমরা আনন্দিত! গান জমা দেওয়ার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিযোগীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিচে দেওয়া হলো:
পাবলিশ সংক্রান্ত: যারা গান জমা দিয়েছেন কিন্তু এখনো পাবলিশ হয়নি, তারা দয়া করে দ্রুত আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।
যোগাযোগের শেষ সময়: ২ মে, ২০২৬ পর্যন্ত।
ফলাফল ঘোষণা: প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিযোগী হওয়ায় বিচারকদের সময় লাগছে। সব ঠিক থাকলে আগামী ৮ই মে, ২০২৬ ফলাফল ঘোষণা করা হবে।
সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। কোনো জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় ইনবক্স করুন। 🇧🇩
26/04/2026
📢 রচনা প্রতিযোগিতা : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ 📝
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC) কর্তৃক আয়োজিত দেশব্যাপী রচনা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে।
✍️ প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়সমূহ:
‘ক’ গ্রুপ: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি (১০০০ শব্দের মধ্যে)
বিষয়: "সুনাগরিক গঠনে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা"
‘খ’ গ্রুপ: ৯ম থেকে ১০ম শ্রেণি (১৫০০ শব্দের মধ্যে)
বিষয়: "তরুণদের স্বপ্ন ও মাদকমুক্ত আগামীর বাংলাদেশ"
‘গ’ গ্রুপ: একাদশ হতে স্নাতক পর্যায় (২০০০ শব্দের মধ্যে)
বিষয়: "মাদকমুক্ত সমাজ হোক উন্নত বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি"
📋 অংশগ্রহণের নিয়মাবলী:
১. রচনা সাদা কাগজে বাংলা ভাষায় স্পষ্টাক্ষরে স্বহস্তে লিখতে হবে (ফটোকপি গ্রহণযোগ্য নয়)।
২. রচনার প্রথম পাতায় প্রার্থীর নাম, পিতা/অভিভাবকের নাম, পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও রোল নম্বর উল্লেখ করতে হবে।
৩. রচনাটি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দাখিল করতে হবে।
৪. খামের উপর অবশ্যই "রচনা প্রতিযোগিতা: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৬" লিখতে হবে।
⏳ সময়সীমা ও পাঠানোর ঠিকানা:
📅 শেষ তারিখ: ১৬ মে, ২০২৬ খ্রি. তারিখের মধ্যে।
📍 যেখানে পাঠাবেন: নিকটস্থ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর/মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক বা সহকারী পরিচালক বরাবর সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
পুরস্কার হিসেবে প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে পুরস্কৃত করা হবে।
26/04/2026
আয়োজক: Dhaka University Quiz Society - DUQS
The Dhaka University Quiz Society (DUQS) is excited to announce the ‘ PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026 ’, a lively and engaging quiz competition that will gather some of the smartest participants from across the country and around the world. “Curiosity Without Borders” – with this motto in mind, DUQS has designed this event to challenge your knowledge, speed, and teamwork skills with various fun segments and a competitive format. Register now and get a chance to win exciting prize money, crests, souvenirs and certificates worth BDT 2 Lacs.
Quiz Segments:
- Inter-School Quiz
- Inter-College Quiz
- Inter-University Quiz
- Mega Quiz
- International Quiz
- Thematic Quiz (WARQUEST)
Location: TSC Auditorium, University of Dhaka
Dates: May 2–4, 2026
All rounds will take place at the venue except for the international segment, where the best teams will compete for exciting prizes and recognition.
Prizepool: BDT 2 Lacs
Important Notes:
The International Quiz segment will be held entirely online. Keep an eye on the event page for a detailed timetable.
Registration and Team Details:
All quiz segments are team-based, and here’s how they break down:
Inter-School Quiz: 3 members (max) | Fee: ৳150
Inter-College Quiz: 3 members (max) | Fee: ৳300
Inter-University Quiz: 3 members (max) | Fee: ৳350
Mega Quiz: Up to 5 members (max) | Fee: ৳500
International Quiz: 3 members (max) | Free
Thematic Quiz(WARQUEST): 2 members (max) | Fee: ৳200
Registration Process:
You have to pay the designated amount for the segment you want to participate in. Then fill up the google form and provide us with other information. Also, remember to save the transaction ID as you need to provide it in the google forms.
bKash: 01718748686
Rocket: 017187486861
Inter-school: https://forms.gle/jsLaVBQ1UnuaEwYJ7
Inter-college: https://forms.gle/owYzR1avFsXE4um56
Inter-university: https://forms.gle/hrXQ6RPaAaYhDRXs8
Mega Quiz: https://forms.gle/Ypoid9K6bZRiYfQY6
International: https://forms.gle/hvFf5vNEEHToCRHL6
Thematic Quiz (WARQUEST): https://forms.gle/6G5nanCpEJDSq6aW9
Registration Deadline: 25 April 2026
Registration forms will close at 11:59 PM on April 25, 2026. On-spot registration may be available during the event, but attendees will miss the chance to receive souvenirs.
Why Join?
- Compete with top quizzers from different schools and colleges.
- Show off your knowledge and teamwork skills.
- Get a chance to win exciting prizes and certificates.
- Experience the thrill of the competition at TSC.
The ‘PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026’ is not just about competition; it’s a celebration of curiosity and the love for learning. Whether you're tackling the preliminary round or heading straight into knockout matches, each round gets you closer to the grand title.
Remember, “A thirst for knowledge leads to wisdom!” Get ready to challenge yourself and be part of one of the most prestigious quiz events of the year!