Study Point- স্টাডি পয়েন্ট

Study Point- স্টাডি পয়েন্ট ইংরেজি শেখার অন্যতম প্লাটফর্ম।

18th NTRCA Written Exam Question Solution.Assistant Teacher (English)
15/10/2024

18th NTRCA Written Exam Question Solution.
Assistant Teacher (English)

|| ইংরেজির (offline) প্রাইভেট সার্ভিস ||চন্দ্রিমা,ঢাকা উদ্যান,চাঁদ উদ্যান,বসিলা,মোহাম্মাদিয়া হাউজিং/মোহাম্মদপুর এরিয়ায় ...
11/10/2024

|| ইংরেজির (offline) প্রাইভেট সার্ভিস ||

চন্দ্রিমা,ঢাকা উদ্যান,চাঁদ উদ্যান,বসিলা,মোহাম্মাদিয়া হাউজিং/মোহাম্মদপুর এরিয়ায় অফলাইনে একদম বেইসিক থেকে ধরে ধরে প্রতিযেগিতামূলক পরীক্ষার প্রস্তুতি কিংবা একাডেমিক ইংরেজির (Class 01-12) প্রস্তুতি গ্রহণ করুন।

#সপ্তাহে_ক্লাস : ২/৩/৪ দিন [ মোট ১২/১৫ দিন ক্লাস নিলে ১ মাস গণনা করা হবে ]

🔰 সম্মানী : আলোচনা সাপেক্ষে
(একা পড়তে চাইলে একা কিংবা ৫-৬ জন মিলে কোনো ব্যাচ গঠন করতে পারলে ব্যাচেও পড়ানো যাবে)

আমার সংক্ষিপ্ত পরিচয় :
মো. নাছির উদ্দীন।
অভিজ্ঞতা : দীর্ঘদিন যাবৎ ইংরেজি সহকারি শিক্ষক হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানে (Tanzimul Ummah) এবং High section, SSC & HSC ছাত্রদের ইংরেজি প্রাইভেট পড়াচ্ছি।

🔰 যোগাযোগ 🔰
01684006003 (WhatsApp)কিংবা পেইজের ইনবক্সে মেসেজ দিয়ে রাখুন

দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে এবং ঢাকা উদ্যান- চন্দ্রিমা (মোহাম্মদপুর) সরাসরি শিক্ষক পেতে যোগাযোগ: 01684006003 (What...
04/10/2024

দেশের যে কোন প্রান্ত থেকে অনলাইনে এবং ঢাকা উদ্যান- চন্দ্রিমা (মোহাম্মদপুর) সরাসরি শিক্ষক পেতে
যোগাযোগ: 01684006003 (WhatsApp)

বি.দ্র: অনার্স ২য় বর্ষের নন মেজর ইংরেজি পড়ানো হয়॥

04/10/2024

কিছু ইংরেজি শব্দের স্বাভাবিক উচ্চারণ যেগুলো আমরা প্রায়ই ভুল করি।
1. tiny (ঠাইনি, টিনি নয়)- অতি ক্ষুদ্র, পুচকে
2. politician (প/ফলি'টিশন, পলিটিশিয়ান নয়)- রাজনীতিক, রাজনীতিবিদ/-বাজ
3. nadir (নেইডিআ(র) UK, নেইডার, US, নাদির নয়)- নিম্নতম বিন্দু
4. apex (এইপেক্স, অ্যাপেক্স নয়) - শীর্ষবিন্দু
5. radii (রেইডিআই) radius (ব্যাসার্ধ) এর plural
অনুরূপ, syllabi (সিলেবাই), syllabus (পাঠ্যসূচি) এর plural
6. data (ডেইটা) - উপাত্ত।
7. annihilate (অ্যানাইআলেইট, অ্যানিহিলেট নয়)- সম্পূর্ণরূপে ধ্বংস করা, নিশ্চিহ্ন করা।
8. behave (বিহেইভ, বিহ্যাভ নয়) - আচরণ করা।
9. epitome (এপিটমি, এপিটম নয়) - সারসংক্ষেপ
10. succinct (সাকসিঙকট্, সাসিংকট্ নয়)- সংক্ষিপ্ত
11. nature [নেইচা(র)/নেইচার)
12. natural (ন্যাচরাল্)

