Short Circuit Zone

Short Circuit Zone "Explore EEE Insights, Genius Tricks & Tips, and Travel Adventures – All in One Zone!"

08/05/2026

📘 Part–2 : HVAC System-এর Main Components & Working Principle ⚙️❄️

আগের পর্বে আমরা HVAC-এর basic idea জেনেছি।
আজ জানবো HVAC System-এর মূল অংশগুলো কী এবং পুরো system কীভাবে কাজ করে।

🔧 HVAC System-এর Main Components:

1️⃣ Compressor
👉 Refrigerant-কে high pressure ও high temperature-এ compress করে।
এটাকে HVAC-এর “Heart” বলা হয়। ❤️

2️⃣ Condenser Coil
👉 গরম refrigerant-এর heat বাইরে release করে।

3️⃣ Expansion Valve
👉 Refrigerant-এর pressure কমিয়ে temperature কমিয়ে দেয়।

4️⃣ Evaporator Coil
👉 Room-এর heat absorb করে বাতাস ঠান্ডা করে। ❄️

5️⃣ Blower/Fan
👉 ঠান্ডা বাতাস পুরো room-এ circulate করে। 💨

6️⃣ Air Filter
👉 Dust ও harmful particles remove করে।

⚙️ HVAC কীভাবে কাজ করে?
🌀 পুরো process একটি refrigeration cycle-এর মাধ্যমে চলে।

👉 Refrigerant বারবার cycle-এর মধ্যে ঘুরে:
Compression ➜ Condensation ➜ Expansion ➜ Evaporation

এই process-এর মাধ্যমে room থেকে heat remove হয় এবং cool air পাওয়া যায়।

😱 যদি Air Filter dirty হয়ে যায়?
❌ Cooling কমে যায়
❌ Power consumption বাড়ে
❌ Air quality খারাপ হয়
❌ Compressor damage হতে পারে

💡 Fun Fact:
অনেক modern HVAC system এখন AI-based smart control ব্যবহার করে energy saving করছে। 🤖

📢 আগামী Part–3 তে আলোচনা করবো:
👉 HVAC System-এর Types & Real-Life Applications

07/05/2026

📘 Part–1 : HVAC System কী? এত গুরুত্বপূর্ণ কেন? ❄️🔥

আজ থেকে আমরা শুরু করছি HVAC System নিয়ে বিস্তারিত আলোচনা।
এই সিরিজে জানবো HVAC-এর basic থেকে শুরু করে industrial ব্যবহার পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয়।

🧠 HVAC এর পূর্ণরূপ হলো:
✅ H → Heating
✅ V → Ventilation
✅ A → Air Conditioning

সহজভাবে বলতে গেলে, HVAC এমন একটি system যা—
🌡️ Temperature control করে
💨 Fresh air circulate করে
💧 Humidity maintain করে
😌 Indoor environment comfortable রাখে

🏢 HVAC কোথায় ব্যবহার হয়?
✔️ Shopping Mall
✔️ Hospital
✔️ Metro Rail
✔️ Office Building
✔️ Factory
✔️ Data Center
✔️ Hotel & Airport

🔍 HVAC System-এর প্রধান কাজ:
1️⃣ Room ঠান্ডা বা গরম রাখা
2️⃣ Fresh air supply করা
3️⃣ Dust & harmful particles filter করা
4️⃣ Humidity control করা
5️⃣ Comfortable environment তৈরি করা

😱 HVAC না থাকলে কী সমস্যা হতে পারে?
❌ অতিরিক্ত গরম বা ঠান্ডা
❌ Air pollution বৃদ্ধি
❌ Equipment overheating
❌ কম productivity
❌ Breathing problem

💡 Fun Fact:
বিশ্বের অনেক বড় Data Center-এ HVAC failure হলে কয়েক মিনিটের মধ্যেই server overheating শুরু হতে পারে!

📢 আগামী Part–2 তে আলোচনা করবো:
👉 HVAC System-এর Main Components & Working Principle

🔁 পোস্টটি শেয়ার করুন এবং পেজে Follow দিয়ে সাথে থাকুন!

