16/08/2023
প্রিয় এইচ এস সি -২৩ শিক্ষার্থী,
একটা পরীক্ষা হয়তো কখনোই তোমাকে তুমি কেমন মানুষ সেটা বিচার করতে পারে না কিংবা তোমার ভবিষ্যত বাণী করে দিতে পারে না। তবে একটা ভালো ফলাফল তোমাকে পরবর্তী পদক্ষেপে সফল হতে অনুপ্রাণিত করবে। একটা ভালো ফলাফল তোমার বাবা মায়ের মুখে হাসি ফোটাবে। একটা ভালো ফলাফল পারে তোমাকে ভালো বিশ্ববিদ্যালয় বাচাই ও ভালো কর্ম জীবনে প্রবেশে ভূমিকা রাখতে। দো'আ ও শুভকামনা রইলো, আশা করি সকল শিক্ষার্থীর এইচ এস সি পরীক্ষা ভালো হবে, নিজেদের স্বপ্ন পূরণে সামনের দিকে এগিয়ে যাবে।
“নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী।” [সূরা আনফাল : ৩০]
আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে বলেছেন, ‘ইয়া আইয়ুহাল্লাজিনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু; ওয়াত্তাকুল্লাহা লাআল্লাহুম তুফলিহুন’
অর্থ: ‘হে ইমানদারগণ! তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের প্রতিযোগিতা করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকো। আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। (সূরা : আলে ইমরান, আয়াত : ২০০)।
ধৈর্য, কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে সবাই নিজেদের সাফল্যে পৌছাবে ইনশাআল্লাহ!!