Blew (ব্লু, ব্লিউ নয়)
Brew (ব্রু, ব্রিউ নয়)
Drew (ড্রু, ড্রিউ নয়)
Flew (ফ্লু, ফ্লিউ নয়)
Grew (গ্রু, গ্রিউ নয়)
Shrew (শ্রু, শ্রিউ নয়)
Shrewd (শ্রুড, শ্রিউড নয়)
Threw (থ্রু, থ্রিউ নয়)

adverb এর শেষে -ically থাকলে উচ্চারণ হবে "ইকলি", 'ইক্যালি' নয়।
Basically (বেইসিকলি, ব্যাসিক্যালি নয়)
Automatically (ওটোম্যাটিকলি, অটোম্যাটিক্যালি নয়)
Diplomatically (ডিপ্লোম্যাটিকলি, ডিপ্লোমেটিক্যালি নয়)
Politically (প/ফলিটিকলি, পলিটিক্যালি নয়)
Practically (প্র‍্যা/ফ্র‍্যাক্টিকলি, প্রাক্টিক্যালি নয়)
Scientifically (সায়েন্টিফিকলি, সায়েন্টিফিক্যালি নয়)
Specifically (স্পেসিফিকলি, স্পেসিফিক্যালি নয়)
Economically (ইকোনোমিকলি, ইকোনোমিক্যালি নয়)
illogically (ইলজিকলি, ইলজিক্যালি নয়)


C: মাস্টার জাহাঙ্গীর আলম

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -১। মানসিক ব্যায়ামঃশ...
22/08/2024

বই কেন পড়বেন? বই পড়লে কি হয় আর না পড়লে কি হয়?

বই পড়ার ১০টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দিবে -

১। মানসিক ব্যায়ামঃ
শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়াম এর বিকল্প নেই তেমনি একইভাবে, আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তাশক্তি লোপ পায়।
ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়াম এর একটি বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া জরুরি।

২। মানসিক চাপ কমানোঃ
আপনি ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, একাডেমিক কিংবা চাকরিজীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটি ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন।
একটি ভালো বই আপনার দুশ্চিন্তা ও অবসাদ্গুলোকে পাশে সরিয়ে আপনাকে একটি অন্য দুনিয়ায় নিয়ে যেতে পারবে, যার মাধ্যমে আপনি মানসিক চাপ থেকে দূরে থাকতে পারবেন।

৩। জ্ঞানঃ
বই পড়লে জ্ঞান বাড়বে - একথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অব্যশই কোন না কোনো দিন আপনার দরকারে আসবে। আপনার জ্ঞানের ভান্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তি গুলো অতিক্রমে আপনি ততটাই শক্তিশালী হবেন।
একটি কথা আমরা সবাই জানি - আপনার চাকরি/ব্যবসায়, আপনার সম্পত্তি, আপনার অর্থবিত্ত, আপনার স্বাস্থ্য - সবই হারিয়ে যেতে পারে, কিন্তু আপনার অর্জিত জ্ঞান সবসময়ই আপনার সাথে থাকবে।

৪। শব্দভান্ডার বৃদ্ধিঃ
আপনি যত পড়বেন, তত নতুন নতুন শব্দ শিখবেন। আর এতেই আপনার শব্দভান্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষাজীবন, ব্যক্তিজীবন বা কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন।
এই দক্ষতা বৃদ্ধিতে আপনাকে সব থেকে সাহায্য করবে, 'বই পড়া'। নতুন শব্দ, এর অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলতে পারে।

৫। স্মৃতিশক্তির উন্নতিঃ
তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না চাই! প্রায়ই আমরা বলে থাকি, স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তির মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি।
আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র ও তাদের ভূমিকা, তাদের পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়।
আর মজার ব্যাপার হলো, আপনি যখনই আপনার মস্তিষ্কে নতুন একটি স্মৃতি দেন, তা একটি নতুন পথ তৈরি করে আপনার ব্রেইনে এবং আগের স্মৃতিগুলোকেও শক্তিশালী করে তোলে।

