23/12/2025
Are you looking for a job having work from home facilities?
Bdjobs + LinkedIn এ রেসপন্স নেই? Upwork এ কাজ পাচ্ছেন না? হতাশ না হয়ে নিজের চলার পথ টা পরিবর্তন করুন। এই অল্টারনেটিভ প্ল্যাটফর্মগুলো আপনাকে হাই পেয়িং ক্লায়েন্ট বা জবের খোঁজ দিতে পারে, যা অনেকেই জানে না।
সত্যি কথা বলতে, আমাদের অধিকাংশেরই সমস্যা স্কিলে না, সমস্যা হলো আমরা সবাই একই জায়গায় ভিড় করছি। ট্র্যাডিশনাল জব সাইটগুলোতে এখন স্প্যাম আর ফেক জবের ছড়াছড়ি।
একটু স্মার্টলি মুভ করলে কিন্তু এখনো গ্লোবাল মার্কেটে ভালো করা সম্ভব। এখানে কিছু পাওয়ারফুল অল্টারনেটিভ লিস্ট দিলাম যা আপনার ক্যারিয়ার গেম চেঞ্জ করে দিতে পারে:
- LinkedIn এর বদলে Wellfound
LinkedIn এখন অনেকটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। আপনি যদি স্টার্টআপ কালচার বা টেক জবের খোঁজ করেন, তবে Wellfound (আগের AngelList) আপনার জন্য সেরা। এখানে প্রসেস ফাস্ট, আর রিক্রুটাররা সরাসরি কথা বলে। অযথা কর্পোরেট নয়েজ নেই।
- Indeed এর বদলে ZipRecruiter
পুরানো আমলের জব সাইটে ম্যানুয়ালি খোঁজার দিন শেষ। ZipRecruiter মূলত AI ব্যবহার করে আপনার স্কিলের সাথে জব ম্যাচ করে দেয়। এতে সময় বাঁচে এবং রেলেভেন্ট জবের খোঁজ পাওয়া সহজ হয়।
- Glassdoor এর বদলে Levels.fyi
ইন্টারভিউ বা স্যালারি নেগোসিয়েশনের আগে আমরা Glassdoor দেখি, কিন্তু ওখানের ডাটা অনেক সময় আউটডেটেড থাকে। রিয়েল স্যালারি ডাটা, বিশেষ করে টেক ইন্ডাস্ট্রির জন্য Levels.fyi একেবারে সলিড সোর্স। স্যালারি নিয়ে বার্গেইন করার আগে এটা চেক করা মাস্ট।
- Upwork এর বদলে Toptal বা Contra
Upwork এ এখন প্রাইস ওয়ার চলছে। আপনি যদি সত্যিই হাই-কোয়ালিটি কাজ জানেন, তবে Toptal ট্রাই করুন (যদিও এখানে ঢুকা কঠিন)। আর যদি কমিশন ছাড়া কাজ করতে চান, তবে Contra চমৎকার অপশন। এখানে ক্লায়েন্টরা কোয়ালিটি কাজ চায়, সস্তা না।
- RemoteOK এর বদলে WeWorkRemotely
রিমোট জবের জন্য WeWorkRemotely অন্যতম পুরনো এবং ট্রাস্টেড সাইট। এখানে যারা জব পোস্ট করে, তারা রিমোট কালচার বোঝে এবং স্যালারিও গ্লোবাল স্টান্ডার্ড মেইনটেইন করে।
- AngelList Talent এর বদলে Otta
Otta বর্তমান সময়ের অন্যতম স্মার্ট জব প্ল্যাটফর্ম। বিশেষ করে টেক এবং হাই-গ্রোথ স্টার্টআপগুলোর জন্য। এরা এমন সব জবের খোঁজ দেয় যা সচরাচর অন্য জায়গায় চোখে পড়ে না।
১. সব জায়গায় অ্যাকাউন্ট না খুলে আপনার স্কিল অনুযায়ী প্ল্যাটফর্ম টার্গেট করুন।
২. সিভি বা কভার লেটার জেনেরিক রাখবেন না, AI টুলস ব্যবহার করে সেটাকে পলিশ করুন।
৩. জব অ্যাপ্লাই করার সময় আর্লি বার্ড হওয়ার চেষ্টা করবেন। নোটিফিকেশন অন রাখুন।
মনে রাখবেন, টুলস বা প্ল্যাটফর্ম পাল্টালেই হবে না, নিজেকেও আপগ্রেড করতে হবে। ভিড়ের মধ্যে হারিয়ে না গিয়ে, নিজের জন্য সঠিক রাস্তাটা খুঁজে নিন।
