09/06/2024
UniThink Academy
Unithink Academy is one of the best English Test Preparation, Digital Marketing & AI courses provider in Bangladesh.
09/06/2024
27/01/2021
চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত আলোড়ন সর্বত্র বিরাজমান। পণ্য উৎপাদনে ও সেবা প্রদানে বিশাল পরিবর্তন এসেছে, মানুষের জীবনধারা ও গতি প্রকৃতিকে ব্যাপকভাবে বদলে দিয়েছে এই চতুর্থ শিল্প বিপ্লব।
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে একটা জিনিস পরিষ্কার, যেখানে অদক্ষ কর্মীর কোন জায়গা থাকবেন না। হাজার হাজার কর্মীর জায়গা নেবে অটোমেটিক রোবট। তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকতে হলে স্কিল কর্মীর কোন বিকল্প নেই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর তথ্য অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ঘাটতির কারণে বিশ্বে প্রায় ৮০ কোটি মানুষ চাকরি হারাতে পারে। এমনকি বাংলাদেশের ক্ষেত্রে দেশে-বিদেশে চাকরিরত প্রায় ৫৭ লক্ষ্ অদক্ষ শ্রমিক এ প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারার কারণে চাকরি হারাতে পারে
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আমাদের দেশে শিক্ষার্থীরা বা অভিভাবকগণ কতটুকু অবগত আছেন? অবগত থাকলেও আমাদের দেশে শিক্ষাব্যবস্থা আগামী দিনের মেধা তৈরিতে সক্ষম কিনা, এটা নিয়ে যথেষ্ট ভাবার ও পদক্ষেপ নেওয়া জরুরী। একইসঙ্গে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির যৌথ প্রয়াসে আপডেটেড কারিকুলামের সাথে পরিচিত না হলে, শুধুমাত্র মুখস্থ এবং পুঁথিগত বিদ্যা দিয়ে আমাদের তরুণ সমাজ টিকে থাকতে পারবে না
চতুর্থ শিল্প বিপ্লব কে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশ তাদের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজিয়েছে ইতিমধ্যে। শিক্ষার্থীদের মধ্যে IOT, Big Data management, Robotics, AI, e-commerce, Telecommunications, logistics, Cloud Computing etc বিষয়ে পড়ালেখার ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীরা প্রযুক্তির জন্য সেরা চায়নাতে উল্লিখিত বিষয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। চাইনিজ সরকার বিদেশি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকেন। তাছাড়া চায়না এখন তথ্য প্রযুক্তির জন্য বিশ্বের রোল মডেল, তাদের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভূমিকা রেখেছে তাদের এই বিস্ময়কর উন্নতির পেছনে।
আরো জানতে আমাদের সরাসরি কল করুন ০১৮২২২-১৯৪৪৪ এই নাম্বারে
26/01/2021
সাংহাই বিশ্ববিদ্যালয় সাংহাইতে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। 555 একর প্রধান বাওশন ক্যাম্পাসটি সাংহাইয়ের উত্তরে অবস্থিত, এবং জিয়াডিং এবং জিং'আনে আরও দুটি ক্যাম্পাস রয়েছে।
সাংহাই বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ও কমিউনিস্টরা যৌথভাবে ১৯২২ সালে প্রতিষ্ঠিত করে, সাংহাই বিশ্ববিদ্যালয়ের মূল পরিকল্পনা ছিল চীনা বিপ্লবের জন্য নেতাদের লালন করা। বিশ্ববিদ্যালয়টি চীনা মুক্তি ও উন্নয়নের জন্য একদল প্রভাবশালী ব্যক্তিকে তৈরি করেছে। সাংহাই গণহত্যার ফলে ১৯২৭ সালে বিশ্ববিদ্যালয়টি বন্ধ হয়ে যায়, যেখানে জাতীয়তাবাদীরা সমস্ত কমিউনিস্ট-সম্পর্কিত সংগঠনকে সাফ করে দেয়। 1983 সালে, চীন সরকার সাংহাই বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করে। এবং তারপরে ১৯৯৪ সালে, আরও তিনটি বিশ্ববিদ্যালয়কে সংহত করে, এটি গবেষণা-নিবিড় বিস্তৃত বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে, এবং সাংহাই পৌরসভা পরিচালিত বৃহত্তম বৃহত্তম উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি ১৯,৯৩৪ স্নাতক এবং ১৬,৯৫৪ জন স্নাতকোত্তর শিক্ষার্থী, যার মধ্যে ৪,৫0৫ জন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি রয়েছে।
সাংহাই বিশ্ববিদ্যালয়তে দুটি স্নাতক কলেজ, পাঁচটি বিস্তৃত একাডেমিক বিভাগ (প্রাকৃতিক বিজ্ঞান, মানবিকতা ও সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি ও পরিচালনা, এবং চারুকলা) রয়েছে যার মধ্যে সবেমাত্র ঘোষিত স্কুল অফ মেডিসিন এবং এর সহায়ক সংস্থা সহ ২৯ টি স্বাধীন স্কুল বা বিভাগ রয়েছে " মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আন্তঃবিভাগীয় ইনস্টিটিউট "।