৬। চিন্তাশক্তি দক্ষতা শক্তিশালীঃ
দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হয়ে উঠছে, Critical Thinking বা জটিল চিন্তাশক্তি। কর্ম বা ব্যক্তিজীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে। আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি, যেগুলো নিয়ে আমরা সচেতন বা অবচেতনভাবে চিন্তা করি। ঘটনাগুলোকে ধাপে ধাপে সাঁজাতে চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি।
অনেক পাঠক তো রীতিমত কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধান করার জন্য। এছাড়াও বই গুলো নিয়ে আমরা অনেকের সাথে আলাপ করি, আমাদের চিন্তা, লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি।
এইসবই কিন্তু আমাদের চিন্তাশক্তিকে বৃদ্ধি করে। এই দক্ষতাকে শক্তিশালী করে তোলে।

৭। একাগ্রতা বৃদ্ধিঃ
আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বা বড় ভিডিও দেখতাম, কিন্তু সেখান থেকে আমরা ছোট্ট রিলসে অভ্যস্ত হয়ে গিয়েছি? আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিন শেষে বলতে পারবে না, আজকে ফেসবুকে কি কি বিষয় আমরা দেখেছে? শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে।
আর আমাদের কাছ থেকে কেঁড়ে নিয়ে গেছে একাগ্রতার মত গুন। যেকোনো কাজে একাগ্রতা অত্যাবশক একটি ব্যাপার। একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে। যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে।
যখন আমরা বই পড়ি, তখন আমরা অন্যসব কিছু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারি, একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি। যা আমাদের একাগ্রতা বৃদ্ধিতে সাহায্য করে ব্যাপকভাবে।

৮। ভালো লেখার দক্ষতাঃ
পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত। পড়ার মাধ্যমে আমাদের ভাষা ও শব্দের জ্ঞান বাড়ে আর এই জ্ঞান আমাদের লেখনীশক্তিকে বৃদ্ধি করে। এই জন্যই বলে, লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে, এরপর লিখতে হবে।

৯। প্রশান্তিঃ
বর্তমান সময়ে বই পড়ার সবথেকে বড় উপকার যদি চিন্তা করেন, বই পড়ার কারণে আমরা যে মানসিক প্রশান্তি পাই, সেটাই অনেক বড়। বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পিছনে সময় নষ্ট করতাম, সেটা না করে আমরা যে ভালো কিছু পড়েছি, কিছু শিখেছি, এই চিন্তা এই প্রশান্তির কি অমূল্য নয়?

১০। বিনোদনঃ
বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছিই, পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম। সবথেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম। একটি ভাল গল্প, প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। নির্মল ও শান্তিময় বিনোদন হলো - বই পড়া।

💥নিয়োগে আসছে পরিবর্তন।💥আগস্টের ১ম সপ্তাহেই ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল; শীঘ্রই শিক্ষক নিয়োগে নতুন সার্কুলার!
31/07/2024

💥নিয়োগে আসছে পরিবর্তন।

💥আগস্টের ১ম সপ্তাহেই ৫ম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল; শীঘ্রই শিক্ষক নিয়োগে নতুন সার্কুলার!

জরুরী নির্দেশনা:
12/06/2024

জরুরী নির্দেশনা:

06/06/2024

Write on the soliloquies in Hamlet.

NTRCA WRITTEN FOR LECTURER (ENGLISH)

NTRCA written Lecturer previous question bank from 2005-2023.
05/06/2024

NTRCA written Lecturer previous question bank from 2005-2023.



05/06/2024

Transformation of Word.

NTRCA কলেজ পর্যায়।

04/06/2024

নিবন্ধন (কলেজ পর্যায়) বিগত সালে আসা Completing Sentence

NTRCA (Lecturer English)

31/05/2024

NTRCA (College) বিগত সালে আসা Letter সমূহ বিস্তারিত।

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study Point- স্টাডি পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category