1. Feedcoyote
এখানে সব ফ্রিল্যান্স কাজের পেমেন্ট USD তে আসে। আন্তর্জাতিক ফ্রিল্যান্সারদের জন্য দারুন।
🔗 https://feedcoyote.com
2. JustRemote
বিশ্বের বিভিন্ন কোম্পানির রিমোট আর হাইব্রিড চাকরি পাওয়া যায়।
🔗 https://justremote.co
3. Himalayas
রিমোট টেক চাকরি খুঁজতে সুন্দর UI আর স্যালারি তথ্য পাওয়া যায়।
🔗 https://himalayas.app
4. Wellfound
স্টার্টআপ চাকরির জন্য অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম।
🔗 https://wellfound.com
5. Working Nomads
ডিজিটাল নোম্যাডদের জন্য বাছাই করা রিমোট চাকরি।
🔗 https://workingnomads.com
6. Job Board Search
এক জায়গায় 350টির বেশি জব বোর্ড পাওয়া যায়।
🔗 https://jobboardsearch.com
7. Remotive
বিশ্বস্ত রিমোট জব কমিউনিটি আর লিস্টিং।
🔗 https://remotive.io
8. We Work Remotely
রিমোট ফার্স্ট কোম্পানির পুরোনো ও জনপ্রিয় প্ল্যাটফর্ম।
🔗 https://weworkremotely.com
9. Remote OK
স্টার্টআপ, টেক আর ডিজাইনসহ নানা ক্ষেত্রে রিমোট চাকরি।
🔗 https://remoteok.com
10. FlexJobs
ভেরিফায়েড আর স্ক্যামমুক্ত রিমোট চাকরি।
🔗 https://flexjobs.com
11. Remote.co
বিভিন্ন ইন্ডাস্ট্রির বাছাই করা রিমোট চাকরি পাওয়া যায়।
🔗 https://remote.co
12. EUROPEREMOTELY
যারা ইউএসে নেই তাদের জন্যও রিমোট চাকরি খুঁজে পাওয়া যায়।
🔗 https://europeremotely.com
13. Jobspresso
মার্কেটিং, টেক আর ডিজাইনের যাচাই করা রিমোট চাকরি।
🔗 https://jobspresso.co
14. WorkingInContent
রাইটার, এডিটর আর কনটেন্ট স্ট্র্যাটেজিস্টদের জন্য।
🔗 https://lnkd.in/gNaa6R-N
15. PowerToFly
নারীদের রিমোট ফ্রেন্ডলি কোম্পানির সাথে যুক্ত হতে সাহায্য করে।
🔗 https://powertofly.com
16. Virtual Vocations
মানুষ দ্বারা যাচাই করা টেলিকমিউটিং চাকরি।
🔗 https://lnkd.in/gUkycegk
17. Dynamite Jobs
স্টার্টআপ আর ইন্ডি কোম্পানির রিমোট চাকরি।
🔗 https://dynamitejobs.com
18. Authentic Jobs
ডেভেলপার, ডিজাইনার আর ক্রিয়েটিভদের জন্য দারুন।
🔗 https://authenticjobs.com
19. Remote Rocketship
প্রতিদিন আপডেট হওয়া টেক রিমোট চাকরি।
🔗 https://lnkd.in/gdJFY2bn
20. NoDesk
রিমোট ওয়ার্ক কালচার আর জব লিস্টিং।
🔗 https://nodesk.co
21. Outsourcely
দীর্ঘমেয়াদি রিমোট চাকরি এবং স্টার্টআপের সাথে কাজের সুযোগ।
🔗 https://outsourcely.com
22. Arc.dev
ভেটেড কোম্পানিগুলোর রিমোট সফটওয়্যার চাকরি।
🔗 https://arc.dev
23. Turing
ইউএস ভিত্তিক রিমোট টেক চাকরির সাথে ম্যাচ করে।
🔗 https://turing.com
24. Lemon.io
স্টার্টআপের সাথে ডেভেলপারদের কানেক্ট করে এমন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস।
🔗 https://lemon.io
25. Contra
কমিশন ছাড়া ফ্রিল্যান্স কাজ করার প্ল্যাটফর্ম।
🔗 https://contra.com
26. Upwork
