Nurul Quran Academy-NQA

Nurul Quran Academy-NQA ইসলামী বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের বিশ্বস্ত একটি অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান
(1)

আমাদের একাডেমিতে আছে বিভিন্ন বিষয়ের পেইড ও ফ্রি কোর্স সমূহ। বিস্তারিত জানতে ভিজিট করুন- www.nlquran.com

পেইড কোর্সসমূহ-

১- কুরআন শিক্ষা কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/learning-quran-course/

২- কুরআন সহীহকরণ (নাযেরা) কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/quran-correction-course/

৩- হিফজুল কুরআন কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/hifzul-quran-course/

৪- শুধু ৩০ নং পারা হিফজ কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/30-no-para-hifz-course/

৫- আরবীভাষা শিক্ষা কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/arabic-language-course/

৬- ব্যাসিক আকীদা কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/basic-akida/

৭- ফিকহুস সালাত কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/fiqhus-salat/

৮- ফিকহুত তাহারাত কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/fiqhut-taharat/

৯. কুরআন ও সালাত অনুধাবন কোর্সের বিবরণ
https://nlquran.com/courses/understanding-quran-and-salat-course/

ফ্রি কোর্সগুলো হলো-

প্রাথমিক আরবীভাষা শিক্ষা
আরবী হাতের লেখা শিক্ষা
আরবী প্রবাদ শিক্ষা
ইলম ও আদব
সীরাতুর রাসূল সা.
সাপ্তাহিক তরজমাতুল কুরআন ও সংক্ষিপ্ত তাফসীর কোর্স
অর্থ বুঝে কুরআন পড়ি
ফিকহুস সিয়াম
৩টি আমলী সূরার তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর
আম্মাপারার তরজমা ও সংক্ষিপ্ত তাফসীর
সরফ শিক্ষা কোর্স

ফ্রি কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন- https://nlquran.com/free-courses/

17/07/2026

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা করাতে সম্পদের হ্রাস হয় না। যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। আর কেউ আল্লাহর সম্ভষ্টি লাভে বিনীত হলে তিনি তার মর্যাদা সমুন্নত করে দেন।
—সহীহ মুসলিম ২৫৮৮

17/07/2026

আরবীভাষা শিক্ষাকোর্সের একজন শিক্ষার্থীর পারফরম্যান্স 🔰



বিঃদ্রঃ বর্তমানে আমাদের আরবী ভাষা কোর্সে ভর্তি চলছে। ভর্তি হতে চাইলে কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন👇

কুরআনের তিলাওয়াত শুদ্ধ করার জন্য আজই ভর্তি হয়ে যান আমাদের ২ মাসের এই কোর্সে। এতে তাজবিদের বেসিক বিষয়গুলো এবং ৩০ নাম্বার ...
17/07/2026

কুরআনের তিলাওয়াত শুদ্ধ করার জন্য আজই ভর্তি হয়ে যান আমাদের ২ মাসের এই কোর্সে। এতে তাজবিদের বেসিক বিষয়গুলো এবং ৩০ নাম্বার পারা পড়ানো হবে। ভুলমুক্ত কুরআন তিলাওয়াত হোক আমাদের কাঙ্খিত লক্ষ্য। ছেলে-মেয়ে আলাদা ব্যাচ এবং আলাদা শিক্ষক-শিক্ষিকা। ভর্তির জন্য মেসেজ দিন।

জুমার দিনের আমল চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের জন্য নিজের টার্গেট ঠিক করে নিন: আসুন না‌...আজকের জুমার দিনটিকে আল্লাহর সন্তুষ্টি...
17/07/2026

জুমার দিনের আমল চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের জন্য নিজের টার্গেট ঠিক করে নিন: আসুন না‌...