শীর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়গুলির প্রকল্পের ২১১ তালিকার মধ্যে সাংহাই বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক গবেষণা তহবিল ২০১৮ সালে 505.3 মিলিয়ন মার্কিন ডলার দাঁড়িয়েছিল। ২0২১ কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে এসএইচউ বিশ্বব্যাপী 387 তম এবং চীনে ১৬ তম স্থান অর্জন করেছে। ২০২০ এর কিউএস শীর্ষস্থানীয় ৫0 আন্ডার ৫0 অনুসারে বিশ্ববিদ্যালয়টি বিশ্বব্যাপী ৫0-৬0 এবং চীন প্রথম স্থানে ছিল। 20১৭ সালের শিক্ষা মন্ত্রণালয়ের "চীনা বিশ্ববিদ্যালয় বিষয় র্যাঙ্কিং", সামাজিক বিজ্ঞানের শাখা, ফাইন আর্টস, এবং তাত্ত্বিক এবং প্রয়োগকৃত যান্ত্রিকগুলি সমস্ত চীনা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 10% এ স্থান অর্জন করেছে; গণিত, নাটক এবং ফিল্ম স্টাডিজ, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, সংবাদ ও যোগাযোগ, এবং উপাদান বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগগুলি সমস্ত চীনা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 20% শীর্ষে রয়েছে।
সাংহাই বিশ্ববিদ্যালয় হল চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের কনসর্টিয়াম মেম্বার ইউনিভার্সিটি। চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের IFP Centre এই সাংহাই বিশ্ববিদ্যালয়তে অবস্থিত। China Campus Network ও সাংহাই বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম পরিচালনা করেন। এই প্রোগ্রাম শেষ করে বিদেশি শিক্ষার্থীরা স্কলার্শিপ সুবিধাসহ ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন
25/01/2021
চায়নার প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় হল Tianjin University. চাইনিজ শিক্ষা মন্ত্রণালয়ের A Double First Class মর্যাদাপূর্ণ এই ঐতিহ্যবাহী, পুরনো বিশ্ববিদ্যালয় ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৫৯ সালে চাইনিজ সরকারের জাতীয়ভাবে স্বীকৃত ১৬টি বিদ্যালয় এর মধ্যে এই Multidisciplinary ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল। QS Ranking এ এই বিশ্ববিদ্যালয় নিয়মিতভাবে উন্নতি করেছে। ২০১৯ সালে এর অবস্থান ছিল QS Ranking ৪৪৩, ২০২০ সালে ৪২৯ দেশে এবং ২০২১ সালে এসে ৩৮৭
বর্তমানে ৪২ টি দেশের শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে তিনটি উন্নত প্রযুক্তি ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ছাত্রাবাস রয়েছে। ফ্যাকাল্টি স্টাফ হচ্ছে প্রায় ২,৮৬৫ জন, এর মধ্যে বিদেশি স্টাফ হচ্ছে ১৫২ জন, এবং লোকাল স্টাফ হচ্ছে ২,৭০৪ জন। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৬,৪২৬ জন
আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে তাদের বহু প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে সাথে চুক্তি রয়েছে
Tianjin University হল চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের কনসর্টিয়াম মেম্বার ইউনিভার্সিটি। চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের IFP Centre এই Tianjin University তে অবস্থিত। China Campus Network ও Tianjin University যৌথভাবে বিদেশি শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন প্রোগ্রাম পরিচালনা করেন। এই প্রোগ্রাম শেষ করে বিদেশি শিক্ষার্থীরা স্কলার্শিপ সুবিধাসহ ব্যাচেলর ও মাস্টার্স প্রোগ্রামে পড়ালেখার সুযোগ পেয়ে থাকেন
24/01/2021
Xi’an Jiaotong বিশ্ববিদ্যালয় হল C9 লীগ সদস্য ভুক্ত। ঐতিহ্যবাহী এই বিশ্ববিদ্যালয় ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়, চায়নার ঐতিহ্যবাহী স্থান সিয়ান প্রদেশ এ বিশ্ববিদ্যালয় অবস্থিত। Double First Class ক্যাটাগরির এই বিশ্ববিদ্যালয় ফুলটাইম টিচারের সংখ্যা হল ৩০৭২ এবং ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৩৮,১০৩ জন। 2020 সালে প্রকাশিত QS Ranking এ, Xian Jiaotong University অবস্থান হল ৩০৭।
