Annur Academy

Annur Academy

Share

"আন নুর একাডেমি" একটি আধুনিক শিক্ষা ভিত্তিক একাডেমি,যার লক্ষ্য আদর্শবান আন্তর্জাতিক মানের নাগরিক গড়া।

12/04/2025

মুফতি আব্দুল মালেক সাহেব হাফি. এর
আজকের এক আজীব কারগুজারি।

বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক হাফি. প্রোগ্রাম শেষ হবার পর স্টেজে বসে আছেন। গেস্ট সবাই চলে গেছেন একা উনিই বসা। শরীর অনেকটা অসুস্থ। সর্বশেষ উনাকে নিয়ে মন্দির গেইটে যাওয়া হয় পায়ে হেঁটে। সেখান থেকে বায়তুল মোকাররম যাবেন কিন্তু একটা গাড়িও নেই, রিক্সাও পাওয়া যাচ্ছেনা।
অনেক কষ্টের পর একটা ছোট ভ্যান পাওয়া যায়। মুফতি আব্দুল মালেক হাফি. চালকের কাছে গিয়ে বলতেছেন ভাই কষ্ট হবে, যেতে পারবেন?!

অবশেষে হুজুর সাধারণ মানুষের মতো ভ্যানে বসে বায়তুল মোকাররম গেইটে আসেন আমাদের আস সুন্নাহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে বায়তুল মোকাররম গেইটে আসেন। হুজুর ভ্যান থেকে নামলেন পকেট থেকে একটা টাকার খাম বের করে ভ্যান চালকের হাতি দিয়ে আস্তে করে বললেন ভাই এগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া!
সম্ভবত টাকাগুলো সভাপতি হিসেবে আজকে দেওয়া হয়েছে কিন্তু হুজুর খাম খোলেও দেখেননি!

কতটা দুনিয়া বিমুখ একটু চিন্তা করুন!
বারাকাল্লাহু ফি হায়াতিহ।

©সালিকুর রাহমান

12/04/2025

আমার আপনার সন্তানদের থেকেই হবে আগামীর নুরুদ্দীন সালহুদ্দীন ইনশাআল্লাহ।

07/04/2025

وجعلنا لمهلكهم موعدا
আমি তাদের ধ্বংসের জন্য একটি সময় ঠিক করে রেখেছি (কাহফ: ৫৯)
জালিম ধ্বংস হবেই।

07/04/2025
30/03/2025

ঈদের দিনের সুন্নাত সমূহ
✧═══•❁❀❁•═══✧

❑ অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বাইহাকী, হাদীস নং- ৬১২৬)

❑ মিসওয়াক করা। (তাবঈনুল হাকাইক, ১:৫৩৮)

❑ গোসল করা। (ইবনে মাজাহ, হাদীস নং- ১৩১৫)

❑ শরী‘আত সম্মত সাজসজ্জা করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮)

❑ সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৪৮/ মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

❑ সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ৭৫৬০)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় যেমন (খেজুর ইত্যাদি) খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পরে নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৩/ তিরমিযী শরীফ, হাদীস নং- ৫৪২/ দারেমী হাদীস নং- ১৬০৩)

❑ সকাল সকাল ঈদগাহে যাওয়া।(আবু দাউদ, হাদীস নং- ১১৫৭)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে ছদকায়ে ফিতর আদায় করা। (দারাকুতনী, হাদীস নং- ১৬৯৪)

❑ ঈদের নামায ইদগাহে আদায় করা, বিনা অপারগতায় মসজিদে আদায় না করা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৫৬/ আবু দাউদ হাদীস নং- ১১৫৮)

❑ যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারী শরীফ, হাদীস নং- ৯৮৬)

❑ পায় হেঁটে যাওয়া। (আবু দাউদ, হাদীস নং- ১১৪৩)

❑ ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ

اَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ . وَللهُ اَكْبَرُ اَللهُ اَكْبَرُ. وَ لِلّٰهِ الْحَمْدُ.

তবে ঈদুল আযহাতে যাওয়ার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবে। (মুস্তাদরাকে হাকেম, হাদীস নং- ১১০৫/ বাইহাকী, হাদীস নং- ৬১৩০)

29/03/2025

কে কে ফ্রী আল কুরআন শিখতে চান? শীঘ্রই বিস্তারিত আছসে,,,,

09/05/2024

💥💥💥 এবার সকল কোর্সে ৫০% ছাড়💥💥💥
আপনি কি ইংরেজি, আরবি বা আল কুরআান, আল হাদিস শিখতে চান? কিন্তু অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা বা সময় পাচ্ছেন না, তাহলে "আন নুর একাডেমি" এর কোর্সগুলো আপনার জন্য। ঘরে বসেই অনলাইনে আপনার সুবিধা অনুযায়ী যে কোন সময়ে আমাদের কোর্স করুন।
আমাদের রয়েছে অভিজ্ঞ,দক্ষ ও ডেডিকেটেড শিক্ষক- শিক্ষিকা। ব্যাচে ও প্রাইভেটে পড়ার সুবিধা। তাই আর দেরি না করে আজই আপনার পছন্দের কোর্সে ৫০% ছাড়ে ভর্তি হয়ে যান। ইংরেজি, আরবি, আল কুরআান ও আল হাদিস এর সকল কোর্স পেয়ে যাবেন একসাথে আন নুর একাডেমিতে। আপনার জন্য "আন নুর একাডেমি"র কোর্সগুলো সেরা। কারণ আমরা দিচ্ছি আপনাকে শিক্ষা, মান ও যোগ্যতার নিশ্চয়তা। বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন বা যোগাযোগ করুন
📲01847296933, 01640217870
🔰🔰🔰আমাদের কোর্স সমূহ🔰 🔰🔰
🔴আল কুরআন রেসিটেশন (নাজেরা)
🔴আল কুরআন মেমোরাইজেশন ( হিফজ)
🔴আল কুরআন ট্রান্সলেশন এ্যান্ড তাফসীর
🔴আল হাদিস ট্রান্সলেশন এ্যান্ড মেমোরাইজেশন
🔴ফরজে আইন (ইসলামের মৌলিক শিক্ষা)
🔴আলিম কোর্স (ইবতেদায়ী থেকে দাওরা হাদিস)
🔴কিডস অ্যারাবিক
🔴বেসিক অ্যারাবিক ল্যাংগুয়েজ ফর অল
🔴স্পোকেন অ্যারাবিক ফর অল
🔴কিডস ইংলিশ
🔴বেসিক ইংলিশ ফর অল
🔴স্পোকেন ইংলিশ ফর অল
🔴হায়ার ডিপ্লোমা ইন এরাবিক ল্যাংগুয়েজ ফর অল
🔴এস,এস, সি ইংলিশ ফর বয়েজ এ্যান্ড গার্লস
🔴এইচ এস সি ইংলিশ ফর বয়েজ এ্যান্ড গার্লস

#আননুরএকাডেমি

03/03/2023

Do you know who is the last prophet in Islam? Comment below plz…

27/02/2023

নিজে আমল করি ও অন্যের নিকট শেয়ার করি।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Jatrabary
Dhaka
1204