15/03/2021
Tense নিয়ে Tension!!
Assistant Teacher: Ashraful Alam
Baliadi M.L High School
Kaliakair, Gazipur
চলুন শিখি tense এর ছড়া @@
এক যে tense বুড়ি
চলত সে গুড়ি গুড়ি
তিন ছেলে ছিল তার
Present, past, future.
প্রত্যেকের ছিল চার পুচকি
indi, conti, per, per conti.
তারা ছিল ভারি দুষ্ট
সবাইকে দেয় শুধু কষ্ট।
একটু বুদ্ধি করে বুঝতে চেষ্টা করলে tense নিয়ে আর tension থাকবে না l
Let’s have a look
লম্ব দিয়ে present, past future বুঝে নেই l
লম=past
ব= future
লম্ব নাই = present.
উদাহরণ হলে ভালো হয় তাই না?
তাহলে চলুন
আমরা এখানে ইংরেজি শিখি(লম্ব নাইpresent)
We learn English here.
অনু আপুও এখানে ইংরেজি শিখেছিলেন (লpast )
Anu apu also learned English here.
অনেকে এখানে ইংরেজি শিখবে (বfuture)
Many people will learn English here.
তিন tense আবার চারজন করে পুচকি
Indefinite, continuous, perfect and perfect continuous.
Indefinite নিত্য, অভ্যাস এবং চিরন্তন সত্য।
সেগুলো বর্তমানে হলে Present indefinite
অতীতে হয়ে থাকলে past indefinite.
আর ভবিষ্যতে হলে future indefinite.
চলমান = continuous
শেষ হওয়া কাজের ফলাফল এখনো আছে =perfect.
চলমান কাজ সাথে সময়ও উল্লেখ আছে = perfect continuous.
বর্তমান অতীত ভবিষ্যতের উত্তর নির্ভর করবে তারা Present past future ( indi, conti, per, per conti)
Structure
Subject আর object এর জন্য tense পরিবর্তন হয় না। তাই ওগুলোর জন্য চিন্তার দরকার নেই। শুধু verb k চিন্তা করতে হবে।
Present indi = v1 ( present form)
সবাই এখানে ইংরেজিতে লিখে।
Everybody writes here in English.
Past indi = v2 (past form)
Everybody wrote here in English.
Future indi = shall /will +v1.
Everybody will write here in English.
Continuous = verb এর ing
Present conti = am, is, are
Past conti= was were
Future conti = shall be /will be
Perfect = v3 ( past participle)
Present per = have, has
Past per= had
Future per = shall have, will have.
Perfect continuous = have, has, had এর সাথে been.
কেমন লাগলো জানাবেন অবশ্যই !
Share করে রাখতে পারেন।