China Campus Network, Xian Jiaotong University সহ প্রথম সারির মোট 38 টি বিশ্ববিদ্যালয়ের সচিবালয় অফিস। এমনকি চায়না ক্যাম্পাস নেটওয়ার্কের IFP সেন্টার Xi’an Jiaotong University তে অবস্থিত।
23/01/2021
চায়না হলো প্রায় ১৫০ কোটি জনসংখ্যার বিশাল দেশ। ই-কমার্স বিশাল জনসংখ্যার একটি দেশকে কিভাবে বদলে দিতে পারে, চীন হচ্ছে সেটার বড় উদাহরণ।
বিশ্ব অর্থনীতিতে চায়না একটি স্বপ্ন ও ভরসার নাম। চীনের অর্থনীতির উন্নতির অন্যতম হাতিয়ার হচ্ছে চীনের ই-কমার্স বিজনেস। বিশ্বখ্যাত আলিবাবা গ্রুপ একাই নিয়ন্ত্রণ করছে চীনের ই-কমার্স দুনিয়ার অর্ধেকের বেশি অংশ। পৃথিবীর বুকে চীনের অর্থনীতি কে দিয়েছে শক্ত একটা ভিত্তি। চীনের এই ই-কমার্সের উত্থানের জোয়ার ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। আমাদের বাংলাদেশেও ই-কমার্স দিন দিন জনপ্রিয় হচ্ছে। আমাদের ই-কমার্স এখনো শহরকেন্দ্রিক, ২ বিলিয়ন ডলারের মার্কেট আছে বর্তমানে। একবার ভাবুন তো, আমাদের ই-কমার্স শুধু শহরকেন্দ্রিক না থেকে গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়লে - দারিদ্রতা, বেকারত্ব কতটুকু দূর হবে? চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এসে আমাদের ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য কে যদি ডিজিটালাইজেশন না করতে পারি, সে ক্ষেত্রে ই-কমার্সের আশীর্বাদ হতে দেশ ও জাতি বঞ্চিত হবে।
তাই আমাদের শিক্ষার্থীদের ই-কমার্সের উপর উচ্চ শিক্ষা নেওয়া জরুরি হয়ে পড়েছে ।
ই কমার্স নিয়ে উচ্চশিক্ষা চায়নাতে ও এখন প্রচুর জনপ্রিয় হয়ে উঠছে, চাইনিজ লোকাল শিক্ষার্থীরা এখন ই-কমার্স নিয়ে পড়ালেখায়ও মনোযোগী হয়ে উঠেছে। যেহেতু চায়নাতে পড়ালেখার খরচ ও জীবনযাত্রার ব্যয় খুবই কম সেক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের চাইনিজ বিশ্ববিদ্যালগুলোতে ই কমার্স নিয়ে উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা গ্রহণ করা খুবই যুক্তিযুক্ত।
বাংলাদেশি শিক্ষার্থীরা ই-কমার্সের কল্যাণে বদলে যাওয়া চায়না কে সরাসরি দেখতে পাবে।
চায়নার ক্যাম্পাস নেটওয়ার্ক বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ই-কমার্স এর ওপর উচ্চ শিক্ষা গ্রহণের চমৎকার সুযোগ করে দিয়েছে। এতে করে শিক্ষার্থীরা চাইনিজ প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ই-কমার্স নিয়ে ব্যাচেলর / এমবিএ পড়বে, এবং ই-কমার্স জায়ান্ট আলিবাবাতে হাতে কলমে ই কমার্স নিয়ে নিয়ে দক্ষ হয়ে উঠবে, পরবর্তীতে শিক্ষার্থীরা আলিবাবাতে ইন্টার্নশিপ ও ক্যারিয়ার গঠনের জন্য আলিবাবা ইকোসিস্টেম কোম্পানিগুলোতে অগ্রাধিকার পাবে ।
পড়ালেখা শেষ করে বাংলাদেশে এসে বাংলাদেশের ই-কমার্সকে চাইনিজদের মতো ঢেলে সাজাতে পারবে । বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিকে ই-কমার্সের কল্যাণে গতিময়, প্রাণচাঞ্চল্য ও পূর্ণতা দান করতে পারবে। গ্রামীণ বৃহৎ জনগোষ্ঠীকে ই কমার্স এর সাথে সম্পৃক্ত করতে না পারলে ডিজিটাল ইকোনোমির যুগে বাংলাদেশ মুখ থুবরে পড়বে। ডিজিটাল ইকোনমিতে উচ্চশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতিকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে সামর্থ্য হবে
07/07/2020
Learning Chinese language will increase the employability as the is the biggest development and business partner of Bangladesh
05/04/2020
西双版纳勐泐大佛寺Xī Shuāng Bǎn Nà Měng Lè Dà Fó Sì:There are over 500 Buddhism temples around Xi Shuang Ban Na villages, and Měng Lè Dà Fó Sì is the biggest and most holy one.
#中文 #学习 #学习中文 #汉语 #学习汉语 #汉语学习 #云南 #中国 #西双版纳
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
74/B/1, RH-Home Center, Besides Asia Pacific University, Farmgate
Dhaka
1215
Opening Hours
| Monday | 09:00 - 22:00 |
| Tuesday | 09:00 - 22:00 |
| Wednesday | 09:00 - 22:00 |
| Thursday | 09:00 - 22:00 |
| Saturday | 09:00 - 22:00 |
| Sunday | 09:00 - 22:00 |