তামাকের কর বৃদ্ধি শীর্ষক সেমিনার
University with Ratul
this is a page for the students who have aimed at Du
সাম্প্রতিক জিকে
সেপ্টেম্বর(বাংলাদেশ বিষয়াবলি)
১.দেশের সর্বশেষ(৫০তম) নদী বন্দর হিসেবে আত্মপ্রকাশ করে সিলেটের ভোলাগঞ্জ নদীবন্দর।
২.দেশের সর্বশেষ(৪৫তম)রাজনৈতিক দল কোনটি?
:-আমার বাংলাদেশ পার্টি(এবি পার্টি)
৩.রাজা লক্ষ্মণ সেনের পর বাংলার কোন শাসক বাংলা থেকে পলায়ন করেন?
:-শেখ হাসিনা,৫ই আগস্ট(৩৬ই জুলাই) ২০২৪
৪.বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্ণর কে?
:-আহসান এইচ মনসুর
৫.দেশের সর্বশেষ(২৫তম) প্রধান বিচারপতি কে?
:-সৈয়দ রেফাত আহমেদ
৬.তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
:-চীন
৭.তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
:-২য়
৮.তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ?
:-যুক্তরাষ্ট্র
৯.দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় কবে?:-৬ই আগষ্ট২০২৪
১০.দেশের সকল কূটনীতিক(লাল) পাসপোর্ট বাতিল করা হয় কবে?:-২২ই আগষ্ট ২০২৪
১১.বাংলাদেশ সর্বশেষ ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতে কোন দেশের বিপক্ষে? :-পাকিস্তান
১২.ডুম্বুর বাধ কোন নদীর উপর তৈরি?:-গোমতী
১৩.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কতৃক উদ্ভাবিত সয়াবিনের জাত কোনটি?
:-বিইউ সয়াবিন ৫
১৪.অন্তর্বর্তীকালীন সরকারে কতজন নারী উপদেষ্টা রয়েছেন?
:-৪জন
১৫.বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় কবে?
:-১লা জুলাই ২০২৪
১৬.বাংলাদেশের ১৭ তম অ্যাটর্নি জেনারেল কে?
:-মো:আসাদুজ্জামান
১৭.বাংলাদেশ এ পর্যন্ত কতটি টেস্টে জয় লাভ করে?
:-২০ টি
১৮.২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে সবথেকে বেশি রেমিট্যান্স আসে কোন দেশ থেকে?
:-সংযুক্ত আরব আমিরাত
১৯.বিসিবির বর্তমান সভাপতি কে?
:-ফারুক আহমেদ
২০.বিশ্ব আদিবাসী দিবস কবে?
:-১২ আগস্ট
২১.সর্বশেষ ডম্বুর বাঁধ খোলা হয়েছিল কবে?
:-১৯৯৩ সালে
২২.সরকার পতন বা উৎখাতে বিদ্রোহে ব্যবহৃত শব্দ"ক্যু"কোন ভাষার শব্দ?
:-ফরাসি
২৩.দেশ বিভাগের পর এখন পর্যন্ত কতটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে?
:-৫টি(৫২,৬৯,৭১,৯০,২৪)
২৪.শহিদ আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়?
:-১৬ই জুলাই ২০২৪
২৫.ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক রাজাকার স্লোগান দেওয়া হয়?
:-১৫ জুলাই ২০২৪
২৬.কমপ্লিট শাটডাউন,বাংলা ব্লকেড,মার্চ ফর জাস্টিস হয় যথাক্রমে:-১৮-২২ জুলাই,৭-১২ জুলাই,৩১ জুলাই
২৭.Generation Z(Gen Z) মানে?
:-১৯৯৭-২০১২ এর মাঝে জন্মগ্রহণকারী
২৮:-জাতিসংঘে এবছর বাংলাদেশের কতবছর পূর্ণ হলো?
:-৫০ বছর
২৯:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ভিসি কে?
:-নিয়াজ আহমেদ খান
৩০.গণভবনের পরিবর্তিত নাম কি?
