07/03/2025
আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার বদলীর আদেশ হয়েছে। নতুন কর্মস্থল তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের সাথে আগের মত করে আর দেখা হবে না। তোমাদের সবসময় ভালো কিছু শেখাতে চেষ্টা করেছি। কতটুকু সফল হয়েছি তা তোমরাই ভালো জানবে।তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। তোমাদের কাছ থেকে যে ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি সেটাই আমার পাথেয়।আমার নতুন যাত্রা যেন মঙ্গলময় হয় সেই দোয়া করবে।
- সাবিহা ইয়াসমিন