আজকের জুমার দিনটিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিশেষ সুযোগ হিসেবে গ্রহণ করি। আজকের জন্য নিজের সাথে এই আমলগুলোর অঙ্গীকার করে ফেলুন, ইন শা আল্লাহ।

▫️১০০০ বার দরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব।
▫️১০০০ বার ইস্তিগফার (أستغفر الله) পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব।
▫️সূরা কাহাফ সম্পূর্ণ (১১০ আয়াত) তিলাওয়াত করে শেষ করব।
▫️আসর থেকে মাগরিবের মধ্যকার দোয়া কবুলের সময়ে অন্তত ২০ মিনিট একাগ্রতার সাথে দোয়া করব—নিজের জন্য, পরিবার-পরিজনের জন্য, মুসলিম উম্মাহর জন্য এবং দুনিয়া-আখিরাতের সর্বোত্তম কল্যাণের জন্য।
▫️আজ অন্তত একজন মানুষের উপকার করার চেষ্টা করব। একটা ভালো কথা বলার মাধ্যমে, একটা হাসি দেওয়ার মাধ্যমে, অল্প কিছু সাদাকা করার মাধ্যমে, পরিবারের কাছের মানুষের উপকার করার মাধ্যমে, আপনার খোঁজ নেওয়ার মাধ্যমে অথবা কারো কোনো কষ্ট লাঘবের মাধ্যমে। উপরের পাঁচটা নেক আমল টার্গেট করে একটা খাতায় লিখে ফেলুন। প্রত্যেকটা নেক আমল সম্পন্ন করার জন্য নিজেকে ১০ টা করে পয়েন্ট দিন।

আর যদি আজকে সারাদিন কারো সাথে খারাপ আচরণ করেন, অধৈর্য হয়ে যান, রাগারাগি চিল্লাচিল্লি করেন, গিবত করে ফেলেন, অহেতুক ফোনে সময় নষ্ট করতে গিয়ে নিজেকে ধরে ফেলেন— তাহলে এই প্রতিটি ভুলের জন্য নিজের স্কোর থেকে ৫ টা পয়েন্ট করে কেটে রাখবেন। এরপর রাতে ঘুমানোর আগে সব যোগ-বিয়োগ করে দেখবেন আপনার পয়েন্ট কত হলো। রাতে ঘুমানোর আগে আমার সাথে আপনার আজকের হিসাব নিকাশের রিফ্লেকশন শেয়ার করতে পারেন। না নিজের কোন আমল প্রকাশ করতে হবে না। কেবল শেয়ার করতে পারেন কি কি শিখলেন এই প্রক্রিয়া থেকে?

তাহলে শুরু হয়ে যাক আজকে শুক্রবারের চ্যালেঞ্জ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো আন্তরিকতার সাথে সম্পন্ন করার তাওফীক দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং জুমার দিনের বরকত দ্বারা আমাদের জীবন ভরে দিন। আমীন।

—শারিন সফি আদ্রিতা


আমাদের হিফজকরণ কোর্সে ভর্তি চলছে। ভর্তি হতে চাইলে কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন👇

16/07/2026

তোমার জিহ্বাকে সংযত রাখো।

অনেক মানুষ কথার শক্তিকে হালকাভাবে নেয়। অথচ একটি মাত্র বাক্য একজন মানুষকে সম্মানিত করতে পারে, আবার ধ্বংসও করে দিতে পারে। গীবত, পরনিন্দা, মিথ্যা ও কষ্টদায়ক কথা মানুষের নেক আমল নষ্ট করে দিতে পারে। কথা বলার আগে নিজেকে জিজ্ঞেস করো—
এটি কি সত্য?
এটি কি উপকারী?
এটি কি আল্লাহকে সন্তুষ্ট করবে?

একজন মুমিন তার জিহ্বাকে আল্লাহর জিকির, কল্যাণের প্রচার এবং মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহিত করার জন্য ব্যবহার করে।

—সংগৃহিত

ধরুন বান্দা একটা গুনাহ করে ফেলল! আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ এই বান্দাকে গুনাহের শাস্তি সাথে সাথেই দিয়ে দেন না। আল্লাহ ...
16/07/2026

ধরুন বান্দা একটা গুনাহ করে ফেলল! আস্তাগফিরুল্লাহ। এখন আল্লাহ এই বান্দাকে গুনাহের শাস্তি সাথে সাথেই দিয়ে দেন না। আল্লাহ তাৎক্ষণিকভাবে পাকড়াও না করে এই বান্দার বিভিন্ন দিক থেকে ঢিল ছুঁড়তে থাকেন। অর্থাৎ বান্দাকে নানা ধরনের নিদর্শনের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার জন্য আহ্বান জানাতে থাকেন। একের পর এক সুযোগ দিতে থাকেন।