:- জুলাই গণহত্যা জাদুঘর
সেপ্টেম্বর (আন্তর্জাতিক বিষয়াবলি)
১.থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও ২য় নারী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন:-পেতংতার্ন সিনাওয়াত্রা
২.বিশ্বের প্রথম AI হাসপাতাল চালু হয়:- চীনে
৩.মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনের পর ২য় নারী হিসেবে প্রার্থী হয়েছেন:-কমলা হ্যারিস
৪.PCA(permanent court of Arbitration) স্থায়ী সালিশি আদালাতের সর্বশেষ(১২৩তম) সদস্য হয়:-ভানুয়াতু
৫.একক দেশ হিসাবে তৈরি পোশাক আমদানি ও রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে যথাক্রমে:-যুক্তরাষ্ট্র ও চীন
৬.৩৪ তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে:- ১৪-২৮জুলাই ২০২৮ যুক্তরাষ্ট্রের লস অ্যান্জেলসে
৭.ইরানে হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকান্ডের পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে ঘোষিত হন:-ইয়াহিয়া সিনওয়ার
৮.ফ্রান্সের প্যারিসে ৩৩ তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয় ২৬ জুলাই থেকে ১১ আগস্ট।অংশগ্রহনকারী অ্যাথলেট ১০৫০০জন ও দল ছিল ২০৬টি ও ইভেন্ট ৩২৯ টি। এবারের প্যারিস অলিম্পিকের থিম ছিলো"দ্য ফ্রিজ(ফ্রান্সের ঐতিহ্যবাহী লাল টুপি)"
পদক তালিকায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র(৪০স্বর্ণ,৪৪রুপা,৪২ব্রোন্জ=মোট ১২৬ টি।
২য় স্থানে আছে চীন(৪০স্বর্ণ,২৭রুপা,২৪ ব্রোন্জ=৯১)
৯.থাইল্যান্ডের আদালত মুভ ফরওয়ার্ড পার্টিকে বিলুপ্ত করার নির্দেশ দেন এবং সে দেশের প্রধানমন্ত্রী স্রেথা থাবিসিনকে ক্ষমতাচ্যুত করে।নতুন প্রধানমন্ত্রী হন পেতংতার্ন সিনাওয়াত্রা।
১০.বিশ্বের বন্দর সামুদ্রিক বন্দর গুলোর মানের,কন্টেইনার হ্যান্ডেলিং,সুবিধা ইত্যাদির ভিত্তিতে লিস্ট করে "Lloyd's List " নামের প্রতিষ্ঠান।লিস্ট অনুযায়ী এবছর কন্টেইনার হ্যান্ডেলিংয়ের তালিকায় ব্যাস্ততম বন্দর হলো চীনের সংহাই বন্দর।সে তালিকায় চট্টগ্রাম বন্দর ৬৭ তম
১১.ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা
১২.২২ এ আগষ্ট ২০২৪ এ যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয় কমলা হ্যারিসকেএবং রানিংমেট মনোনীত করা হয় টিম ওয়ালেজ।
১৩.২৩ এ আগস্ট ২০২৪ এ মার্কিম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান রবার্ট এফ কেনেডি জুনিয়র।
১৪.চীনের পর ২য় দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহন করে। UAE তে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত হলেন মাওলানা বদরুদ্দীন হাক্কানী।
১৫.আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় ৩০ আগষ্ট
১৬.ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দূর্ঘটনায় পররাষ্ট্র মন্ত্রীসহ নিহত হন।এবং নতুন প্রসিডেন্ট হিসাবে নির্বাচিত হয় মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্র মন্ত্রী হন আব্বাস আরাকচি
১৭.বিশ্বের ২য় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার দেশ বতসোয়ানায়।
১৮.ICSID এর বর্তমান সদস্য ১৬৬ টি দেশ।সর্বশেষ পদত্যাগ করে হন্ডুরাস।
১৯.বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে ১৪ ই আগস্ট মাঙ্কি পক্স রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়।সর্ব প্রথম এ ভাইরাসজনিত রোগ সনাক্ত হয় ডেনমার্কে ১৯৫৮ সালে।
