Moot Court & Debating Society Bangladesh 01711921416

Moot Court & Debating Society Bangladesh 01711921416

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Moot Court & Debating Society Bangladesh 01711921416, Education, Bari 12 Road-33 Sector-7 Uttara Dhaka, Dhaka.

08/07/2025
11/12/2023

বার কাউন্সিল আইন যুগোপযোগী করার পরামর্শ হাইকোর্টের

বাংলাদেশ বার কাউন্সিল আইন ও বিধি যুগোপযোগী করার পরামর্শ দিয়েছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, বার কাউন্সিল আইন ও বিধিতে পেশাগত অসদাচরণের কোন সংজ্ঞা নেই। পেশাগত অসদাচরণের সংজ্ঞা না থাকলেও এ ধরনের আনীত অভিযোগে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কর্তৃক অনবরত আইনজীবীরা শাস্তির মুখোমুখি হচ্ছেন। যেখানে পেশাগত অসদাচরণের সংজ্ঞাই নাই সেখানে এ ধরনের অভিযোগে আইনজীবীদের শাস্তি প্রদান কতটা যুক্তিযুক্ত। এ কারণে বার কাউন্সিলের উচিত আইনজীবীদের শাস্তি প্রদানের পূর্বে পেশাগত অসদাচরণের বিষয়ে সংজ্ঞা নিরূপণ করা। গুরুতর পেশাগত অসদাচরণের অভিযোগে শাস্তিপ্রাপ্ত এক আইনজীবীর আপিলের রায়ে গতকাল মঙ্গলবার এ পরামর্শ দিয়েছেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ। বার কাউন্সিল আইন ও বিধি এবং পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা পর্যালোচনা করে এ রায় দিয়েছেন হাইকোর্ট।
রায়ে হাইকোর্ট বলেছে, একজন শিক্ষানবিশ আইনজীবীকে ইনটিমেশন ফরমে শুরুতেই ঘোষণা দিয়ে বলতে হয় তিনি অন্য কোন পেশায় নিয়োজিত নেই। কিন্তু এই ঘোষণা কতটা বাস্তবসম্মত। বার কাউন্সিল আইনের ২৭(১) অনুচ্ছেদে বলা হয়েছে, অ্যাডভোকেট হিসাবে অন্তর্ভূক্তির জন্য বয়স ২১ বছর পূর্ণ হতে হবে। কিন্তু কত বছর বয়সের পর আর আইনজীবী হওয়া যাবে না সেই বিষয়ে কোন বয়সসীমা নির্ধারণ করে দেওয়া নাই আইনে। এ কারণে অন্য কোন পেশা বা ব্যবসায় নিয়োজিত থাকলেও একজন ব্যক্তি আইনজীবী হওয়ার লক্ষ্যে শুরুতেই বার কাউন্সিলের ইনটিমেশন ফর্মে মিথ্যা ঘোষণা দিয়ে দিচ্ছেন। সেজন্য ইনটিমেশন ফর্মে এই ঘোষণা দেওয়ার শর্ত কতটা বাস্তবসম্মত, তা বার কাউন্সিলকে ভেবে দেখার সময় এসেছে।

আদালত বলেন, বিপুল সংখ্যক আইনজীবী আছেন যারা উকালতি পেশার পাশাপাশি অন্য কোন পেশায় বা ব্যবসায় নিয়োজিত রয়েছেন। আইন পেশার পাশাপাশি অন্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে বার কাউন্সিল কি আদৌ কোন ব্যবস্থা নিয়েছে, নেয়নি। হয়ত কারো অভিযোগ পেয়ে এ ধরনের পেশাগত অসদাচরণের কারণে কাউকে কাউকে শাস্তি দিয়েছে, তবে সবাইকে নয়। আমরা মনে করি এক্ষেত্রে একটা হযবরল অবস্থা বিরাজ করছে। তাই এসব ক্ষেত্রে বার কাউন্সিল আইন ও বিধিতে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ার সুযোগ আইনজীবীদের এই নিয়ন্ত্রক সংস্থার রয়েছে বলে মনে করে হাইকোর্ট।