বিশ্বজুড়ে USD পেমেন্ট সহ ফ্রিল্যান্স কাজ পাওয়া যায়।
🔗 https://upwork.com
27. Fiverr Pro
উচ্চমানের কাজ করে USD আয় করা যায়।
🔗 https://fiverr.com
28. Remotees
প্রতিদিন আপডেট হওয়া 1000টির বেশি রিমোট চাকরি।
🔗 https://remotees.com
29. SkipTheDrive
ভেরিফায়েড রিমোট চাকরি খুঁজে পাওয়া সহজ করে।
🔗 https://skipthedrive.com
30. SimplyHired
রিমোট ফিল্টার ব্যবহার করলে যেকোনো দেশ থেকেই USD পেমেন্ট চাকরি পাওয়া যায়।
🔗 https://simplyhired.com
SkipTheDrive
নাম শুনেই বোঝা যাচ্ছে, এর মূল লক্ষ্য হলো আপনাকে অফিসের বিরক্তিকর যাত্রা থেকে মুক্তি দেওয়া। এখানে ওয়ার্ক-ফ্রম-হোম জব খুঁজে পাওয়ার জন্য দারুণ সব ফিল্টারিং অপশন রয়েছে।
https://www.skipthedrive.com
Jobspresso
এই সাইটটিতে এক্সপার্টরা জব পোস্টিংগুলো রিভিউ করে পোস্ট করেন, তাই এখানে আপনি স্প্যাম বা লো-কোয়ালিটির জব পাবেন না।
https://jobspresso.co
Remote Rocketship
এই প্ল্যাটফর্মটি আপনাকে টপ স্টার্টআপ এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলোতে দারুণ সব রিমোট চাকরির সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। এদের বেশিরভাগ জবই খুব হাই-পেইং হয়।
https://remoterocketship.com
যে প্রসেসটা আপনার কনটেন্টকে ১০০০% বেশি attention দিতে পারে… সেটা আপনি এখনো দেখেননি - JOIN Now at ভাইরাল এআই কন্টেন্ট ফ্রেমওয়ার্ক কোর্স or Regret Later:
https://aiinbangla.com/go/vacf/
Nodesk
এটি শুধু একটি জব বোর্ড নয়, এটি রিমোট ওয়ার্কারদের জন্য একটি অসাধারণ রিসোর্স হাব। এখানে আপনি রিমোট টুলস, আর্টিকেল এবং কমিউনিটির সন্ধানও পাবেন।
https://nodesk.co
ডলারের পেমেন্ট পেতে কি আমেরিকান হতেই হবে? 🤯 না! আপনি যে দেশেই থাকুন না কেন, এখন ডলারে আয় করা একদম সহজ।
নিচে এমন ৭টি সিক্রেট ওয়েবসাইট দিলাম, যেখানে আমাদের দেশের ফ্রিল্যান্সাররা কাজ করে মাসে হাজার হাজার ডলার পেমেন্ট নিচ্ছে: 👇
1. Feedcoyote (Freelance Hub):
এটা শুধু জব বোর্ড নয়, একটা ফ্রিল্যান্স কোলাবোরেশন প্ল্যাটফর্ম। অর্থাৎ, আপনি এখানে ক্লায়েন্টের সাথে একসাথে কাজ করতে পারবেন, যা রিমোট জব খোঁজা ও পাওয়ার প্রক্রিয়াকে আরও সহজ করে। রিমোট জব করে ডলারে পেমেন্ট পাওয়ার জন্য এটা একমাত্র প্ল্যাটফর্ম।
আজই জয়েন করুন: https://feedcoyote.com/
2. JustRemote (Skill-Based Jobs):
আপনার স্পেসিফিক স্কিল অনুযায়ী পার্ট-টাইম বা ফুল-টাইম রিমোট জব খুঁজতে চান? এই সাইটটি ফিল্টারিং খুব ভালোভাবে করে, যাতে আপনি অপ্রয়োজনীয় পোস্ট বাদ দিয়ে নিজের উপযুক্ত কাজটি সহজেই খুঁজে পান। https://justremote.co
3. Himalayas (Tech Remote Niche):
যারা টেকনোলজি বা ডেভেলপিং সেক্টরে রিমোট জব খুঁজছেন, তাদের জন্য এটা আশীর্বাদ। সাইটের ইউজার ইন্টারফেস এত চমৎকার যে, সেরা টেক কোম্পানিগুলোর জব অফার, স্যালারি রেঞ্জসহ সব দরকারি তথ্য এক ক্লিকেই দেখতে পাবেন। https://himalayas.app