05/05/2026

সফলতা একদিনে আসে না,
প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় গড়ে ওঠে।

আজ কষ্ট হচ্ছে?
তবুও থেমো না—
কারণ সফলতার হাতছানি তোমার দিকেই আসছে। ✨

21/04/2026

⚡ Neutral Wire-এ কি সত্যিই কারেন্ট থাকে? 🤔

অনেকেই মনে করেন Neutral wire একদম safe এবং এতে কোনো কারেন্ট থাকে না—কিন্তু এটা পুরোপুরি সত্য না!

🧠 বাস্তবে, Load চলার সময় Phase wire দিয়ে কারেন্ট যায় এবং সেই কারেন্টই Neutral wire দিয়ে ফিরে আসে।

অর্থাৎ—
👉 Neutral wire-এও কারেন্ট থাকে

তবে এর voltage সাধারণত খুব কম থাকে কারণ এটি earth-এর সাথে connected থাকে।

😱 যদি Neutral wire loose বা disconnected হয়, তাহলে
❌ Voltage imbalance হতে পারে
❌ Equipment damage হতে পারে
❌ Electric shock-এর ঝুঁকি বাড়ে

💡 তাই Neutral-কে কখনোই harmless মনে করা উচিত না!

12/04/2026

Skin Effect কী? কেন High Frequency তে কারেন্ট বাইরে চলে যায়? 🔍

👉 Electrical Engineering-এর একটি ইন্টারেস্টিং phenomenon হলো Skin Effect — যেখানে AC কারেন্ট কন্ডাক্টরের ভিতরে সমানভাবে না গিয়ে বাইরের দিকে বেশি প্রবাহিত হয়!

🧠 কেন এমন হয়?
👉 যখন AC কারেন্ট প্রবাহিত হয়, তখন পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়
👉 এই ফিল্ড কন্ডাক্টরের ভিতরে eddy current তৈরি করে
👉 ফলে মূল কারেন্ট ভেতরের দিকে যেতে বাধা পায়
👉 তাই কারেন্ট বাইরের অংশে (surface) বেশি প্রবাহিত হয়

📊 কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে?
✔️ Frequency (f) – Frequency যত বেশি, skin effect তত বেশি
✔️ Conductor diameter – মোটা কন্ডাক্টরে effect বেশি
✔️ Material properties (resistivity, permeability)

😱 Problem কোথায়?
❌ Effective resistance বেড়ে যায়
❌ Power loss বাড়ে
❌ Efficiency কমে যায়

🔧 Solution কী?
👉 High frequency লাইনে Stranded conductor বা Litz wire ব্যবহার করা হয়
👉 এতে কারেন্ট সমানভাবে distribute হতে পারে

💡 Real Life Example:
👉 RF circuit, transmission line, এবং communication system-এ skin effect খুব গুরুত্বপূর্ণ

📢 আগে কি এই concept জানতেন?
কমেন্টে “YES/NO” লিখে জানান 👇
🔁 পোস্টটি শেয়ার করে অন্যদেরও শেখার সুযোগ করে দিন!

⚡ চার্জার প্লাগে লাগানো থাকলেই কি বিদ্যুৎ খরচ হয়?👉 হ্যাঁ! এটাকে বলে Standby Power / Vampire Power / Phantom Load 👻অনেকে ...
07/04/2026

⚡ চার্জার প্লাগে লাগানো থাকলেই কি বিদ্যুৎ খরচ হয়?
👉 হ্যাঁ! এটাকে বলে Standby Power / Vampire Power / Phantom Load 👻

অনেকে ভাবেন ফোন চার্জ না দিলেও চার্জার প্লাগে থাকলে কিছু যায় আসে না…
কিন্তু বাস্তবে ছোট ছোট এই খরচ মিলেই বড় অঙ্ক হয়ে যায়! 😮

🔌 ধরো, একটি চার্জারের standby power ≈ 0.3 Watt

এখন যদি মাত্র ১ কোটি মানুষ (10,000,000) একই কাজ করে—

📌 মোট পাওয়ার খরচ:
0.3 W × 10,000,000
= 3,000,000 Watt = 3 Megawatt

👉 অর্থাৎ একটা ছোট পাওয়ার প্ল্যান্টের সমান লোড!