রায়ে হাইকোর্ট আরও বলেছে, আইনজীবী পেশায় আসার জন্য প্রতি বছরই বিপুল সংখ্যক আইনজীবীকে সনদ প্রদান করছে বার কাউন্সিল। সনদধারীদের সবাই যে আদালতে প্র্যাকটিসিং ল’ইয়ার তা নয়। নন প্র্যাকটিসিং ল’ ইয়ারও রয়েছেন। কারা প্র্যাকটিসিং ল’ ইয়ার এবং কারা নন প্র্যাকটিসিং ল’ইয়ার সেই বিষয়েও বার কাউন্সিলের একটা মনিটরিং ব্যবস্থা থাকা দরকার।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ৩১ ডিসেম্বর সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক হিসাবে যোগ দেন বাবু ক্ষিতিশ চন্দ্র রায়। ২০১০ সালের ১৫ ডিসেম্বর তিনি নীলফামারী জেলা বারের আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন। শিক্ষকতা পেশায় থাকলে তিনি সনদ সাময়িক স্থগিত রাখার কোন আবেদন বার কাউন্সিলে করেননি। এ কারণে তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনে এক ব্যক্তি। সেই অভিযোগে তাকে বার কাউন্সিল আইনের ৩২(১) বিধান অনুযায়ী চিরতরে আইন পেশা থেকে বহিষ্কার করা হয়। বার কাউন্সিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। ওই আপিল আংশিক মঞ্জুর করে হাইকোর্ট তার আইনজীবী সনদ ফিরিয়ে দেয়। অর্থাৎ এখন থেকে ওই ব্যক্তি আইন পেশায় নিয়োজিত হতে পারবেন বলে জানান তার আইনজীবী মো. আব্দুল হক। এই মামলায় আদালতে অ্যামিকাসকিউরি হিসাবে বক্তব্য দেন বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা।

23/10/2022

আমাদের কথা (কাজ চলছে)
প্রথম পাতা - কথার গতিপথ - Bar Transfer Test (BTT) দিয়ে স্বল্প সময়ে ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগ!
হোম গতিপথ ভিডিও আমাদের কথা কি সাইনআপ/সাইনইন
Bar Transfer Test (BTT) দিয়ে স্বল্প সময়ে ব্যারিস্টার হওয়ার সুবর্ণ সুযোগ!
ব্যারিস্টার হওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি যুক্তরাজ্য/ইংল্যান্ডের (United Kingdom) The General Council of the Bar (যারা সেখানকার আইনজীবীদের নিয়ন্ত্রণ করে থাকে, অনেকটা Bangladesh Bar Council’র মতো) ২০১৩ সাল থেকে চালু করেছে এবং ইতোমধ্যে এ বছর এ পদ্ধতিতে দুটি পরীক্ষা (এপ্রিল ও সেপ্টেম্বর মাসে) সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ থেকে এভাবে পরীক্ষা দিয়ে কেউ কেউ ব্যারিস্টারও হয়েছেন।
২০১৩ সালের পূর্বে ব্যারিস্টার হতে চাইলে প্রথমেই UK’র কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইনের ওপর স্নাতক ডিগ্রী (অর্থাৎ UK-LLB Degree) অর্জন করতে হতো এবং তারপর BPTC কোর্স শেষ করে Call to the Bar পাওয়ার পরই কেবল Barrister-At-Law/Bar At Law ডিগ্রী অর্জন করা যেত। যা সম্পন্ন করতে কমপক্ষে ৩/৪ বছর সময় লাগতো, প্রচুর টাকা লাগতো (এমনকি বাংলাদেশে external system-এ পড়ে LLB শেষ করলেও) এবং বাংলাদেশ থেকে LLB (Hons)/(Pass) কোর্স সম্পন্ন করে আইনজীবী হিসেবে পেশা শুরু করলেও পুনরায় UK-LLB করা লাগতো।
কিন্তু বর্তমান পদ্ধতিতে আইনজীবী হিসেবে নিম্ন আদালতে/জেলা জজ কোর্টে তালিকাভুক্ত হলে (তালিকাভুক্তির মেয়াদ যাই হোক না কেন) ছয় মাসের মধ্যে ব্যারিস্টার হওয়া সম্ভব। অনেকে অবশ্য মনে করেন এর জন্য কমপক্ষে তিন বছর আইনজীবী হিসেবে practice করার প্রয়োজন আছে বা বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবীর সনদ অর্জন করার তিন বছর পর এভাবে ব্যারিস্টার হওয়ার জন্য আবেদন করা যাবে।

আসলে এখানে সময়সীমা কোন বিষয় নয়, কেবল আইনজীবী/Advocate হিসেবে বার কাউন্সিলের সনদ থাকলেই চলবে, এমনকি যারা জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) বা কোন Private University থেকে দুই বছরের LLB (Pass) course করে Lawyer হয়েছেন তারাও এভাবে ব্যারিস্টার হতে পারবেন। অর্থাৎ যারা সর্বশেষ ২০১৩ সালে Advocate হিসেবে enrolled হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।
মূলত UK’র Bar Standards Board’র (যারা Barrister দের নিয়ন্ত্রণ করে থাকে) অধীনস্থ Qualifications Committee এ পদ্ধতির অধীনে কেউ আবেদন করে থাকলে তাকে Approval (অনুমোদন) দিয়ে থাকে। এ পদ্ধতিকে বলা হয় Bar Transfer Test বা সংক্ষেপে BTT। অর্থাৎ আপনি আপনার দেশের Bar (যে Bar-এ আপনি Practice করেন) পরিবর্তন করে England’র Bar-এর member হয়ে সেখানে practice করতে চান, সে জন্য England এ সুযোগ দিচ্ছে, যদিও ব্যারিস্টার হওয়ার পর আপনি আপনার নিজ দেশে ফিরে Barrister হিসেবে Practice করতে পারবেন।