২০.যুক্তরাজ্যের ইতিহাসে ১ম মহিলা অর্থমন্ত্রী(Chancellor of Exchequer) হন রাচেল রাভিস
২১.সর্বশেষ ন্যাটোর ৭৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।ন্যাটো গঠিত হয়েছিল ১৯৪৯ সালে এবছর তার ৭৫ বছর পূর্তি।
২২.১১ই আগস্ট পণ্য পরিবহনে নতুন প্রকার চালকবিহীন ড্রোন নির্মাণ করে চীন যা চীনের সবথেকে বড় ড্রোন, ওজন ২ টন উচ্চতা ৪.৫ মিটার।
২৩.নতুন বিশ্ব ঐতিহ্য:- ২১-৩১ জুলাই ২০২৪ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় UNESCO'র বিশ্ব ঐতিহ্য কমিটির (WHC) ৪৬তম অধিবেশন। এ অধিবেশন চলাকালে নতুন ২৬টি বিশ্ব ঐতিহ্যের নাম ঘোষণা করে UNESCO। এর মধ্যে ২০টি সাংস্কৃতিক, ৫টি প্রাকৃতিক ও ১টি মিশ্র ঐতিহ্য।
মোট বিশ্ব ঐতিহ্য: ১,২২৩টি সাংস্কৃতিক ঐতিহ্য: ৯৫২টি প্রাকৃতিক ঐতিহ্য। ২৩১টি মিশ্র ঐতিহ্য: ৪০টি বিশ্ব ঐতিহ্যগুলো অবস্থিত: ১৬৮টি দেশে • সর্বাধিক বিশ্ব ঐতিহ্য রয়েছে। ইতালিতে; ৬০টি।
• বিশ্ব ঐতিহ্যের তালিকা শুরু: ১৯৭৮ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় প্রথম অন্তর্ভুক্ত হয়: ১২টি স্থান (৮ সাংস্কৃতিক, ৪ প্রাকৃতিক)• বিশ্ব ঐতিহ্য তালিকা থেকে এ যাবত বাদ দেওয়া হয় ২টি বিশ্ব ঐতিহ্য- আরব্য হরিণের (Oryx) অভয়ারণ্য, ওমান (২০০৭) এবং ড্রেসডেন এলব উপত্যকা, জার্মানি (২০০৯)।
বিপন্ন বিশ্ব ঐতিহ্য: ৩২টি দেশে ৫৬টি বিশ্ব ঐতিহ্য বর্তমানে বিপন্ন। এর মধ্যে ৪০টি সাংস্কৃতিক ও ১৬টি প্রাকৃতিক • সর্বাধিক বিপন্ন বিশ্ব ঐতিহ্য রয়েছে
সিরিয়ায়; ৬টি।
সার্কভুক্ত দেশ ও বিশ্ব ঐতিহ্য: ভারত: ৪৩টি শ্রীলংকা: ৮টি • পাকিস্তান: ৬টি নেপাল: ৪টি বাংলাদেশ: ৩টি আফগানিস্তান: ২টি।
• ভুটান ও মালদ্বীপের কোনো স্থান এখনো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়নি।
উল্লেখ্যযোগ্য দুই ঐতিহ্য
জাপানের সোনার খনি: ২৭ জুলাই ২০২৪ ইউনেস্কো জাপান সাগরের সাদো দ্বীপের সোনার খনিকে বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে ঘোষণা করে। নয়াদিল্লিতে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি জাপানের করা সুপারিশের ভিত্তিতে নিগাতা জেলার সাদো দ্বীপের খনিগুলোকে তালিকাভুক্ত করা নিয়ে আলোচনা শুরু করে। কমিটি সর্বসম্মতিক্রমে তালিকাভুক্তির পক্ষে ভোট দেয়। তবে দক্ষিণ কোরিয়া সাদোর এ খনিগুলোর ইউনেস্কোর নিবন্ধনের বিরোধিতা করে জানায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরীয় উপদ্বীপের লোকজনকে সেখানে কাজ করতে বাধ্য করা হয়
। ■ আসামের পিরামিড: ২৬ জুলাই ২০২৪ ইউনেস্কো ভারতেরউত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চরাইদেও এলাকার পিরামিড 'মৈদাম'-কে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। এ পিরামিডগুলো দেখতে অনেকটা মিসরের পিরামিডের মতোই। এগুলো মূলত আহোম রাজপরিবারের সদস্যদের মাটির কবরের ঢিবি। আসামের পিরামিড নামে পরিচিত মৈদাম সমাধিক্ষেত্রকে ২০২৩ সালে বিশ্ব-ঐতিহ্যক্ষেত্র হিসেবে মর্যাদা দেওয়ার জন্য ইউনেস্কোর কাছে প্রস্তাব পাঠায় ভারত সরকার। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬তম অধিবেশনে সেই প্রস্তাব গৃহীত হয়। আহোম রাজত্বে স্বর্গদেও বা রাজাদের মৃত্যু হলে মিসরের পিরামিডের ধাঁচে তাদের প্রিয় জিনিসপত্রসহ মৃতদেহ সমাধিস্থ করা হতো। সমাধির ওপরে তৈরি হতো পাথর ও মাটির গম্বুজাকৃতি ঢিবি। ভেতরে ঢোকার সুড়ঙ্গের মতো প্রবেশপথ থাকত। এগুলোকে বলা হতো মৈদাম। ১৩-১৯ শতক পর্যন্ত চলা আহোম রাজত্বের ৩৮৬টি মৈদাম আবিষ্কৃত হয়।
