ভুয়েট বানান করতে গিয়ে বার বার ভুল হচ্ছে এখন আমার কি উপায় হবে 😭
Dreaming University and BCS. preparation
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dreaming University and BCS. preparation, College & University, Dhaka.
সবকিছু একা ভোগ করার নয় --
অনেক সময় মনে প্রশ্ন জাগে—"আমি ইনকাম করি বলে অন্যকে কেন খাওয়াব?(ফ্যামিলি যারা বেকার তাদেরকে কেন খাওয়াবো , খরচ দিব ?)
কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার মাধ্যমে অনেক মানুষের রিজিকের ব্যবস্থা হয়।
আপনি যদি সেটি বন্ধ করে দেন, দেখবেন কোন এক অদৃশ্য পথ দিয়ে আপনার ইনকামও কমে যাচ্ছে—আপনি বুঝতেও পারবেন না। অথবা দেখবেন অনেক বেশি ইনকাম করতেছেন কিন্তু কোনো বরকত পাবেন না ।
আপনার মা-বাবা আপনাদের কাছে বিলাসী কিছু চান না।
সপ্তাহে যদি ২০০০ টাকা বাবার পকেটে দিয়ে বলেন এইটা মাছের জন্য, দেখবেন মা-বাবা কতটা খুশি হন!
তাদের জন্য করুন, কারণ আপনি দেন বলেই তারা পান—এটাই রিজিকের সিস্টেম।
এজন্য নয় যে আপনি ইনকাম করেন, বরং এজন্য যে আপনার মাধ্যমে আল্লাহ তাদের রিজিক পাঠাচ্ছেন।
সেই সুযোগটাকে সম্মানের সাথে গ্রহণ করুন।
একটা মেয়েকে দেখে আসার পর যদি মেয়েটা জানতে পারে আপনি তাকে পছন্দ করেননি, তাহলে মেয়েটা সত্যিই খুব কষ্ট পায়।
একটি মেয়ে কারো সন্তান, কারো বোন, তাই পন্যের মতো মনে করে এভাবে
আনুষ্ঠানিকতা করে না দেখা উচিত।। প্রয়োজন হলে গোপনে দেখেনিন সহজ কোন মাধ্যমে বা মেয়ের নিকট আত্মীয়ের মাধ্যমে দেখা পরিচিত হোন।
এভাবে কাউকে কষ্ট দিবেন না।
কোনো মেয়েকে দেখতে যাওয়ার আগে তার সম্পর্কে ভাল করে জেনে নিন।
যদি মনে করেন, আপনার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তবেই তাকে দেখতে যাবেন।
ব্যাক্তিগত মতামত
🖤
philosophical prose লেখার চেষ্টা করলাম
Melody of Emptiness
Behind the veil of distance, a time comes when memories sink into a deep slumber. The one who was once so familiar now feels like a complete stranger. Two people, each living in their own worlds, drift apart. No shape, no form, no trace remains—only emptiness. And within that emptiness, perhaps one day, unknowingly, someone says goodbye forever.
Yet even that farewell brings no warmth, awakens no memory. Detached and devoid of any marks, the two souls neither seek each other, nor will they ever again. And yet, after a certain farewell, memories might awaken from their slumber. But that awakening is filled with sorrow; a pain from a poisoned world. Amid this bitterness, even a heart-rending cry finds no answer, and the lost world never returns.
It is like an endless sea of sorrow, where the waves of memory silently fade away, leaving no path to liberation from the depths of that abyss.
মাহফুজ আহমেদ
(26/10/24 ইং)
আমাদের জীবনের প্রতিযোগিতা যেন সবসময় বাইরের সাফল্যের দিকে। কেউ নামাজ আদায় করে, কেউ নফল নামাজও ছাড়ে না, আর আমরা এখনও একটাও নামাজ ঠিকমতো পড়ি না—তখন কি অন্তরে সামান্য হলেও টনক নড়ে? বয়স ২০-২১ হয়ে গেছে, অথচ এখনও রোজা রাখার অভ্যাস গড়তে পারিনি। অথচ সেই বন্ধু, যে ৭ বছর বয়স থেকে রোজা রাখছে, তার দিকে তাকালে কি নিজের আত্মায় সামান্য হলেও সাড়া দেয়? আমরা এগুলোকে তেমন গুরুত্ব দিই না, বরং নিজেদের তুলনা করি অন্য দিক থেকে।
কেউ প্রেম করছে, দামি বাইক কিনেছে, বা ব্র্যান্ডের দামি পোশাক পরছে, তখন মনে হয় আমরা যেন অনেক পিছিয়ে আছি। যদি কোনো বন্ধু ভালো চাকরি পায়, বা বড় কোনো সাফল্য অর্জন করে, আর আমি সেখানে নেই—তখন যেন মনে হয় আমি আরও কিছুটা পিছিয়ে পড়েছি। আমরা মনে করি এটাই জীবনের প্রতিযোগিতা।
আসল সত্যিটা কিন্তু এখানে নয়। আল্লাহর রাসুল (সাঃ) তার সাহাবীরা দ্বীনের কাজে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতেন , এটাই আসল অগ্রগতি। জীবনের প্রতিযোগিতা মানে এই পার্থিব জিনিসগুলোতে নয়, বরং সাহাবীদের মত একে অপরের সাথে এবাদত আল্লাহর পথে কাজ করা , দান করা রাসূলে আদর্শ মানা , বেশি বেশি নফল এবাদত করতেছে ওইটা নিয়ে প্রতিযোগিতা ।
আমরা যদি সেই পথে এগিয়ে যেতে পারি, তাহলে প্রকৃত শান্তি ও সফলতা অর্জন করতে পারব। বাইরের এই অস্থায়ী জিনিসের পেছনে ছুটে, আসল উন্নতিতে পিছিয়ে থাকা কি বোকামি নয়?