4. Wellfound (by AngelList - Startup Jobs):
বিশ্বের সেরা স্টার্টআপ কমিউনিটি এটি। নতুন ও গ্রোইং স্টার্টআপ কোম্পানিগুলো এখানে রিমোট ট্যালেন্ট খোঁজে। আপনি যদি দ্রুত গ্রোথ এবং ফ্লেক্সিবিলিটি চান, তবে এখানে আপনার সুযোগ অনেক বেশি। https://wellfound.com/
5. Working Nomads (Digital Lifestyle):
নামেই বোঝা যায়, এটি ডিজিটাল নোম্যাডদের জন্য। এর মানে হলো, আপনি পৃথিবীর যেকোনো স্থান থেকে কাজ করার স্বাধীনতা পাচ্ছেন। ভ্রমণপিপাসু ফ্রিল্যান্সারদের জন্য এখানে নিত্যনতুন রিমোট জব পোস্ট হয়। https://workingnomads.com/jobs
6. Job Board Search (The Mega List):
এটা কোনো সাধারণ জব সাইট নয়, এটা একটা মাস্টার রিসোর্স! এখানে ৩৫০+ জব বোর্ডের ম্যানুয়ালি সাজানো লিস্ট আছে। অসীম সংখ্যক রিমোট জব খুঁজতে চাইলে এই 'সুপার ডিরেক্টরি' একদম পারফেক্ট। https://jobboardsearch.com
7. JS Remotely (For JS Developers):
আপনার দক্ষতা যদি জাভাস্ক্রিপ্টে হয়, তবে এই সাইটটি আপনার জন্য স্পেশাল! এখানে কেবল জাভাস্ক্রিপ্ট সংক্রান্ত রিমোট জবগুলোই পাবেন। অল্প জব, কিন্তু সবই আপনার স্কিল-নির্ভর, তাই কাজে লাগার সম্ভাবনা বেশি। https://jsremotely.com
বর্তমান বিশ্বে আইটি সেক্টর এ সবথেকে বেশি দ্রুত গতিতে রিমোটিং জব গুলো এগিয়ে যাচ্ছে। আগে রিমোট জব বলতে মানুষ বুঝতো, ফ্রিল্যান্সিং জগতকে সেই সাথে এই জগতের মানুষদেরকে। যে বা যারা হাই লেভেল কিংবা মিড লেভেল এর ফ্রিল্যান্সার, আগে বড় বড় কোম্পানি গুলো এদেরকে হায়ার করতো। কিন্তু বর্তমান যুগের চিত্র অনেকটাই পাল্টে গেছে। সাম্প্রতিক ৩-৪ বছর ধরে রিমোট জবের গ্রহণযোগীতা এতোটাই বেড়ে গেছে যে, মানুষ এখন রেগুলার জব এর থেকে রিমোট জব এর দিকেই বেশী ঝুঁকছে। এর কারণ, রেগুলার জবে যে সব সুযোগ-সুবিধা দেওয়া থাকে যেমন :-> কোম্পানি থেকে উৎসব বোনাস, প্রমোশন, ছুটি, রেসপেক্ট, কাজের উপর টাকার % বৃদ্ধি এই গুলা সব ই থাকছে রিমোট জবের ক্ষেত্রেও সেই সাথে বোনাস হিসেবে আপনি যে কোন জায়গা থেকে তারমানে নিজের ঘরকেই অফিস বানিয়ে, অফিস করতে পারবেন। তার মানে এইটা একটা বাড়তি সুযোগ। তারমানে আপনি নিজের ঘরে বসে, পৃথিবীর বড় বড় আইটি ফার্ম গুলোতে জব করতে পারবেন। আর সেটা রেসপেক্টফুল ভাবে। সেই সাথে অনেক কোম্পানি রিমোট জবের জন্য প্রয়োজনীয় ডিভাইসও আপনাকে দিয়ে দিবে। তারমানে রেগুলার জবের থেকেও এইখানে অনেক বাড়তি সুযোগ-সুবিধা থাকে।
সাধারণত আমেরিকার বড় বড় সফটওয়্যার কোম্পানি সেই সাথে জার্মানি, কানাডা, আয়ারল্যান্ড, ইন্ডিয়া, সহ প্রায় পৃথীবির বড় বড় আইটি ফার্ম এখন রিমোট জব অনেক বেশী প্রিফেয়ার করছে। তবে পৃথিবীর সব থেকে বেশি রিমোট জব দিয়ে থাকে আমেরিকা আর এটা পৃথিবীর সমস্ত রিমোট জবের ৬৫%।
আসুন এবার রিমোট জবের ক্ষেত্রে আরও প্রয়োজনীয়তা কিছু তথ্য জেনে নেই........