Commonwealth Country ভুক্ত যেকোন দেশের (বাংলাদেশ অন্যতম Commonwealth Country) আইনজীবী Qualified Foreign Lawyer হিসেবে এভাবে ব্যারিস্টার হতে পারেন। এ পদ্ধতিতে Qualified Foreign Lawyer হিসেবে আবেদন করলে Qualifications Committee, Barrister হবার জন্য Applicant-কে তার আইনজীবী হিসেবে যোগ্যতার উপর ভিত্তি করে (এখানে মূল বিবেচ্য বিষয় আইনজীবী হিসেবে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা, Academic Result নয়, এমনকি আপনার UK-LLB অর্থাৎ University of London বা Northumbia University থেকে এলএল.বি করা থাকলে তা Qualifications Committee বিবেচনায় নিতে পারে, তবে exemption পাবার জন্য আপনার Practice’র অভিজ্ঞতা ও দক্ষতায় মূল বিবেচ্য বিষয়) Academic (অর্থাৎ UK-LLB), Vocational & Professional Stage (অর্থাৎ Pupilage, যা বাংলাদেশে Practice করার জন্য প্রয়োজন হয়না) থেকে ছাড় (Exemption) দিতে পারে, মানে এগুলো করা লাগবেনা, তবে আপনাকে BTT পাস করতে হবে। তবে কোন IELTS score লাগেনা। Qualifications Committee’র কাছে আবেদন পাঠানোর সময় Application Fee হিসেবে ৪৪০ পাউন্ড পাঠাতে হয়। Qualifications Committee’র অনুমোদন পাওয়ার পরবর্তী ২ বছরের মধ্যে যেকোন সময় UK যেয়ে পরীক্ষা দিয়ে আসা যায়।

একবার পরীক্ষায় অংশ নিয়ে কোন বিষয়ে খারাপ করলে immediate পরেরবার সে বিষয়ে পরীক্ষা দিয়ে পাস করলেও চলে।
Exemption না পেলে ৫টি Section-ই পরীক্ষা দিতে হবে এবং এ পরীক্ষা নিবে England’র BPP University। তাই পরীক্ষা দেয়ার জন্য অবশ্যই England-এ যেতে হবে। মূলত পরীক্ষা হয় দুই সপ্তাহ ধরে এবং পরীক্ষার আগে BPP University’র অধীনে ১৫ দিনের Advocacy class করা লাগে, যার খরচ পড়ে ৭৫০ পাউন্ড। এর বাইরে Barrister হবার জন্য England’র চার Inn’র যথাঃ Lincoln’s Inn, Middle Temple, Inner Temple & Gray’s Inn’র যেকোন একটির member হয়ে Call to the Bar -এ অংশ নিতে হয় এবং মাত্র ৬টি Dinner করতে হয় (যেখানে BPTC করলে ১২টি Dinner করতে হয়)।

Inn’র member হতে খরচ পড়ে ১০০ পাউন্ড এবং Call to the Bar’র জন্য খরচ ১২০ পাউন্ড। এছাড়া প্রত্যেক Dinner’র জন্য ২০ পাউন্ডের মতো খরচ হবে। মজার ব্যাপার হলো Qualifications Committee থেকে অনুমোদন পাওয়ার পরই Inn’র সদস্য হওয়া যায় এবং Barristerদের মতো Visiting Card-এ Member, Honourable Society of the Lincoln’s Inn/Middle Temple/Inner Temple/Gray’s Inn লেখা যায়। সদস্য হওয়ার জন্য BTT পরীক্ষায় পাস করা লাগেনা। তবে সদস্য হবার পরবর্তী ৩ বছরের মধ্যে Call to the Bar পেতে হয়।