⚡ দিনে কত ইউনিট (kWh)?
3 MW × 24 ঘণ্টা
= 72,000 kWh (ইউনিট)

💰 টাকা হিসেবে (বাংলাদেশে প্রতি ইউনিট ≈ 8 টাকা ধরা হলে)

72,000 × 8
= ৫,৭৬,০০০ টাকা / দিন

📅 মাসে কত?

৫,৭৬,০০০ × 30
= প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা / মাস 😳

শিক্ষা কী?
👉 চার্জার, টিভি, ল্যাপটপ—সব unplug করলেই বিদ্যুৎ সাশ্রয় করা যায়
👉 ছোট ছোট অভ্যাস = বড় জাতীয় সাশ্রয় 💡

18/02/2026

বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী Tarique Rahman-এর প্রতি শুভেচ্ছা ও শুভকামনা।

দেশের কল্যাণ, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনার নেতৃত্ব সফল হোক—এই প্রত্যাশা রইল। 🇧🇩

18/02/2026

পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও রহমতের মাস।
আল্লাহ আমাদের সকলের রোজা ও ইবাদত কবুল করুন। 🤲🌙

রমজান মুবারক।

29/01/2026

কেমন আছেন সবাই?

05/11/2025

⚡ Why birds don’t get electric shock on wires? 🐦

প্রতিদিন দেখি, পাখি হাই ভোল্টেজ লাইনের তারে বসে থাকে,
তবুও কিছু হয় না! ভাবছেন, কিভাবে সম্ভব? 😮

🔍 কারণটা খুবই ইলেকট্রিকাল:
পাখির দুই পা একই তারে থাকে — তাই কোনো potential difference তৈরি হয় না।
Current সবসময় যায় higher potential → lower potential এ,
কিন্তু পাখির শরীরের দুই পয়েন্টে voltage একই!

⚠️ কিন্তু যদি এক পা এক তারে আর আরেক পা অন্য তারে পড়ে —
তাহলেই ⚡ Boom! Electric Shock!

🧠 তাই বলাই যায় —
“Current যায় সহজ পথ ধরে, কিন্তু মানুষ যায় কৌতূহলের পথে!” 😄

14/09/2025

🔌 Power Factor – আপনার বিল বাড়িয়ে দিচ্ছে নাকি কমাচ্ছে?

অনেকে ভাবে পাওয়ার ফ্যাক্টর শুধু ইন্ডাস্ট্রির জন্য গুরুত্বপূর্ণ – আসলে ভুল!
এটা আমাদের বাসা-বাড়িতেও বিদ্যুৎ ব্যবহারে প্রভাব ফেলে।

Power Factor (PF) কী?
PF = Active Power ÷ Apparent Power
সহজ ভাষায়, আপনার লোড যত efficient হবে, PF তত ১-এর কাছাকাছি হবে।

📉 Low PF হলে:

1. কারেন্ট বেশি ফ্লো করে 🔄

2. কেবল গরম হয়

3. ট্রান্সফরমার, জেনারেটর ও মিটার লোড বেশি পড়ে

4. অনেক জায়গায় extra চার্জ বসে 💸

📈PF ঠিক রাখলে:

1. বিদ্যুতের অপচয় কমে

2. বিল কমে যায়

3. যন্ত্রপাতির লাইফ বাড়ে

Tip: Capacitor Bank বা APFC Panel ব্যবহার করে PF ঠিক রাখা যায়।

Address

Dhaka

Telephone

+8801750790295

Website

Alerts

Be the first to know and let us send you an email when Short Circuit Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Short Circuit Zone:

Shortcuts

Share

Category