২৪.কুরস্কে ইউক্রেনের হামলা
- ৬ আগস্ট ২০২৪ সীমান্ত পেরিয়ে রাশিয়ার প্র কুরস্কে আকস্মিক হামলা চালায় ইউক্রেনীয় এ বাহিনী। ২৪ ফেব্রুয়ারি ২০২২ ইউক্রেন এ যুদ্ধ শুরুর পর এটিই রাশিয়ার ভেতরে ■তাদের সবচেয়ে সাহসী ও ঝুঁকিপূর্ণ অভিযান। রাশিয়ার ভূখণ্ডে একটি বাফার জোন বা নিরপেক্ষ অঞ্চল তৈরি করার লক্ষ্যে ইউক্রেন কুরস্কে অভিযান চালায়। রাশিয়ার আক্রমণ থেকে নিজেদের জনগোষ্ঠীকে রক্ষা করতে এ বাফার জোন গড়তে চান তারা। বাফার জোন হলো দু'টি দেশে বা অঞ্চলের মধ্যে থাকা একটি নিরপক্ষ বা নিরাপদ এলাকা যেটি একটি থেকে অন্যটিকে সুরক্ষা ও সংযোগ প্রদান করে।
কুরস্ক রাশিয়ার অন্যতম ফেডারেল এবং ইউক্রেনের সীমান্তবর্তী একটি অঞ্চল। অঞ্চলটি রাশিয়ার লোহা আকরিকের অন্যতম প্রধান উৎপাদক। বিখ্যাত 'সেন্ট্রাল ব্ল্যাক আর্থ নেচার রিজার্ভ' এ অঞ্চলে অবস্থিত।• আয়তন: ২৯,৯৯৮ বর্গ কি.মি.জনসংখ্যা: ১১ লক্ষ (প্রায়)• গভর্নর: আলেক্সি স্মিরনভ (ভারপ্রাপ্ত)
২৫.প্রথমবারের মতো মঙ্গলের গভীরে তরল পানির সন্ধান পান নাসার বিজ্ঞানীরা। মঙ্গল গ্রহের মার্টিয়ান ছাত্র পৃষ্ঠের প্রায় ৭-১২ মাইল গভীরে এ ছাত্র-জনত পানির আধার রয়েছে। যুক্তরাষ্ট্রের মাধ্যমে ট মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান 'মার্স ইনসাইট ল্যান্ডার'- নির্বাচনে- এর পাঠানো তথ্য-উপাত্ত ব্যবহার করে এক গবেষণায় এ তথ্য হিসেবে জানা গেছে। এটি ১২ আগস্ট ২০২৪ প্রসিডিংস অব দ্য ন্যাশনাল চতুর্থ দষ একাডেমি অব সায়েন্সেস (PNAS) জার্নালে প্রকাশিত হয়। প্রেক্ষা সৌরজগতের চতুর্থ গ্রহ মঙ্গল। একে লাল গ্রহও বলা হয়। এ গ্রহে দুবার সূর্যদয় ঘটে। মঙ্গলের দু'টি উপগ্রহ রয়েছে।
২৬.উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিকসের ১৬ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে রাশিয়ার কাজানে।
"Gen-Z " নামে নতুন সিম লঞ্চ করেছে টেলিটক। ১৯৯৭-২০১২ সালের মধ্যে জন্মগ্রহণকারী ১৫০ টাকা দিয়ে এই সিম ক্রয় করতে পারবেন।
লাউড এন্ড ক্লিয়ার 🫡🫡
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছি বলে আমি গর্বিত কারণ এদেশের প্রতিষ্ঠা,যুগে যুগে স্বৈরাচারের পতন ও দেশের স্বার্থে লড়াই সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করেছে,আর হ্যাঁ আমার বিশ্ববিদ্যালয় কখনোই এই শিক্ষা দেয় নি যে মানুষ মেরে ফেলতে হবে।ঢাবিয়ান যারা লজ্জা পাচ্ছেন আসলে তারাও ঢাবির লজ্জা এ কারণে যে ঢাবিকে ধারণ করতে পারেনি, মানুষকে যেখানে বোঝানোর দরকার ছিল ব্যাক্তির দায় প্রতিষ্ঠানের না।
আওয়ামী ধর্মের ইশ্বর শেখ মুজিব ও তাদের সংস্কৃতির দেবতা রবীন্দ্র নাথ কে ছুঁড়ে ফেলে দিতে না পারলে আপনি কখনই ফ্যাসিস্ট এর মানসিক দাসত্ব থেকে বের হতে পারবেন না । আপনি প্রকৃত বাংলাদেশি হয়ে উঠতে পারবেন না ।
জুলাই বিপ্লবে ওদের ইশ্বর এর মৃত্যু হলেও সংস্কৃতির দেবতা বহাল তবিয়তে আছে। ফ্যাসিজমের সংস্কৃতির দেবতা রঠা'র মাধ্যমে ফ্যাসিজমের ইশ্বর ও তার উপাসকদের পুনর্জন্ম হতে পারে।
কালচারাল ফ্যাসিজম থেকে মুক্তি না পেলে , প্রকৃত মুক্তি সম্ভব না।
✍️ তোয়াসিন জয়
08/09/2024
30/08/2024
আরেক কোচিং আসছে তাদের মার্কেটিং করতে😵💫😵💫
30/08/2024
মোটিভেশন দিবেন ভালো কথা,বইয়ের প্রচারপ্রচারণা কেন করবেন??যেখানে আমি কখনো পড়িনি এই বই।
29/08/2024
দেশের ক্রান্তিকালেও সময় নিউজ পা চেটে গেছে!!