অথচ বান্দা এতটাই গাফেল থাকে যে, সে মনে মনে ভাবতে থাকে, 'আমি তো বেশ ভালোই আছি। গুনাহের মধ্যে ডুবে থেকেও আমার বিশেষ কোন অসুবিধা হচ্ছে না।' সে পুরোপুরি ভুলে যায় যে, চূড়ান্তভাবে ক্ষমা প্রাপ্ত না হলে আল্লাহ তাকে কঠিনভাবে পাকড়াও করবেন। বান্দার এই হালতকে বলা হয় 'ইসতিদরাজ'। এই ইসতিদরাজ বড়ই কঠিন অন্তরের অসুখ। বড়ই ভয়ংকর গাফেলতি। আল্লাহর কাছে পানাহ চাই। আমি কিভাবে বুঝব আমি ইসতিদরাজের মধ্য দিয়ে যাচ্ছি কিনা?

পূর্ববর্তী যুগের সম্মানিত ব্যক্তি আলী ইবনু আব্দুল হামিদ থেকে বর্ণিত, ' বান্দার ইসতিদরাজের লক্ষণ হল যে, সে নিজের দোষ ত্রুটির ব্যাপারে একেবারেই অন্ধ হয়ে যায়।' অন্যদের ভুল ত্রুটি নিয়েই মেতে থাকে। আর কি বলব? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট।

—শারিন সফি আদ্রিতা


বিঃদ্রঃ কুরআনের অর্থ আরবী থেকে বুঝার জন্য আরবীভাষা শেখার বিকল্প নেই। কুরআনের অর্থ বুঝার উদ্দেশ্যকে সামনে রেখেই সাজানো হয়েছে আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি । কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। তাই আপনি যদি কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে চান, তাহলে আমাদের এই কোর্সটিতে যুক্ত হতে পারেন। বর্তমানে কোর্সটির ভর্তি চলমান তাই কমেন্টে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করুন।

জাহান্নামের আজাব হতে আশ্রয় চাওয়া-
15/07/2026

জাহান্নামের আজাব হতে আশ্রয় চাওয়া-

15/07/2026

আপনি যদি চান আল্লাহ তায়ালা আপনার সকল দু'আ কবুল করুক তাহলে দূরুদ পড়ুন‼️

গুনাহ আজ মধুর মনে হতে পারে, কিন্তু কবরে তার স্বাদ হবে তিক্ত।গুনাহ আজ হয়তো মধুর মনে হয়, কিন্তু কবরে তার স্বাদ হবে তিক্ত...
15/07/2026

গুনাহ আজ মধুর মনে হতে পারে, কিন্তু কবরে তার স্বাদ হবে তিক্ত।

গুনাহ আজ হয়তো মধুর মনে হয়, কিন্তু কবরে তার স্বাদ হবে তিক্ত। একবার ভেবে দেখুন—কতবার এমন হয়েছে, আপনি কোনো গুনাহের পেছনে ছুটেছেন, কয়েক মুহূর্তের জন্য তা উপভোগ করেছেন, কিন্তু এরপর অন্তরে শুধু শূন্যতা আর অনুশোচনাই অনুভব করেছেন?

এটাই শয়তানের কৌশল। সে হারামকে সুন্দর করে উপস্থাপন করে, এমনভাবে দেখায় যেন এতে কোনো ক্ষতি নেই। সে কানে কানে বলে, "কেউ জানবে না।" সে আপনাকে ক্ষণিকের মিষ্টতার প্রতিশ্রুতি দেয়, কিন্তু এর পরিণতির তিক্ততা কখনো দেখায় না।

মনে রাখবেন, শয়তান আপনার বন্ধু নয়; সে আপনার প্রকাশ্য শত্রু। আপনি যখন গুনাহে লিপ্ত হন, সে আনন্দিত হয়। আপনি যখন আল্লাহর অবাধ্য হন, সে খুশি হয়। কিয়ামতের দিন আপনাকে ধ্বংসপ্রাপ্তদের দলে দেখতে চাওয়াই তার লক্ষ্য।