সমস্ত প্রক্রিয়া UK-তে শেষ হতে দুই মাসের বেশি লাগার কথা নয়। অর্থাৎ দেশে পরীক্ষার প্রস্তুতি নিয়ে দু’ মাস London থেকে এখন Barrister হওয়া সম্ভব।
বাংলাদেশ থেকে যারা Application করছেন তারা সাধারণত প্রথম দু’টি section-এ exemption পাচ্ছেন। Section ৫টি হলোঃ
Section
Course Title
Evaluation
Answer
Duration
Pass
Fees
GPB
1. a)
Contract & Trust
Written
2 Ques.
3 Hour
40%
200
b)
Tort & Crimes
Written
2 Ques.
3 Hour
40%
200
2. a)
Land & Legal System
Written
5 Ques.
3 Hour
40%
150
b)
Public, Admin. & EU
Written
5 Ques.
3 Hour
40%
150
3.
CPC, CrPC & Evidence
MCQ
80
2 Hour
65%
250
4.
Professional Conduct & Ethics
Oral
Interview
30 Min
60%
250
5. a)
Application
Oral
1 Submission
12 Min
60%
150
b)
Witness Handling
Oral
1 Witness Handling
12 Min
60%
150
তাই প্রথম দু’টি সেকশন অর্থাৎ Academic Stage-এ (যা UK-LBB করার সময় পড়তে হয়) ছাড় পেলে কেবলমাত্র ৩, ৪ ও ৫ নম্বর সেকশন পরীক্ষায় পাস করে এবং যেকোন একটি Inn’র member হয়ে Call to the Bar পেয়ে ৬টি Dinner (যা Approval পাওয়ার পরই করা যায়) করে Barrister হয়ে দেশে এসে Practice করা সম্ভব। আর এতে খরচ বড়জোর ৩-৪ লক্ষ টাকা মাত্র, যা কিনা আগে ছিল প্রায় ৫০ লক্ষ টাকার মতো এবং প্রচুর ধৈর্য, সময় ও পরিশ্রম সাপেক্ষ।

Qualifications Committee থেকে অনুমোদন পাওয়ার জন্য BSB নির্ধারিত সর্বশেষ সংস্করণের আবেদনপত্রে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে LLB, LLM’র সার্টিফিকেটের সত্যায়িত কপি, আপনি যে আদালতে প্রাকটিস করেন সে আদালতের সিনিয়র জজ (জেলা ও দায়রা জজ বা অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা পিপি বা জিপি বা অতিরিক্ত পিপি বা জিপি’র সুপারিশ), আপনি যে চেম্বারে কাজ করেন সে চেম্বারের প্রধানের নিকট থেকে একটি সার্টিফিকেট, বার কাউন্সিল প্রদত্ত মূল সনদের সত্যায়িত কপি, বার কাউন্সিল থেকে Certificate of Good Standing (অর্থাৎ আপনি পেশাগত আচরণ মেনে চলেন, আপনার সনদ এ কারণে কখনো স্থগিত হয়নি মর্মে প্রদেয় সনদ, যা বার কাউন্সিলে আবেদন করে ৫০০ টাকা ফি দিলে দেয়া হয়), আপনি যে বার অ্যাসোসিয়েশনের সদস্য সে বারের সেক্রেটারি প্রদত্ত সদস্য সনদসহ ডাকযোগে নিম্নো ঠিকানায় পাঠাতে হবেঃ
The Training Regulations Officer, The Bar Standards Board, 289-293 High Holborn, London WC1V 7HZ
আবেদনপত্র প্রাপ্তির পর আবেদনপত্রে উল্লিখিত email-এ প্রাপ্তি স্বীকার করা হবে এবং আবেদন পাবার ৮ সপ্তাহের মধ্যে BSB তাদের সিদ্ধান্ত আপানাকে জানাবে যে আপনি EXEMPTION পাবেন কিনা বা পেলেও কোন কোন সেকশনে পাবেন। Training Regulations Officer হিসেবে

Homepage 23/10/2022

[email protected]), তিনি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। তারপর পছন্দ মতো সময়ে London যেয়ে পরীক্ষা দিয়ে আপনি পাবেন আপনার কাঙ্ক্ষিত Bar-At-Law Degree.
বিস্তারিত জানতেঃ [email protected]
কয়েকটি গুরুত্বপূর্ণ Link:
The General Council of Bar, UK: http://www.barcouncil.org.uk
Bangladesh Bar Council: www.bangladeshbarcouncil.org
BSB: http://www.barstandardsboard.org.uk
Lincoln’s Inn: http://www.lincolnsinn.org.uk
Middle Temple: http://www.middletemple.org.uk
Gray’s Inn: http://www.graysinn.org.uk
Inner Temple: http://www.innertemple.org.uk
BPP: http://www.bpp.com
BTT: https://www.barstandardsboard.org.uk/qualifying-as-a-barrister/transferring-lawyers/bar-transfer-test
Qualified Foreign Lawyer: https://www.barstandardsboard.org.uk/qualifying-as-a-barrister/transferring-lawyers/qualified-foreign-la

Homepage Welcome to Bar Council

Photos from Moot Court & Debating Society Bangladesh 01711921416's post 13/02/2022
14/10/2021

মুর্ট কোর্ট

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Bari 12 Road-33 Sector-7 Uttara Dhaka
Dhaka