মাহফুজ আহমেদ
(২৫/১০/২৪ ইং)
গণবিবাহ বিষয়টা আসলে কি?? এই প্রশ্নটা অনেকেই করেছেন সবকিছু বিস্তারিত বলে দিলাম ।
গণবিবাহ মূলত আর্থিকভাবে অসচ্ছল বা মধ্যবিত্ত পরিবারের জন্য একটি বিশেষ ব্যবস্থা, যেখানে একই দিনে এবং একই স্থানে অনেকগুলো বিয়ে সম্পন্ন হয়। এতে খরচ অনেক কম হয় এবং বিয়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা একত্রে আয়োজন করা হয়। গণবিবাহের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক কারণে বিয়ে করতে সমস্যার সম্মুখীন দম্পতিরা সুবিধা পান।
গণবিবাহ মূলত একটি মানবিক উদ্যোগ, যা সমাজের দুর্বল শ্রেণির মানুষদের সহায়তা করে এবং বিয়ে সম্পর্কিত সামাজিক বাধাগুলি কমিয়ে দেয়।
গণবিবাহের ক্ষেত্রে পাত্রী খুঁজে পাওয়ার জন্য সাধারণত আলাদা কোনো প্রক্রিয়া থাকে না। গণবিবাহ এমন দম্পতিদের জন্য আয়োজন করা হয়, যারা আগে থেকেই পরস্পরের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কিন্তু আর্থিক বা সামাজিক কারণে বড় পরিসরে বিয়ে করতে পারছেন না।
অর্থাৎ, গণবিবাহের জন্য আপনাকে নিজের পছন্দ অনুযায়ী পাত্রী আগে থেকেই খুঁজে রাখতে হবে। গণবিবাহের আয়োজন কেবলমাত্র বিয়ে সম্পন্ন করার প্রক্রিয়াটি সহজ এবং খরচ সাশ্রয়ী করার জন্য।
গণবিবাহ কাদের জন্য প্রযোজ্য?
১. অর্থনৈতিকভাবে অসচ্ছল দম্পতি: যেসব দম্পতি ব্যক্তিগতভাবে বড় আয়োজন করে বিয়ে করতে পারেন না বা অর্থনৈতিক সমস্যার কারণে বিয়ে বিলম্বিত হচ্ছে, তাদের জন্য গণবিবাহ একটি বড় সহায়তা।
2. নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার: নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা সামাজিকভাবে বিবাহিত জীবন শুরু করতে চান, কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা ও খরচ বহন করতে পারেন না, তারা এই আয়োজনে অংশগ্রহণ করতে পারেন।
3. যাদের সামাজিক সমর্থন কম: অনেক সময় সমাজের কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে বিয়ে করা কঠিন হয়ে পড়ে। গণবিবাহের মাধ্যমে এ ধরনের মানুষদেরও বিয়ে করার সুযোগ দেয়া হয়।
4. যাদের বিশেষ সহায়তা প্রয়োজন: বিশেষভাবে শারীরিকভাবে অক্ষম বা অন্য কোনো চ্যালেঞ্জের সম্মুখীন ব্যক্তিরা, যারা সাধারণ বিবাহ আয়োজন করতে সমস্যায় পড়েন, তাদের জন্যও গণবিবাহ সহায়ক হতে পারে।
গণবিবাহের আয়োজন করে কারা?