কিন্তু সত্য হলো, শয়তান শুধু কুমন্ত্রণা দেয়—সে আপনাকে বাধ্য করতে পারে না। আপনি যেই মুহূর্তে আন্তরিকভাবে "আস্তাগফিরুল্লাহ" বলেন, যেই মুহূর্তে সিজদায় মাথা নত করে আল্লাহর দিকে ফিরে আসেন, ঠিক সেই মুহূর্তেই শয়তানের পরিকল্পনা ভেঙে পড়ে।

আল্লাহর রহমত শয়তানের সব ষড়যন্ত্রের চেয়ে অনেক বড়। তাওবার দিকে আপনার প্রতিটি পদক্ষেপই তার ফাঁদ থেকে দূরে সরে যাওয়ার একটি পদক্ষেপ। তাই তার প্রতারণায় বিভ্রান্ত হবেন না। গুনাহ আজ মিষ্টি মনে হলেও, সেই মিষ্টতার ভেতরে বিষ লুকিয়ে আছে।

আর কিয়ামতের দিন সব সত্য প্রকাশিত হবে। যে শয়তান আপনাকে কুমন্ত্রণা দিয়েছিল, হারামকে আকর্ষণীয় করে তুলেছিল এবং মিথ্যা সুখের প্রতিশ্রুতি দিয়েছিল, সে সবার সামনে দাঁড়িয়ে বলবে—

« *যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে, তখন শয়তান (তার অনুসারীদেরকে) বলবে, বস্তুত আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদের সাথে তা রক্ষা করিনি। তোমাদের উপর আমার এর বেশি কিছু ক্ষমতা ছিল না যে, আমি তোমাদেরকে (আল্লাহর অবাধ্যতা করার) দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার কথা শুনেছিলে। সুতরাং এখন আমাকে দোষারোপ করো না, বরং নিজেদেরই দোষারোপ কর। না তোমাদের বিপদ মুক্তিতে আমি তোমাদের কোন সাহায্য করতে পারি আর না আমার বিপদ মুক্তিতে তোমরা আমার কোন সাহায্য করতে পার। এর আগে তোমরা যে আমাকে আল্লাহর শরীক সাব্যস্ত করেছিলে (আজ) আমি তা প্রত্যাখ্যান করলাম। যারা এ সীমালংঘন করেছিল আজ তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি।*»
— সূরা ইবরাহিম, আয়াত ২২

ভাবুন তো, সেই কথা শুনতে কেমন লাগবে! যেসব গুনাহকে আপনি ছোট মনে করেছিলেন, যেসব কুমন্ত্রণার কাছে আপনি হার মেনেছিলেন—সেদিন শয়তান বলবে, "আমাকে দোষ দিও না। আমি শুধু তোমাকে ডেকেছিলাম।" তারপর সে আপনাকে আপনার অনুশোচনার মধ্যেই একা ফেলে চলে যাবে। কারণ সে কখনোই আপনার বন্ধু ছিল না; শুরু থেকেই সে ছিল আপনার শত্রু।

কিন্তু সেই দিনের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সিদ্ধান্ত নেওয়ার সময় আজই।

"আস্তাগফিরুল্লাহ" বলুন। সিজদায় মাথা নত করুন। কুরআন খুলুন। আপনার সালাতকে হেফাজত করুন। আল্লাহর প্রতিটি আনুগত্যই শয়তানের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল।

হ্যাঁ, গুনাহ আজ মধুর মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন—শয়তানের প্রতিশ্রুতি সবসময়ই মিথ্যা। স্থায়ী মিষ্টতা, প্রকৃত প্রশান্তি এবং চিরস্থায়ী সফলতা কেবল আল্লাহর দিকে ফিরে আসার মধ্যেই রয়েছে।

—সংগৃহিত

বিঃদ্রঃ আপনি যদি ঘরে বসে দক্ষ হাফেজ-হাফেজার কাছে পবিত্র কুরআন হিফজ করতে চান, তবে আমাদের হিফজ বিভাগে ভর্তি হতে পারেন। বিস্তারিত জানার জন্য মেসেজ করুন।

14/07/2026

বাসার প্রতিকূল পরিবেশ সত্ত্বেও কীভাবে নিয়মিত হিফজ চালিয়ে যাবেন?

Address

Bosila, Muhammadpur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Quran Academy-NQA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nurul Quran Academy-NQA:

Shortcuts

Share

Category