১. CV :--> আপনার CV এটা অনেক মানসম্মত মানের হতে হবে। এমন ভাবে CV তৈরী করুন, যা আপনার দিকে তাদের আকৃষ্ট করে। নেট এ ভালো ভালো সিভি তৈরী করার অনেক ওয়েবসাইট আছে। সেই সব সাইট থেকে ইউনিক ভাবে নিজের একটা CV বানিয়ে ফেলুন, CV নিয়ে আমার লেখা একটা পোস্ট আছে, পারলে সেটাও ফলো করতে পারেন। সেইখানে বিস্তারিত ভাবে আমি CV নিয়ে আলোচনা করেছিলাম। দরকার পড়লে শুধুমাত্র CV বানাতেই ৭-৮ দিন ধরে সময় দিন।
২. Skills :--> রিমোট জবের ক্ষেত্রে স্কিলসটা সবথেকে বেশি ফেক্ট করে। আপনার কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে সেই সাথে ভালো অভিজ্ঞতা থাকলে এই ক্ষেত্রে আপনার পসিবিলিটি অনেক বেশী থাকে। সাধারণত রিমোট জবটা ৩টা সাইড এ ভাগ করা হয়ে থাকে,
i. জেনেরিক জব ( এইখানে মূল ফোকাসে থাকে সি, সি++, পাইথন, জাভাস্ক্রীপ্ট, পিএইচপি, সিস্টেম এ্যাডমিন, মোবাইল এ্যাপ্লিকেশন ডেভেলপার সহ এই রিলেটেড )
ii. স্পেশালাইজড জব ( এইখানে সব থেকে বেশী জোর দেওয়া হয়, ল্যাংগুয়েজ ফ্রেমওয়ার্ক যেমন :--> জ্যাঙ্গো,
লারাভেল, WordPress, Node, গো ল্যাঙ্গুয়েজ সহ এই রিলেটেড জবের ক্ষেত্রে )
iii. বেসিক ( অফিস ওয়ার্ল্ড, এক্সছেল, ডাটা প্রসেসিং সহ এই রিলেটেড )
সাধারণত সবথেকে বেশী বর্তমানে রিমোট জবের ক্ষেত্রে পাইথন সেই সাথে জাভাস্ক্রিপ্টকে গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে মেশিন লানিং ( ML ) ও AI এর ক্ষেত্রে সব থেকে বেশি জোর দেওয়া হচ্ছে। সেই সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেভোলপার এর ক্ষেত্রে পজিশান গুলো বেশি হয়ে থাকে তবে এর জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজও ফ্রেমওয়ার্ক সেই সাথে OS সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে আর ফন্ট অ্যান্ড ব্যাকেন্ড এর উপরেও।
৩. Application Process :--> কিছু কিছু কোম্পানি আপনার গ্রাজুয়েশন দেখবে অথবা গ্রাজুয়েশন না করলে রিলেটেড ফিল্ড এ জব অভিজ্ঞতা দেখবে। তাই এইখানে অভিজ্ঞতা সব থেকে বড় ফ্যাক্ট। নিচে অ্যাপ্লিকেশান প্রসেস এর ব্যাপারে ধারণা দেওয়া হলো.....
i. রিমোট জবের জন্য অনেক অনলাইন সাইট আছে, সেইখানে সর্বপ্রথমে আপনার CVটা ড্রপ করে দিতে হবে, সেই সাথে প্রয়োজনীয় ইনফরমেশন গুলা অ্যাড করে দিয়ে ইমেইল দিয়ে সাইন ইন করতে হবে। নিচে আমি কিছু সাইট এর লিংঙ্ক দিয়ে দিচ্ছি সেই সাথে সাইট এর নামটাও দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন।
১। https://weworkremotely.com/
২। https://remoteok.io/
৩। https://remote.co/
৪। https://remote.com/jobs/browse
৫। https://angel.co/jobs
৬। https://pangian.com
এটা ছাড়াও আরও কিছু সাইট এর নাম দিয়ে দিচ্ছি, এই সাইট গুলা থেকে রিমোট জব খুঁজে নিতে পারবন।
1. Just Remote
2. Remote Work Hub
3. WeWorkRemotely
4. Flexjobs
5. Remote python
6. Remote Javascript
7. for hire
ii. LinkedIn :--> লিঙ্কডইন হল প্রফেশনাল নেটওয়ার্ক। আপনার প্রোফাইল ভাল হলে বিভিন্ন কোম্পানি থেকে জবের ইনভিটেশন আসবে। মোবাইলে LinkedIn Jobs অ্যাপটি ইন্সটল করে রাখুন। রিমোট জবস এর নোটিফিকেশন এনাবল করে রাখুন। আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়েই এক ক্লিকে এইসব রিমোট জবে এপ্লাই করতে পারবেন। লিঙ্কডইন এর সব রিমোট জবঃ https://www.linkedin.com/jobs/remote-jobs?pageNum=0&position=1
iii. Facebook, Google, Twitter :--> এই জব প্লাটফর্ম গুলো ছাড়াও আর অনেক জব প্লাটফর্ম রয়েছে। তবে সেইগুলা আপনারা নিজেরাই খুঁজে বের করে নিতে পারবেন। এর জন্য সোসাল সাইট এ গিয়ে সার্চ করবেন, আপনার স্কিলস, যে দেশ এ জব করতে ইন্টারেস্টেড সেই দেশ এর নাম সাথে রিমোট জব এইটা লিখে সার্চ দিলে আরও অনেক রিমোট জব এর হদিস পেয়ে যাবেন। কিংবা রিমোট [ দেশ এর নাম ] এইটা লিখে সার্চ করলেও হবে, দ্যান অ্যাপ্লিকেশান করে ফেলতে পারবেন।
৪. Salary :--> সাধারণত রিমোট জব গুলো হয়ে থাকে দেশ এর বাইরের তাই এই জব গুলা প্রতি ঘন্টা চুক্তিতে সেই সাথে স্যালারিটা হিসাব করা হয়ে থাকে USD ডলার এ। সাধারণত দুইভাবে রিমোট জব করা যায় ১. ফুলটাইম ২. পার্টটাইম।
i. ফুলটাইম : সাধারণত ফুল টাইম এ কোন সপ্তাহের ঘন্টা চুক্তি থাকে না। এইখানে অফিস এর নিয়ম মেনে তাদের অফিসের ঘন্টা অনুযায়ী কাজ করতে হয়। সাধারণত রিমোট জবের ক্ষেত্রে প্রতি ঘন্টাতে ২০ ডলার থেকে ৯৯ ডলার পর্যন্ত ইনকাম এর সুযোগ থাকে। তবে মেক্সিমাম ক্ষেত্রে ৫০ ডলার এর বেশি কিংবা ৪০ ডলার চুক্তিতেও কাজ করা যায় তবে এটা কোম্পানি সেই সাথে জব পজিশান এর উপরে স্যালারিটা নির্ধারিত হয়। কোম্পানি ভালো হলে সেই সাথে জব পজিশান ভালো থাকলে আপনি প্রতি ঘন্টাতে ৬০-৯০ ডলার চুক্তিতেও কাজ করতে পারবেন। সেই অনুযায়ী মাসে কেউ কেউ ৫-২০ লাখ টাকাও ইনকাম করতে পারে।
ii. পার্টটাইম : পার্টটাইম অর্থ হলো, সপ্তাহের ঘন্টা চুক্তি। সাধারণত ৪০ ঘন্টা কাজ করতে হয়, যারা পার্টটাইম কাজ করে তাদেরকে। এইখানেও স্যালারি এর হিসাবটা এক ই। আপনি এইখানে ভালো কোম্পানিতে জব করলে সেই সাথে ভালো পজিশান এ জব করলে মাসে ৫-১০ লাখ টাকাও কামাতে পারবেন।
Follow: Bracu Faculty and Course Review