**আজকে কিছু কথা উন্মোচন করব**ধৈর্য ধরে পড়বেন
১.কেন আমার ইন্সটিটিউটে ছাত্রলীগের পদ নিতে হলো?
২.কেন আমি পদত্যাগের পোস্ট করেছিলাম?
৩.কেন ১ ঘন্টা পর আমাকে পোস্ট ডিলিট দিতে হলো?
যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা পড়েছেন তারা হয়ত জানেন অনুষদ ও ইন্সটিটিউট এর পদ হলো নামস্বর্বস্ব একটি পদ,এর কোন কার্যক্রম আদতে নেই।
এখন উত্তরে আসি,
১.কেন আমাকে পদ নিতে হলো:-১ম বর্ষে আমি এবং আমার বন্ধুরা ছাত্রলীগের গেস্টরুম,প্রোগ্রাম ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম যা ব্যর্থ হয়।যার কারণে আমার এক বন্ধুকে শিবির ট্যাগ দিয়ে বের করে দেওয়া হয়।তাই আমি ভাবলাম ভবিষ্যতে যদি আমি কোন কারণে কোন সংগ্রাম করি তাহলে যেন আমাকে কখনো ট্যাগ না দিতে পারে তাই পদ নেওয়া (যার আদতে কোন কার্যক্রম নেই)
২.কেন পদত্যাগের পোস্ট করলাম:-১৫ জুলাই যখন আমাদের সবাইকে রাজাকারের নাতি পুতি বলা হলো তখন আমার মনটাও ফুসে ওঠে ক্ষোভে। তাই মাথায় একটা বুদ্ধি খেলে যায় যে ঢাবির বাইরের মানুষ তো জানে না যে ইনস্টিটিউট এর পদের কোন মূল্য নেই,তাই আমি যদি পদত্যাগের পোস্ট করি তাহলে দেশের মানুষ অনুপ্রাণিত হবে এবং সংগঠিত হবে।এর ফলে বিভিন্ন আওয়ামী সংগঠন থেকে পদত্যাগ করবে যা সরকারকে ভাবতে বাধ্য করবে।
৩.কেন পোস্ট ডিলিট দিতে হলো:-আমি পোস্ট দিয়ে ১ ঘন্টার মতো পোস্ট রেখেছিলাম প্রোফাইলে যেন সকলের কাছে পৌঁছাতে পারে।তখন চূড়ান্ত আন্দোলনের সবে শুরু, আওয়ামীলীগ ক্ষমতার প্রয়োগ করে যাচ্ছে।আমার ফোনে বিভিন্ন নম্বর থেকে হুমকি ধামকিসহ ফোন আসতে থাকে,উপায় না পেয়ে আমি ফোন বন্ধ করে দেই।পরে ভাবি আমার খোজ না পেলে অনেকে চিন্তায় পড়বে পোস্ট করার পর আমার খোজ নেই, কিছু হয়ে গেল না তো আমার।তাই ফোন অন করি,অন করতেই না করতে ফোন আসা শুরু করে আবার।বুঝতেই পারছেন হয়ত কেমন হুমকি আসতে পারে আমার এবং আমার পরিবারের উপর,বাধ্য হয়ে পোস্ট ডিলিট করতে হয়।কিন্তু তার আগে ১ ঘন্টা আমার ওয়ালে রেখেছিলাম যাতে সকলে স্কিনশট নিতে পারে।কারণ আমার মূল উদ্দেশ্য হলো অনুপ্রাণিত করা,যা করতে আমি সক্ষম হয়েছিলাম।তাই ডিলিট করে দেই।আশা করি বুঝতে পারছেন কতটা প্রেশারে ছিলাম,এরেস্ট হওয়ার ভয়,গুম হবার ভয়,আমার বাড়ি আক্রমণের ভয়!!!