1. সরকারি সংস্থা: অনেক সময় সরকার নিজ উদ্যোগে বা সামাজিক কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসেবে গণবিবাহের আয়োজন করে থাকে। এতে সাধারণত সামাজিক কল্যাণ বিভাগ বা নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে সহায়তা পাওয়া যায়।
2. বেসরকারি সংস্থা (NGO): অনেক এনজিও ও সামাজিক সংস্থা আর্থিকভাবে অসচ্ছল পরিবারদের জন্য গণবিবাহের আয়োজন করে থাকে। এ ধরনের এনজিওরা বিয়ের খরচ, পোশাক, এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সরবরাহ করে থাকে।
3. ধর্মীয় প্রতিষ্ঠান: মসজিদ, মন্দির, গির্জা বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও মাঝে মাঝে গণবিবাহের আয়োজন করে, বিশেষত যখন সমাজের নিম্ন আয়ের মানুষদের সহায়তা করা লক্ষ্য থাকে।
4. ব্যক্তিগত ও দাতব্য সংগঠন: কিছু দাতব্য প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগেও গণবিবাহের আয়োজন করা হয়। বিশেষত সমাজের বিত্তবান ব্যক্তিরা দান করে গণবিবাহের খরচ মেটানোর জন্য সাহায্য করে থাকেন।
5. স্থানীয় সম্প্রদায় বা সামাজিক সংগঠন: বিভিন্ন সামাজিক সংগঠন বা স্থানীয় সম্প্রদায়, বিশেষত গ্রামীণ এলাকায়, যৌথভাবে গণবিবাহের আয়োজন করে।
গণবিবাহের সুবিধা
খরচ সাশ্রয়ী: একই জায়গায় একসাথে অনেক বিয়ে হওয়ায় খরচ অনেক কমে যায়। অনেক সময় বিয়ে করতে প্রয়োজনীয় খরচ যেমন মঞ্চ সাজানো, খাবার ব্যবস্থা, এবং আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংস্থাগুলো সহায়তা করে।
সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি: গণবিবাহের মাধ্যমে দম্পতিরা সমাজের সামনে বিয়ে করতে পারেন, যা সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ায় এবং বিয়েকে স্বীকৃতি দেয়।
সমাজের সহযোগিতা: এ ধরনের আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহযোগিতা করে থাকে, যা একটি সহমর্মী পরিবেশ তৈরি করে।
..."সোনার বাংলাদেশ"....
ও আমার সোনার বাংলাদেশ
ও আমার সোনার বাংলাদেশ,
তোমার আলোয় জাগুক প্রাণ,
তোমার আকাশ, তোমার মাটি,
সবখানে মিশুক সুরের গান।
নদী তোমার বয়ে চলে,
মেঘলা আকাশ ঢেকে রয়,
স্মৃতিময় বিজয়ের কাহিনী,
প্রাণে জাগায় তোমার জয়।
তুমি মায়ের স্নেহের আদর,
শান্তির ছায়া এনে দাও,
বিজয়ের অহংকার তুমি,
আমরা তোমার পথে নাও।
স্বপ্ন ভরা অগণিত প্রাণ,
তোমার দিকে চেয়ে রয়,
জাগো, জাগাও আগামীর পথ,
তোমায় নিয়েই হোক সব জয়।
বাংলাদেশ, ও বাংলাদেশ,
তোমার গানে জুড়াই মন,
তোমার ছায়ায় সুখের নীড়,
অভিমানে রাখি চির সম্মান।
কলমে: মাহফুজ আহমেদ
২৪ এর বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত যেকোনো গাইডলাইন, জিজ্ঞাসা ও ফ্রি সাজেশন আসছে
লিপ ইয়ার ..2020 ,2024
2028 এর
লিপ ইয়ার coming soon 😑
একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি । আমার এইচএসসি ফাইনাল এক্সাম দেওয়ার পর কিছুদিন ভাইয়ার ফার্মেসিতে সময় দিয়েছিলাম সো তখন দিনে কয়েক ঘন্টা বসতাম ফার্মেসিতে । ওই সময় দোকানে দুইটা কর্মচারী ছিল তারা যখন কোন কাস্টমারকে কনভিন্স করতে পারত না তখন আমি এগিয়ে আসতাম এবং আলহামদুলিল্লাহ ৯০% কাস্টমার কে কনভিন্স করে ফেলতাম । দিস ইজ মাই গুড পয়েন্ট আসলে আমি যখনই ফার্মেসিতে বসে থাকতাম কোনো না কোনো ওষুধের নির্দেশিকা পড়তাম । এতে করে প্রায় অনেক ঔষধের গুনাগুন , সাইড ইফেক্ট জানা হয়ে গিয়েছিল । সেই সাথে বাচ্চাদের দুধ সম্পর্ক আমার খুব ভালো আইডিয়া আছে (যেহেতু আমাদের দোকানের তিনভাগের একাংশ বাচ্চাদের দুধ , ডায়াপার লোশন , ব্রাশ থেকে শুরু করে আরো অনেক কিছু )। এই যেমন কোথায় থেকে সাপ্লাই করা হয় কোন কোম্পানির বাচ্চাদের জন্য কেমন সাইড ইফেক্ট করবে এই আর কি। তখন আমি নিজেই অবাক হয়ে যেতাম (তিনি তো মাত্রই চলে যাচ্ছিলেন)। আর সবচেয়ে বড় কথা হল হাসিমুখে কথা বলা যেটা আমার সবচেয়ে বড় গুড পয়েন্ট । শুধু ব্যবসার ক্ষেত্রে যে তা নয় অনেকেই বলে আমি নাকি সব সময় হাসি মুখে কথা বলি । ইভেন যেইখানে হাসির দেয়ার কথা না ওইখানে ও কেন যে হেসে ফেলি(এইটার জন্য কোন দিন যেন কোন খেসারত দিতে হয় আল্লাহই জানে ) । মোরাল অফ দা স্টোরি হল কোন কিছু সম্পর্কে ভালোভাবে জানা আইডিয়া রাখা এবং ভালো ব্যবহার দ্বারা অনেক কিছু করা সম্ভব ।
19/04/2024
হ্যা
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka