AUST Admission Test Advisers

AUST Admission Test Advisers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AUST Admission Test Advisers, Educational consultant, Dhaka.

AUST Admission Question Pattern Ideaবিগত পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন এসেছিল, তার ধারণা পেতে নিচের নমুনাটি দেখে নিতে পার...
12/09/2026

AUST Admission Question Pattern Idea

বিগত পরীক্ষায় ঠিক কী ধরনের প্রশ্ন এসেছিল, তার ধারণা পেতে নিচের নমুনাটি দেখে নিতে পারো। আশা করি, প্রশ্ন কেমন হতে পারে এবং প্রশ্নপ্যাটার্ন নিয়ে তোমাদের স্পষ্ট একটি আইডিয়া হয়ে যাবে।

💡 উল্লেখ্য, পরীক্ষা হল থেকে প্রশ্নপত্র বাইরে নিয়ে আসতে দেওয়া হয় না; তাই পরীক্ষার্থীদের মাধ্যমে এভাবেই সংগ্রহ করা হয় .
তোমাদের প্রস্তুতি আরও সহজ ও সুনির্দিষ্ট হোক! শুভকামনা সবাইকে।

12/01/2026
06/11/2025

ভর্তি চলছে!

🎯 কোন ডিগ্রিগুলো এখন কম লাভজনক এবং কোনগুলোতে রয়েছে ভবিষ্যতের সুযোগ?সাম্প্রতিক শ্রমবাজারের বিশ্লেষণ এবং হার্ভার্ডের গবেষণ...
30/10/2025

🎯 কোন ডিগ্রিগুলো এখন কম লাভজনক এবং কোনগুলোতে রয়েছে ভবিষ্যতের সুযোগ?

সাম্প্রতিক শ্রমবাজারের বিশ্লেষণ এবং হার্ভার্ডের গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, ঐতিহ্যবাহী কিছু শিক্ষাক্ষেত্রের উপযোগিতা কমে আসছে, যেখানে পরিবর্তনশীল এবং মিশ্র দক্ষতার ক্ষেত্রগুলো নতুন দিগন্ত খুলে দিচ্ছে।
📉 যে ক্ষেত্রগুলোতে এখন ঝুঁকি বাড়ছে:

1. BBA/MBA: দ্রুত বাজার সম্পৃক্তি এবং নিয়োগের ক্ষেত্রে পছন্দের পরিবর্তন এর সুবিধা কমিয়ে দিচ্ছে।
2. CSE: প্রথম দিকে লাভজনক হলেও, দ্রুত দক্ষতার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নিরন্তর দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। CSE দের অনেক কাজ EEEদের দিয়েই করানো হয়ে যায়।
3. Mechanical Engineering: স্বয়ংক্রিয়তা এবং বিদেশী উৎপাদনমুখী প্রক্রিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত। Mechanical Engineering এর জায়গা দখল করছে Mechatronics Engineering যা হচ্ছে EEE+ME এর সম্বন্বিত ইঞ্জিনিয়ারিং।
4. Accounting: স্বয়ংক্রিয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দীর্ঘমেয়াদী চাকরির প্রবৃদ্ধি হ্রাস করছে।
5. Biochemistry: সংকীর্ণ প্রাতিষ্ঠানিক ফোকাস এবং সরাসরি প্রয়োগের ক্ষেত্র সীমিত।
6. মনোবিজ্ঞান (স্নাতক) | উচ্চতর ডিগ্রি ছাড়া সরাসরি কর্মজীবনের পথ সীমিত।
7. ইংরেজি ও মানবিক বিদ্যা: কর্মজীবনের অনিশ্চয়তা প্রতিফলিত হওয়ায় ভর্তির সংখ্যা কমছে।
8. সমাজবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান | মানবিক বিদ্যার মতোই, সরাসরি চাকরির সাথে কম সংযুক্ত। |
9. ইতিহাস: মধ্য-কর্মজীবনে তুলনামূলকভাবে কম বেতন-বোনাস।
10. দর্শন: সমালোচনামূলক চিন্তাভাবনা মূল্যবান হলেও, সরাসরি বাজারের চাহিদা কম। |

📈 ভবিষ্যতের জন্য হার্ভার্ডের পরামর্শ:
হার্ভার্ডের গবেষণা এবং শ্রমবাজারের পূর্বাভাস অনুযায়ী, ভবিষ্যৎ কর্মজীবনে সফল হতে হলে "অভিযোজনযোগ্য, হাইব্রিড দক্ষতার" বিকাশ করতে হবে। এর জন্য প্রযুক্তিগত দক্ষতা (Technical Proficiency)-কে সৃজনশীলতা (Creativity) এবং সামাজিক বুদ্ধিমত্তা (Social Intelligence)-এর সঙ্গে মিশিয়ে একটি আন্তঃবিভাগীয় (Interdisciplinary) এবং ধারাবাহিক শিক্ষার কাঠামো তৈরি করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ক্ষেত্র, সুযোগ এবং সুবিধা
1. ডেটা সায়েন্স এবং অ্যানালিটিকস: উচ্চ চাহিদা, দ্রুত বর্ধনশীল এবং অত্যন্ত অভিযোজনযোগ্য ক্ষেত্র। |
2. স্বাস্থ্য বিজ্ঞান এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশা: শ্রমবাজারে শক্তিশালী এবং স্থায়ী চাহিদা রয়েছে। |
3. পরিবেশ বিজ্ঞান এবং টেকসইতা (Sustainability) অধ্যয়ন: জরুরী এবং উদীয়মান ক্ষেত্র হিসেবে এর গুরুত্ব বাড়ছে।
4. ডিজিটাল মার্কেটিং এবং মিডিয়া: সৃজনশীলতা ও প্রযুক্তি-ভিত্তিক দক্ষতার সমন্বয়ের চাহিদা বাড়ছে।
5. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং: অত্যাধুনিক প্রযুক্তির ডোমেইন।
6. প্রযুক্তি-কেন্দ্রিক উদ্যোক্তা: উদ্ভাবনের সঙ্গে ব্যবসায়িক বুদ্ধিমত্তার সমন্বয়।

BUTEX Textile এর পর AUST TEXTILE কে ধরা হয়। অর্থাৎ Textile Engineering 2nd position এ আছে AUST TEXTILE Department. টেক্স...
26/10/2025

BUTEX Textile এর পর AUST TEXTILE কে ধরা হয়। অর্থাৎ Textile Engineering 2nd position এ আছে AUST TEXTILE Department.

টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা:

১৭-০৭-২০০৮নতুন ক্যাম্পাসে সবাই ভীষণ excited প্রথম rag day নিয়ে। কয়েকদিন পর যাঁরা স্নাতক হবেন, তাদের হাতেই যেন নতুন ক্য...
16/09/2025

১৭-০৭-২০০৮

নতুন ক্যাম্পাসে সবাই ভীষণ excited প্রথম rag day নিয়ে। কয়েকদিন পর যাঁরা স্নাতক হবেন, তাদের হাতেই যেন নতুন ক্যাম্পাসকে রঙের স্নানে রঙিন করে তোলার দায়িত্ব। এদিকে ভিসি আনোয়ার হোসাইন স্যারের সব টেনশন তখন নতুন ক্যাম্পাস নিয়ে। উনি কয়েকদিন আগেই কি একটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন সব ঝকঝকে রাখার। তারা জেট ওয়াটার ফ্লো দিয়ে সব পরিষ্কার করত—আমি লাইফে প্রথম ওইরকম ওয়াটারগান দেখি। ওই কোম্পানির টাইলস/ মার্বেল ফ্লোর ওয়াশ করারও একটা গাড়ি ছিল।

যাই হোক, ভিসি স্যার তার টিম নিয়ে মাঠে নামলেন। আর এদিকে মাঠ তো পুরা লালে লাল!

- আহছান আব্দুল্লাহ

আমি আমার ভার্সিটি নিয়ে গর্ববোধ করি।যদিও ভার্সিটি লাইফটা খুব একটা “enjoyable” ছিল না — না সেই রকম ক্যাম্পাস লাইফ, না সেই...
05/09/2025

আমি আমার ভার্সিটি নিয়ে গর্ববোধ করি।
যদিও ভার্সিটি লাইফটা খুব একটা “enjoyable” ছিল না — না সেই রকম ক্যাম্পাস লাইফ, না সেই পরিমাণ স্মৃতিময় দিন — তারপরও আজ কর্মজীবনে এসে বুঝতে পারি, আমার ভার্সিটি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST), আমাকে এমন একটা পরিচয় এনে দিয়েছে, যেটা অনেক বড় সম্পদ।

বিশেষ করে কর্পোরেট জগতে, AUST কে দেখা হয় একদম ভিন্ন চোখে।
অনেক জায়গায় গিয়ে, অনেক সিনিয়র/বসদের কাছে একটা কথা বারবার শুনেছি –

“তুমি আহসানউল্লাহ’র না? আহসানউল্লাহ’র ছেলে-মেয়েরা তো বেশ ভালো হয়, যে কয়েকজন এর সাথে কাজ করা হয়েছে, তারা সবাই পরিশ্রমী, মাল্টিট্যালেন্টেড, কমপ্লেইন কম, আর কাজের প্রতি সিরিয়াস।”

এই সম্মানটা এমনি এমনি আসেনি।
এই ভ্যালুটা তৈরি করে দিয়েছেন আমাদের একঝাঁক এক্স-ছাত্রছাত্রী, যারা এখন দেশ-বিদেশে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, নিজেদের প্রমাণ করেছেন। আর আমরা যারা এখন এই পথ ধরে হেঁটে চলেছি, আমরাও চেষ্টা করছি সেই সুনামটা ধরে রাখতে।

হয়তো আমাদের ভার্সিটিতে দৃষ্টিনন্দন ক্যাম্পাস নেই, নাই সেই রকম চমকপ্রদ ফেস্টিভ পরিবেশ —
তবে আছে একটা “silent pride”, একটা অদৃশ্য brand value, যেটা প্রতিনিয়ত আমাদের professional life এ সাহায্য করছে।

আজ আমি গর্ব করে বলতে পারি –
হ্যাঁ, আমি আহসানউল্লাহ’র।

- প্রান্ত, AUST Alumni

Sep 5, 2007. Sept 5, 2007 তারিখ বিকালে একা একা ক্যামেরা নিয়ে গেলাম ভবিষৎ ক্যাম্পাসে। ঢুকতে দিবে না। বললাম আমার ভার্সিটি...
03/09/2025

Sep 5, 2007.

Sept 5, 2007 তারিখ বিকালে একা একা ক্যামেরা নিয়ে গেলাম ভবিষৎ ক্যাম্পাসে। ঢুকতে দিবে না। বললাম আমার ভার্সিটিতে আমি ঢুকবো আপনারা বাধা দেয়ার কে? বলে পারমিশন লাগবে। আমি বলি, পারলে আটকান আমাকে, তারপর দেখেন কি হয়। হুদাই ফাপোর নিলাম। ওরা ভাবলো একা এই ছেলে আসছে, নিশ্চই ঝামেলা আছে। তো ও গেলাম, আর কয়েকটা ছবি তুললাম আমাদের ভালোবাসার ক্যাম্পাসের!

- Ahsan Abdullah, AUST EEE (2007)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when AUST Admission Test Advisers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share