সময় টিভি সবটা না জেনে চাটুকারিতা করতে গিয়েছিল,কিন্তু ভাবল না যে তাতে আমার ক্ষতি হতে পারত কতটা।এসব বিটিভি মার্কা টেলিভিশন বয়কট করুন যারা ফেইসবুক ঘেটে পোস্ট করে রিয়েলিটি না জেনেই।
আমার জন্য দোয়া করবেন, সব সময় এই দেশ ও মানুষের পাশে ছিলাম,ইনশাআল্লাহ থাকব।
26/08/2024
তোমাদের নতুন জিকে রেডি
অটোপাশ=অভিশাপ!!!
২০২০ সালে আমি এইচএসসিতে অটোপাশ পেয়েছিলাম,৪.১৭ এসেছিল রেজাল্ট। কারণ ছিল ২০১৮ এর এসএসসির খারাপ রেজাল্ট, কিন্তু ২০২০ সালে নিজেকে আমূল পাল্টে হয়ে গিয়েছিলাম কলেজের প্রথম সারির একজন শিক্ষার্থী!!কিন্তু আমাকে বিবেচনা করা হয়েছে আমার আগের ব্যর্থতার দ্বারা।যার কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফর্ম তুলতে পারি নি।আল্লাহর অশেষ রহমতে সেবারের সর্বনিম্ন রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছিল আমার।যদি আমি চান্স না পেতাম??তাহলে কি পারতাম ভুলতে আমার প্রতি হওয়া অন্যায়??অটোপাশ রীতিমত একজন শিক্ষার্থীর জন্য অভিশাপ,যারা চায় তারা সুবিধাবাদী।কিন্তু দিনশেষে মারা এরাই খায় মিলিয়ে নিয়েন।
15/08/2024
পেপার পড়ছিলাম হলের পেপার রুমে।কিছুদিন হলো "প্রথম আলো" আসা শুরু হয়েছে(সরকার পতনের আগে যা হলএ নিষিদ্ধ ছিল)।প্রতিটি পেপারের পাতা উল্টাচ্ছি আর আমার ভাইদের হত্যার খবর/ছবি গুলো দেখে শিউরে উঠছি!!ইয়ামিন, রিক্সাচালক রমিজ,সাজিদ,এভাবে ৬০১টা প্রাণ। বুকে,মাথায়,চোখে গুলি করা হয়েছে যাতে বাঁচতে না পারে।বাসার ছাদ থেকে গুলি করা হয়েছে দেখে আরও অবাক হই।শহিদ ইয়ামিন,যাকে পুলিশের গাড়ি থেকে ফেলে দেওয়ার ভিডিও দেখেছি সবাই।তাকে মারার কথা গুলো পড়ে গা আঁতকে উঠে।তার বাবার কথা"কিভাবে পারে একটা জীবন্ত মানুষকে এভাবে ফেলে দিতে😭😭"।
নিজেকে কাপুরষ মনে হয়ে,পারলাম না কিছু করতে।
এরই মাঝে যখন দেখি আন্দোলনের সময় যারা গর্তে ছিল তারা এখন হম্বিতম্বি শুরু করেছে,একেকজন দেশপ্রেমী সাজছে তখন নিজেকে ঠিক রাখতে পারি না,স্পষ্টভাবে বলে ফেলি তা যে যেই হোক।সম্পর্ক খারাপ হয়,আমি তাদের কাছে খারাপ হই,রোষানলে পড়ি।শুনতে হয় আমার এত মাথা ব্যাথা কেন এসব নিয়ে??
সত্যিই তো কেন এত মাথা ব্যাথা??
কারণ আমার ভাইদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে যাতে কেউ বাঁচতে না পারে!! তাই এত মাথা ব্যাথা।জাতির উদ্দেশ্যে বলতে চায় চিনে রাখুন সেসব মানুষকে যাদের প্রয়োজনের সময় জাতি পাশে পায় নি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka